বাংলা গুরুকুল, GOLN

দরজা খুলে দিলেই দেখবে – সৈয়দ শামসুল হক

চাঁদ উঠেছে ফুল ফুটেছে কোন ক্যাসেটে গান
মধ্যরাতের মাতাল মাস্তান
দরজা ধরে দিচ্ছে ভীষণ টান ;
আমার এখন ভেতরটাতে তিনটে পোকার বাসা-
প্রথম দু’টো নাই শুনলে, শেষটা ভালোবাসা ;
ভালোবাসাই প্রথম সাঁকো, দ্বিতীয় সাঁকো, তৃতীয় চতুর্থ –
দীর্ঘজীবন আসলে তো একটিই মুহূর্ত ;
প্রথম দু’টো তোমার চোখ এবং তোমার মন ;
দরজা খুলে দিলেই দেখবে চৌকাঠে চরণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha