ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল সারাংশ সারমর্ম আজকের আলোচনার বিষয়। এই পাঠটি আমাদের ভাষা ও শিক্ষা সিরিজের , সারাংশ সারমর্ম বিভাগের একটি পাঠ।
ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল সারাংশ সারমর্ম লিখন
ছোট ছোট বালুকণা … কবিতাটি ভালোভাবে পড়ে নেবো। এরপর আমরা কবিতাটির সারাংশ সারমর্ম তৈরি করবো। তারপর সারাংশ সারমর্ম তৈরি করার নিয়মের দিকে একটু চোখ বুলিয়ে নেব।
ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল কবিতা
ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল,
গড়ে তোলে মহাদেশ সাগর অতল।
মুহূর্তে নিমেষ কাল, তুচ্ছ পরিমাণ
গড়ে যুগ যুগান্তর-অনন্ত মহান।।
প্রত্যেক সামান্য ত্রুটি, ক্ষুদ্র অপরাধ,
ক্রমে টানে পাপ পথে, ঘটায় প্রমাদ,
প্রতি করুণার দান, স্নেহপূর্ণ বাণী,
এ ধরায় স্বর্গ সুখ নিত্য দেয় আনি।
ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল সারমর্ম:
পৃথিবীর কোনো ক্ষুদ্র জিনিসকেই অবহেলা করা ঠিক নয়। কারণ ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি। বিন্দু বিন্দু জল মিলে যেমন সাগর হয়ে যায়, তদ্রূপ ছোট ছোট পাপ : জীবনে ধ্বংস ডেকে আনে।
সারাংশ সারমর্ম তৈরি করার নিয়ম:
সারাংশ সারমর্ম বলতে কোন বৃহত্তর রচনা, যেমন কোন গবেষণাপত্র, সন্দর্ভ, অভিসন্দর্ভ, পর্যালোচনা, সম্মেলন বিবরণী, বা যেকোন বিষয়ের উপর গভীর বিশ্লেষণী কোন রচনার মূল বিষয়বস্তুর ধারণা প্রদানকারী একটি সংক্ষিপ্ত রচনাকে বোঝায়। সারাংশ সাধারণত রচনার শুরুতে বা কখনো কখনো রচনার শেষে সংযুক্ত করা হয়।
শিক্ষায়তনিক গবেষণায় জটিল গবেষণাধর্মী বিষয়সমূহ সহজভাবে বোধগম্য করে তুলতে সারাংশ ব্যবহৃত হয়। সারাংশ সম্পূর্ণ গবেষণাপত্রের পরিবর্তে একটি ছোট সত্তা হিসেবে কাজ করতে পারে। যেমন, অনেক প্রতিষ্ঠান কোন গবেষণার মূলভিত্তি নির্বাচনে সারাংশ ব্যবহার করে, যা কোন শিক্ষায়তনিক সম্মেলনে পোস্টার আকারে, মৌখিক উপস্থাপনার বা মঞ্চে উপস্থাপনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। বেশিরভাগ গবেষণা ডেটাবেজ সার্চ ইঞ্জিনে সম্পূর্ণ গবেষণাপত্র দেওয়ার পরিবর্তে শুরু সারাংশ প্রদান করে থাকে।