বাবা,আজ ঈদ কবিতা
বাবা,আজ ঈদ-তোমাকে আজ বড় বেশি মনে পড়ছে ! এই যে,তোমার আদরের নাতি জিসান, ছোট্টবেলায় যাকে তুমি পিঠে চড়িয়ে ঘোড়া সেজে ঘুরে বেড়াতে আর ও,ওর ছোট্ট হাতে একটা বেত নিয়ে হ্যাট হ্যাট করে পর-মুহূর্তে তোমার গলা জড়িয়ে হেসে কুটি কুটি হতো; সে এখন একুশ বছরের টগবগে যুবক, তার এখন যুদ্ধে যাবার সময়,বাবা ! তোমার বংশের প্রথম […]
আমার হাতের আঙুল কবিতা
u turn নিয়ে ফিরে যেত চাই, আমার শৈশবে।যখন আমার শিশু আঙুল বাবার শক্ত আঙুল আঁকড়ে ধরে পথ হাঁটত অবাক পৃথিবীর পথে।বাবা, আজ আমি প্রমত্ত পুরুষ পিছনে ফেলে এসেছি আমার শৈশব অবাক পৃথিবী আজ আর অবাক নয় আমার কাছে।তোমার দেখান পৃথিবী পালটে গিয়ে আজ এক অন্য পৃথিবী। পালটে যাওয়া এ পৃথিবীতে, অসহায় আমি। প্রচণ্ড অভাববোধে ভুগি, […]
আমি হিমালয় দেখিনি
শুনেছি সেখানে নাকি এভারেস্ট নামের পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে! কিন্তু আমি দেখেছি আমার বাবাকে যিনি তার অক্ষম সন্তানদের বিশাল বটবৃক্ষের মত মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে ছায়া দেন অবিরাম। আমি প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি দেখিনি কখনো মাপতে যাইনি এর গভীরতাও, কিন্তু দেখেছি আমার বাবাকে যার হৃদয় এতটাই গভীর যে তার অবুঝ […]
আদর-সোহাগ আর ভালোবাসার পরশে
জড়িয়ে রেখেছো তুমি স্নেহের বাধনে, এলেম শিক্ষা, ধর্মভীরুতা সততায় গুরুজনদের সম্মান করা, সামাজিকতা শিক্ষা দাও। নিয়ম-নীতি মেনে চরিত্র গঠনের পথ দেখাও লেখাপড়া, খেলাধুলায় উৎসাহ যোগাও, বন্ধু বেশে সাহায্যের হাত বাড়াও জীবনকে ভালোবাসার বাহুডোরে সাজাও। তোমার আদর্শ ব্যক্তিত্বে খুঁজে পাই জীবনে বাঁচার স্বাদ, চলার পথ, বাবা তুমি মিশে আছো সব সন্তানের হৃদয়েরও গভীর হতে গভীরে, জীবনে […]
বাব মন পড়ে তোমাকে কবিতা
যখন দেখি কোন বাব তার ছেলেকে বুক জড়িয়ে আদর করে । বাবা খুব বেশি মনে পড়ে তোমাকে দু:খ , সুখ আর অসহায়ত্বরে সময়ে তখন কাঁদি একা নীরবে । বাবা তোমার মত বন্ধু এখন পাইনা খুঁজে আনন্দ কি্বা বিপদে , কউে দেয়না কোন উপদশে তোমার মত করে বলনো , ভয় নইে আছি পাশে,এগিয়ে চল সম্মুখে । […]
আমি যখন এসেছি ধরণীতে কবিতা
তুমি চলে গেলে অজানাতে। তোমার আমার পথ হল ভিন্ন কেন হলে মোর থেকে ছিন্ন ? আমার জন্ম পথে তোমার অভাব এল কষ্ট হয়ে, মোর জীবনের সাথে। শৈশব থেকে কৈশোর তৃষ্ণায় ছিলাম, শুনতে বাবার অকৃত্রিম সুর। চিত্ত থেকে হয়েও সিন্ধু বাবার অভাব রইল মোর জীবনে শুধু। কেটে গিয়ে অনেক সময় এসেছে আজ যৌবন, তবুও তোমার দ্রূতিময় […]
তুমি চলে গেলে তাই
তোমার শূন্য আসনে দিন কাটে আমার একলায়। তোমার আসনে কেহ আমাকে করে না স্নেহ, তুমি ছাড়া জগতে কষ্ট জীবনটা আমার ভ্রষ্ট। তুমি ছাড়া আমি একলায় তোমার জন্য কাঁধে মন নির্জন নিরালায়। এই জগত সংসারে আমায় একা পেলে কেন তুমি দুরে ? থাকতে যদি মোর পাশে তোমার কোল জুড়ে থাকতাম আমি তোমার পবিত্র বুকে। দুই চোখ […]
বাবা মন পড়ে,খুব বেশি মনে পড়ে
বুকরে খুব কাছ থেকে বাবা, আছ তুমি বুকরে মধ্যখানে ।প্রশ্ন করলে বলে মা , তুমি আছ আকাশে তারার দেশে ঘুমিয়ে পড়লে আসবে তুমি , চুপচিুপ শিয়রে । বাবা কতবার ডেকেছি তোমায় তারার পানে তাকিয়ে খুঁজে পাইনি , দাওনি সাড়া-রাখ কনে দূরে সরিয়ে । বাবা, একবার এস নাও বুকে জড়িয়ে কর আদর মাথায় হাত বুলিয়ে । […]
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না – নবারুণ ভট্টাচার্য

যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি – যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরাণী প্রকাশ্যপথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি — আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি আট জোড়া […]
এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও – সলিল চৌধুরী
‘এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও’—এটি কেবল একটি কবিতা নয়, বরং যান্ত্রিক ও স্বার্থমগ্ন এই মহাবিশ্বের বিরুদ্ধে এক নিঃসঙ্গ আত্মার প্রতিবাদী ইশতেহার। কিংবদন্তি শিল্পী ও কবি সলিল চৌধুরী এই কবিতায় পৃথিবীকে কল্পনা করেছেন একটি গতিশীল যাত্রীবাহী গাড়িরূপে, যেখানে মানুষ এক অনিশ্চিত গন্তব্যের যাত্রী। কবিতাটির মূল সুর বিষাদ এবং এক প্রবল বিরাগ (Alienation)। আধুনিক জীবনের জটিলতা, পারস্পরিক […]