মৃত্যু ইচ্ছা কবিতা
এমন একটি মনোরম স্থানে মৃত্যু হোক যেখানে আজরাঈলের কানে বাজবে মধুর সমুদ্র গর্জন। নীল আকাশ ও ঝকঝকে হাওয়া খেলে যাক আজরাঈলের চুলে সে জানুক, অনুভব করুক যে — প্রাণ হরণ তার পরম অর্জন। প্রাণ নিয়ে নীল মেঘে ভেসে যাবার পথে তার মন খারাপ হোক। যদিও ফেরার পথ চেনা তবু সে অচেনা পথে ফেরি করে চলুক […]
ফুল বৃত্তান্ত কবিতা
উৎসব মানেই চতুর্দিকে ফুলের ছড়াছড়ি সৌন্দর্যতে খাদ হবে না ভীষণ কড়াকড়ি, শোকের দিনেও ফুলের ডালি সাজিয়ে রাখা চাই ফুল ছাড়া কোথাও যেন যাওয়ার উপায় নাই। পুষ্পবৃষ্টি দেখতে সবার বড্ড ভালো লাগে ফুলের পানে দৃষ্টি মেলতেই পূর্নতা যে জাগে, ফুলের সাথে তুলতে ছবি সবাই বড় ব্যস্ত সাজটা এদিক ওদিক হলেও সবাই বড় ত্রস্ত। ফুলের সজ্জা রমনীদের […]
চেতনার প্রতিরূপ কবিতা
হিজলফুলের মাদকতাময় তুমি কাঠগোলাপের স্নিগ্ধতামাখা প্রেমী, রাতের বেলায় হাস্নাহেনার সুবাস জুই-বেলির সৌরভমাখা আবাস। বাদলা দিনে কদম এনে চলবো দশকদম অভিমানে নিজের সাথে পলাশ বনে রোদন, ডুব সাতারে আনবো তুলে শাপলা শালুক যতো নাম না জানা পাহাড়িফুলে তোমায় দেখার ব্রত। কাঠগোলাপের সাদার মায়ায় আমরা যাবো ভেসে স্বপ্নেরা সব উড়াল দেবে নীলকমলের দেশে, কৃষ্ণচূড়ার থরে থরে সাজাবো […]
ফুলের বন্দনা কবিতা
ফুল মানে পবিত্রতা, প্রতীক শুভ্রতার ফুল মানে কোমলতা, সুভাস আছে যার; ফুলের পানে মোহ জাগে, অন্তরে লিপ্সা তবুও তার মাঝেই বিরাজমান সকল শুদ্ধতা। ভ্রমর আসে মধু পানে, সুগন্ধ তার বেশ হরেক রঙে রঙ্গিন তাকে দেখতে লাগে বেশ; সৌন্দর্যতার প্রতীক সে তো, যেন তেজস্বী তার পানে হার মানবে সকল উর্বশী। ফুলের মাঝেই নিদর্শিত ভালোবাসার রূপ তার […]
পুষ্পকাহন কবিতা
পুষ্পরথ সাজাবো সখী, হবো তোমার কৃষ্ণ সপ্তরঙের পদ্ম পানে হৃদয় হবে উষ্ণ, প্রেমের অঞ্জলি যতো লুটাবো চরনে পুষ্পবৃষ্টি ঝরাবো দেখো তোমায় বরনে। কুঞ্জবনে প্রতিক্ষাতে কাটবে যখন প্রহর মুখের পানে চেয়ে মনের ভাব হবেনা ঠাওর, পুষ্পসাজে মান ভাঙাবে প্রিয়দর্শিনী পুষ্পবানের আঘাত এমন করবে বুঝিনি। পরিস্ফুটন হবে প্রেমের পুষ্পরেণুর মতো ধীরেধীরে মিলিয়ে যাবে পুষ্পশরের ক্ষত, পদ্মাবতী রূপে […]
কাঠগোলাপ কবিতা
ঠিক সন্ধ্যে নামে যখন নীল পথের পাড়ে, নীল কমলের সুঘ্রাণ ছড়ালে বালিকা; চলে যেতে গিয়েও থমকে দাঁড়ায় বিকেলের রঙ, আর আমার হাতের কাঠগোলাপেরা খোঁজে ভালবাসা। দেয়ালে দেয়ালে ছেড়া পোস্টার, অদেখা অপেক্ষায় চেনা ফুটপাথ; জীবনের গন্ধে থমকায় কাব্যের উপাখ্যান আর মিঠে রাত মোহে মাতোয়ারা, এক গুচ্ছ সাদা কাঠগোলাপ দিলেম তোমায়। পথের ওপাড়ে সাঝ নামে চুপটি করে, […]
কবি মশাই ও কাঠগোলাপ কবিতা
কবি মশাই তুমি জানো, তোমাকে দেখে চোখ ক্লান্ত হয়না, বিবর্ণ হয়না সুখ! তুমি অদ্ভুত কবিতা প্রেমিক! তোমার সাথে কথার পথে আলাপ, কথায় কথায় পলাশের পাপড়িতে ভরে গেছে রাজপথ। ভালোলাগার মোড়ে এসে বেঁকে গেছে গন্তব্যের দিক, ফিরতি পথে তুমি এক বন্য আদিম নেশার ঝোঁক! সত্যি বলছি মায়ের দিব্যি, ছবির চেয়ে ঢের বেশি অভিব্যাক্তি তোমার চোখ! যে […]
প্রিয় কাঠগোলাপ কবিতা
আমি তোমাকে বলেছিলাম হলুদ গোলাপ আমার খুব প্রিয়, তবে তুমি বরাবরই আমাকে লাল গোলাপ দিয়ে এসেছো আমি শুনেছিলাম কাঠ গোলাপ নাকি তোমার প্রিয় তবে আমার কাঠ গোলাপ চেনা হয়নি কখনো .. তোমার কাছে আমি একগুচ্ছ হলুদ গোলাপ আবদার করেছিলাম অথচ তুমি মিথ্যে বলেছিলে আমাকে বলেছিলে সারা শহরতলী খুজেছি সেদিন একটিও হলুদ গোলাপ মেলেনি আমি তোমার […]
ঘন্টার শব্দে দৌড়ে গিয়ে দরজা খুলি কবিতা
আনন্দে নেছে ওঠে আমার এই মন! কে এসেছে জানো? শোন তবে তাই বলি! ‘আমার বাবা’! যে আমার খুব আপন! হেসে বলে, ‘খোকা! এত রাতে তুই এলি? ঘুমাস নি? দুষ্টূ হয়েছিস তো দারূণ!’ বাবা চান আমি যেন ভাল হয়ে চলি, আমিই যে তার যত চিন্তার কারণ!আবার বেজে ওঠে সেই ঘন্টা নিষ্ঠুর- আজ কেন এ পা কিছুতেই […]
বাবা,আজ ঈদ কবিতা
বাবা,আজ ঈদ-তোমাকে আজ বড় বেশি মনে পড়ছে ! এই যে,তোমার আদরের নাতি জিসান, ছোট্টবেলায় যাকে তুমি পিঠে চড়িয়ে ঘোড়া সেজে ঘুরে বেড়াতে আর ও,ওর ছোট্ট হাতে একটা বেত নিয়ে হ্যাট হ্যাট করে পর-মুহূর্তে তোমার গলা জড়িয়ে হেসে কুটি কুটি হতো; সে এখন একুশ বছরের টগবগে যুবক, তার এখন যুদ্ধে যাবার সময়,বাবা ! তোমার বংশের প্রথম […]