বাংলা গুরুকুল, GOLN

পৃথিবীতে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর “জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা ” সংকলনের অংশ।

পৃথিবীতে কবিতা – জীবনানন্দ দাশ

শস্যের ভিতরে রৌদ্রে পৃথিবীর সকালবেলায়
কোনো এক কবি ব’সে আছে;
অথবা সে কারাগারে ক্যাম্পে অন্ধকারে;
তবুও সে প্রীত অবহিত হ’য়ে আছে

এই পৃথিবীর রোদে— এখানে রাত্রির গন্ধে— নক্ষত্রের তরে
তাই সে এখানকার ক্লান্ত মানবীয় পরিবেশ
সুস্থ ক’রে নিতে চায় পরিচ্ছন্ন মানুষের মতো,
সব ভবিতব্যতার অন্ধকারে দেশ

মিশে গেলে; জীবনকে সকলের তরে ভালো ক’রে
পেতে হ’লে এই অবসন্ন ম্লান পৃথিবীর মতো
অম্লান, অক্লান্ত হ’য়ে বেঁচে থাকা চাই।
একদিন স্বর্গে যেতে হ’তো।

 

 

 

BanglaGOLN.com Logo 252x68 px White পৃথিবীতে কবিতা - জীবনানন্দ দাশ [ জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা ]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha