বাংলা গুরুকুল, GOLN

ঠিক সন্ধ্যে নামে যখন

নীল পথের পাড়ে, নীল কমলের সুঘ্রাণ
ছড়ালে বালিকা; চলে যেতে গিয়েও
থমকে দাঁড়ায় বিকেলের রঙ,
আর আমার হাতের কাঠগোলাপেরা
খোঁজে ভালবাসা।

দেয়ালে দেয়ালে ছেড়া পোস্টার,
অদেখা অপেক্ষায় চেনা ফুটপাথ;
জীবনের গন্ধে থমকায় কাব্যের উপাখ্যান
আর মিঠে রাত মোহে মাতোয়ারা,
এক গুচ্ছ সাদা কাঠগোলাপ
দিলেম তোমায়।

পথের ওপাড়ে সাঝ নামে চুপটি করে,
এপাড়ের দমকা হাওয়ায় জাগে শিহরণ,
কেবল দলছুট তারারাই চেয়ে রয় অপলক;
শুভ্র কাঠগোলাপ সাজে কালো-কেশ আলো করে;
কুড়িটি আঙুল বোনে প্রেম
সহস্র কুড়ি সন্ধ্যে জুড়ে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha