বাংলা গুরুকুল, GOLN

টুকরো ছড়া – সুকুমার রায়

টুকরো ছড়া – সুকুমার রায় তিন বুড়ো পন্ডিত টাকচুড়ো নগরে চ’ড়ে এক গামলায় পাড়ি দেয় সাগরে। গাম‌্‌লাতে ছেঁদা আগে কেউ দেখনি, গানখানি তাই মোর থেমে গেল এখনি।। ম্যাও ম্যাও হুলোদাদা, তোমার যে দেখা নাই? গেছিলাম রাজপুরী রানীমার সাথে ভাই! “তাই নাকি? বেশ বেশ, কি দেখেছ সেখানে?” দেখেছি ইদুর এক রানীমার উঠানে।।” গাধাটার বুদ্ধি দেখ!- চাঁট […]

কিছু চাই? – সুকুমার রায়

কিছু চাই? – সুকুমার রায় কারোর কিছু চাই গো চাই? এই যে খোকা, কি নেবে ভাই ? জলছবি আর লাট্টু লাটাই কেক বিস্কুট লাল দেশলাই খেলনা বাঁশি কিংবা ঘুড়ি লেড্‌ পেনসিল রবার ছুরি ? এসব আমার কিছুই নাই, কারোর কিছু চাই গো চাই ? কারোর কিছু চাই গো চাই ? বৌমা কি চাও শুনতে পাই […]

ট্যাঁশ গরু – সুকুমার রায়

ট্যাঁশ গরু – সুকুমার রায় ট্যাঁশ গরু গরু নয়, আসলেতে পাখি সে ; যার খুশি দেখে এস হারুদের আফিসে । চোখ দুটি ঢুলু ঢুলু, মুখখানা মস্ত, ফিট্‌ফাট্‌ কালোচুলে টেরিখানা চোস্ত । তিন-বাঁকা শিং তার, ল্যাজখানি প্যাঁচান- একটুকু ছোও যদি, বাপ্‌রে কি চ্যাঁচান ! লট্‌খটে হাড়গোড় খট্‌খট্‌ ন’ড়ে যায়, ধম্‌কালে ল্যাগ্‌ব্যাগ্‌ চমকিয়ে প’ড়ে যায় । বর্ণিতে […]

বন্দনা – সুকুমার রায়

বন্দনা – সুকুমার রায় নমি সত্য সনাতন নিত্য ধনে, নমি ভক্তিভরে নমি কায়েমনে। নমি বিশ্বচরাচর লোকপতে নমি সর্বজনাশ্রয় সর্বগতে। নমি সৃষ্টি-বিধারণ শক্তিধরে, নমি প্রাণপ্রবাহিত জীব জড়ে। তব জ্যোতিবিভাসিত বিশ্বপটে মহাশুন্যতলে তব নাম রটে। কত সিন্ধুতরঙ্গিত ছন্দ ভরে কত স্তব্ধ হিমাচল ধ্যান করে। কত সৌরভ সঞ্চিত পুষ্পদলে কত সূর্য বিলুন্ঠিত পাদতলে। কত বন্দনঝঙ্কৃত ভক্তচিতে নমি বিশ্ব […]

বর্ষ গেল বর্ষ এল – সুকুমার রায়

বর্ষ গেল বর্ষ এল – সুকুমার রায় বর্ষ গেল বর্ষ এল গ্রীষ্ম এলেন বাড়ি- পৃথ্বী এলেন চক্র দিয়ে এক বছরের পাড়ি । সত্যিকারের এই পৃথিবীর বয়স কেবা জানে, লক্ষ হাজার বছর ধরে চল্‌ছে একই টানে । আপন তালে আকাশ পথে আপনি চলে বেগে, গ্রীষ্মকালের তপ্তরোদে বর্ষাকালের মেঘে, শরৎকালের কান্নাহাসি হাল্কা বাদল হাওয়া, কুয়াশা-ঘেরা পর্দা ফেলে […]

বর্ষ শেষ – সুকুমার রায়

বর্ষ শেষ – সুকুমার রায় শুন রে আজব কথা, শুন বলি ভাইরে- বছরের আয়ু দেখ বেশিদিন নাই রে । ফেলে দিয়ে পুরাতন জীর্ণ এ খোলসে নূতন বরষ আসে, কোথা হতে বল সে ! কবে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে, সেই দমে আজও চলে না জানি কি মন্ত্রে ! পাকে পাকে দিনরাত ফিরে আসে বার বার, […]

বর্ষার কবিতা – সুকুমার রায়

বর্ষার কবিতা – সুকুমার রায় কাগজ কলম লয়ে বসিয়াছি সদ্য, আষাঢ়ে লিখিতে হবে বরষার পদ্য । কি যে লিখি কি যে লিখি ভাবিয়া না পাই রে, হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাইরে । সারাদিন ঘনঘটা কালো মেঘ আকাশে, ভিজে ভিজে পৃথিবীর মুখখানা ফ্যাকাশে । বিনা কাজে ঘরে বাঁধা কেটে যায় বেলাটা, মাটি হল ছেলেদের ফুটবল […]

নিঃস্বার্থ – সুকুমার রায়

নিঃস্বার্থ – সুকুমার রায় গোপ্‌লাটা কি হিংসুটে মা ! খাবার দিলেম ভাগ করে, বললে নাকো মুখেও কিছু, ফেল্লে ছুঁড়ে রাগ করে । জ্যাঠাইমা যে মেঠাই দিলেন, “দুই ভায়েতে খাও” ব’লে— দশটি ছিল, একটি তাহার চাখতে নিলেম ফাও বলে । আর যে ন’টি, ভাগ করে তায়, তিন্‌টে দিলেম গোপ্‌লাকে— তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ […]

নূতন বৎসর – সুকুমার রায়

নূতন বৎসর – সুকুমার রায় ‘নূতন বছর ! নূতন বছর !’ সবাই হাঁকে সকাল সাঁঝে আজকে আমার সূর্যি মামার মুখটি জাগে মনের মাঝে । মুস্কিলাসান করলে মামা, উস্কিয়ে তার আগুনখানি, ইস্কুলেতে লাগ্‌ল তালা, থাম্‌ল সাধের পড়ার ঘানি । এক্‌জামিনের বিষম ঠেলা চুক্‌ল রে ভাই ঘুচ্ল জ্বালা, নূতন সালের নূতন তালে হোক্‌ তবে আস ‘হকির’ পালা […]

পালোয়ান – সুকুমার রায়

পালোয়ান – সুকুমার রায় খেলার ছলে ষষ্ঠিচরণ হাতী লোফেন যখন তখন, দেহের ওজন উনিশটি মণ, শক্ত যেন লোহার গঠন । একদিন এক গুণ্ডা তাকে বাঁশ বাগিয়ে মার্‌ল বেগে— ভাঙল সে বাঁশ শোলার মত মট্‌ করে তার কনুই লেগে । এইত সেদিন রাস্তা দিয়ে চল্‌তে গিয়ে দৈব বশে, উপর থেকে প্রকাণ্ড ইট পড়্‌ল তাহার মাথায় খ’সে […]