বাংলা গুরুকুল, GOLN

কবি সুকুমার রায়ের কবিতা

সুকুমার রায়

সুকুমার রায় বাংলা সাহিত্যের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যাঁর কবিতা ও সাহিত্যকর্ম সময়ের সীমা অতিক্রম করে আজও সমানভাবে প্রাসঙ্গিক ও আনন্দদায়ক। তিনি জন্মগ্রহণ করেছিলেন বাঙালি নবজাগরণের স্বর্ণযুগে—১৮৮৭ সালের ৩০ অক্টোবর, কলকাতার এক সংস্কৃতিমনা ব্রাহ্ম পরিবারে। তাঁর পিতা ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, যিনি নিজেই বাংলা শিশুসাহিত্যের এক অগ্রদূত। মাতা বিধুমুখী দেবী ছিলেন ব্রাহ্মসমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব […]

আয়রে আলো আয় কবিতা – সুকুমার রায়

পুব গগনে রাত পোহাল, ভোরের কোণে লাজুক আলো নয়ন মেলে চায় । আকাশতলে ঝলক জ্বলে, মেঘের শিশু খেলার ছলে আলোক মাখে গায় ।। সোনার আলো, রঙিন্‌ আলো, স্বপ্নে আঁকা নবীন আলো- আয়রে আলো আয় । আয়রে নেমে আঁধার পরে, পাষাণ কালো ধৌত ক’রে আলোর ঝরণায় ।। ঘুম ভাঙান পাখির তানে জাগ্‌রে আলো আকুল গানে আকূল […]

আবোল তাবোল কবিতা – সুকুমার রায়

আবোল তাবোল বাংলা সাহিত্যের শিশু-কিশোর সাহিত্য ধারার এক অনন্য সৃষ্টি, যা লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক ও রসিক কবি সুকুমার রায়। এটি মূলত অর্থহীন কবিতা বা ননসেন্স রাইমস–এর এক অসামান্য সংকলন, যা অদ্ভুতুড়ে কল্পনা, হাস্যরস ও ব্যঙ্গাত্মক ইঙ্গিতের মিশেলে পাঠকদের এক স্বপ্নিল ও অদ্ভুত জগতে নিয়ে যায়। ১৯২৩ সালের ১৯ সেপ্টেম্বর সুকুমার রায়ের মৃত্যুর পর, তাঁর লেখা […]

আনন্দ কবিতা – সুকুমার রায়

যে আনন্দ ফুলের বাসে, যে আনন্দ পাখির গানে, যে আনন্দ অরুণ আলোয়, যে আনন্দ শিশুর প্রাণে, যে আনন্দ বাতাস বহে, যে আনন্দ সাগরজলে, যে আনন্দ ধুলির কণায়, যে আনন্দ তৃণের দলে, যে আনন্দ আকাশ ভরা , যে আনন্দ তারায় তারায়, যে আনন্দ সকল সুখে, যে আনন্দ রক্তধারায় সে আনন্দ মধুর হয়ে তোমার প্রাণে পড়ুক ঝরি, […]

আদুরে পুতুল কবিতা – সুকুমার রায়

যাদুরে আমার আদুরে গোপাল, নাকটি নাদুস থোপ্‌না গাল, ঝিকিমিকি চোখ মিট্‌মিটি চায়, ঠোঁট দুটি তায় টাট্‌কা লাল । মোমের পুতুল ঘুমিয়ে থাকুক্‌ দাঁত মেলে আর চুল খুলে- টিনের পুতুল চীনের পুতুল কেউ কি এমন তুলতুলে ? গোব্‌দা গড়ন এমনি ধরন আব্‌দারে কেউ ঠোঁট ফুলোয় ? মখমলি রং মিষ্টি নরম- দেখ্‌ছ কেমন হাত বুলোয় ! বল্‌বি […]

আড়ি কবিতা – সুকুমার রায়

কিসে কিসে ভাব নেই ? ভক্ষক ও ভক্ষ্যে- বাঘে ছাগে মিল হলে আর নেই রক্ষে । শেয়ালের সাড়া পেলে কুকুরেরা তৈরি, সাপে আর নেউলে ত চিরকাল বৈরী ! আদা আর কাঁচকলা মেলে কোনদিন্‌ সে ? কোকিলের ডাক শুনে কাক জ্বলে হিংসেয় । তেলে দেওয়া বেগুনের ঝগড়াটা দেখনি ? ছ্যাঁক্‌ ছ্যাঁক্‌ রাগ যেন খেতে আসে এখনি […]

আজব খেলা – সুকুমার রায়

সোনার মেঘে আল্‌তা ঢেলে সিঁদুর মেখে গায় সকাল সাঝেঁ সূর্যি মামা নিত্যি আসে যায়। নিত্যি খেলে রঙের খেলা আকাশ ভ’রে ভ’রে আপন ছবি আপনি মুছে আকে নতুন করে। ভোরের ছবি মিলিয়ে দিল দিনের আলো জ্বেলে সাঁঝের আঁকা রঙিন ছবি রাতের কালি ঢেলে। আবার আঁকে আবার মোছে দিনের পরে দিন আপন সাথে আপন খেলা চলে বিরামহীন। […]

আকাশের গায়ে – সুকুমার রায়

সুকুমার রায়ের এই পঙ্ক্তিমালাটি মানুষের চিরকালীন সংকীর্ণ মানসিকতা ও নিরানন্দ স্বভাবের এক চমৎকার ব্যঙ্গচিত্র। রামধনুর অনুপম সৌন্দর্য যখন সাধারণ মানুষকে মুগ্ধ করে সব কাজ ভুলিয়ে দেয়, তখন তথাকথিত ‘খুঁৎ-ধরা’ সমালোচক সেই সৌন্দর্যের মাঝেও অসারতা খুঁজে বেড়ান। রামধনুর রঙের স্থায়িত্ব নিয়ে বুড়োর এই উষ্মা মূলত সৌন্দর্যের ক্ষণস্থায়ী রূপকে বুঝতে না পারার ব্যর্থতা। কবি এখানে হাস্যরসের ছলে […]

অসম্ভব নয় ! – সুকুমার রায়

এক যে ছিল সাহেব, তাহার গুণের মধ্যে নাকের বাহার । তার যে গাধা বাহন, সেটা যেমন পেটুক তেমনি ঢ্যাঁটা । ডাইনে বললে যায় সে বামে তিন পা যেতে দুবার থামে । চল্‌‌তে চল্‌‌তে থেকে থেকে খানায় খন্দে পড়ে বেঁকে । ব্যাপার দেখে এম্নিতরো সাহেব বললে, “সবুর করো- মামদোবাজি আমার কাছে ? এ রোগেরও ওষুধ আছে […]

অবুঝ কবিতা – সুকুমার রায়

চুপ করে থাক্‌, তর্ক করার বদ্‌অভ্যাসটি ভাল না, এক্কেবারেই হয় না ওতে বুদ্ধিশক্তির চালনা । দেখ্‌ ত দেখি আজও আমার মনের তেজটি নেভেনি- এইবার শোন্‌ বলছি এখন- কি বলছিলেম ভেবেনি ! বলছিলেম কি, আমি একটা বই লিখেছি কবিতার, উঁচু রকম পদ্যে লেখা আগাগোড়াই সবি তার । তাইতে আছে “দশমুখে চায়, হজম করে দশোদর, শ্মশানঘাটে শষ্পানি […]