বাংলা গুরুকুল, GOLN

শুন্‌ছ দাদা ! ঐ যে হোথায় বদ্যি বুড়ো থাকে,
সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে ?
শুন্‌ছি নাকি খিদেও পায় সারা দিন না খেলে ?
চক্ষু নাকি আপনি বোজে ঘুমটি তেমন পেলে ?
চল্‌তে গেলে ঠ্যাং নাকি তার ভূঁয়ের পরে ঠেকে ?
কান দিয়ে সব শোনে নাকি ? চোখ দিয়ে সব দেখে ?
শোয় নাকি সে মুণ্ডটাকে শিয়র পানে দিয়ে ?
হয় কি না হয় সত্যি মিথ্যা চল্ না দেখি গিয়ে ?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha