বাংলা গুরুকুল, GOLN

এখন দূরে ডাকছে কেউ – সৈয়দ শামসুল হক

তোমার যদি ঘুম পেয়েছে, ঘুমোতে যাও তুমি
আমার নেই বিছানা, নেই ঘর।
তারার নিচে এখন চিৎ আমার জন্মভূমি
চতুর্দিকে ক্রন্দনের স্বর।

এখন চাঁদ অন্নহীনের শূন্য কাঁসার থাল
আছাড় দেয় আলো মাটির ‘পর।
আমার চোখে ঘুম আসে না, নদীর পানি লাল
হাড়ের মতো শাদা নদীর চর।

এখন দূরে ডাকছে কেউ, পাথার ভেঙে আসে
ও কার এত ব্যাকুল কন্ঠস্বর?
আগুন আছে অপেক্ষায় নদীর উৎসমূলে
আমাকে দিতে হবে যে উত্তর!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha