বাংলা ভাষা – অতুলপ্রসাদ সেন
বাংলা ভাষা – অতুলপ্রসাদ সেন মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা! তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালোবাসা! কি যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা! বিদ্যাপতি, চণ্ডী, গোবিন্, হেম, মধু, বঙ্কিম, নবীন- ঐ ফুলেরই মধুর রসে, বাঁধলো সুখে মধুর বাসা! বাজিয়ে রবি তোমার […]
নানান দেশে নানান ভাষা – রামনিধি গুপ্ত
রামনিধি গুপ্ত (নিধু বাবু) রচিত এই পঙ্ক্তিমালাটি মাতৃভাষার গুরুত্ব ও মহিমা প্রকাশের অন্যতম শ্রেষ্ঠ ধ্রুপদী উদাহরণ। কবি এখানে মানুষের মনের ভাব প্রকাশের জন্য স্বদেশী ভাষার অপরিহার্যতার কথা বলেছেন। পৃথিবীতে অজস্র ভাষা থাকতে পারে, কিন্তু নিজের মায়ের ভাষা ছাড়া হৃদয়ের গভীর তৃপ্তি বা আশা যে পূরণ হয় না, কবি সেই চিরন্তন সত্যটিই তুলে ধরেছেন। এই ভাবকে […]
বঙ্গভূমি ও বঙ্গভাষা – কায়কোবাদ
বঙ্গভূমি ও বঙ্গভাষা – কায়কোবাদ ‘বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার জন্মভূমি। গঙ্গা পদ্মা যাচ্ছে ব’য়ে, যাহার চরণ চুমি। ব্রহ্মপুত্র গেয়ে বেড়ায়, যাহার পূণ্য-গাথা! সেই-সে আমার জন্মভূমি, সেই-সে আমার মাতা! আমার মায়ের সবুজ আঁচল মাঠে খেলায় দুল! আমার মায়ের ফুল-বাগানে, ফুটছে কতই ফুল! শত শত কবি যাহার গেয়ে গেছে গাথা! সেই-সে আমার জন্মভূমি, সেই-সে আমার মাতা! […]
একুশের কবিতা – আল মাহমুদ
একুশের কবিতা – আল মাহমুদ ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ? বরকতের রক্ত। হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে ! প্রভাতফেরীর মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদগীতি গাইছে পথে তিতুমীরের কন্যা। চিনতে না কি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে ? রুদ্ধশ্বাসে প্রাণ দিলো […]
কিছু শব্দ উড়ে যায় – সৈয়দ শামসুল হক
কিছু শব্দ উড়ে যায় – সৈয়দ শামসুল হক কিছু শব্দ উড়ে যায়, কিছু শব্দ ডানা মুড়ে থাকে, তরল পারার মতো কিছু শব্দ গলে পড়ে যায়। এমন সে কোন শব্দ নক্ষত্রের মতো ফুটে থাকে_ তুমি কি দেখেছো তাকে হৃদয়েশ্বরের আয়নায়? দ্যাখোনি যখন কালো অন্ধকার উঠে আসে_ গ্রাসে। যখন সৌজন্য যায় কবরে মাটি কল্পতায়, যখন স্তব্ধতা গিলে খেতে […]
এখন দূরে ডাকছে কেউ – সৈয়দ শামসুল হক
এখন দূরে ডাকছে কেউ – সৈয়দ শামসুল হক তোমার যদি ঘুম পেয়েছে, ঘুমোতে যাও তুমি আমার নেই বিছানা, নেই ঘর। তারার নিচে এখন চিৎ আমার জন্মভূমি চতুর্দিকে ক্রন্দনের স্বর। এখন চাঁদ অন্নহীনের শূন্য কাঁসার থাল আছাড় দেয় আলো মাটির ‘পর। আমার চোখে ঘুম আসে না, নদীর পানি লাল হাড়ের মতো শাদা নদীর চর। এখন দূরে ডাকছে […]
একেই বুঝি মানুষ বলে – সৈয়দ শামসুল হক
একেই বুঝি মানুষ বলে – সৈয়দ শামসুল হক নষ্ট জলে পা ধুয়েছো এখন উপায় কি? আচ্ছাদিত বুকের বোঁটা চুমোয় কেটেছি। কথার কোলে ইচ্ছেগুলো বাৎসায়নের রতি, মানে এবং অন্য মানে দুটোই জেনেছি। নষ্ট জলে ধুইয়ে দেবে কখন আমার গা, তোমার দিকে হাঁটবে কখন আমার দুটো পা? সেই দিকে মন পড়েই আছে, দিন তো হলো শেষ; তোমার মধ্যে […]
একুশের কবিতা – সৈয়দ শামসুল হক
একুশের কবিতা – সৈয়দ শামসুল হক সভ্যতার মণিবন্ধে সময়ের ঘড়ি শিশুর জন্ম থেকে জরাদেহ ক্ষীণশ্বাস মানবের অবলুপ্তির সীমারেখায় বলে গেল সেই কথা। সেই কথা বলে গেল অনর্গল– তপ্তশ্বাস হাহুতাশ পাতাঝরা বিদীর্ণ বৈশাখীর জ্বালাকর দিগন্তে আষাঢ়ের পুঞ্জীভূত কালো মেঘ আসবেই ঠিক। সাগরের লোনাজলে স্নিগ্ধ মাটীর দ্বীপ শ্যামলী স্বপ্নের গান বুকে পুষে নবীন সূর্য্যেরে তার দৃঢ় অঙ্গীকার জানাবেই। […]
আগে এবং পরে – সৈয়দ শামসুল হক
আগে এবং পরে – সৈয়দ শামসুল হক তোমাকে গভীর ভালোবাসবার আগে। আমার সঞ্চয়ে ছিল বিকট শূন্যতা যেনবা শ্রেষ্ঠীর ঘরে নমিত পতাকা, তরুণ শবের পাশে যুবতীরা জাগে। তোমাকে গভীর ভালোবাসবার আগে। আমার ফলকে ছিল অংকের ভিন্নতা – যেনবা মাটির তলে সামান্য যা রাখা মুহূর্তেই মহাজন গ্রাস করে তাকে। তোমাকে গভীর ভালোবাসবার পরে আমার জাহাজ পায় সমুদ্রের স্বাদ; […]
অদ্ভুত বোল – সৈয়দ শামসুল হক
অদ্ভুত বোল – সৈয়দ শামসুল হক যেতে যেতে হাত পেতে যেই দাঁড়ালাম_ টপ্ করে খসে পড়ে আকাশের ঘাম । আকাশের ঘামাচি কি ঘন কালো মেঘ ? বিদ্যুত বলে, আগে কোবরেজি শেখ ! তার সাথে তালি দিয়ে ঝর ঝর ঝর মাঠ ঘাট খাল বিল ঘামের সাগর । আরে বাপু, ঘাম নয়_ বৃষ্টি কী বৃষ্টি । খোদার […]