বাংলা গুরুকুল, GOLN

কীভাবে এলাম এই শহরে – জয় গোস্বামী

কীভাবে এলাম এই শহরে – জয় গোস্বামী কীভাবে এলাম এই শহরে, সে মস্ত ইতিহাস! হামাগুড়ি দিয়ে আর ট্রেনের পিছনে ট্রেন ধরে রেললাইনে হাতেপায়ে তালা ও শিকল বেঁধে শুয়ে ট্রেন এসে পড়ামাত্র চক্ষের নিমিষে ড্রাইভারের কেবিনের জানলা দিয়ে জনতার প্রতি হাত নেড়ে টুপির ভেতর থেকে পায়রা খরগোশ ধরে, ছেড়ে, মাথার এদিক দিয়ে রড ঢুকিয়ে ওদিকে বার […]

আর কারো ময়ূর যাবে না – জয় গোস্বামী

আর কারো ময়ূর যাবে না – জয় গোস্বামী আর কারো ময়ূর যাবে না আমার সম্পূর্ণ খাতা–সাপ এবার যে ‘দ’ আকার বাজ পড়ে, তাতে সাপগুলো দগ্ধে পুড়ে ঝলসে এঁকেবেঁকে জীবন পেয়েছে ওদের আমি খালে বিলে পাহাড়ে জঙ্গলে ছেড়ে দিই, ওদেরকে দেখে ময়ুরেরা ধড়ফড় দৌড়য় আর দেহ থেকে শত শত চোখ খসে পড়ে রাত্রিবেলা আমার খাতায় মাথা […]

পোকা উঠেছে – জয় গোস্বামী

জয় গোস্বামীর এই কবিতাটি গ্রামীণ বাংলার কৃষিভিত্তিক জীবনের সংকটের সাথে নাগরিক আশঙ্কার এক চমৎকার মেলবন্ধন। গাছের কাণ্ডে পোকা আর ধানবীজ নিয়ে চাষির উদ্বেগ—উভয়ই অস্তিত্বের লড়াইকে নির্দেশ করে। হাবলা-গোবলা ছেলের পিচরাস্তা দিয়ে দৌড়ে নামার দৃশ্যে লুকিয়ে আছে এক আসন্ন বিপদের সুর। কবির ‘বল্মীকের স্তূপ’ ভেঙে সমাজ-সংসারে ছুটে আসা মূলত ব্যক্তিগত বিচ্ছিন্নতা ছেড়ে সমষ্টির বিপন্নতাকে আগলে ধরার […]

টিউটোরিয়াল – জয় গোস্বামী

টিউটোরিয়াল – জয় গোস্বামী ”তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই (বা নব্বইয়ের বেশি) তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি! পাঁচটা নম্বর কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি? এই জন্যে তোমার মা কাক ভোরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেতো তোমাকে ইস্কুলে পৌঁছে দিতে? এই […]

কী দুর্গম চাঁদ তোর নৌকার কিনারে গেঁথে আছে – জয় গোস্বামী

কী দুর্গম চাঁদ তোর নৌকার কিনারে গেঁথে আছে – জয় গোস্বামী কী দুর্গম চাঁদ তোর নৌকার কিনারে গেঁথে আছে! অন্যদিকে কী সুন্দর মাঝি! যার মুখ কঙ্কালের, যার বাহু জং-ধরা লোহার। বল্‌, তোর মাঝিকে বল্‌, শুরু করতে লৌহের প্রহার। অত যে দুর্মূল্য চাঁদ, সেও তো সুলভে ভাঙতে রাজি! খণ্ডে খণ্ডে জলে পড়ছে, জল ছিটকে উঠছে দূরে […]

আমি তো আকাশসত্য গোপন রাখিনি – জয় গোস্বামী

আমি তো আকাশসত্য গোপন রাখিনি – জয় গোস্বামী আমি তো আকাশসত্য গোপন রাখিনি খুলে দ্যাখো পাখির কঙ্কাল। নীচের প্রান্তরে উড়ত পাখি ও পাখিনী অনেক উপরে ঢালু বাটির মতন শূন্য ধ’রে আমি তার ছায়াচিত্র তুলে রাখতাম। এ দৃশ্য যে দেখেছিল তার মধ্যে থেকে আজ আর আলো অব্দি বেরোতে পারে না। সেখানে দিবস রাত্রি নেই, শুধু জমে […]

পাগলী, তোমার সঙ্গে – জয় গোস্বামী

পাগলী, তোমার সঙ্গে – জয় গোস্বামী পাগলী, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাব পাগলী, তোমার সঙ্গে ধুলোবালি কাটাব জীবন এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেব কাদা পাগলী, তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দু’কদম। অশান্তি চরমে তুলব, কাকচিল বসবে না বাড়িতে তুমি ছুঁড়বে থালা বাটি, আমি ভাঙব কাঁচের বাসন পাগলী, তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাব […]

ঝাউ গাছের পাতা – জয় গোস্বামী

ঝাউ গাছের পাতা – জয় গোস্বামী মিত্রা দিদি, তোমাকে নিয়ে কাব্য লেখেনি কোন পুরুষ কোন দিন। গলির মোড়ে বাজেনি সম্মিলিত শীৎকার, বখাটে ছেলেদের। তোমাকে দেখতে আসেনি পাত্রপক্ষ, এসেছিল শুধু মেপে নিতে, তোমার বুক, চুল, নিতম্ব যাবতীয় সব শারিরিক। কত বার গেছ তুমি কামরূপ-কামাক্ষা ? কত বার ছুঁয়েছ তুমি কাম পীঠে সিঁদুর ? কত বার পাল্টেছ […]

কিন্তু আগুনের মধ্যে গিয়ে দাঁড়াবার কথাটা মনে থাকে যেন – জয় গোস্বামী

কিন্তু আগুনের মধ্যে গিয়ে দাঁড়াবার কথাটা মনে থাকে যেন – জয় গোস্বামী কিন্তু আগুনের মধ্যে গিয়ে দাঁড়াবার কথাটা মনে থাকে যেন! মাটি ফেটে তলিয়ে যাবার কথাটা যেন মনে থাকে ভূমিকম্পের ফাটল থেকে হাত বেরিয়ে আসা আর মরুভূমিতে দাঁড়িয়ে, ডিঙি মেরে, সূর্যের পেটে মুখ ঢুকিয়ে দেওয়া কয়েক যুগ পরে, সূর্য নিভে আকাশ থেকে খসে পড়ল যখন […]

আমার স্বপ্নের পর স্বপ্ন হল আরো বেলা যেতে – জয় গোস্বামী

আমার স্বপ্নের পর স্বপ্ন হল আরো বেলা যেতে – জয় গোস্বামী আমার স্বপ্নের পর স্বপ্ন হল আরো বেলা যেতে আমাকে ধ্বংসের পর ধ্বংসক্ষেত্রে বর্ণনার শেষে শান্তি নেমে চলে গেল, মৃতদেহ টপকে টপকে, দূর তেপান্তরে… তার, গা থেকে স্ফুলিঙ্গ হয়ে তখনও ঝলক দিচ্ছে রক্ত আর উল্লাসের ছিটে। দিগন্তে মেঘের কুণ্ড। থেমে থাকা ঝড়… আমাকে দৃশ্যের পর […]