নূতন বৎসর – সুকুমার রায়
নূতন বৎসর – সুকুমার রায় ‘নূতন বছর ! নূতন বছর !’ সবাই হাঁকে সকাল সাঁঝে আজকে আমার সূর্যি মামার মুখটি জাগে মনের মাঝে । মুস্কিলাসান করলে মামা, উস্কিয়ে তার আগুনখানি, ইস্কুলেতে লাগ্ল তালা, থাম্ল সাধের পড়ার ঘানি । এক্জামিনের বিষম ঠেলা চুক্ল রে ভাই ঘুচ্ল জ্বালা, নূতন সালের নূতন তালে হোক্ তবে আস ‘হকির’ পালা […]
পালোয়ান – সুকুমার রায়
পালোয়ান – সুকুমার রায় খেলার ছলে ষষ্ঠিচরণ হাতী লোফেন যখন তখন, দেহের ওজন উনিশটি মণ, শক্ত যেন লোহার গঠন । একদিন এক গুণ্ডা তাকে বাঁশ বাগিয়ে মার্ল বেগে— ভাঙল সে বাঁশ শোলার মত মট্ করে তার কনুই লেগে । এইত সেদিন রাস্তা দিয়ে চল্তে গিয়ে দৈব বশে, উপর থেকে প্রকাণ্ড ইট পড়্ল তাহার মাথায় খ’সে […]
ফস্কে গেল – সুকুমার রায়
ফস্কে গেল – সুকুমার রায় দেখ্ বাবাজি দেখ্বি নাকি দেখ্রে খেলা দেখ্ চালাকি, ভোজের বাজি ভেল্কি ফাঁকি পড়্ পড়্ পড়্ পড়্বি পাখি- ধপ্ ! লাফ দিয়ে তাই তালটি ঠুকে তাক ক’রে যাই তীর ধনুকে, ছাড়্ব সটান উর্ধ্বমুখে হুশ্ ক’রে তোর লাগবে বুকে- খপ্ ! গুড়্ গুড়্ গুড়্ গুড়িয়ে হামা খাপ্ পেতেছেন গোষ্ঠো মামা এগিয়ে আছেন […]
বড়াই – সুকুমার রায়
বড়াই – সুকুমার রায় গাছের গোড়ায় গর্ত করে ব্যাং বেঁধেছেন বাসা, মনের সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাসা। রাজার হাতি হাওদা -পিঠে হেলে দুলে আসে- বাপরে ব’লে ব্যাং বাবাজি গর্তে ঢোকেন ত্রাসে! রাজার হাতি মেজাজ ভারি হাজার রকম চাল ; হঠাৎ রেগে মটাং করে ভাঙল গাছের ডাল। গাছের মাথায় চড়াই পাখি অবাক হ’য়ে কয়- বাসরে […]
বদ্যি বুড়ো – সুকুমার রায়
বদ্যি বুড়ো – সুকুমার রায় শুন্ছ দাদা! ঐ যে হোথায় বদ্যি বুড়ো থাকে , সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে? শুন্ছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে ? চক্ষু নাকি আপনি বোজে ঘুমটি তেমন পেলে ? চলতে গেলে ঠ্যাং নাকি তার ভুয়েঁর পরে ঠেকে? কান দিয়ে সব শোনে নাকি? চোখ দিয়ে সব […]
বন্দনা – সুকুমার রায়
বন্দনা – সুকুমার রায় নমি সত্য সনাতন নিত্য ধনে, নমি ভক্তিভরে নমি কায়েমনে। নমি বিশ্বচরাচর লোকপতে নমি সর্বজনাশ্রয় সর্বগতে। নমি সৃষ্টি-বিধারণ শক্তিধরে, নমি প্রাণপ্রবাহিত জীব জড়ে। তব জ্যোতিবিভাসিত বিশ্বপটে মহাশুন্যতলে তব নাম রটে। কত সিন্ধুতরঙ্গিত ছন্দ ভরে কত স্তব্ধ হিমাচল ধ্যান করে। কত সৌরভ সঞ্চিত পুষ্পদলে কত সূর্য বিলুন্ঠিত পাদতলে। কত বন্দনঝঙ্কৃত ভক্তচিতে নমি বিশ্ব […]
বর্ষ গেল বর্ষ এল – সুকুমার রায়
বর্ষ গেল বর্ষ এল – সুকুমার রায় বর্ষ গেল বর্ষ এল গ্রীষ্ম এলেন বাড়ি- পৃথ্বী এলেন চক্র দিয়ে এক বছরের পাড়ি । সত্যিকারের এই পৃথিবীর বয়স কেবা জানে, লক্ষ হাজার বছর ধরে চল্ছে একই টানে । আপন তালে আকাশ পথে আপনি চলে বেগে, গ্রীষ্মকালের তপ্তরোদে বর্ষাকালের মেঘে, শরৎকালের কান্নাহাসি হাল্কা বাদল হাওয়া, কুয়াশা-ঘেরা পর্দা ফেলে […]
বর্ষ শেষ – সুকুমার রায়
বর্ষ শেষ – সুকুমার রায় শুন রে আজব কথা, শুন বলি ভাইরে- বছরের আয়ু দেখ বেশিদিন নাই রে । ফেলে দিয়ে পুরাতন জীর্ণ এ খোলসে নূতন বরষ আসে, কোথা হতে বল সে ! কবে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে, সেই দমে আজও চলে না জানি কি মন্ত্রে ! পাকে পাকে দিনরাত ফিরে আসে বার বার, […]