বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা সারাংশ সারমর্ম দেখবো আজ। এই পাঠটি আমাদের ভাষা ও শিক্ষা সিরিজের , সারাংশ সারমর্ম বিভাগের একটি পাঠ।
বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা সারাংশ সারমর্ম লিখন
বিপদে মোরে রক্ষা … রচনাটি ভালোভাবে পড়ে নেবো। এরপর আমরা রচনাটির সারাংশ সারমর্ম তৈরি করবো। তারপর সারাংশ সারমর্ম তৈরি করার নিয়মের দিকে একটু চোখ বুলিয়ে নেব।
বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর -প্রার্থনা কবিতা
বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর -প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা,
দুঃখ যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে,
নিজের বল না যেন টুটে— সংসারেতে ঘটিলে ক্ষতি,
লভিলে শুধু বঞ্চনা,
নিজের মনে না যেন মানি ক্ষয়।
আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর -প্রার্থনা
তরিতে পারি শক্তি যেন রয়।
বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর- প্রার্থনা সারমর্ম:
বিপদে অটল থেকে তাকে জয় করার ক্ষমতা অর্জন করার জন্যই বিধাতার কাছে আমাদের প্রার্থনা করা উচিত। নিজের ভার অপরে লাঘব করলে নিজের কোনো কৃতিত্ব থাকে না। বিধাতার কাছে তাঁই আত্মশক্তিই আমাদের প্রার্থনা।
সারাংশ সারমর্ম তৈরি করার নিয়ম:
সারাংশ সারমর্ম বলতে কোন বৃহত্তর রচনা, যেমন কোন গবেষণাপত্র, সন্দর্ভ, অভিসন্দর্ভ, পর্যালোচনা, সম্মেলন বিবরণী, বা যেকোন বিষয়ের উপর গভীর বিশ্লেষণী কোন রচনার মূল বিষয়বস্তুর ধারণা প্রদানকারী একটি সংক্ষিপ্ত রচনাকে বোঝায়। সারাংশ সাধারণত রচনার শুরুতে বা কখনো কখনো রচনার শেষে সংযুক্ত করা হয়।
শিক্ষায়তনিক গবেষণায় জটিল গবেষণাধর্মী বিষয়সমূহ সহজভাবে বোধগম্য করে তুলতে সারাংশ ব্যবহৃত হয়। সারাংশ সম্পূর্ণ গবেষণাপত্রের পরিবর্তে একটি ছোট সত্তা হিসেবে কাজ করতে পারে। যেমন, অনেক প্রতিষ্ঠান কোন গবেষণার মূলভিত্তি নির্বাচনে সারাংশ ব্যবহার করে, যা কোন শিক্ষায়তনিক সম্মেলনে পোস্টার আকারে, মৌখিক উপস্থাপনার বা মঞ্চে উপস্থাপনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। বেশিরভাগ গবেষণা ডেটাবেজ সার্চ ইঞ্জিনে সম্পূর্ণ গবেষণাপত্র দেওয়ার পরিবর্তে শুরু সারাংশ প্রদান করে থাকে।