আমি একটুখানি দাঁড়াব – সৈয়দ শামসুল হক
আমি একটুখানি দাঁড়াব – সৈয়দ শামসুল হক আমি একটুখানি দাঁড়াব এবং দাঁড়িয়ে চলে যাব; শুধু একটু থেমেই আমি আবার এগিয়ে যাব; না, আমি থেকে যেতে আসিনি; এ আমার গন্তব্য নয়; আমি এই একটুখানি দাঁড়িয়েই এখান থেকে চলে যাব। আমি চলে যাব তোমাদের এই শহরের ভেতর দিয়ে খুব তাড়াতাড়ি এর মার্চপাস্টের যে সমীকরণ এবং এর হেলিকপ্টারের যে […]
দানপত্র – সৈয়দ শামসুল হক
দানপত্র – সৈয়দ শামসুল হক তোমাকে সাক্ষাৎ জেনে দানপত্রে দিলাম স্বাক্ষর। নিতান্ত গরীব নই, সঞ্চয় সামান্য নয় এ কয় বৎসরে। আমার সিন্দুক খুলে দ্যাখো তুমি আছো থরে থরে তোমার রাজত্বকালে প্রচলিত সোনার মোহর। উজ্জ্বল উৎকীর্ণ তুমি, সিংহাসন আমার সংগমে, তোমার বাঁ হাতে আছে তরবারি, দক্ষিণে ঈগল, বুঝিবা বাতাস বয়, তাতে ওড়ে তোমার আঁচল, অন্য পিঠে লেখা […]
আগে এবং পরে – সৈয়দ শামসুল হক
আগে এবং পরে – সৈয়দ শামসুল হক তোমাকে গভীর ভালোবাসবার আগে। আমার সঞ্চয়ে ছিল বিকট শূন্যতা যেনবা শ্রেষ্ঠীর ঘরে নমিত পতাকা, তরুণ শবের পাশে যুবতীরা জাগে। তোমাকে গভীর ভালোবাসবার আগে। আমার ফলকে ছিল অংকের ভিন্নতা – যেনবা মাটির তলে সামান্য যা রাখা মুহূর্তেই মহাজন গ্রাস করে তাকে। তোমাকে গভীর ভালোবাসবার পরে আমার জাহাজ পায় সমুদ্রের স্বাদ; […]
দরজা খুলে দিলেই দেখবে – সৈয়দ শামসুল হক
দরজা খুলে দিলেই দেখবে – সৈয়দ শামসুল হক চাঁদ উঠেছে ফুল ফুটেছে কোন ক্যাসেটে গান মধ্যরাতের মাতাল মাস্তান দরজা ধরে দিচ্ছে ভীষণ টান ; আমার এখন ভেতরটাতে তিনটে পোকার বাসা- প্রথম দু’টো নাই শুনলে, শেষটা ভালোবাসা ; ভালোবাসাই প্রথম সাঁকো, দ্বিতীয় সাঁকো, তৃতীয় চতুর্থ – দীর্ঘজীবন আসলে তো একটিই মুহূর্ত ; প্রথম দু’টো তোমার চোখ এবং […]
অদ্ভুত বোল – সৈয়দ শামসুল হক
অদ্ভুত বোল – সৈয়দ শামসুল হক যেতে যেতে হাত পেতে যেই দাঁড়ালাম_ টপ্ করে খসে পড়ে আকাশের ঘাম । আকাশের ঘামাচি কি ঘন কালো মেঘ ? বিদ্যুত বলে, আগে কোবরেজি শেখ ! তার সাথে তালি দিয়ে ঝর ঝর ঝর মাঠ ঘাট খাল বিল ঘামের সাগর । আরে বাপু, ঘাম নয়_ বৃষ্টি কী বৃষ্টি । খোদার […]
তোমাকে অভিবাদন, বাংলাদেশ – সৈয়দ শামসুল হক
তোমাকে অভিবাদন, বাংলাদেশ – সৈয়দ শামসুল হক তোমাকে অভিবাদন, বাংলাদেশ, তুমি ফিরে এসেছ তোমার মানচিত্রের ভেতরে যার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তেরো শো নদীর ধারা ; তোমাকে অভিবাদন, বাংলাদেশ, তুমি ফিরে এসেছ তোমার করতলে পাঙরাটির বুকে যার ডানা এখন রক্ত আর অশ্রুতে ভেজা ; তোমাকে অভিবাদন, বাংলাদেশ, তুমি ফিরে এসেছ তোমার বৃষ্টিভেজা খড়ের কুটিরে যার ছায়ায় […]
তৈয়বর – সৈয়দ শামসুল হক
তৈয়বর – সৈয়দ শামসুল হক তৈয়বর ছাত্র সে এলাকার অত্র । বাবার হোটেলে তার অন্নের সত্র । মিষ্টির দোকানে সে খোঁজ করে গামছা, মেছোহাটে খোঁজে বইপত্র, আদরের আকারে সে দেয় পিঠে খামছা, উনোনের শিরে ধরে ছত্র। বিজ্ঞানে নাই ভেদ জল আর বাষ্পে এই কথা যদি বলি, ওরে শোন । তিনবার লাফ দিয়ে এক পেট হাসবে […]
তুমিই শুধু তুমি – সৈয়দ শামসুল হক
তুমিই শুধু তুমি – সৈয়দ শামসুল হক তোমার দেহে লতিয়ে ওঠা ঘন সবুজ শাড়ি। কপালে ওই টকটকে লাল টিপ। আমি কি আর তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি? তুমি আমার পতাকা, আমার কৃষির বদ্বীপ। করতলের স্বপ্ন-আমন ধানের গন্ধ তুমি তুমি আমার চিত্রকলার তুলি। পদ্য লেখার ছন্দ তুমি−সকল শব্দভুমি। সন্তানের মুখে প্রথম বুলি। বুকে তোমার দুধের নদী সংখ্যা […]
তারপর – সৈয়দ শামসুল হক
তারপর – সৈয়দ শামসুল হক কত জল পড়ে গেছে, কত জল সরে গেছে, আরো কত জল মরে যাবে, আরো কত চর দেখা দেবে, আরো কত বীজ উড়ে সেখানে ছড়াবে, আরো কত ঘাস, আরো কত শস্য দিয়ে মাঠ ভরে যাবে, এবং বিশাল কত বৃক্ষ এসে সেই মাঠে আবার দাঁড়াবে, আরো কত ঘর হয়ে যাবে, সেই ঘরে […]
তার মৃত্যু – সৈয়দ শামসুল হক
তার মৃত্যু – সৈয়দ শামসুল হক ইজদানি মারা গেছে বিমান-পতনে । স্পর্ধা ছিল পৃথিবীকে মুঠো করে ধরে নরোম সুগোল এক কমলালেবুর মতো। মাথা ভরা ছিল তার বইয়ের মলাট, ট্রাই, নাম আর নকটান ভিউ, সম্ভবতঃ আলো ছিল গজ দুই নাইলন সুতো; মারা গেল অল্প বয়সেই অনেক ওপর থেকে নানা চাপ হাওয়া সাঁতারিয়ে। তোমরা এখনো যারা যাবে কোনো […]