বাংলা গুরুকুল, GOLN

ফুল মানে পবিত্রতা, প্রতীক শুভ্রতার
ফুল মানে কোমলতা, সুভাস আছে যার;
ফুলের পানে মোহ জাগে, অন্তরে লিপ্সা
তবুও তার মাঝেই বিরাজমান সকল শুদ্ধতা।

ভ্রমর আসে মধু পানে, সুগন্ধ তার বেশ
হরেক রঙে রঙ্গিন তাকে দেখতে লাগে বেশ;
সৌন্দর্যতার প্রতীক সে তো, যেন তেজস্বী
তার পানে হার মানবে সকল উর্বশী।

ফুলের মাঝেই নিদর্শিত ভালোবাসার রূপ
তার মাঝেই আকৃষ্টতা, চতুর্দিক চুপ;
ফুলের অনেক গুনের সাথে উপাচারও আছে
তাইতো তার হয় তুলনা সকল ভালোর কাছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।