বাংলা গুরুকুল, GOLN

দ্বন্দ্ব সমাস

দ্বন্দ্ব সমাস নিয়ে আজকের আলোচনা | আলোজনা হবে দ্বন্দ্ব সমাস , দ্বন্দ্ব সমাসের শ্রেণিবিভাগ, দ্বন্দ্ব সমাস নির্ণয়ের সহজ কৌশল ইত্যাদি নিয়ে | দ্বন্দ্ব সমাস সংযোজক অব্যয়ের লোপ পেয়ে এবং উভয় পদের (পূর্বপদ এবং পরপদ) অর্থেরই প্রাধান্য বজায় রেখে যে সমাস হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন : মাতা ও পিতা- মাতাপিতা, ভালো ও মন্দ ভালোমল […]

ধাতুর গণ | ক্রিয়া বিভক্তি ও ধাতু বিভক্তি | ভাষা ও শিক্ষা

ধাতুর গণ – আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “ভাষা ও শিক্ষা” বিভাগের “ক্রিয়া বিভক্তি ও ধাতু বিভক্তি” বিষয়ের একটি পাঠ। “বাঙ্গালা ভাষায় ‘সিদ্ধ, সাধিত’ প্রভৃতি সকল প্রকারের ধাতুর সংখ্যা ১,৫০০ বা উহার কিছু অধিক হইবে। এই ১,৫০০ ধাতুর মধ্যে অনেকগুলি আবার আজকালকার বাঙ্গালায় লোপ পাইয়াছে বা পাইতেছে। ”২ বাংলা সাধু ভাষার ধাতু-রূপে শ্রেণিবিভাগের অবকাশ নেই— […]

সমাসের শ্রেণিবিভাগ ও সমাসের শ্রেণিবিভাগের বিভিন্ন মতান্তর

আজ আলাপ হবে সমাসের শ্রেণিবিভাগ নিয়ে | আলাপে আসবে সমাসের শ্রেণিবিভাগ ও সমাসের শ্রেণিবিভাগের বিভিন্ন মতান্তর নিয়ে | সমাসের শ্রেণিবিভাগ সমাস বিশ্লেষণ করলে দেখা যায়- সমস্যমান পদ দুটি কোথাও দুটি বিশেষ্যের সংযোগ, কোথাও তা বিশেষ্য-বিশেষণ ভাবাপন্ন, কোথাও তাদের একটি অব্যয়, কোথাও সমস্যমান পদ দুটি নিজেদের অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়। সমাসের এই সব বিভিন্নতা […]

সমাস ও সমাসের রীতি

আজ আলাপ হবে সমাস ও সমাসের রীতি নিয়ে। ‘সমাস’ কথাটির অর্থ সংক্ষেপণ, একাধিক পদের একপদীকরণ। অর্থের দিক থেকে মিল আছে এমন দুই বা ততোধিক শব্দ (বা পদ) মিলে একশব্দ হওয়ার প্রক্রিয়াকে ‘সমাস’ বলে। যেমন— বিলাত থেকে ফেরত – বিলাত- ফেরত / বিলাতফেরত; লেখা ও পড়া লেখাপড়া ইত্যাদি। সমাস ও সমাসের রীতি ভাষাবিদ্‌গণ নানাভাবে সমাসের সংজ্ঞার্থ […]

উপসর্গের বৈশিষ্ট্য ও শ্রেণিবিভাগ

উপসর্গের বৈশিষ্ট্য ও শ্রেণিবিভাগ নিয়ে আজকের আলাপ। উপসর্গের প্রধান বৈশিষ্ট্য হল, ‘উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে’, উপসর্গগুলোর প্রত্যেকটি এক একটি শব্দাংশ বা শব্দখন্ড। এদের নিজেদের কোনো অর্থ নেই, বা পৃথকভাবে ব্যবহৃত হয় না। কেবল ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হলেই এরা শব্দ গঠন করে এবং অর্থের বৈচিত্র্য সাধন করে।   উপসর্গের বৈশিষ্ট্য ও শ্রেণিবিভাগ […]

উপসর্গ ও উপসর্গের কাজ

উপসর্গ ও উপসর্গের কাজ নিয়ে আজকের আলাপ। বাংলা ভাষায় এমন কতকগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় এবং শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, কিংবা শব্দের অর্থের সম্প্রসারণ অথবা সংকোচন ঘটে। ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশের নাম উপসর্গ। […]

বাংলা অনুজ্ঞা | রূপতত্ত্ব | ভাষা ও শিক্ষা

বাংলা অনুজ্ঞা | রূপতত্ত্ব | ভাষা ও শিক্ষা , বাংলা অনুজ্ঞা : আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎ কালে মধ্যমপুরুষের ক্রিয়াপদের যে রূপ হয় তাকে অনুজ্ঞা পদ বলে। অথবা, “যে-ভাব আবেদন, অনুমতি, অনুরোধ, আদেশ, আমন্ত্রণ, আশীর্বাদ, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করে তাকে ‘অনুজ্ঞা’ ভাব বলে (Imperative mood)। [Imperative শব্দটির মূলে আছে লাতিন […]

ক্রিয়ার কাল

আজ আলাপ হবে ক্রিয়ার কাল নিয়ে | এটি ব্যাকরণিক শব্দশ্রেণির একটি গুরুত্বপূর্ণ পাঠ। ক্রিয়ার কাল বোঝাতে সংস্কৃতে ‘ল’ পরিভাষাটি চলত। বাংলায় স্বতন্ত্র কোনো পরিভাষা নেই। ইংরেজি Tense শব্দটি ‘কাল’-বাচক (লাতিন Temps > tense = time) কোনো কাজ সম্পাদনের জন্যে যে সময়ের প্রয়োজন তাকে অতীত বা বর্তমান বা ভবিষ্যৎ এই তিন দিক থেকে বিবেচনা করা চলে। […]

আবেগ শব্দ | ক্রিয়ার ভাব | ব্যাকরণিক শব্দশ্রেণি | ভাষা ও শিক্ষা

আবেগ শব্দ | ক্রিয়ার ভাব | ব্যাকরণিক শব্দশ্রেণি | ভাষা ও শিক্ষা , আবেগ শব্দ  : আবেগ (Interjection) শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয়। প্রথাগত ব্যাকরণে এগুলোকে অনন্বয়ী, মনোভাববাচক অব্যয় বলা হয়। এ ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলোর সঙ্গে সম্পর্কিত না হয়ে আলগা বা স্বাধীনভাবে বাক্যে বসে। যেমন : মরি মরি! […]

ক্রিয়াবিশেষণ | যোজক শব্দ | ব্যাকরণিক শব্দশ্রেণি | ভাষা ও শিক্ষা

ক্রিয়াবিশেষণ | যোজক শব্দ | ব্যাকরণিক শব্দশ্রেণি | ভাষা ও শিক্ষা , ক্রিয়াবিশেষণ : ক্রিয়া-বিশেষণ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে। ক্রিয়াবিশেষণ বাক্যের ক্রিয়াকে বিশেষিত করে। এটি ক্রিয়ার গুণ, প্রকৃতি, বৈশিষ্ট্য ও অর্থ প্রকাশক শব্দ হিসেবে কাজ করে এবং ক্রিয়া সময়, স্থান, প্রকার, উৎস, তীব্রতা, উপকরণ ইত্যাদি প্রকৃতিগত অবস্থার অর্থগত ধারণা দেয়। যেমন: […]