বোম্বাগড়ের রাজা – সুকুমার রায়
কেউ কি জান সদাই কেন বোম্বাগড়ের রাজা- ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা? রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাঁউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে? জোছ্না রাতে সবাই কেন আলতা মাথায় চোখে? ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে? টাকের পরে পন্ডিতেরা ডাকের টিকিট মারে। রাত্রে কেন ট্যাঁক্ঘড়িটা […]
ভারি মজা – সুকুমার রায়
এই নেয়েছ, ভাত খেয়েছ, ঘণ্টাখানেক হবে— আবার কেন হঠাৎ হেন নামলে এখন টবে? এক্লা ঘরে ফুর্তি ভরে লুকিয়ে দুপুরবেলা, স্নানের ছলে ঠাণ্ডা জলে জল-ছপ্ছপ্ খেলা। জল ছিটিয়ে, টব পিটিয়ে, ভাবছ, “আমোদ ভারি,— কেউ কাছে নাই, যা খুশি তাই করতে এখন পারি।” চুপ্ চুপ্ চুপ্— ঐ দুপ্ দুপ্! ঐ জেগেছে মাসি, আসছে ধেয়ে, শুনতে পেয়ে দুষ্টু […]
ভালরে ভাল – সুকুমার রায়
দাদা গো ! দেখ্ছি ভেবে অনেক দূর- এই দুনিয়ার সকল ভাল, আসল ভাল নকল ভাল, সস্তা ভাল দামীও ভাল, তুমিও ভাল আমিও ভাল, হেথায় গানের ছন্দ ভাল, হেথায় ফুলের গন্ধ ভাল, মেঘ-মাখানো আকাশ ভাল, ঢেউ-জাগানো বাতাস ভাল, গ্রীষ্ম ভাল বর্ষা ভাল, ময়লা ভাল ফরসা ভাল, পোলাও ভাল কোর্মা ভাল, মাছপটোলের দোলমা ভাল, কাঁচাও ভাল পাকাও […]
ভুতুড়ে খেলা – সুকুমার রায়
পরশু রাতে পষ্ট চোখে দেখনু বিনা চশমাতে, পান্তভূতের জ্যান্ত ছানা করছে খেলা জোছ্নাতে। কচ্ছে খেলা মায়ের কোলে হাত-পা নেড়ে উল্লাসে, আহ্লাদেতে ধুপধুপিয়ে কচ্ছে কেমন হল্লা সে। শুনতে পেলাম ভুতের মায়ের মুচকি হাসি কট্কটে- দেখছে নেড়ে ঝুন্টি ধ’রে বাচ্চা কেমন চট্পটে। উঠছে তাদের হাসির হানা কাষ্ঠ সুরে ডাক ছেড়ে, খ্যাঁশ্ খ্যাঁশানি শব্দে যেন করাত দিয়ে কাঠ […]
মনের মতন – সুকুমার রায়
সুকুমার রায়ের এই কবিতাটি নববর্ষের আবাহন এবং জীবনের ইতিবাচক দর্শনের এক অনুপম উদাহরণ। ‘কান্না হাসির পোঁটলা’ বেঁধে বিদায়ী বছরকে ‘বৃদ্ধ’ হিসেবে কল্পনা করে কবি সময় ও অভিজ্ঞতার সঞ্চয়কে ফুটিয়ে তুলেছেন। নতুন বছরের আগমনে আমাদের মনের প্রস্তুতি কেমন হওয়া উচিত, কবি সেই প্রশ্নই রেখেছেন। কবিতাটির মূল সুর লুকিয়ে আছে শেষ দুই চরণে। জাগতিক কোনো ধন-সম্পদ নয়, […]
মন্ডা ক্লাবের কয়েকটি আমন্ত্রণপত্র – সুকুমার রায়
১ সম্পাদক বেয়াকুব কোথা যে দিয়েছে ডুব- এদিকেতে হায় হায় ক্লাবটি তো যায় যায়। তাই বলি সোমবারে মদগৃহে গড়পারে দিলে সবে পদধূলি ক্লাবটিরে ঠেলে তুলি। রকমারি পুঁথি কত নিজ নিজ রুচিমত আনিবেন সাথে সবে কিছু কিছু পাঠ হবে করযোড়ে বারবার নিবেদিছে সুকুমার। ২ কেউ বলেছে খাবো খাবো, কেউ বলেছে খাই সবাই মিলে গোল তুলেছে- আমি […]
মহাভারত: আদিপর্ব – সুকুমার রায়
কুরুকুলে পিতামহ ভীষ্মমহাশয় ভুবন বিজয়ী বীর, শুন পরিচয়- শান্তনু রাজার পুত্র নাম সত্যব্রত জগতে সার্থক নাম সত্যে অনুরত। স্বয়ং জননী গঙ্গা বর দিলা তাঁরে- নিজ ইচ্ছা বিনা বীর না মরে সংসারে। বুদ্বিভ্রংশ ঘটে হায় শান্তনু রাজার, বিবাহের লাগি বুড়া করে আবদার। মৎস্যরাজকন্যা আছে নামে সত্যবতী, তারে দেখি শান্তনুর লুপ্ত হল মতি। মৎস্যরাজ কহে, ‘রাজা, কর […]
মাসি গো মাসি – সুকুমার রায়
সুকুমার রায়ের এই পঙ্ক্তিমালাটি বাংলা ‘অ্যাবসার্ড’ বা খামখেয়ালি সাহিত্যের এক চমৎকার উদাহরণ। নিছক হাস্যরস সৃষ্টির আড়ালে কবি এখানে যুক্তিহীন ও অসম্ভব সব ঘটনার অবতারণা করেছেন। নিম গাছে শিম হওয়া কিংবা হাতির মাথায় ব্যাঙের ছাতার মতো অসমঞ্জস দৃশ্যগুলো মূলত বাস্তবতার বাঁধন ছিঁড়ে নিটোল আনন্দের জগত তৈরি করে। সহজ ছন্দ ও অদ্ভুতুড়ে কল্পনার মাধ্যমে শিশুদের মনে কৌতুকবোধ […]
মূর্খ মাছি – সুকুমার রায়
মাকড়সা সান্-বাঁধা মোর আঙিনাতে জাল বুনেছি কালকে রাতে, ঝুল ঝেড়ে সব সাফ করেছি বাসা। আয় না মাছি আমার ঘরে, আরাম পাবি বসলে পরে, ফরাশ পাতা দেখবি কেমন খাসা! মাছি থাক্ থাক্ থাক্ আর বলে না, আন্কথাতে মন গলে না- ব্যবসা তোমার সবার আছে জানা। ঢুক্লে তোমার জালের ঘেরে কেউ কোনদিন আর কি ফেরে? বাপ্রে! সেথায় […]
মেঘ – সুকুমার রায়
সাগর যেথা লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে- আকাশ-ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে । মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ-দোলায় শুয়ে- ভোরের রবি জাগায় তারে সোনার কাঠি ছুঁয়ে । সন্ধ্যা সকাল মেঘের মেলা- কুলকিনারা ছাড়ি রং বেরঙের পাল তুলে দেয় দেশবিদেশে পাড়ি । মাথায় জটা, মেঘের ঘটা আকাশ বেয়ে ওঠে, জোছনা রাতে চাঁদের সাথে পাল্লা দিয়ে […]