বাংলা গুরুকুল, GOLN

এসব কথা শুন্‌‌লে তোদের লাগবে মনে ধাঁধা,
কেউ বা বুঝে পুরোপুরি, কেউ বা বুঝে আধা ।
কারে বা কই কিসের কথা কই যে দফে দফে,
গাছের ‘পরে কাঁঠাল দেখে তেল মেখ না গোঁফে ।
একটি একটি কথায় যেন সদ্য দাগে কামান,
মন-বসনের ময়লা ধুতে তত্ত্বকথাই সমান ।
বেশ বলেছ, ঢের বলেছ, ঐখেনে দাও দাঁড়ি,
হাঁটের মাঝে ভাঙবে কেন বিদ্যে বোঝাই হাঁড়ি !

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।