বাংলা গুরুকুল, GOLN

এমনি পড়ায় মন বসেছে, পড়ার নেশায় টিফিন ভোলে ।
সাম্‌নে গিয়ে উৎসাহ দেই মিষ্টি দুটো বাক্য বলে ।

পড়ছ বুঝি ? বেশ বেশ বেশ ! এক মনেতে পড়লে পরে
“লক্ষ্মীছেলে – সোনার ছেলে” বলে সবাই আদর করে ।

এ আবার কি ? চিত্র নাকি ? বাঁদর পাজি লক্ষ্মীছাড়া-
আমায় নিয়ে রংতামাসা ! পিটিয়ে তোমায় কর্‌ছি খাড়া ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।