বাংলা গুরুকুল, GOLN

জীবনের মতো – সৈয়দ শামসুল হক

সৈয়দ শামসুল হকের এই পঙ্ক্তিমালাটি প্রেমের এক উদার ও মহাজাগতিক দর্শনের বহিঃপ্রকাশ। এখানে প্রেমকে কোনো সংকীর্ণ মালিকানা বা ক্ষুদ্র স্বার্থের গণ্ডিতে আবদ্ধ করা হয়নি। কবির দৃষ্টিতে প্রেম এক অনন্য সমর্পণ—যেখানে পাওয়ার আকাঙ্ক্ষার চেয়ে বিলিয়ে দেওয়ার মহত্ত্বই মুখ্য। কবিতাটির মূল সুর হলো সর্বজনীনতা। কবি বলছেন, যিনি তাঁকে চেয়েছেন তিনি তাঁর যেমন আপন, যিনি চাননি তাঁর প্রতিও […]

কিছু শব্দ উড়ে যায় – সৈয়দ শামসুল হক

কিছু শব্দ উড়ে যায় – সৈয়দ শামসুল হক কিছু শব্দ উড়ে যায়, কিছু শব্দ ডানা মুড়ে থাকে, তরল পারার মতো কিছু শব্দ গলে পড়ে যায়। এমন সে কোন শব্দ নক্ষত্রের মতো ফুটে থাকে_ তুমি কি দেখেছো তাকে হৃদয়েশ্বরের আয়নায়? দ্যাখোনি যখন কালো অন্ধকার উঠে আসে_ গ্রাসে। যখন সৌজন্য যায় কবরে মাটি কল্পতায়, যখন স্তব্ধতা গিলে খেতে […]

কাব্যগ্রন্থ সবুজ নীল লাল জামা’র উৎসর্গ পত্রের কবিতা – সৈয়দ শামসুল হক

কাব্যগ্রন্থ সবুজ নীল লাল জামা’র উৎসর্গ পত্রের কবিতা – সৈয়দ শামসুল হক যাদু আর কবিতার কিবা পার্থক্য । জামাটার খেলাটার ভাবটাই লক্ষ্য ! সই সে তো সইবার, বই নয় বইবার, মইটি তো উঠবারই হবে কার ভাগ্য ? সদ্যই কবি দেবে পদ্যেই সাক্ষ্য । সই বই মই– কই পাত্র বা পাত্রী ? মেয়ে দেবে কার ঠেয়ে– ভাবনায় […]

এখন মধ্যরাত – সৈয়দ শামসুল হক

এখন মধ্যরাত – সৈয়দ শামসুল হক এখন মধ্যরাত। তখন দুপুরে রাজপথে ছিলো মানুষের পদপাত। মিছিলে মিছিলে টলমল ছিলো সারাদিন রাজধানী। এখন কেবল জননকূল ছল বুড়িগঙ্গার পানি শান্ত নীরব নিদ্রিত সব। ওই একজন জানালায় রাখে তার বিনিদ্র হাত ছিলো একদিন তার উজ্জ্বল দিন, ছিলো যৌবন ছিলো বহু চাইবার। সারা রাত চষে ফিরেছে শহর খুঁজেছে সে ভালোবাসা। পেতেছে […]

এখন দূরে ডাকছে কেউ – সৈয়দ শামসুল হক

এখন দূরে ডাকছে কেউ – সৈয়দ শামসুল হক তোমার যদি ঘুম পেয়েছে, ঘুমোতে যাও তুমি আমার নেই বিছানা, নেই ঘর। তারার নিচে এখন চিৎ আমার জন্মভূমি চতুর্দিকে ক্রন্দনের স্বর। এখন চাঁদ অন্নহীনের শূন্য কাঁসার থাল আছাড় দেয় আলো মাটির ‘পর। আমার চোখে ঘুম আসে না, নদীর পানি লাল হাড়ের মতো শাদা নদীর চর। এখন দূরে ডাকছে […]

একেই বুঝি মানুষ বলে – সৈয়দ শামসুল হক

একেই বুঝি মানুষ বলে – সৈয়দ শামসুল হক নষ্ট জলে পা ধুয়েছো এখন উপায় কি? আচ্ছাদিত বুকের বোঁটা চুমোয় কেটেছি। কথার কোলে ইচ্ছেগুলো বাৎসায়নের রতি, মানে এবং অন্য মানে দুটোই জেনেছি। নষ্ট জলে ধুইয়ে দেবে কখন আমার গা, তোমার দিকে হাঁটবে কখন আমার দুটো পা? সেই দিকে মন পড়েই আছে, দিন তো হলো শেষ; তোমার মধ্যে […]

একুশের কবিতা – সৈয়দ শামসুল হক

একুশের কবিতা – সৈয়দ শামসুল হক সভ্যতার মণিবন্ধে সময়ের ঘড়ি শিশুর জন্ম থেকে জরাদেহ ক্ষীণশ্বাস মানবের অবলুপ্তির সীমারেখায় বলে গেল সেই কথা। সেই কথা বলে গেল অনর্গল– তপ্তশ্বাস হাহুতাশ পাতাঝরা বিদীর্ণ বৈশাখীর জ্বালাকর দিগন্তে আষাঢ়ের পুঞ্জীভূত কালো মেঘ আসবেই ঠিক। সাগরের লোনাজলে স্নিগ্ধ মাটীর দ্বীপ শ্যামলী স্বপ্নের গান বুকে পুষে নবীন সূর্য্যেরে তার দৃঢ় অঙ্গীকার জানাবেই। […]

একদা এক রাজ্যে – সৈয়দ শামসুল হক

একদা এক রাজ্যে – সৈয়দ শামসুল হক ওটা ছিল পার্কে যাবার রাস্তা; আর যা আমাকে পেয়ে বসেছিল তা রোদন; তুমি মনে করো, যদি মনে থাকে, সেই ছেলে তিনটের কথা উলঙ্গ, উৎসর্গ ধূলায় যারা জননীর, যারা তখন হাত পেতে দাঁড়িয়েছিল আমার তিনটে পয়সার জন্য; আমি তখন প্যান্টের পকেটে হাত রেখে যা বলতে পারিনি বানাতে পারছি না কান্নার […]

আমি একটুখানি দাঁড়াব – সৈয়দ শামসুল হক

আমি একটুখানি দাঁড়াব – সৈয়দ শামসুল হক আমি একটুখানি দাঁড়াব এবং দাঁড়িয়ে চলে যাব; শুধু একটু থেমেই আমি আবার এগিয়ে যাব; না, আমি থেকে যেতে আসিনি; এ আমার গন্তব্য নয়; আমি এই একটুখানি দাঁড়িয়েই এখান থেকে চলে যাব। আমি চলে যাব তোমাদের এই শহরের ভেতর দিয়ে খুব তাড়াতাড়ি এর মার্চপাস্টের যে সমীকরণ এবং এর হেলিকপ্টারের যে […]

আগে এবং পরে – সৈয়দ শামসুল হক

আগে এবং পরে – সৈয়দ শামসুল হক তোমাকে গভীর ভালোবাসবার আগে। আমার সঞ্চয়ে ছিল বিকট শূন্যতা যেনবা শ্রেষ্ঠীর ঘরে নমিত পতাকা, তরুণ শবের পাশে যুবতীরা জাগে। তোমাকে গভীর ভালোবাসবার আগে। আমার ফলকে ছিল অংকের ভিন্নতা – যেনবা মাটির তলে সামান্য যা রাখা মুহূর্তেই মহাজন গ্রাস করে তাকে। তোমাকে গভীর ভালোবাসবার পরে আমার জাহাজ পায় সমুদ্রের স্বাদ; […]