বাংলা গুরুকুল, GOLN

পৃথিবীর বৈচিত্র্যময় ভাষাসমূহকে একটি সুসংবদ্ধ কাঠামোর আওতায় আনার প্রয়াস থেকেই এই ‘ভাষাকোষ’ সংকলনটি প্রস্তুত করা হয়েছে। মানব সভ্যতার বিকাশে ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি একটি জাতির ইতিহাস, সংস্কৃতি এবং অস্তিত্বের ধারক। তবে ভৌগোলিক সীমানা আর বিবর্তনের ধারায় কোনো ভাষা আজ বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার করছে, আবার কোনোটি হারিয়ে যাওয়ার সংকটে ধুঁকছে।

এই আর্টিকেলে আমরা বর্ণনানুক্রমিকভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভাষাসমূহের সংক্ষিপ্ত পরিচয়, তাদের উৎপত্তিস্থল, ভাষাভাষী মানুষের সংখ্যা এবং লিখন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনার সূত্রপাত করেছি। ককেশাস অঞ্চলের দুর্গম আবাজা থেকে শুরু করে আফ্রিকার বিশাল প্রান্তরের আফ্রিকানস, কিংবা বিলুপ্তপ্রায় আইনু থেকে সমৃদ্ধ প্রাচীন আলবেনীয়—প্রতিটি ভাষার নেপথ্যে রয়েছে এক একটি অনন্য গল্প।

বর্ণমালার ক্রম অনুসারে সাজানো এই ভাষাকোষটি গবেষক, ভাষাপ্রেমী এবং কৌতূহলী পাঠকদের বিশ্বভাষার এক বিশাল মানচিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। নিচে বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা তুলে ধরা হলো:

Table of Contents

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ১

আবাজা (Abaza):

আবাজা উত্তর-পশ্চিম ককেশাস অঞ্চলের ভাষা। ভাষাটি প্রধানত ব্যবহার করে রাশিয়ার স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র কারাসেয়-সেরকেসিয়া এবং অ্যাদিজিয়ার জনগণ। এর বাইরে জার্মানি, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও কিছু মানুষ কথা বলেন ভাষায়। আবাজাভাষী মানুষের সংখ্যা প্রায় ৪৫ হাজার। এ ভাষাটি আবখাজ (Abkhaz) ভাষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং কিছু ক্ষেত্রে প্রায় একই।

অন্যান্য ককেশীয় ভাষার মতো আবাজা ভাষার রয়েছে বেশি সংখ্যক ব্যাঞ্জনবর্ণ (৬৩টি) এবং অল্প কয়েকটি স্বরবর্ণ। ফলে ভাষাবিদদের মতে, এটি ককেশীয় ভাষাগুলোর মধ্য কঠিনতম একটি ভাষা। ১৯৩২ থেকে ১৯৩৮ সালের মধ্যে এ ভাষা লেখা হতো ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে। ১৯৩৮ সাল থেকে এটি সিরিলিক (Cyrillic) বর্ণমালার একটি সংস্করণ দ্বারা লেখা হচ্ছে। যদিও তুরস্কে এটি এখনও ল্যাটিন বর্ণমালা ব্যবহার করেই লেখা হয়।

অ্যাবেনাকি (Abenaki)

অ্যাবেনাকি একটি পূর্ব অ্যালগনকুইয়ান ভাষা। হাতেগোনা কিছু আদিবাসী ইন্ডিয়ান মানুষ দক্ষভাবে এ ভাষায় কথা বলতে পারেন। সঙ্গে আছে মোটামুটি বলতে পারা কয়েকশ মানুষ। এ ভাষার বেশিরভাগ মানুষই বাস করেন কানাডার কিউবেকের ওডানাক রিজারভেশনে এবং তারা অধিকাংশই বয়স্ক মানুষ। এ ভাষাটি মূলত ব্যবহার হয় ভারমন্ট, নিউ হ্যাম্পশায়রে এবং মেইনে।

ভাষাটিকে সংরক্ষণ এবং সচল রাখার চেষ্টা চলছে। ভাষাটির রয়েছে দুটি আঞ্চলিক রূপ বা উপভাষা: পশ্চিম অ্যাবেনাকি যা এখনও ব্যবহৃত হয় কিউবেকে এবং পূর্ব অ্যাবেনাকি যা কিছুদিন আগে পর্যন্ত ব্যবহার করত পূর্বাঞ্চলীয় মেইনের কিছু পেনবসকই গোত্রের মানুষ।

আবখাজ (Abkhaz)

আবখাজ উত্তর-পশ্চিম ককেশীয় ভাষা। এটি আবাজা, আদিঘে, কাবারদিয়ান এবং উবিখ ভাষার সঙ্গে সম্পর্কযুক্ত। জর্জিয়ার স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র আবখাজিয়ার

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষা

 

প্রায় এক লাখ মানুষ এ ভাষায় কথা বলে। এছাড়া আরও লাখখানেক আবখাজ ভাষী মানুষ রয়েছেন তুরস্ক, জার্জিয়ার আদজারা, সিরিয়া, জর্ডান, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। এ ভাষায় রয়েছে দুটি প্রধান উপভাষা: উত্তর বজাপ এবং দক্ষিণ আবজাবা। দ্বিতীয়টির ওপর প্রকৃত আবখাজ ভাষার ভিত্তি প্রতিষ্ঠিত। আবখাজ ভাষা প্রথম লিখিত রূপ প্রায় ১৮৬২-৬৩ সালে। এই লিখিত রূপটি তৈরি হয়েছিল বজাপ (Bzap) উপভাষার ওপর ভিত্তি করে তৈরি করা উচ্চারণ পদ্ধতি অবলম্বন করে এবং সিরিলিক বর্ণমালার মাধ্যমে।

লিখিত রূপটি উদ্ভাবন করেন রুশ সৈনিক-ভাষাতত্ত্ববিদ ব্যারন পিটার ভন উসলার। জর্জিয়ান, ল্যাটিন এবং সিরিলিক বর্ণমালা ব্যবহার করে আরেকটি উচ্চারণ পদ্ধতির আবির্ভাব ঘটে ২০ শতকে। বর্তমান সিরিলিক বর্ণমালাভিত্তিক পদ্ধতিটি যা ১৯৫৪ সাল থেকে ব্যহৃত হচ্ছে, বেশ জটিল এবং অস্থিতিশীল।

তাই সাম্প্রতিক সময়ে ল্যাটিন বর্ণমালা ভিত্তিক একটি উচ্চারণ পদ্ধতি নির্মাণের পরামর্শ দিচ্ছেন অনেকে। আবখাজ ভাষার প্রথম উপন্যাসটি লিখেছেন দারমিত গুলিয়া (১৮৭৪-১৯৬০)। দারমিতকে আবখাজ সাহিত্যের জনক বলা হয়। তিনিই প্রথম আবখাজ ভাষায় সংবাদপত্র চালু করেন। লিখেছেন কবিতা, নাটক। করেছেন অনুবাদ। তিবিলিসি বিশ্ববিদ্যালয়ে আবখাজ ভাষায় বিভিন্ন ঐতিহাসিক এবং নৃতাত্ত্বিক লেখা লিখেছেন এবং লেকচার দিয়েছেন।

আদিঘে (Adyghe)

আদিঘে উত্তর-পশ্চিম ককেশীয় ভাষা। রুশ ফেডারেশনের রিপাবলিক অব আদিঘের প্রায় তিন লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। আদিখে পশ্চিম সিরকাসিয়ান নামেও পরিচিত; তুরস্ক, জর্ডান এবং ইসরায়েলেও এ ভাষা ব্যবহৃত হয়। আদিঘে ভাষাটি কাবারদিয়ান ভাষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। একই সঙ্গে উবিখ, আবখাজ এবং আবাজা ভাষার সঙ্গেও আদিঘের সম্পর্ক রয়েছে। ইউনেস্কোর ওয়ার্লড’স ল্যাংগুয়েজেস ইন ডেঞ্জারের (২০০৯) ম্যাপ অনুসারে আদিঘে ভাষাটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ১৯৩৮ সাল থেকে সিরিলিক বর্ণমালার একটি ভার্সন ব্যবহার করে আদিঘে লেখা হচ্ছে। ১৯২৭ এবং ১৯৩৮ সালের মধ্যে এ ভাষাটি লেখা হতো ল্যাটিন বর্ণমালায় এবং ১৯২৭ সালের আগে এটি লেখা হত ফার্সি বর্ণমালায়। ভাষাটির বাস্তবিক ভিত্তিরয়েছে এর সেমগাই উপভাষার ওপর।

আফার (Afar)

আফার পূর্ব কুশিটিক ভাষা। ইথিওপিয়ার ১০ লাখ এবং জিবুতি ও ইরিত্রিয়ার প্রায় সাড়ে চার লাখের বেশি মানুষ এ ভাষায় কথা বলে। এটি সাহো ভাষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এ ভাষার বর্ণমালা বা কাফার ফিরা (Qafar Feera) সৃষ্টি করেন দিমিস এবং রেদো দুজন জাতীয়তাবাদী বুদ্ধিজীবী ১৯৭০ সালে তারা তাদের এ কাজ প্রকাশ করেন।

আফ্রিকানস (Afrikaans)

আফ্রিকানস একটি ফ্রাংকোনিয়ান পশ্চিম জার্মান ভাষা, যার উৎপত্তি হয়েছে ডাচ ভাষা থেকে। দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়ায় এ ভাষাটি প্রধানত ব্যবহৃত হয়। এছাড়া আরও বেশ কয়েকটি দেশে ভাষাটি ব্যবহৃত হয়-অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, কানাডা, জার্মানি, লেসোথো, মালাবি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে। এক কোটি মানুষ আফ্রিকানস ভাষায় কথা বলে তাদের প্রথম অথবা দ্বিতীয় ভাষা হিসেবে।

আরও বেশ কয়েক লাখ মানুষের রয়েছে এ ভাষার প্রাথমিক জ্ঞান। ১৮ শতকের ডাচ ভাষার নানা বৈশিষ্ট্য এখনও ধরে রেখেছে আফ্রিকানস ভাষা। সঙ্গে আছে বিভিন্ন বান্টু ও খোইসান ভাষা এবং পর্তুগিজ ও মালয় ভাষার নানা শব্দ। আফ্রিকানস ভাষীরা সহজেই ডাচ ভাষা বুঝতে পারে, যদিও ডাচ ভাষীদের আফ্রিকানস বুঝতে কিছুটা সময় লাগে। ১৮১৫ সাল থেকে দক্ষিণ আফ্রিকার মুসলিম স্কুলগুলোর ভাষা হিসেবে আফ্রিকানস, মালয়কে প্রতিস্থাপিত করতে থাকে।

সে সময় এ ভাষাটি লেখা হতো আরবি বর্ণমালায়। ১৮৫০ সালের পর থেকে ল্যাটিন বর্ণমালায় লিখিত এ ভাষাটি সংবাদপত্র, এবং রাজনৈতিক ও ধর্মীয় কাজে ব্যবহৃত হওয়া শুরু করে। ১৮৭৫ সালে কেপটাউনের আফ্রিকানসভাষীরা একটি গ্রুপ গঠন করে Genootskap vir Regle Afrikaanders (সোসাইটি ফর রিয়েল আফ্রিকানারস) এবং এ ভাষায় অনেক বই প্রকাশ করে যার মধ্যে আছে ব্যাকরণ, ডিকশনারি, ধর্মীয় উপাদান ও ইতিহাস।

এছাড়াও তারা প্যাট্রিয়ট নামে একটি জার্নাল প্রকাশ করে। ২০ শতকের শুরুর বছরগুলোতে আফ্রিকানস ভাষাটির গুরুত্ব বাড়তে থাকে এবং ১৯২৫ সালে ভাষাটি দক্ষিণ আফ্রিকার সরকার কর্তৃক ডাচ ভাষায় স্ল্যাংয়ের পরিবর্তে স্বতন্ত্র পরিপূর্ণ ভাষা হিসেবে স্বীকৃতি পায়। এরপর থেকে এ ভাষায় পরিবর্তন হয়েছে খুব সামান্য।

 

আইনু (Ainu)

জাপানের উত্তরাংশের হোক্কাইডো দ্বীপের ১৫টি পরিবার এ ভাষায় কথা বলে। এটি এক সময় বলা হতো কুরাইল দ্বীপ, হোনসুর উত্তরাংশে এবং শাখালিনের দক্ষিণার্ধে। শাখালিনের আইনু ভাষার শেষ মানুষটি ১৯৯৪ সালে মৃত্যুবরণ করেন। আইনু একটি বিচ্ছিন্ন ভাষা, যা অন্য কোনো ভাষার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। প্রায় দেড় লাখ জাপানি জাতিগতভাবে আইনু কিন্তু তাদের বেশিরভাগ শুধু জাপানিজ ভাষায় কথা বলে।

আইনুদের জনসংখ্যা আরও বেশি বলে ধারণা করা হয় কিন্তু অনেকেই তাদের এই জাতিগত পরিচয়ের ব্যাপারে সচেতন নন এবং অনেকে বৈষম্যের ভয়ে নিজেদের এই জাতিগত পরিচয়কে দূরে ঠেলে দিয়েছেন। বর্তমানে ভাষাটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন অনেকে। এদের মধ্যে শিজেরু কায়ানোর নাম উল্লেখযোগ্য। শিজেরুর মাতৃভাষা আইনুর উপভাষা মিশিমা (একমাত্র জীবিত উপভাষা)। তিনি আইনু ভাষা শিক্ষা দেয়ার একটি স্কুল চালু করেছেন এবং আইনু ভাষার নিজস্ব ঐতিহ্য ধারণকারী গল্প সংগ্রহ করছেন।

আইনু ভাষা লেখা হয় জাপানি কাতাকানা বর্ণমালার একটি ভার্সন ব্যবহার করে। ল্যাটিন বর্ণমালার ভিত্তিতে তৈরি করা বর্ণমালাও রয়েছে। এ ভাষার রয়েছে সমৃদ্ধ মৌখিক সাহিত্য, ইউকার (Yukar নায়কের কাহিনী), কামুই ইউকার (Kamui Yukar দেবতার গল্প) এবং উইবেপেকার (Uwepeker প্রাচীন গল্প)।

আকান (Akan)

আকান ভাষাটি নাইজার-কঙ্গো ভাষার কাবা শাখার অংশ। পূর্ব আইভরি কোস্ট, দক্ষিণ-মধ্য ঘানা এবং মধ্য টোগোর প্রায় ৭০ লাখ মানুষ আকান ভাষায় কথা বলে। এ ভাষার রয়েছে অসংখ্য উপভাষা-তবি, ফান্ডে, বোনো, বাসা, এনজেমা, বাউলে এবং আনই। এ উপভাষাগুলো পারস্পরিক বোধগম্যতার ভিত্তিতে সৃষ্টি হয়েছে।

আকান ভাষা প্রধানত ব্যবহৃত হয়েছে ধর্মীয় প্রকাশনায়। ডাচ, জার্মান এবং ব্রিটিশ মিশনারিরা ১৭ এবং ১৮ শতকে ধর্মীয় প্রকাশনায় ভাষাটিকে ব্যবহার করেছেন। বর্তমানে আসান্তে, আকুয়াপেম এবং ফান্ডে উপভাষার জন্য তিনটি আদর্শ বানানরীতিরয়েছে। ১৯৮০ সালে একটি একীভূত আকান বানানরীতি তৈরি হয়।

আলবেনিয়ান (Albanian)

আলবেনিয়ান একটি ইন্দো-ইউরোপীয় ভাষা যেটি ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে নিজস্ব শাখা তৈরি করেছে। এর কোনো নিকটাত্মীয় নেই। প্রায় ৭৬ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষা প্রধানত ব্যবহৃত হয় আলবেনিয়া এবং কসোভোতে। এছাড়া মেসিডোনিয়া, মন্টেনেগ্রো, সার্বিয়া, গ্রিস এবং ইতালির কিছু অংশে এ ভাষা ব্যবহৃত হয়।

অনেক ভাষাবিশেষজ্ঞ মনে করেন, আলবেনিয়ান ভাষাটি ইন্দো-ইউরোপীয় ভাষার ইলিরিয়ান গ্রুপের বংশধর। ইলিরিয়ান ষষ্ঠ শতক পর্যন্ত পশ্চিম বলকান এলাকায় প্রচলিত ছিল। আবার অন্য একটি বিশেষজ্ঞ দল মনে করে, এটি ইন্দো- ইউরোপীয় ভাষার থ্রাসিয়ান বা দাসিয়ান গ্রুপের বংশধর। থ্রাসিয়ান ৫ম শতক পর্যন্ত বলকান এলাকার কিছু অংশে প্রচলিত ছিল।

খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে পঞ্চম খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে আলবেনিয়ান গ্রিক এবং ল্যাটিন থেকে অনেক শব্দ গ্রহণ করে নেয়। এরপর বলকান এলাকায় আবাস তৈরি করা স্লাভিক এবং জার্মান গোষ্ঠীগুলোর ভাষা দিয়ে প্রভাবিত হয়। এর সঙ্গে ৯ম শতকে প্রোটো-রোমানিয়ান বা ভুাচস থেকেও অনেক উপাদান যুক্ত হয় আলবেনিয়ানে।

আলবেনিয়ানের রয়েছে দুটি প্রধান উপভাষা-টস্ক (Toskesisht) ও ঘেগ (Gegerisht)। শকামবিন নদী এ দুটি উপভাষার মধ্যে ভেদরেখা টেনে দিয়েছে।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষা

 

টসু, আলবেনিয়ার আনুষ্ঠানিক ভাষা। পাশাপাশি কসোভো এবং মেসিডেনিয়ার অন্যতম আনুষ্ঠানিক ভাষা এটি। দক্ষিণ আলবেনিয়া, তুরস্ক, গ্রিস, ইতালিতে টস্ক বলা হয় অন্যদিকে সাইবেরিয়া, মন্টেনেগ্রো, কসোভো, মেসিডোনিয়া, উত্তর আলবেনিয়া এবং বুলগেরিয়ায় বলা হয় ঘেগ।

উপভাষা দুটির মধ্যে রয়েছে পারস্পরিক বোধগম্যতা, মধ্য আলবেনিয়ায় ব্যবহৃত হয় আলবাজিয়ানের পরিবর্তিত একটি রূপ। ১৫ শতক থেকে বিভিন্ন বর্ণমালা ব্যবহার করে এ ভাষাটি লিখিত হতে থাকে। টস্ক লেখা হতো গ্রিক আর ঘেগ ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে। একই সঙ্গে উভয়ই আরবি বর্ণমালার তুরস্কের ভার্সন ব্যবহার করেও লেখা হতো।

টস্ক উপভাষার ওপর ভিত্তি করে আলবেনিয়ানের একীভূত বাস্তবিক রূপ প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। এর বাইরে আলবেনিয়ান লিখতে আরও কিছু বর্ণমালা ব্যবহৃত হয় যেমন- এলবাসান, বেইথা কুকজু এবং তোধরি। ১৮ এবং ১৯ শতকে এগুলোর আবির্ভাব ঘটে কিন্তু কখনই ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি।

আলেউট (Aleut)

আলেউট, এসকিমো-আলেউট ভাষা পরিবারের সদস্য। আলাস্কা এবং সাইবেরিয়ান কমান্ডার দ্বীপের শতিনেক মানুষ এ ভাষায় কথা বলে। এ ভাষার বেশিরভাগ মানুষ বাস করেন আলাস্কার আলেউটিয়ান ও প্রিবিলফ দ্বীপে। ভাষাটির দুটি প্রধান উপভাষা রয়েছে-পূর্ব আলেউট এবং আটকান।

১৯ শতকে আলাস্কা যখন রাশিয়ার অংশ ছিল তখন আলেউট লেখা হতো সিরিলিক বর্ণমালার একটি ভার্সনের সাহায্যে। এটি চালু করেছিলেন একজন রুশ অর্থডক্স যাজক আইওয়ান ভেনিয়ামিনভ (১৭৯৭-১৮৭৯)। ভেনিয়ামিনভ আলেউট নিয়ে কাজ শুরু করেন ১৮২৪ সালে। তিনি বাইবেলের বেশ কিছু অংশ এবং অন্যান্য ধর্মীয় লেখা আলেউট ভাষায় রূপান্তর করেন। ১৮৪৬ সালে তিনি পূর্ব আলেউটের ব্যাকরণ প্রকাশ করেন।

এ ভাষার ল্যাটিন বানানরীতি গড়ে ওঠে ২০ শতকের দ্বিতীয় ভাগে। একটি করেন নাট বার্গসল্যান্ড এবং তার সহযোগী ছিলেন উইলিয়াম ড্রিকস, মোজেস ড্রিকস এবং অন্য আলেউট ভাষীরা বার্গসল্যান্ড ১৯৯৪ সালে একটি পূর্ণাঙ্গ আলেউট ডিকশনারি তৈরি করেন এবং এ ভাষার একটি বিশদ ব্যাকরণ প্রকাশ করেন ১৯৯৭ সালে।

আমহারিক (Amharic)

আমহারিক একটি সেমিটিক ভাষা। ইথিওপিয়ার জাতীয় ভাষা এটি। এ ভাষার আড়াই কোটি বা তার বেশি আমহারিকভাষীর বেশিরভাগই বাস করেন ইথিওপিয়ায়। অবশ্য ইরিত্রিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইডেনেও আমহারিকভাষীর মানুষ বাস করেন।

আমহারিক নামটি এসেছে ইথিওপিয়ার উত্তরাংশের একটি জেলা আমহারার নাম থেকে। আমহারা জেলাকে আমহারিক ভাষার ঐতিহাসিক উৎপত্তিস্থল হিসেবে বিবেচনা করা হয়।

আমহারিক লেখা হয় গি’জ (Ge’ez) বর্ণমালার একটি ভার্সনের মাধ্যমে। আমহারিক থেকে ল্যাটিন বর্ণমালায় লিপ্যন্তর/অক্ষরান্তর করার কয়েকটি পদ্ধতি রয়েছে। এর একটি তৈরি করেন আর্নস্ট হ্যামারশমিডট। এনসাইক্লোপিডিয়া এথিওপিকা তৈরি করে ইএই লিপ্যন্তর পদ্ধতি। এছাড়া আমহারিকে লেখা নামকে রোমান লিপিতে রূপান্তরের জন্য ১৯৬৭ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয় বিজিএন/পিসিজিএন পদ্ধতি।

বিজিএন = বোর্ড অন জিওগ্রাফিক নেমস (ইউএসএ)

পিসিজিএন = দ্য পারমানেন্ট কমিটি অন জিওগ্রাফিকাল নেমস ফর ব্রিটিশ অফিসিয়াল ইউজ।

অ্যাপাচি (Apache)

এটি উত্তর আমেরিকার অ্যাপাচি ইন্ডিয়ানদের ভাষা। অ্যাপাচি একটি অ্যাথাবাস্কান ভাষা। আরিজোনা এবং নিউ মেক্সিকোতে অ্যাপাচিভাষীর প্রায় ১৫ হাজার মানুষ বাস করেন। প্রকৃতপক্ষে অ্যাপাচি ভাষা দুটি পশ্চিম অ্যাপাচি এবং পূর্ব অ্যাপাচি। এদের রয়েছে অনেক উপভাষা। যেমন-জিকারিলা, লিপান, কিত্তবা অ্যাপাচি, সিরিকাহুয়া, মেসকালেরো।

অ্যাপাচি এবং নাভাহো ভাষা দুটি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।

ধারণা করা হয়, অ্যাপাচি নামটি এসেছে একটি ইউমা (Yuma) শব্দ থেকে যার অর্থ ‘ফাইটিং ম্যান’ অথবা অ্যাপাচু (Apachu) শব্দটি থেকে, যার অর্থ জুনি ইন্ডিয়ানদের ভাষায় শত্রু। নাভাহো ইন্ডিয়ানদের জুনিরা নামেই সম্বোধন করত। আর নিউ মেক্সিকোর স্প্যানিশ অভিযাত্রীরা নাভাহোদের শত্রু সম্বোধন করতে গিয়ে বলত ‘অ্যাাটিস দে নাবাজু’ (Apaches de Nabaju)

আরাগোনেস (Aragonese)

আরাগোনেস প্রধানত প্রচলিত আছে স্পেনের আরাগোনে। এটি একটি রোমান ভাষা। আরাগোনেস ভাষীরা বাস করেন আরাগোন নদীর উপত্যকা, সোবরারবে, রিবাগোরজা এবং ক্যাটালেনিয়ার কিছু অংশে। জন্মগতভাবে এ ভাষায় কথা বলেন প্রায় ১০ হাজার মানুষ। এদের মধ্যে ৫০০ প্রবীণ শুধু এ ভাষাতেই কথা বলেন যাদের ভাষাবিজ্ঞানে বলা হয় মনোলিংগুয়াল। ২০ হাজার মানুষ এ ভাষাটিকে ব্যবহার করে দ্বিতীয় ভাষা হিসেবে।

আরানিজ (Aranese)

আরানিজ হচ্ছে ওকিটানের গ্যাসকন উপভাষার সামান্য পরিবর্তিত রূপ। স্পেনের উত্তর-পূর্বের ভ্যাল ডি আরানে প্রচলিত রয়েছে এ ভাষা। ভ্যাল ডি আরানের ৯০ শতাংশ অধিবাসী আরানিজ বুঝতে পারেন। ৬৫ শতাংশ বলতে পারেন। আরানিজ ভাষাটি স্প্যানিশ এবং ক্যাটালানের সঙ্গে কো-অফিসিয়াল মর্যাদা লাভ করেছে এবং ১৯৮৪ সাল থেকে স্কুলে শিক্ষা দেয়া হচ্ছে।

আরবি (Arabic)

আরবি একটি সেমেটিক ভাষা। প্রধানত মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোতে এ ভাষা ব্যবহৃত হয়। পৃথিবীতে আরবি ভাষার জনসংখ্যা প্রায় ২০ কোটি ২০ লাখ। কথ্য বা চলিত আরবির আছে ৩০টির বেশি প্রকার। যেমন: মিশরীয়, আলজেরিয়, মাগরেবি, সুদানি, সাইদি, নাজদি প্রভৃতি। আরবি লিপির উদ্ভব হয়েছে নাবাতায়েআন (Nabataean) আরামায়িক লিপি থেকে।

লিখিত আরবির আছে দুটি প্রধান প্রকার। এক. ক্লাসিক্যাল আরবি, দুই, আধুনিক স্ট্যান্ডার্ড আরবি। ক্লাসিক্যাল আরবি হলো কুরআন এবং ইসলাম ধর্মীয় সাহিত্যের ভাষা। অন্যদিকে, আধুনিক স্ট্যান্ডার্ড হল ক্লাসিক্যাল আরবি থেকে ভঙ্গি এবং শব্দভাণ্ডারের সামান্য পার্থক্যসম্পন্ন সার্বজনীন একটি রূপ। বর্তমানকালে আরবি ভাষী সকল দেশে লেখা এবং টেলিভিশনের অনুষ্ঠানে আধুনিক আরবি ব্যবহৃত হয়।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ১ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

আরাপাহো (Arapaho)

আরাপাহো একটি অ্যালগনকুইয়ান ভাষা। এ ভাষার প্রায় ১ হাজার লোক বাস করেন ওমিং-এ এবং এদের অধিকাংশই বয়সে প্রবীণ। আরাপাহোরা এখন চেষ্টা করছেন তাদের ভাষা তরুণদের মধ্যে পুনরুজ্জীবন ঘটাতে এবং ছড়িয়ে দিতে। ভাষাটি গ্রস ভেনত্রে বা আনানিন ভাষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এমনকি অনেক ক্ষেত্রে দুটি ভাষার মধ্যে রয়েছে পারস্পরিক বোধগম্য অংশ।

আরগোব্বা (Argobba)

ইথিওপিয়ার আদ্দিস আবাবার উত্তর-পূর্বের একটি এলাকার প্রায় ৪০ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। ভাষাটি সেমিটিক ভাষার দক্ষিণ ইথিওপিয়ান শাখার সদস্য। ভাষাটির রয়েছে চারটি প্রধান উপভাষা-হারার বিলুপ্ত, আলিযু, আম্বা, শেবা রোবিট এবং শোনকে। বর্তমানে আরগোব্বা ভাষীরা ওরোমো বা আমহারিক ভাষার দিকে ঝুঁকে পড়ছেন এবং এ ভাষাগুলো পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। ইথিওপিক বর্ণমালার একটি ভার্সন দ্বারা আরগোব্বা লেখা হয়।

আর্মেনীয় (Armenian)

আর্মেনীয় ভাষাটি ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সদস্য। আর্মেনীয় ভাষীর সংখ্যা প্রায় ৬৭ লাখ। প্রধানত আর্মেনিয়া এবং দক্ষিণ ককেশাসের নাগোরবো কারাবাঘের মানুষ এ ভাষায় কথা বলে। এছাড়া রাশিয়া, জর্জিয়া, ইউক্রেন, তুরস্ক, ইরান, সাইপ্রাস পোল্যান্ড এবং রোমানিয়ায় এ ভাষার কিছু মানুষ বাস করেন। এটি আর্মেনিয়া এবং নাগোরবো কারাবাঘের অফিসিয়াল ভাষা। সাইপ্রাস, পোল্যান্ড এবং রোমানিয়ায় ভাষাটি সংখ্যালঘু ভাষা হিসেবে অফিসিয়ালি স্বীকৃত।

১৯৯০ সাল পর্যন্ত আর্মেনিয়ার স্কুলগুলোতে আর্মেনিয়ান অথবা রুশ এর যে কোনো একটি দিয়ে পাঠদান হতো। এ সময় সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গনের পর রুশ মিডিয়াম স্কুলগুলো বন্ধ হয়ে যায় এবং আর্মেনীয় ভাষা হয় শিক্ষার মাধ্যম। ২০১০ সালে আর্মেনীয়ায় পুনরায় রুশ ভাষা শিক্ষা চালু হয়েছে। খ্রিস্ট পরবর্তী ৫ম শতকে আর্মেনীয় ভাষার প্রথম লিখিত রূপ পাওয়া যায়। কিন্তু এ সময়ের আর্মেনিয়া ভাষা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। যদিও শিলালিপি থেকে জানা যায়, খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে আর্মেনীয় জাতির অস্তিত্বের কথা।

খ্রিস্টপূর্ব ৫ম শতকে আর্মেনীয় ভাষার যে রূপটি মৌখিকভাবে বলা হতো এবং লিখিত হতো সেটি ক্লাসিক্যাল আর্মেনীয় ভাষা বলে পরিচিত। এটি আবার গ্রাবার পরিচিত। এতে ছিল বিভিন্ন ভাষা থেকে আগত অনেক শব্দ। যেমন-গ্রিক, সিরিয়াক ল্যাটিন, পার্থিয়ান, উরাটিয়ান ইত্যাদি। এই গ্রাবার ১৯ শতকের শেষ পর্যন্ত মার্জিত আর্মেনীয় ভাষা হিসেবে ব্যবহৃত হয়।

১১ শতক থেকে ১৫ শতক পর্যন্ত ব্যবহৃত আর্মেনিয় মধ্য আর্মেনিয় ভাষা বা মিজিন হেয়ারেন (Mijin hayeren) বলে পরিচিত। এতে আরবি, টার্কিশ এবং ল্যাটিন ভাষা থেকে নতুন করে আরও অনেক শব্দ যুক্ত হয়। ১৯ শতকে আর্মেনীয় ভাষার প্রধান দুটি আধুনিক রীতির আবির্ভাব ঘটে। এর কারণ এ সময় বহু যুগের আর্মেনীয় আবাসভূমি রুশ এবং অটোমান সাম্রাজ্যের মধ্যে বিভক্ত হয়ে যায়।

কনসট্যানটিনপোলের দিকে সরে যাওয়া আর্মেনীয় জনগণের মধ্যে গড়ে ওঠে পশ্চিম আর্মেনীয় ভাষা এবং জার্জিয়ার তিবলিসে বসবাসকারীদের মধ্যে বিকশিত হয় পূর্ব আর্মেনীয় ভাষা। সামান্য পরিবর্তিত আর্মেনীয় ভাষার এ দুটি রূপেই অসংখ্য পত্রিকা প্রকাশিত হয় এবং উভয় ভাষারই প্রচুর স্কুল প্রতিষ্ঠিত হয়। এসবের ফলে এ ভাষায় শিক্ষিত মানুষের সংখ্যা বেড়ে যায় এবং ক্লাসিকাল আর্মেনীয় ভাষার তুলনায় আধুনিক আর্মেনীয়তে অনেক বেশি সাহিত্যকর্ম রচিত হয়।

খ্রিস্ট পরবর্তী ৪র্থ শতকের শেষদিকে আর্মেনিয়ার রাজা ভ্রমশাপুহ (Vramshapuh) তার শাসন বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং বিখ্যাত পণ্ডিত মেসরপ মাশটোটসকে আর্মেনীয় ভাষার জন্য নতুন বর্ণমালা তৈরির নির্দেশ দেন। এর আগে আর্মেনীয় লেখা হতো কুনিফর্ম (Cuneiform) বর্ণমালা ব্যবহার করে, যা আর্মেনীয় চার্চের ধর্মীয় কাজে ব্যবহারের জন্য সুবিধাজনক ছিল না।

এরপর মাশটোটস আলেকজান্দ্রিয়া যান এবং লেখার মৌলিক নিয়মরীতি নিয়ে পড়াশোনা করেন। অধ্যয়ন শেষে তিনি সিদ্ধান্তে আসেন যে, গ্রিক বর্ণমালার ব্যবহারই সর্বোত্তম হবে। গ্রিক বর্ণমালার আদর্শ অনুসরণ করে তিনি আর্মেনিয়ার জন্য বর্ণমালা তৈরি করেন এবং ৪০৫ খ্রিস্টাব্দে আর্মেনিয়ায় ফিরে তা সরকারের সামনে উপস্থাপন করেন। নতুন এই বর্ণমালা সাদরে গৃহীত হয় এবং ওই বছরই আর্মেনীয় ভাষায় বাইবেলের অনুবাদ প্রকাশিত হয়।

অন্যান্য সাহিত্যকর্মও দ্রুত অনুবাদ হতে থাকে। বর্তমানে আর্মেনীয় ভাষার রয়েছে দুটি আদর্শ রূপ-পূর্ব আর্মেনীয়, যা ব্যবহৃত হয় প্রধানত আর্মেনিয়া, নাগোরনো-কারাবাখ, জর্জিয়া ও ইরানে এবং পশ্চিম আর্মেনীয় ব্যবহার করেন প্রবাসী আর্মেনিয়ানরা।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ২

আরোমানিয়ান (Aromanian):

আরোমানিয়ান ভাষা পূর্ব রোমানস ভাষাগোষ্ঠীর সদস্য। গ্রিস, আলবানিয়া, মেসিডোনিয়া, রোমানিয়া, বুলগেরিয়া এবং সার্বিয়ার প্রায় ৩ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। ভাষাটি রোমানিয়ান ভাষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। যদিও আরোমানিয়ান ভাষার অনেক শব্দ গ্রিক থেকে উদ্ভূত কিন্তু রোমানিয়ান ভাষায় অনেক শব্দ এসেছে স্নাভ এবং হাঙ্গেরিয়ান ভাষা থেকে।

আরোমানিয়ান ভাষার সব থেকে প্রাচীন লিখিত উদাহরণ হল ৮৬০-৮৭০ খ্রিস্টাব্দের মধ্যে প্যাট্রিয়ার্ক ফোটিয়াসের পাণ্ডুলিপি। একই সময়ে লিখিত হয় ওহরিডের সেইন্ট নম-এর পাণ্ডুলিপি। ১৮ শতকের শেষ ভাগে আরোমানিয়ান ভাষায় প্রচুর বই প্রকাশিত হয়, যার সব গ্রিক বর্ণমালায় লিখিত।

দুর্ভাগ্যক্রমে আরোমানিয়ান ভাষার প্রাথমিক কালের বহু কাজ ১৭৫০-১৭৮৮ সাল সময়কালে যুদ্ধের সময় পুড়ে গেছে। ধারণা করা হয়, ল্যাটিন বর্ণমালায় প্রথম আরোমানিয়ান ভাষায় লেখা প্রকাশ করেছিলেন ড. আইওরাই কন্সট্যানটিন রোজা উনিশ শতকের শুরুতে। ১৯৮০ সালে নতুন একটি আরোমানিয়ান উচ্চারণ পদ্ধতি বিকাশ লাভ করে এবং গ্রিস ও রোমানিয়া বাদে এ ভাষা ব্যবহৃত হয় এমন সব দেশে পদ্ধতিটি গৃহীত হয়। গ্রিস ও রোমানিয়ায় এখনও পুরনো রীতিই ব্যবহৃত হয়।

রিপাবলিক অব মেসিডোনিয়ায় এ ভাষার অফিসিয়াল মর্যাদা রয়েছে এবং অনেক প্রাথমিক বিদ্যালয়ে ঐচ্ছিক বিষয় হিসেবে এ ভাষাটি শেখানো হয়। মেসিডোনিয়ায় আরোমানিয়া ভাষীরা আদালতে চাইলে তাদের ভাষা ব্যবহার করতে পারেন। এটি তাদের অধিকার হিসেবে স্বীকৃত। ২০০৬ সাল থেকে ক্রুশুভা শহরে এটি দ্বিতীয় অফিসিয়াল ভাষা হিসেবে বিবেচিত হয়েছে। এ ভাষায় উপভাষাগুলোর মধ্যে রয়েছে-সিপান ভারগারিন, সারবিন, ফারসিলোটু, গ্রামাসটিন এবং রিনডিন।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ২ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

আরেরনটে (Arrernte)

আরেরনটে পামা-নিয়ুনগান ভাষা পরিবারের আরানদিক গ্রুপের অংশ। পামা নিয়ুনগান অস্ট্রেলিয়ার আদিবাসীদের সব থেকে বিস্তৃত ভাষা পরিবার মধ্য অস্ট্রেলিয়ার বিশেষত অ্যালিস স্প্রিংয়ের প্রায় তিন হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এটি অস্ট্রেলিয়ার আদিবাসীদের অন্যতম শক্তিশালী ভাষা। এ আরেরনটে ভাষী জনগোষ্ঠী একটু বিচ্ছিন্ন-দুর্গম এলাকায় বসবাস করায় বাইরের ভাষার অনুপ্রবেশ থেকে রক্ষা পেয়েছে এ ভাষাটি।

এ ভাষার রয়েছে পাঁচটি উপভাষা কেন্দ্রীয় আরেরনটে (অ্যালিস স্প্রিংয়ে ব্যবহৃত), পূর্ব আরেরনটে (অ্যালিস স্প্রিংয়ের পূর্বদিকে ব্যবহৃত), পশ্চিম আরেরনটে (অ্যালিস স্প্রিংয়ের পশ্চিম দিকে ব্যবহৃত), পারটামে বা দক্ষিণ আরেরনটে এবং নিম্নআরেরনটে। অ্যালিস স্প্রিংয়ের প্রাইমারি স্কুলের সব শিক্ষার্থীকে এ ভাষা শেখানো হয়। হাই স্কুল এবং কলেজে এটি ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ানো হয়। এ ভাষায় রেডিও এবং টেলিভিশন অনুষ্ঠানও হয়।

অসমিয়া (Assamese)

অসমিয়া একটি পূর্ব ইন্দো-আর্য ভাষা। ভারতের আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে অসমিয়া ভাষী প্রায় ২ কোটি মানুষ বাস করেন। ভুটানেও এ ভাষার কিছু লোক আছেন। এ ভাষাটি বাংলা এবং ওড়িশা ভাষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বাংলা বর্ণমালার একটি ভার্সন ব্যবহার করে অসমিয়া লেখা হয়। এ ভাষায় প্রথম ছাপানো প্রকাশিত বই হলো আত্মরাম শর্মার বাইবেলের অনুবাদ। ১৮১৩ সালে কলকাতায় সিরামপোর ইংলিশ মিশনারি প্রেস বইটি প্রকাশ করে।

আসতুরিয়ান (Asturian)

আসতুরিয়ান একটি রোমানস ভাষা যার অপর নাম বেবল (Bable)। স্পেনের উত্তরে অবস্থিত স্বায়ত্তশাসিত আসতুরিয়ার কিছু অংশের প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এটি মিরানদেজ (Mirandese) ভাষার সঙ্গে সম্পর্কযুক্ত এবং আসতুরিয়া অঞ্চলের প্রাক-রোমান ভাষাগুলোর দ্বারা প্রভাবিত।

১১৫৫ খ্রিস্টাব্দে এ ভাষা প্রথম লিখিত রূপ পায়। স্প্যানিশ ভাষা দ্বারা প্রতিস্থাপিত হওয়ার আগে ১৪ শতক পর্যন্ত এ ভাষাটি অফিসিয়াল কাজে ব্যবহৃত হতো। এ সময়ে কিছু সাহিত্যকর্মেও এ ভাষাটি ব্যবহৃত হয়। ১৪ থেকে ১৭ শতকের মধ্যে অফিসিয়াল নথিপত্র থেকে আসতুরিয়ান অদৃশ্য হয়ে যায়। শুধু আনুষ্ঠানিক পরিমণ্ডলে এর ব্যবহার সীমাবদ্ধ হয়ে পড়ে। ১৭ শতকে অ্যান্টন দে ম্যারিরেগুয়েরার (Anton de Marirreguea) হাত ধরে সাহিত্য পরিমণ্ডলে এ ভাষার পুনরুজ্জীবন শুরু হয়।

অ্যাভার (Avar)

অ্যাভার বা (Maarul mats)-উত্তর-পূর্ব ককেশীয় ভাষা। রাশিয়ান রিপাবলিক অব দাগেস্তান এবং আজারবাইজানের জাকাতালা অঞ্চলের প্রায় ৬ লক্ষ ১০ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এর বাইরে চেচনিয়া, জর্জিয়া, কাজাখস্তান, জর্ডান এবং তুরস্কের কিছু মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষার রয়েছে চারটি প্রধান উপভাষা-খানজাখ (Khunzakh), আনতসুখ (Antsukh), সারোদা (Charoda) এবং জিদাতল (Gaidatl)। এ উপভাষাগুলোর মধ্যে পারস্পরিক বোধগম্যতা খুব সামান্য।

এদের মধ্যে খানজাখ উপভাষাটি বিভিন্ন উপভাষা ব্যবহারকারীদের মধ্যে সংযোগ ভাষা হিসেবে কাজ করে। লিখিত অ্যাভারের ভিত্তিতে এটিতে ১৭ শতক থেকে শুরু হয় আরবি বর্ণমালা ব্যবহার এবং ২০ শতকের শুরু পর্যন্ত তা অব্যাহত থাকে। ১৯২৮ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত ব্যবহার করা হয় ল্যাটিন বর্ণমালা আর এরপর সিরিলিক বর্ণমালা আদর্শ হিসেবে গ্রহণ করা হয়।

আবানজি (Awngi)

ইথিওপিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় চার লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। এটি একটি কেন্দ্রীয় কুশীয় ভাষা। এ ভাষার বেশিরভাগ মানুষ বাস করেন আমহারা অঞ্চলের আজিউ আবি জোনে। আরও কিছু এ ভাষার মানুষ বাস করেন বেনিশাংগুল গুমুজ অঞ্চলের মেতেকেল জেনে। ইথিওপিক বর্ণমালার একটি ভার্সন দ্বারা লেখা হয় এ ভাষা। তবে লেখার পদ্ধতির মধ্যে কিছু ভিন্নতা লক্ষণীয়। আবি জোনের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ ভাষা ব্যবহৃত হয়।

অ্যায়মারা (Aymara)

এটি অ্যায়মারান (Aymaran) ভাষা পরিবারের একটি সদস্য। বলিভিয়া এবং পেরুর প্রায় ২২ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন এবং দেশ দুটোতে এটি একটি অফিসিয়াল ভাষা। আর্জেন্টিনা এবং চিলিতেও এ ভাষার মানুষ বাস করেন। এ ভাষায় ২০ লাখ অ্যামারা ভাষী বাস করেন বলিভিয়ায়, কয়েক লাখ পেরুতে এবং আর্জেন্টিনা ও চিলিতে কয়েক হাজার।

লিখিত রূপের ক্ষেত্রে এ ভাষায় প্রকৃতপক্ষে ব্যবহার করা হয় বিভিন্ন প্রকারের প্রতীক, মানুষ অথবা বিভিন্ন বস্তুর। এসব প্রতীক বিভিন্ন জিনিসকে প্রকাশ করে। এ ভাষার কোনো পূর্ণাঙ্গ লিখিত রূপ গড়ে ওঠেনি। আগে পশুর চামড়ার ওপর গাছ বা খনিজ পদার্থের রং দ্বারা এসব প্রতীক আঁকা হতো। ১৬ শতকে এ অঞ্চলে স্প্যানিশদের আগমনের পর কাগজের প্রচলন শুরু হয়।

প্রতীক ব্যবহারে কোন আদর্শ ঠিক করা হয়নি। তাই বিভিন্ন অ্যায়মারা গ্রুপের মধ্যে প্রতীক ব্যবহারে কিছুটা ভিন্নতা দেখা যায়। স্প্যানিশদের প্রভাবে অ্যায়মারা লিখতে ল্যাটিন বর্ণমালা গৃহীত হয়। এর পর বেশ কয়েক বছর ধরে গড়ে ওঠে বিভিন্ন উচ্চারণ পদ্ধতি। ১৯৮০ সালে পেরুর সরকার একটি নতুন উচ্চারণ পদ্ধতি প্রচলন করে, যা অ্যায়মারা অফিসিয়াল বর্ণমালা বা একীভূত বর্ণমালা নামে পরিচিত।

আজারবাইজানি (Azerbaijani)

এটি একটি তুর্কি ভাষা। আজারবাইজান, ইরান, ইরাক, জর্জিয়া, আর্মেনিয়া, তুরস্ক, সিরিয়া, রাশিয়ার প্রায় তিন কোটি দশ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষায় রয়েছে দুটি প্রধান প্রকার-উত্তর আজারবাইজানি ও দক্ষিণ আজারবাইজানি। উত্তর আজারবাইজানি ভাষায় কথা বলেন আজারবাইজানের ৬০ লাখ মানুষ, আর্মেনিয়ার এক লাখ ৬০ হাজার, জর্জিয়ায় ২ লাখ ৮৫ হাজার, রাশিয়ার দাগেস্তানের ১ লাখ ১২ হাজার মানুষ।

দক্ষিণ আজারবাইজানি ভাষায় কথা বলেন ইরানে আড়াই কোটি, তুরস্কে ৫ লাখ ৩০ হাজার, ইরাকে তিন লাখ সিরিয়ায় ৩০ হাজার এবং আফগানিস্তানের অল্প কয়েকজন। ভাষাটি আজোরি টার্কিশ বা আজারবাইজানি টার্কিশ নামেও পরিচিত। ৭ম শতকে আজারবাইজান এলাকায় আরবি বর্ণমালার আগমন ঘটে। ১৯২০ সাল পর্যন্ত আজারবাইজানি লিখত আরবি বর্ণমালায়।

৭ম শতকে আজারবাইজান এলাকায় আরবি বর্ণমালার আগমন ঘটে। ১৯২০ সাল পর্যন্ত আজারবাইজানি লিখতে আরবি বর্ণমালা ব্যবহৃত হত। এসময়কালে আরবি বর্ণমালার ৩টি ভিন্ন ভার্সন ব্যবহৃত হয়। ২৮ অক্ষর বিশিষ্ট আরবি বর্ণমালা, ৩২ অক্ষর বিশিষ্ট পার্সো- আরবি বর্ণমালা এবং ৩৩ বর্ণবিশিষ্ট তুর্কি-আরবি বর্ণমালা। আজারবাইজানি লিখতে এগুলোর কোনটাই আদর্শ হিসেবে গণ্য হয়নি। বিভিন্ন ধরনের সংস্কার প্রস্তাবিত হয়েছে।

বিশেষত ১৯ শতকের শেষ ও ২০ শতকের শুরুতে। ইরানে এ ভাষা লিখতে সব সময় আরবি বর্ণমালার একটি ভার্সন ব্যবহার করা হয়েছে, যা আজেরি-তুর্ক নামে পরিচিত। ১৯২৯ সালে এ ভাষা লিখতে ল্যাটিন বর্ণমালা যা ইয়ানালিফ, (Yanalif) ‘নতুন বর্ণমালা’ নামে পরিচিত, চালু করা হয়। ১৯২৯ সলে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভূক্ত উত্তর আজারবাইজানে এ উদ্যোগ নেয়া হয়। ১৯২৯ সালের আগে পর্যন্ত এ ক্ষেত্রে ব্যবহৃত হত আরবি বর্ণমালা।

১৯৩৯ সালে এ ভাষার জন্য সিরিলিক বর্ণমালা প্রবর্তন করেন জোসেফ স্ট্যালিন। ১৯৯১ সাল পর্যন্ত তা অব্যাহত থাকে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাবার পর আজারবাইজান এ ভাষা লিখতে পুনরায় ল্যাটিন বর্ণমালা চালু করে। অবশ্য এটি ১৯২৯-৩৯ এর ভার্সন থেকে কিছুটা ভিন্ন ছিল। এ সময় তৈরি হয় দারুন সন্দেহ আর ভুল বোঝাবুঝি।

সাথে সাথে এ বর্ণমালার ফ্রন্ট সমৃদ্ধ টাইপ রাইটার এবং কম্পিউটারের মারাত্বক সংকট দেখা দেয়। সৌভাগ্যক্রমে তুর্কি ভাষা লিখতে ব্যবহৃত ল্যাটিন বর্ণমালার সাথে এবারের বর্ণমালার বেশ সাদৃশ্য ছিল। ফলে তুর্কি টাইপ রাইটারের চাহিদা দারুন বেড়ে যায়।

প্রধান সমস্যাটি ছিল (e) অক্ষরটির একটি বিশেষ চেহারা, যা দুনিয়ার অন্য কোন ভাষায় ব্যবহৃত হয় না। একে বলে (Schwa)। Schwa না পাওয়া গেলে মানুষ এটিকে” আকৃতিতে লেখেন। ১৯৯২ সালের ১৬ই মে প্রচলিত ল্যাটিন বর্ণমালায় সামান্য কিছু সংস্কার করা হয়। ἃ বর্ণমালাটির পরিবর্তে আসে ‘১’। বদলে যায় বর্ণমালার সজ্জা।

 

বালি (Balinese)

বালি বর্ণমালা বা কারাকান (carakan) এসেছে প্রাচীন ভারতের ব্রাহ্মী লিপি থেকে এ পরিক্রমায় মাঝে ছিল পল্লব এবং প্রাচীন কাবি লিপি। বালি বর্ণমালার সব থেকে পুরানো লিখিত রূপ পাওয়া যায় যেগুলো, তার সময়কাল ১১ শতক। কিন্তু গবেষকদের ধারণা, এগুলো আরও আগে তালপাতায় লিখিত মূল রচনার পুনরুৎপাদন। অর্থাৎ বালি বর্ণমালার প্রচলন হয়েছে ১১০০ খ্রিস্টাব্দের আগে।

আজও বালি বর্ণমালা ব্যবহৃত হয়, যদিও এতে দক্ষ মানুষের সংখ্যা খুব কম। প্রধানত ধর্মীয় কাজেই এর প্রচলন রয়েছে। স্কুল, কলেজ এবং সাধারণ কাজে এখন ব্যবহৃত হচ্ছে ল্যাটিন বর্ণমালা। প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন ল্যাটিন বর্ণমালায় বালি ভাষা শেখানো হয়।

মজার ব্যাপার, এ ভাষার লিখিত রূপে দুটি শব্দের মধ্যে কোনো ফাঁকা জায়গা রাখা হয় না। বালি ভাষা বাসা বালি (Basa Bali) নামেও পরিচিত। এটি একটি অস্ট্রোনেশীয় ভাষা। প্রধানত ইন্দোনেশিয়ায় বালি দ্বীপ এবং দক্ষিণের প্রতিবেশী দ্বীপ লোমবোকের প্রায় ৩০ লাখ মানুষ এ ভাষায় কথা বলে। এর বাইরে জাভা এবং সুলাবেশী দ্বীপেও এ ভাষা ব্যবহৃত হয়।

কারাছায়-বালকার (Karachay-Balkar)

এটি একটি তুর্কি ভাষা। দুই লাখ চল্লিশ হাজার মানুষ কথা বলেন এ ভাষায়। ভাষাটি প্রধানত ব্যবহৃত হয় রাশিয়ার কাবারজিনা-বালকারিয়ায় এবং আরও ব্যবহৃত হয় কাজাখস্তান, কিরগিজস্তান, আর্মেনিয়া, আজারবাইজানে। বালকার শব্দটি এসেছে Bolgar বা Bulgar থেকে এটি বালকার জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এই বালকার জনগণই বুলগেরিয়া দেশটির নামকরণ করেছেন।

বালুচি (Baluchi)

এটি উত্তর-পশ্চিম ইরানীয় ভাষা। প্রায় ৭০ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষার বেশিরভাগ মানুষ বাস করেন পাকিস্তান, ইরান এবং আফগানিস্তানে।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা

 

এছাড়াও ভারত, তুর্কমেনিস্তান পূর্ব-আফ্রিকা এবং আরব গাল্ফ দেশগুলোতে এ ভাষার দেখা পাওয়া যায়। এ ভাষাটি প্রথম লিখিত হয় ১৯ শতকে। ব্রিটিশ এক ভাষাবিদ কর্তৃক উদ্ভাবিত উচ্চারণ পদ্ধতিকে ভিত্তি করে ল্যাটিন বর্ণমালায় লেখা হতো এ ভাষা।

১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীনতা পাওয়ার পর বালুচ বুদ্ধিজীবীরা ফার্সি-আরবি বর্ণমালা গ্রহণ করেন বালুচি ভাষা লিখতে। আফগানিস্তানে পশতুর ওপর ভিত্তি করে আরবি বর্ণমালার একটি ভার্সন ব্যবহার করা হয় বালুচি লিখতে। পূর্ব এবং পশ্চিম বালুচি নামে এ ভাষার দুটি প্রধান উপভাষা রয়েছে।

ব্রাহ্মীলিপি (Brahmi Script)

ভারতের আধুনিক ৪০টি বা তারও বেশি বর্ণমালার উৎস বা পূর্বপুরুষ হল ব্রাহ্মীলিপি। এছাড়া খমের, তিব্বতি বর্ণমালার উদ্ভবও হয়েছে এ লিপি থেকে। ধারণা করা হয়, এ লিপি সৃষ্টি হয়েছে আরামায়িক এবং ফোনেসিয়ান বর্ণমালা থেকে। খৃস্টপূর্ব ৫০০ অব্দে এ লিপির আবির্ভাব ঘটে ভারতে।

অন্য একটি ধারণা অনুযায়ী এ লিপির উদ্ভব হয়েছিল সিন্ধু বা হরপ্পা লিপি থেকে। সিন্ধু বা হরপ্পা লিপি খৃষ্টপূর্ব ২০০০ অব্দ পর্যন্ত সিন্ধু উপত্যকায় ব্যবহৃত হয়েছে। এ লিপির প্রাচীনতম নিদর্শন হল সম্রাট অশোকের শিলালিপি (খৃস্টপূর্ব ২৭০-২৩২ অব্দ)।

বামবারা (Bambara)

এটি একটি মান্দি ভাষা। মালি, বারকিনা ফাসো, কোট ডি’আইভর, সেনেগাল, গাম্বিয়া, গায়ানা, সিয়েরালিয়ন, ঘানার প্রায় ৩০ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। এটি মালির জাতীয় ভাষা। মালির বামবারা জাতির মানুষই এ ভাষার প্রধান উৎস।

ফরাসি দখলদারিত্বের (১৮৮০-১৯৬০) সময় বামবারা ভাষা প্রথম লিখিত রূপ পায়। এতে ব্যবহার করা হয় ল্যাটিন বর্ণমালা। যদিও কিছু মাত্রায় এন’ কো (N’ ko) এবং আরবি বর্ণমালাও ব্যবহৃত হয়। এ ভাষায় রয়েছে সমৃদ্ধ মৌখিক সাহিত্য, যার বেশিরভাগজুড়েই রয়েছে রাজা আর নায়কদের কাহিনী।

বানতাওয়া (Bantawa)

এটি তিব্বতি-বর্মি ভাষাগুলোর পূর্ব কিরানতি শাখার সদস্য। সিকিম এবং নেপালের প্রায় চার লক্ষ মানুষ এ ভাষায় কথা বলেন। সিকিমে এ ভাষাটি এক ধরনের বর্ণমালা দিয়ে লেখা হয় যার নাম কিরাত রাই।

বাশকির (Bashkir)

এটি তুর্কি ভাষার ক্যাপচাকর বেলগার গ্রুপের সদস্য। এ ভাষার রয়েছে ১৫ লাখ মানুষ। প্রধানত রিপাবলিক অব বাশকোরতোস্তান, রাশিয়ার কিছু অংশ যেমন-

মেরিয়াবিনস্ক, ওরেনবার্গ, পার্ম, কার্গান সামারা, তিউমেন ও উজবেকিস্তান, কাজাখস্তান তাতারস্তানে এ ভাষার প্রচলন রয়েছে। ৯ম শতকে রুনিক (Runic) বর্ণমালা ব্যবহার করে প্রথম এ ভাষা লেখা শুরু হয়। দশম শতক থেকে ১৯২৮ সাল পর্যন্ত এ ভাষা লেখা হয় আরবি বর্ণমালায়। এরপর আসে ল্যাটিন। আর ১৯৪০ সালে ল্যাটিনকে সরিয়ে জায়গা নেয় সিরিলিক বর্ণমালা।

বাসা (ভাহ) Bassa (vah) বর্ণমালা

বাসায় এর ভাষার নাম ভাহ যার অর্থ ‘প্রতীকের মাধ্যমে’। ১৯ শতকে লাইবেরিয়ায় এর ব্যবহার ছড়িয়ে পড়ে।

১৯০০ সালে ড. ফ্লো ডারভিন লুইস আবিষ্কার করেন, ব্রাজিল এবং ওয়েস্টইন্ডিজ তখনও বসবাসরত সাবেক বাসা দাসরা বাসা বর্ণমালা ব্যবহার করে। ড. লুইস এর আগে এ বর্ণমালা দেখেননি এবং নিজে শেখার পর তিনি লাইবেরিয়াতে এ বর্ণমালার পুনরুজ্জীবন ঘটানোর সিদ্ধান্ত নেন।

ড. লুইস পিএইচডি ডিগ্রি লাভ করেন Syracuse বিশ্ববিদ্যালয় থেকে। এরপর তিনি লাইবেরিয়া ফিরে আসেন। পথিমধ্যে যান ড্রেসডেনে। সেখানে তিনি প্রথমবারের মতো বাসা বর্ণমালায় লেখা ছাপানোর একটি প্রিন্টিং প্রেস তৈরির জন্য দায়িত্ব দেন একটি কোম্পানিতে। লাইবেরিয়াতে বাসা বর্ণমালা শেখানোর জন্য তিনি একটি স্কুল খোলেন।

প্রকৃত ঘটনা হলো বাসা বর্ণমালা লেখা হতো স্লেটের ওপর কয়লা দিয়ে। যা সহজেই ইয়ান (yan) নামের পাতা দিয়ে মুছে ফেলা যেত। ১৯৪০ সালের শুরুর দিকে মানুষ পেন্সিল ব্যবহার শুরু করে। এ বর্ণমালার প্রকৃত লেখার পদ্ধতি ছিল বুসট্রোফেডন (Boustrophedon) অর্থাৎ বাম থেকে ডানে লিখে পরের লাইনের আবার ডান থেকে বাম দিকে। অবশ্য ১৯৬০ সাল থেকে শুধু বাম থেকে ডানে লেখার রীতি চালু হয়।

আজকের দিনে বাসা ভাহ এ্যাসোসিয়েশনস বাসা বর্ণমালার ব্যবহারকে উৎসাহিত করছে।

বাসা একটি ক্রু (Kru) ভাষা। লাইবেরিয়ায় ৩ লাখ ৫০ হাজার এবং সিয়েরালিয়নে ৫ হাজার মানুষ এ ভাষায় কথা বলে।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ২ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

বাসকিউ (Basque)

বাসকিউ ভাষার ভাষাতাত্ত্বিক আত্মীয় নেই। প্রধানত স্পেনের উত্তরে এবং দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের Basque country (Euskal Herria)-তে প্রায় ৬ লাখ ৬০ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। বাসকিউ ভাষার এক উত্তরসূরি যার নাম অ্যাকুইতানিয়ান, এর আবির্ভাব ঘটে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের অ্যাকুইতাইনে। এতে ব্যবহৃত হয় রোমান বর্ণমালা। এ রোমান লিপিতে আছে মানুষ এবং দেবতাদের নাম, সঙ্গে আরও কিছু শব্দ। ১ম এবং ২য় খ্রিস্টাব্দে এটি লিপিবদ্ধ হয়।

বাসকিউ প্রথম লিখিত রূপ পায় ল্যাটিন ধর্মীয় আলোচনা দ্য গ্লোসাস এমিলিয়ানেনসিসে (Glosas Emilianeses)। এ ভাষায় প্রকাশিত প্রথম বইটি ছিল একটি কবিতা সংকলন, “Linguae Vasconum Primitiae”। ১৫৪৫ সালে বইটি প্রকাশ করে বার্নার্ড ডেচেপেয়ার। শত শত বছর আগে এ ভাষার কোনো আদর্শ উচ্চারণ পদ্ধতি ছিল না। রোমানস (Romance) উচ্চারণ রীতি অনুসরণ করে এ ভাষা লেখা হতো। এর সঙ্গে ছিল আরও কিছু উচ্চারণ যা রোমানস ভাষায় ছিল না।

বেজা (Beja)

মিসর, সুদান এবং ইরিত্রিয়ার প্রায় ১২ লাখ মানুষ এ ভাষায় কথা বলে। এটি উত্তর কুশীয় ভাষা। যদিও অনেক ভাষাতাত্ত্বিক মনে করেন এটি আফ্রো-এশীয় ভাষা পরিবারের সদস্য। ভাষাটি বেদাবি (Bedawi), বেদাউয়ে (Bedauye) নামেও পরিচিত।

ইরিত্রিয়াতে ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে বেজা লেখা হয় এবং সেখানকার স্কুলগুলোতে শিক্ষা দেয়া হয়। এ লিখন পদ্ধতি তৈরি করেন ভাষাতত্ত্ববিদ মিস্টার এবং মিসেস ওয়েডকাইন্ড। সুদানে বেজা লেখার জন্য আরবি বর্ণমালা ব্যবহৃত হয় কিছু স্থানে, যদিও এর কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই।

বেমবা (Bemba)

বেমবা একটি বান্টু ভাষা। জাম্বিয়া, কাঙ্গো এবং তাঞ্জানিয়ার বিভিন্ন অংশে প্রচলিত আছে এ ভাষা। এ ভাষার লোকসংখ্যা ছত্রিশ লাখ থেকে ষাট লাখ। বেমবা জাম্বিয়ার জাতীয় ভাষা এবং বিভিন্ন এলাকায় এটি লিংগুয়া ফ্রাংকা (Lingua Franca) হিসেবে ব্যবহৃত হয়। রেডিওতেও এ ভাষা ব্যবহৃত হয়। জাম্বিয়ার শিক্ষা মন্ত্রণালয় ১৯৭২ থেকে ১৯৭৭ সালের মধ্যে বেমবার জন্য একটি আদর্শ উচ্চারণ রীতি নির্ধারণ করে।

ভোজপুরি (Bhojpuri)

ভোজপুরি একটি বিহারি ভাষা। প্রধানত ভারতে ব্যবহৃত হয় এ ভাষা। এর সঙ্গে নেপাল, গায়ানা, সুরিনাম, ফিজি, ত্রিনিদাদ এবং টোবাগো ও মরিশাসেও ব্যবহৃত হয় এ ভাষা। ভারতে ভোজপুরি ভাষীরা বাস করেন বিহারের দক্ষিণাংশে, ঝারখণ্ডের উত্তর- পশ্চিম এবং উত্তরপ্রদেশের পূর্ব অঞ্চলে, সুরিনামে এ ভাষা সরনামি হিন্দি বা সরনামি নামে পরিচিত। ইংরেজি এবং ডাচ ভাষা থেকে এখানে অনেক শব্দ যুক্ত হয়েছে।

ভোজপুরীকে হিন্দি ভাষার উপভাষা হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু ভারতীয় সরকারের বিবেচনায় এটি একটি জাতীয় ভাষা। ভোজপুরি ভাষা মৈথিলি এবং মাগধি ভাষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং এদের একত্রে বলা হয় বিহারি ভাষা। ভোজপুরি পূর্ব ইন্দো-আর্য ভাষার অংশ এবং বাংলা ও ওড়িশি ভাষার সঙ্গে সম্পর্কিত।

২০০১ সালের আদমশুমারি অনুসারে ভারতে এ ভাষার মানুষের সংখ্যা ৩ কোটি ৩০ লাখ। যদিও অনেকের মতে সংখ্যাটি হবে ১০ কোটি ৫০ লাখ। আর ভারতের বাইরে আছে আরও ৬০ লাখ। ১৬ থেকে ২০ শতকের মধ্যভাগ পর্যন্ত ভোজপুরি লেখা হতে কাইথি (Kaithi) এবং ফার্সি-আরবি লিপি ব্যবহার করে। কাইথি লিপির ব্যবহার সামান্য হলেও এখনও দেখা যায়। ১৮৯৪ সাল থেকে ভোজপুরি লিখতে ব্যবহৃত হচ্ছে দেবনাগরী (Devanagari) লিপি।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ৩

ক্লিন (Blin):

এটি একটি কুশীয় ভাষা। ইরিত্রিয়ার কেরেন শহরে এবং এর আশপাশে এ ভাষার প্রায় ৭০ হাজার মানুষ বাস করে। ভাষাটি বিলিন, বিলেন, বোগো, বোগোস, বেলেন ইত্যাদি নামেও পরিচিত। গিজ বর্ণমালার একটি ভার্সন দিয়ে এ ভাষা লেখা হয়।

উনিশ শতকের শেষ দিকে মিশনারিরা এটি উদ্ভাবন করেন। ১৮৮২ সালে ক্লিন ভাষার প্রথম লিখিত রূপ ছাপা হয়। ক্লিন এবং ইরিত্রিয়ার অন্য ছোট ভাষাগুলোর জন্য ১৯৮৫ সালে ল্যাটিন বর্ণমালা ব্যবহারের সিদ্ধান্ত নেয় ইরিত্রিয়ান পিপলস লিবারেশন ফ্রন্ট। ১৯৯৩ সালে সরকার ক্লিন ভাষা এবং ল্যাটিনভিত্তিক উচ্চারণ পদ্ধতির আদর্শ রূপ ঠিক করতে একটি কমিটি গঠন করে।

ব্লাকফুট (Blackfoot)

ব্লাকফুট বা সিকিসিকা একটি অ্যালগনকুইয়ান ভাষা। এটি ব্লাকফুট নামের আদিবাসী রেড ইন্ডিয়ান গোষ্ঠীর ভাষা। যুক্তরাষ্ট্রের মন্টানা এবং অ্যালবার্টার কানাডীয় রাজ্যে এ ভাষার প্রায় ৮ হাজার মানুষ বাস করেন। ব্লাকফুট বর্ণমালা তৈরি করেন জন উইলিয়াম টাইমস (১৮৫৭-১৯৪৫)। তিনি ছিলেন ইংল্যান্ড থেকে আসা একজন অ্যাংলিকান মিশনারি।

কানাডার (বর্তমান আলবার্টা) উত্তর-পশ্চিম অঞ্চলের ব্লাকফুট মানুষের মধ্যে তিনি ১২ বছর (১৮৮৩-১৮৯৫) বাস করেন। জেমস ইভানসের ওজিবাওয়া বর্ণমালার ওপর ভিত্তি করে টাইমস ব্লাকফুট বর্ণমালা তৈরি করেন। তিনি ব্লাকফুট ভাষার একটি ডিকশনারিও তৈরি করেন এবং বাইবেলের বিভিন্ন অংশের অনুবাদ করেন এ ভাষায়। বর্তমানে ল্যাটিন বর্ণমালা প্রধানভাবে ব্যবহৃত হয়।

বুহিদ (Buhid)

এটি একটি অস্ট্রোনেশীয় ভাষা। ফিলিপাইনের মিনদোরো প্রদেশের প্রায় আট হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। বুহিদ বা ম্যাংগায়ান বর্ণমালার উৎপত্তি হয়েছে জাভা, বালি ও সুমাত্রার কাবি লিপি থেকে। কাবি লিপির উৎপত্তি হয়েছে পল্লব লিপি থেকে। পল্লব একটি দক্ষিণ ভারতীয় লিপি, যার উদ্ভব হয়েছে ব্রাহ্মী থেকে। ফিলিপাইনের মিনদোরোতে এখনও বুহিদ বর্ণমালা ব্যবহৃত হয়।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ৩ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

বারইয়াত (Buryat)

এটি একটি মঙ্গোলীয় ভাষা। রাশিয়ার রিপাবলিক অব বারইয়াত, উসত-ওরাডিন এবং আজিনসক জেলায় প্রধানত এ ভাষা ব্যবহৃত হয়। এর বাইরে উত্তর মঙ্গোলিয়া এবং উত্তর-পশ্চিম চীনেও এ ভাষা ব্যবহৃত হয়। ১৯১৭ সালে রুশ বিপ্লবের পর সিরিলিক বর্ণমালা ব্যবহারের মাধ্যমে এ ভাষার একটি লিখন পদ্ধতি আবিষ্কার হয়। এর আগে এ ভাষা লেখা হতো ঐতিহ্যবাহী মঙ্গোলীয় লিপি ব্যবহার করে। ১৯৩১ সালে গ্রহণ করা হয় ল্যাটিন বর্ণমালা। ১৯৩৯ সালে পুনরায় সিরিলিক বর্ণমালা গৃহীত হয়।

বাংলা (Bengali)

বাংলা ভাষায় কথা বলেন প্রায় ২৩ কোটি মানুষ। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবাংলা, আসাম ও ত্রিপুরা রাজ্যে প্রধানত ব্যবহৃত হয় এ ভাষা। খৃষ্টপূর্ব সময়কালে ভারতবর্ষে প্রচলিত প্রাকৃত ভাষা অঞ্চলভেদে তিনটি রূপ ধারণ করে।
এগুলো হল: উদীচ্য প্রাকৃত, মধ্যদেশীয় প্রাকৃত এবং প্রাচ্য প্রাকৃত। প্রাচ্য প্রাকৃত থেকে বিবর্তনের মাধ্যমে উদ্ভব লাভ করে বাংলা ভাষা।

বৈদিক কথ্য ভাষা থেকে জন্ম হয়েছিল প্রাকৃত ভাষার। প্রাকৃত ভাষা থেকে জন্ম হয় মাগধি প্রাকৃতের আর এই মাগধি প্রাকৃত থেকে জন্ম হয় মাগধি অপভ্রংশের। সুনীতিকুমার চট্টোপাধ্যায় এবং জর্জ গ্রিয়ারসন এর মতে, মাগধি অপভ্রংশ থেকে জন্ম হয়েছে বাংলা ভাষার। ড. মুহম্মদ শহীদুল্লাহ’র মতে, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে উদ্ভব হয় মধ্য ভারতীয় আর্য ভাষার। তাঁর মতে, মধ্য ভারতীয় আর্য হলো আদিম প্রাকৃত যার থেকে এসেছে প্রাচ্য প্রাকৃত।

প্রাচ্য প্রাকৃতের পরবর্তী রূপ গৌড়ি প্রাকৃত। গৌড়ি প্রাকৃত থেকে এসেছে গৌড়ি অপভ্রংশ। তার গৌড়িয় অপভ্রংশ থেকে উদ্ভব হয়েছে বাংলা ভাষার। বাংলা ভাষা বাংলাদেশের জাতীয় ভাষা। এটি দেশের দাপ্তরিক ভাষা।

ভারতের ২৩টি স্বীকৃত অফিসিয়াল ভাষার একটি বাংলা ভাষা। এ ভাষা ভারতের পশ্চিমবাংলা এ ত্রিপুরা রাজ্যের দাপ্তরিক ভাষা। বাংলা ভাষা লেখা হয় বাংলা বর্ণমালা দিয়ে। ধারণা করা হয়, বাংলা বর্ণমালার উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। দেবনাগরি লিপির সাথেও সাদৃশ্য আছে বাংলা বর্ণমালার।

বসনিয়ান (Bosnian)

এটি দক্ষিণ স্লাভিক ভাষা। প্রধানত বসনিয়া এবং হার্জেগোভিনার ২২ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। ১৯৯০ সালে যুগোস্লাভিয়া ভেঙ্গে যাওয়ার পর বসনিয়ান একটি স্বতন্ত্র পৃথক ভাষা হিসেবে বিকশিত হয়। ১৯৯৪ সালে ক্রোয়েশিয়ান ও সার্বিয়ান ভাষার মতো এটিও বসনিয়া ও হার্জেগোভিনার একটি আনুষ্ঠানিক ভাষায় পরিণত হয়।

সিরিলিক এবং ল্যাটিন উভয় বর্ণমালা দিয়েই এ ভাষা লেখা হয়। ঐতিহাসিকভাবে ১০ম শতাব্দী থেকে বসনীয় সিরিলিক নামে পরিচিত সিরিলিক বর্ণমালা। একটি ভার্সন দিয়ে লেখা হতো এ ভাষা। এ বর্ণমালা একমাত্র বসনিয়াতে ব্যবহৃত হতো।

অটোম্যান যুগে এ ভাষা লেখা হতো পনেরোটি বর্ণমালার একটি ভার্সনের সাহায্যে। প্রথম বসনিয়ান ডিকশনারি তৈরি করেন মুহাম্মদ হেভাজি উসকুফি ১৬৩১ সালে। এ ভাষা ক্রোয়েশিয়ান, সার্বিয়ান ও মন্টোনেগ্রিন ভাষার সঙ্গে ঘনিষ্ঠ
সম্পর্কযুক্ত এবং এ ভাষাগুলোর রয়েছে পারস্পরিক বোধগম্যতা।

১০ শতক পর্যন্ত ব্যবহৃত সিরিলিক বর্ণমালাকে কোন পরিশীলিত নির্দিষ্ট রূপ দেয়া হয়নি, ফলে বেশিরভাগ অক্ষরেরই বিভিন্ন আকার তৈরি হয়। বর্তমানে ব্যবহৃত আধুনিক বসনিয়ান সিরিলিক বর্ণমালায় অনেক বর্ণই আর ব্যবহৃত হয় না। সঙ্গে বাদ পড়েছে অতিরিক্ত কিছু বর্ণ।

ব্রিটন (Breton)

ব্রিটন একটি সেলটিক ভাষা। ব্রিটানির (Brittany) প্রায় ৩ লাখ ৬৫ হাজার মানুষ প্রধানত এ ভাষা ব্যবহার করেন। এদের মধ্যে অনর্গলভাবে কথা বলতে পারেন ২ লাখ ৪০ হাজার মানুষ।

ব্রিটনিকে রোমান আমলে ডাকা হতো আরমোরিকা (Armorica) নামে। এরপর ৬ষ্ঠ শতকে ব্রিটেন বিশেষত কর্নওয়াল থেকে জনগণ সেখানে বসতি করলে এর নতুন নাম হয় ব্রিটনি (এক চিলতে ব্রিটেন)। ১৮৮০ থেকে ২০ শতকের মধ্যভাগ পর্যন্ত স্কুলগুলোতে ব্রিটন ভাষা নিষিদ্ধ ছিল, এমনকি এ ভাষায় কথা বললে শিশুদের শাস্তি দেয়া হতো। ১৯৫১ সালে ডেইজোন (Deixonne law) আইন জারি হওয়ার মাধ্যমে অবস্থার পরিবর্তন হয়। এ আইনের মাধ্যমে ব্রিটন ভাষা ও সংস্কৃতি চর্চার ওপর নিষেধাজ্ঞা উঠে যায়।

শিক্ষক চাইলে সপ্তাহে ১ থেকে ৩ ঘণ্টা এ ভাষা শিক্ষা দিতে পারেন। এরপর অনেক স্কুল-কলেজ গড়ে উঠেছে এখানে শুধু ব্রিটন ভাষা বা ব্রিটন/ফরাসি ভাষাকে শিক্ষাদানের মাধ্যম হিসেবে। ৭৯০ খ্রিস্টাব্দে এ ভাষা প্রথম লিখিত হয়। প্রথম লেখা পাণ্ডুলিপিটি ছিল উদ্ভিদবিজ্ঞান সম্পর্কিত একটি গবেষণাপত্র ‘Le manuscrit de leyde’।

ব্রিটন ভাষায় প্রথম ছাপার অক্ষরে প্রকাশিত লেখাটি ছিল একটি নাটক। ১৫৩০ সালে এটি প্রদর্শিত হয়। ১৯ শতকে ব্রিটন সাহিত্যের পুনঃজাগরণ ঘটে এবং বর্তমান সময়েও এর সমৃদ্ধ অবস্থা বজায় আছে। ইতিহাসে ব্রিটনের বিভিন্ন উচ্চারণ পদ্ধতি দেখা যায়। ১৯০৮ সালে এ ভাষার তিনটি উপভাষার kerneveg, leoneg এবং tregerieg উচ্চারণ পদ্ধতি একীভূত হয়। Gwenedeg উপভাষাটি এ যাত্রায় বাদ থাকলেও ১৯৪১ সালে পুনরায় উচ্চারণ পদ্ধতি সংস্কারের সময় এটিকে যুক্ত করা হয়।

বর্তমানে সপ্তাহে কয়েক ঘণ্টা বেশ কিছু রেডিও স্টেশনে এ ভাষায় অনুষ্ঠান শোনা যায় এবং এক ঘণ্টার সাপ্তাহিক অনুষ্ঠান হয় টেলিভিশনে। এ ভাষায় বেশ কিছু সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা রয়েছে। ব্রিটন ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কর্নিশ ভাষার সঙ্গে। একটু দূরের সম্পর্ক রয়েছে ওয়েলশের সঙ্গে। যদিও এ ভাষাগুলোর মধ্যে কোনো পারস্পরিক বোধগম্যতা নেই। ব্রিটনে অনেক শব্দ এসেছে ফরাসি, ল্যাটিন এবং খুব সম্ভবত গলিশ ভাষাগুলো থেকে, যেগুলো আজ বিলুপ্ত।

ক্যানটোনিজ (Cantonese)

চীনের দক্ষিণপূর্ব অঞ্চল বিশেষত হংকং, ম্যাকাও, গুয়াংডং, গুনাংজি এবং হাইনানের প্রায় ৭ কোটি মানুষ এ ভাষায় কথা বলে। এছাড়া ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইনেও ব্যবহৃত হয় এ ভাষা। বিভিন্ন দেশে বসবাসরত চীনাদের অনেকেও কথা বলেন এ ভাষায়। হংকং, ম্যাকাও এবং গুয়াংডয়ের অনেক স্কুলে শিক্ষার মাধ্যম ক্যানটোনিজ। অবশ্য একই সঙ্গে এরা আদর্শ চীনা ভাষা বা চায়নিজ ভাষাও শেখে।

হংকং এবং ম্যাকাও এ ব্যবসা বাণিজ্য, গণমাধ্যম এবং সরকারি কাজের প্রধান ভাষা হলো ক্যানটোনিজ। ১৭ শতক থেকে ক্যানটোনিজ লিপিও রূপ পায়। ক্যানটোনিজ লেখার দুটি আদর্শ পদ্ধতি রয়েছে। একটি আনুষ্ঠানিক ভার্সন এবং অন্যটি চলিত লেখার আনুষ্ঠানিক ভার্সন কথ্য ক্যানটোনিজ থেকে বেশ ভিন্ন কিন্তু তা চায়নিজ ভাষার সাথে বেশ সাদৃশ্যপূর্ণ। এবং মান্দারিন ভাষীরা তা সহজেই বুঝতে পারে।

অন্যদিকে চলতি রূপটি কথ্য ক্যানটোনিজের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এবং মান্দারিন ভাষীদের জন্য বোঝা বেশ কঠিন। হংকংয়ে ক্যানটোনিজ লেখা হয় চায়নিজ ভাষা এবং আরও বেশ কিছু উৎস থেকে গৃহীত বৈচিত্র্যময় বৈশিষ্ট্যসহকারে।

কারিয়ান (Carian)

এটি একটি আনাতোলিয়ান ভাষা। খ্রিস্টীয় প্রথম শতক পর্যন্ত আনাতোলিয়ায় (বর্তমান তুরস্ক) এ ভাষা ব্যবহৃত হতো। এ ভাষাটি সম্ভবত লুবিয়ান (Luwian) ভাষার একটি সন্তান এবং লাইডিয়ান (Lydian) ভাষার সঙ্গে এটি ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত।

চায়নিজ (Chinese)

এ ভাষা সিনো-তিবেতান (Sino-Tibetan) ভাষা পরিবারের চায়নিজ বা সিনিটিক শাখার সদস্য। আধুনিক চায়নিজ ভাষা মধ্যকালীন চায়নিজের বংশধর। মধ্যকালীন চায়নিজ ভাষা প্রচলিত ছিল ৫ম থেকে ১২ শতকের মধ্যবর্তী সময়ে। মধ্যকালীন চায়নিজের উৎপত্তি হয়েছে ওন্ড চায়নিজ থেকে। খৃস্টপূর্ব ২৫৬ সাল থেকে ওন্ড চায়নিজের ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

বর্তমানে পৃথিবীতে প্রায় ১৩০ কোটি মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষা ব্যবহৃত হয় প্রধানত চীন, তাইওয়ান এবং সিংগাপুরে। কথ্য চায়নিজ ভাষার রয়েছে বেশ কয়েকটি প্রকার। চায়নিজ ভাষীরা এগুলোকে বলেন ফানগায়ান (Fangyan) বা আঞ্চলিক ভাষা, উপভাষা। চায়নিজ ভাষীরা ভাষাটিকে একটি ভাষা হিসেবে মনে করেন যার অনেকগুলো উপভাষা আছে। এ উপভাষাগুলোর মধ্যে পারস্পরিক বোধগম্যতা খুবই কম।

এ কারণে বিভিন্ন দেশের ভাষাবিদগণ চায়নিজ ভাষার উপভাষা হিসেবে চিহ্নিত ভাষাগুলোকে পৃথক ভাষা হিসেবে বিবেচনা করেন। চায়নিজ ভাষার কয়েকটি প্রধান প্রকার বা উপভাষা হলো: মান্দারিন (Mandarin), উ (Wu), মিন (Min), হাক্কা (Hakka), জিয়াং (Xiang), গান (Gan) প্রভৃতি। চীনে সবথেকে বেশি ব্যবহার হয় মান্দারিন।

ক্যায়ুগা (Cayuga)

এটি একটি ইরোকুয়োয়িয়ান ভাষা। কানাডার দক্ষিণ অন্টারিওর গ্র্যান্ড রিভারের তীরবর্তী শখানেক রেড ইন্ডিয়ান এ ভাষায় কথা বলে। নিউইয়র্কে বসবাসরত অল্প কয়েকজন প্রবীণ ইন্ডিয়ানও এ ভাষায় কথা বলেন। এ ভাষার বিভিন্ন রকম উচ্চারণ পদ্ধতি রয়েছে।

সেবুয়ানো (Cebuano)

এটি একটি অস্ট্রোনেশীয় ভাষা। ফিলিপাইনের সেবু, নেগরোস, বোহোল ভিসায়াস এবং মিন্দানায়ের কিছু অংশের প্রায় এক কোটি আশি লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রেও ব্যবহৃত হয় এ ভাষা। এ ভাষা সুগবুহানো (Sugbuhanon) নামেও পরিচিত। স্প্যানিশ মিশনারিদের উদ্যোগে ১৮ শতকে এ ভাষা লিখিত রূপ পায়। এই স্প্যানিশ প্রভাবের কারণে ভাষাটিতে অনেক স্প্যানিশ শব্দের আগমন ঘটে।

সেলটিবেরিয়ান (Celtiberian)

এটি একটি বিলুপ্ত সেলটিক (Celtic) ভাষা। খ্রিস্টপূর্ব প্রথম শতক পর্যন্ত ইবেরিয়ান (Iberian) উপসাগরীয় এলাকায় ব্যবহৃত হতো এ ভাষা। বর্তমান স্পেনের উত্তরে দুয়েরো, তাজো, জুকার, তুরিয়া এবং এবরো নদীর মধ্যবর্তী এলাকায় ব্যবহৃত হতো এ ভাষা।

চাহা (Chaha)

সেমেটিক এ ভাষা ব্যবহৃত হয় মধ্য ইথিওপিয়ায়। প্রায় সাড়ে চার লাখ মানুষ এ ভাষায় কথা বলেন।

চামোরো (Chamorro)

এটি একটি অস্ট্রোনেশিয়ান ভাষা। গুয়াম, উত্তর মেরিয়ানা আইল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের প্রায় পঞ্চাশ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। স্প্যানিশ ভাষা থেকে বহু শব্দ চামোরোতে ব্যবহৃত হওয়ায় অনেকেরই একটি ভুল ধারণা রয়েছে যে এটি বোধহয় একটি স্প্যানিশ ভাষাভিত্তিক ক্রেয়ল (Creole)।

১৬৬৮ সালে এ ভাষা প্রথম লিখিত রূপ পায়। একজন মিশনারি, ফাদার স্যান ভিটোরেজ ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে চামোরোর একটি উচ্চারণ পদ্ধতি আবিষ্কার করেন। সে সময় থেকে এ ভাষার বিভিন্ন উচ্চারণ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে।

চাপালাচি (Chapalaachi)

এটি একটি বারবাকোয়ান (Barbacoan) ভাষা। উত্তর ইকুয়েডরের তিন থেকে নয় হাজার মানুষ এ ভাষায় কথা বলে। এ ভাষা চাচি (Chachi) বা কায়াপা (Cayapa) নামেও পরিচিত।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা

 

চেইনি (Cheyenne)

প্রায় ১১ হাজার চেইনি রেড ইন্ডিয়ানের ৩ হাজার চেইনি ভাষায় কথা বলেন। বর্তমানে চেইনি গোষ্ঠীর সদস্যরা দুভাগে বিভক্ত। উত্তর চেইনি, যাদের বসবাস দক্ষিণ-পূর্ব মন্টানার উত্তর চেইনি রিজার্ভেশনে। এদের সংখ্যা প্রায় ৮ হাজার। পশ্চিম ওকলাহোমায় বাস করেন বাকি ৩ হাজার দক্ষিণ চেইনি। চেইনি ভাষায় তাদের ভাষাটির নাম Tsehesenestsestotse বা tsisinstsistots। চেইনিরা ডাকে tsitsistas নামে। চেইনি বর্ণমালায় অক্ষর আছে মাত্র ১৪টি। এদের শব্দগুলো বেশ বড় হয়।

চিচেবা (Chichewa)

এটি একটি বান্টু ভাষা। ইংরেজির পাশাপাশি এ ভাষা মালাবির (Malawi) জাতীয় ভাষা। এছাড়া জাম্বিয়া, মোজাম্বিক (এদেশে ভাষাটি চিনানজা নামে পরিচিত) এবং জিম্বাবুয়েতেও এ ভাষা ব্যবহৃত হয়। ৭০ থেকে ৮০ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। ১৯৭৩ সালে নিউচিচেবা অর্থোগ্রাফি রুলস প্রকাশের মাধ্যমে এ ভাষার বানান পদ্ধতি নির্দিষ্ট করা হয়।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ৪

চিকাসা (Chickasaw):

এটি একটি রেড ইন্ডিয়ান ভাষা। পশ্চিম মাসকোজিয়ান (Muskogean)। এ ভাষায় বর্তমানে ওকলাহোমায় বসবাসরত চিকাসা গোষ্ঠীর ১ হাজার মানুষ কথা বলেন। এ ভাষার বেশিরভাগ ব্যক্তিই এখন ৫০’র বেশি বয়সী। নতুনরা ঝুঁকছে ইংরেজি শিখতে।

চোকতাও এবং চিকাসা ভাষার মধ্যে সাদৃশ্য থাকলেও চোকতাও গোষ্ঠীর সদস্যরা চিকাসাকে দুর্বোধ্য মনে করেন। ১৭ এবং ১৮ শতকে মিসিসিপি নদীর নিচের দিকের আদিবাসী ইন্ডিয়ান গোষ্ঠীগুলো চিকাসা ভাষাকে লিংগুয়া ফ্রাংকা (সবার জন্য সাধারণ বোধগম্য ভাষা) হিসেবে ব্যবহার করত। ১৮৩০ সালে আরও চারটি উন্নত গোষ্ঠীর সঙ্গে সঙ্গে চিকাসাদেরও জোরপূর্বক তাদের বসবাস থেকে উচ্ছেদ করা হয়। বাকি চারটি গোষ্ঠী ছিল চেরোকি, চোকতাও, ক্রিক এবং সেমিনোলে।

চোকতাও (Choctaw)

চোকতাও একটি পশ্চিম মাসকোজিন (Muskogean) ভাষা যা চিকাসা ভাষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। দক্ষিণ-পূর্ব ওকলাহোমায় বসবাসরত চোকতাদের (রেড ইন্ডিয়ান গোষ্ঠী) ভাষা এটি। এ ভাষার রয়েছে প্রায় ৭ হাজার জনগোষ্ঠী। ওকলাহোমা একটি ঢোকতাও শব্দ যার অর্থ ‘লাল মানুষ’ চোকতাও ভাষা বলতে পারেন এমন বেশিরভাগ রেড ইন্ডিয়ানের বয়স ৪৫ বছরের বেশি। অবশ্য মিসিসিপিতে চেষ্টা চলছে তরুণদের মধ্যে এ ভাষার জীবনকে টিকিয়ে রাখার।

চিপ্পেবা (Chippewa)

চিল্পেবা একটি অ্যালগনকুইয়ান (Algonquian) ভাষা। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর মিশিগান এবং নর্থ ডাকোটার ৭ হাজার ইন্ডিয়ান আদিবাসী এ ভাষায় কথা বলেন।

চুকেসে (chuukese)

এ ভাষা অস্ট্রোনেশিয় ভাষার মাইক্রোনেশীয় শাখার সদস্য। ভাষাটি চুক (Chuuk), লেগুন ঢুকেসে (Lagoon chukese), রাক (Ruk), ট্রাক (truk) নামেও পরিচিত। মাইক্রোনেশিয়ার ক্যারোলিন দ্বীপের আইল্যান্ড অব চুকের প্রায় ৪৮ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। ১৯ শতকে মিশনারিরা ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে এ ভাষা লেখার পদ্ধতি উদ্ভাবন করেন।

চুভাশ (Chuvash)

এটি একটি তুর্কি ভাষা। রাশিয়ার প্রায় ২০ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করেন। এটি চুভাশ রিপাবলিকের অফিসিয়াল ভাষা। এর বাইরে তাতারস্তান এবং বাশকোরতোস্ত নেও এ ভাষা ব্যবহৃত হয়। ১৭৬৯ সালে প্রথম এ ভাষার ব্যাকর তৈরি হয়। ১৮ এবং ১৯ শতকের প্রথম ভাগে এ ভাষার বেশ কয়েকটি অভিধান ধর্মীয় টেক্সটের অনুবাদ এবং লোককথার অনুবাদ প্রকাশিত হয়। রুনিক স্ক্রিপ্ট (Runic script), আরবি, সিরিলিক এবং ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে এ ভাষা লেখা হয়। এ ভাষার জন্য সিরিলিক বর্ণমালা চালু করেন আইভান ইয়াকোল্লেভিচ ইয়াকোল্লেভ।

কোমাঞ্চি (Comanche)

কোমাঞ্চি ইন্ডিয়ানদের ভাষাই কোমাঞ্চি ভাষা। এটি উতো-আজটেকান ভাষা। দক্ষিণ-পশ্চিম ওকলাহোমা এবং নিউ মেক্সিকোর প্রবীণ (আনুমানিক ৮৫৪ জন) কোমাঞ্চি এ ভাষার কথা বলেন। অথচ কোমাঞ্চিদের জনসংখ্যা প্রায় ১২ হাজার। ১৯ শতকের শুরুর দিকে অনেক কোমাঞ্চি শিশুকে তাদের ঘর থেকে নিয়ে বোর্ডিং স্কুলে পাঠানো হয়। সেখানে শিক্ষার মাধ্যম ছিল ইংরেজি। কোমাঞ্চি ভাষা ব্যবহার করলে সেখানে তাদের শাস্তি দেয়া হতো। পরিণতিতে তারা কেবল ইংরেজিতেই কথা বলার অবস্থায় থাকল।

শতাব্দীর মধ্যভাগে এসে কেবল মধ্যবয়সীরাই তাদের আপন ভাষা বলতে পারত। ১৯৮৯ সালে কোমাঞ্চি গোষ্ঠী তাদের ভাষা এবং পূর্বপুরুষদের ইতিহাস সংরক্ষণে উদ্যোগ গ্রহণ করে। উদ্যোগের ফলস্বরূপ ১৫টি দুই ঘণ্টা দৈর্ঘ্যের অডিও টেপ তৈরি হয়। টেপগুলোতে প্রবীণ কোমাঞ্চি মাতৃভাষায় তাদের পূর্বপুরুষদের ইতিহাস বর্ণনা করেন। এর পরবর্তী দুবছর কোমাঞ্চিরা ভাষা শিক্ষার ক্লাসের আয়োজন করে।

১৯৯৩ সালে গঠিত হয় কোমাঞ্চি ভাষা এবং সংস্কৃতি সংরক্ষণ কমিটি। এই কমিটি উদ্যোগ নেয় যাতে সব কোমাঞ্চি জনগণ তাদের ভাষা লিখতে, পড়তে এবং বুঝতে পারার মতো শিক্ষা পায়। ১৯৯৪ সালে কোমাঞ্চিরা তাদের ভাষার বর্ণমালা এবং উচ্চারণ পদ্ধতি চালু করে। আর এই বর্ণমালা ও উচ্চারণ পদ্ধতি তৈরি করে দেন ইউনিভার্সিটি অব ওকলাহোমার ভাষাতাত্ত্বিক নৃতত্ত্ববিদ ড. অ্যালিস অ্যান্ডারটন। এরপর বেশ কিছু কোমাঞ্চি ডিকশনারি, বই এবং অন্যান্য লেখা প্রকাশিত হয়েছে।

কর্সিকান (Corsican)

এটি একটি রোমানস (Romance) ভাষা। দুনিয়ার প্রায় ৩ লাখ ৪১ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষার বেশিরভাগ অধিবাসী বাস করেন কর্সিকায়। এছাড়া প্যারিস, মার্সেলি, বলিভিয়া, কানাডা, কিউবা, ইতালি, পুয়ের্তো রিকো, উরুগুয়ে, ভেনিজুয়েলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও এ ভাষার কিছু মানুষ বাস করেন।

কর্সিকাতে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃত ফ্রেঞ্চ, কর্সিকান নয়। কর্সিকান ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইতালিয়ান ভাষার, বিশেষত তুসকানি (Tuscany) উপভাষার। কর্সিকান প্রাথমিকভাবে ছিল একটি মৌখিক ভাষা। তাই অঞ্চলভেদে এ ভাষায় বেশ বৈচিত্র্য রয়েছে। যেমন দক্ষিণ ও উত্তর কর্সিকার মধ্যে। ১৯ শতকের শেষভাগে এ ভাষার লিখিত রূপ তৈরি হয়।

১৯৭০ সালের আগে আদর্শ বানানরীতি গড়ে ওঠেনি। এরপর পি. মার্সেষ্টি এবং ডি জেরোনিমি একটি বানান পদ্ধতি প্রবর্তন করেন। প্রথম দিকের কর্সিকান লেখায় বানানের প্রচুর পার্থক্য পরিলক্ষিত হয়। কর্সিকার সব ধরণের শিক্ষার মাধ্যম কর্সিকান ভাষা। ফ্রান্সের মূল ভূখণ্ডের প্রাপ্তবয়স্কদের জন্য কর্সিকান ভাষা শেখার ব্যবস্থা আছে।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ৪ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

ক্রিমিন তাতার (Crimean Tatar)

এটি তুর্কি ভাষার ক্যাপচাক (Kypchak) শাখার একটি সদস্য। পৃথিবীতে এ ভাষার তিন লাখ অধিবাসী রয়েছে। এ ভাষার অধিবাসীরা বাস করেন ক্রিমিয়া, মধ্য এশিয়া প্রধানত উজবেকিস্তান, তুরস্ক, রোমানিয়া, বুলগেরিয়ায়। ক্রিমিন তাতার, ক্রিমিন বা ক্রিমিন তুর্কিশ নামেও পরিচিত।

ক্রিমিন তাতার ১৯২৮ থেকে ১৯৩৮ সালের মধ্যে লেখা হতো পার্সো-অ্যারাবিক (perso-Arabic) বর্ণমালা ল্যাটিন বর্ণমালায় এবং তারপর থেকে ১৯৩৮-১৯৯০ সময়কালে সিরিলিক বর্ণমালা এবং তারপর থেকে ব্যবহার হচ্ছে ল্যাটিন বর্ণমালা। অবশ্য এখনও কিছু মানুষ সিরিলিক বর্ণমালা ব্যবহার করেন।

চেক (Czech)

এটি ওয়েস্টার্ন স্নাভোনিক (western slavonic) ভাষা। চেক রিপাবলিকের ১ কোটি ২০ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। এছাড়া চেক বংশোদ্ভূত অনেক মানুষ অন্যান্য দেশেও চেক ভাষায় কথা বলেন। যেমন, মার্কিন যুক্তরাষ্ট্র। চেক ভাষা শ্লোভাক, পোলিশ এবং সার্বিয়ান ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। যে অঞ্চলে চেক ভাষা ব্যবহৃত হয় সেটি ঐতিহ্যের ধারায় বোহেমিয়া নামে পরিচিত।

বোহেমিয়া নামকরণ হয়েছিল বোয়ি (Boii) গোষ্ঠীর নামানুসারে। এ গোষ্ঠী খ্রিস্টীয় প্রথম শতকে এ অঞ্চলে বসবাস শুরু করে। মোরাভিয়ায় ব্যবহৃত উপভাষাটি চেক ভাষা থেকে উদ্ভব হয়েছে বলে ধারণা করা হয়। ১৩ শতকে চেক সাহিত্য প্রকাশিত হতে শুরু করে।

চেক ভাষায় প্রথম প্রকাশিত ছিল ‘দ্য স্টোরি অব দ্য ট্রোজান ওয়ার’; বই প্রকাশিত হয় ১৪৬৮ সালে। প্রথম যুগের লেখকদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য জান হাস (Jan Hus, 1369- 1415)। হাস ছিলেন একজন ধর্মীয় সংস্কারক এবং তিনি চেক ভাষায় বানান পদ্ধতি সংস্কার করেন।

ড্যানিশ (Danish)

ড্যানিশ একটি উত্তর জার্মান ভাষা। ডেনমার্কের প্রায় ৫৫ লাখ মানুষ এ ভাষায় কথা বলে। ডেনমার্কের বাইরে গ্রিনল্যান্ড, জার্মানি, নরওয়ে, সুইডেন, কানাডা, আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও এ ভাষা ব্যবহৃত হয়। ১৮৩০ সালে পর্যন্ত এ ভাষা নরওয়ে এবং ১৯৪৪ পর্যন্ত আইসল্যান্ডে দাপ্তরিক ভাষা ছিল।

বর্তমানে আইসল্যান্ডে এটি প্রথম বিদেশি ভাষা হিসেবে শেখা হয়। মধ্যযুগে ড্যানিশ ভাষা জার্মানির উপভাষা দ্বারা প্রভাবিত হয়। ১৭ শতকে এ ভাষায় আসে অনেক ফরাসি শব্দ। ১৯ শতকের পর শুরু হয় ইংরেজি শব্দের আগমন। ড্যানিশ সাহিত্যের প্রথম লিখিত কাজটি ছিল Gesta Danorum (History of the Danes) ।

১২০০ খ্রিস্টাব্দে ল্যাটিন বর্ণমালায় এটি লেখা হয়। এতে লিপিবদ্ধ হয় ১১৮৬ পর্যন্ত ডেনমার্কের ইতিহাস। সঙ্গে থাকে স্ক্যান্ডিনেভিয়ান মিথ আর লোককাহিনীর ড্যানিশ সংস্করণ। ১৬ শতকে সাহিত্যের ভাষা হিসেবে ড্যানিশ ভাষার ব্যবহার শুরু হয়।

দারগবা (Dargwa)

ভাষাটি দারজিন (Dargin) নামেও পরিচিত। এটি উত্তর-পূর্ব ককেশীয় ভাষা। এ ভাষার রয়েছে প্রায় ৪ লাখ ৩৯ হাজার বক্তা যাদের বেশিরভাগ বাস করেন রাশিয়ার রিপাবলিক অব দাগেস্তানে।

এছাড়া দারগবা ভাষী আছেন রিপাবলিকস অব কালমাইকিরা, খানতিয়া-মানসিয়া এবং চেচনিয়া, আজারবাইজান, কাজাখস্ত ান, কিরগিজস্তান, তুরস্ক, তুর্কমেনিস্তান, ইউক্রেন এবং উজবেকিস্তানে। ১৯২৬ সাল পর্যন্ত এ ভাষা লেখা হয় আরবি বর্ণমালা দিয়ে। এরপর গৃহীত হয় ল্যাটিন বর্ণমালা। ১৯৩৭ থেকে সিরিলিক বর্ণমালার একটি ভার্সন ব্যবহার হচ্ছে এ ভাষা লেখার জন্য।

দারি (Dari)

দারি আফগানিস্তানের ফার্সি ভাষার একটি ভিন্ন রূপ। এটি সেখানকার একটি দাপ্তরিক ভাষা (আরেকটি হলো পশতু ভাষা)। দারি আফগানিস্তানের বিভিন্ন ভাষাগোষ্ঠীর মধ্যে লিংগুয়া ফ্রাংকা (Lingua Franca) হিসেবে ব্যবহৃত হয়। আফগানিস্তানের অনেক স্কুলের শিক্ষার মাধ্যম দারি ভাষা। দেশটিতে দারি ভাষীর সংখ্যা প্রায় পঞ্চাশ লাখ।

এর বাইরে ইরান এবং পাকিস্তানে রয়েছে আরও প্রায় ২৫ লক্ষ দারি ভাষী। এ ভাষা ফার্সি-এ দারি (Farsi-ye Dari) বা আফগান ফার্সি নামেও পরিচিত। ফার্সি-আরবি বর্ণমালা ব্যবহার করে এ ভাষা লেখা হয়।

দাবান (Dawan)

এটি একটি অস্ট্রোনেশীয় ভাষা। তিমুরের পশ্চিম অংশের প্রায় ৬ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। সঙ্গে আছে পূর্ব তিমুরের ওয়েকুসি (Oecusse) ছিটমহল। এ ভাষা আরও বেশ কিছু নামে পরিচিত। যেমন: মেটো, আব আতোনি নাহ মেটো, তিমোর, তিমোরেজ, তিমোল, তিমোরিজেন, রাবান ইত্যাদি। ওয়েকুসি ছিটমহলে এটি বাইকেনু নামে পরিচিত যদিও স্থানীয়রা সাধারণভাবে একে আব মেটো বলে ডাকেন। মিশনারিরা প্রথম এ ভাষাকে লিখিত রূপ দেন।

দেহং দাই (Dehong Dai)

এটি একটি তাই (Tai) ভাষা। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান রাজ্যের দেহং এলাকার প্রায় সাড়ে চার লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। চীনের বাইরে ভিয়েতনাম, ফ্রান্স, লাওস, মিয়ানমার, সুইজারল্যান্ড, থাইল্যান্ডেও এ ভাষার মানুষ রয়েছে। এ ভাষাটি তাই নুয়া, তাই লে, চায়নিজ শান বা চায়নিজ তাই নামেও পরিচিত।

এ ভাষার লিখিত বর্ণমালা তৈরি হয়েছে ওল্ড দাই (Old Dai) নামক বর্ণমালা থেকে। ওন্ড দাই তৈরি হয়েছিল বাইয়ি (Baiyi) নামক লিপি থেকে।

ধোলুয়ো (Dholuo)

ভাষাটি লুয়ো (Luo) নামেও পরিচিত। কেনিয়া, সুদান এবং তাঞ্জনিয়ার লেক ভিক্টোরিয়ার তীরবর্তী প্রায় ৩০ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। এটি নিলো- সাহারান ভাষা পরিবারের সদস্য। ভাষাটির কোনো অফিসিয়াল স্বীকৃতি নেই। স্কুল, কলেজ এবং রেডিওতে সামান্য এ ভাষার ব্যবহার হয়। ১৯৬০ সাল থেকে এ ভাষার আদর্শ বানানরীতি তৈরির কাজ শুরু হয়।

দিনকা (Dinka)

নিলো-সাহারান (Nilo-Saharan) ভাষা পরিবারের পশ্চিম নাইলোটিক (Western Nilotic) শাখার সদস্য দিনকা ভাষা। ভাষাটি হয় প্রধানত ব্যবহার সুদানের দক্ষিণাঞ্চলে; ২০ থেকে ৩০ লাখ অধিবাসী আছেন এ ভাষার। এ ভাষার রয়েছে ৫টি উপভাষা-অ্যাগার, বোর, পাদান, রেক। কিছু দিনকা ভাষী আছেন মিসর, অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে।

১৯ এবং ২০ শতকে মিশনারিদের হাতে ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে এ ভাষা লেখার বিভিন্ন পদ্ধতি প্রচলিত হয়। ১৮৬৬ সালে Johannes Chrysostomus Mitterrutzner কর্তৃক লিখিত Die Dinka-sprache in Central-Afaika থেকে প্রথম এ ভাষা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। এ ভাষার বর্তমান ল্যাটিন বানান পদ্ধতিটি ১৯২৮ সালে রেজাফ (Rejaf) ভাষা কনফারেন্সে উদ্ভাবিত হয়।

দিজিন (Dizin)

ভাষাটি আফ্রো-এশিয়াটিক ভাষা পরিবারের ওমোটিক শাখার সদস্য। ইথিওপিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৩৪ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। ভাষাটি দিজি (Dizi) বা মাজি (Maji) নামেও পরিচিত। ভাষাটি লেখা হয় গি’জ (Ge’ez) বর্ণমালা ব্যবহার করে। ভাষাটির কোনো অফিসিয়াল স্বীকৃতি নেই। এ ভাষায় কথা বলার সময় গলার স্বরের তিন ধরনের তীব্রতা ব্যবহার করা হয় (নিম্ন, মধ্য, উচ্চ)। অবশ্য লেখার ক্ষেত্রে স্বরের এ তারতম্য উল্লেখ করা হয় না।

দুয়ালা (Duala)

এটি একটি বান্টু ভাষা ক্যামেরুনের প্রায় ৮৮ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। বাইবেল অনুবাদের মাধ্যমে ১৮৬২ সালে এ ভাষা প্রথম লিখিত রূপ পায়। ১৯৩২ সালে বানানরীতি সংস্কার করা হয়। ১৯৭৯ সালে আবারও সংস্কার হয়। কারণ এ সময় ক্যামেরুনের সব ভাষার জন্য একটি সাধারণ বর্ণমালা তৈরি করা হয় যা Alphabet General des Langues Cameroun-aises নামে পরিচিত।

দুংগান (Dungan)

এটি চায়নিজ ভাষার একটি প্রকার, যা ব্যবহৃত হয় কিরগিজস্তান, কাজাখস্তান এবং উজবেকিস্তানে। এর রয়েছে প্রায় ৫০ হাজার বক্তা। ভাষাটির স্থানীয় নামের অর্থ ‘Language of the Hui’। এটি মান্দারিন ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। এ ভাষায় রয়েছে দুটি উপভাষা।

একটির উৎপত্তি চীনের শানজি প্রদেশে অন্যটির উদ্ভব গানসু প্রদেশে। এ ভাষা প্রাথমিক সময়ে লিখিত হতো আরবি বর্ণমালায়। ১৯২৮ থেকে ১৯৫৩ সময়কালে ব্যবহৃত হয় ল্যাটিন বর্ণমালা। ১৯৫৩ থেকে ব্যবহৃত হচ্ছে সিরিলিক বর্ণমালার একটি ভার্সন।

ডাচ (Dutch)

ডাচ একটি পশ্চিম জার্মান ভাষা। নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে রয়েছে এ ভাষার প্রায় ২ কোটি বক্তা। এছাড়া এ ভাষার কয়েকটি ছোট কমিউনিটি আছে ফ্রান্স, সুরিনাম এবং ইন্দোনেশিয়ায়। ডাচ ভাষার অফিসিয়াল এবং আদর্শ রূপ জেনারেল সিভিলাইজড ডাচ (Algemeen Beschaafd Nederlan) নামে পরিচিত। নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের ফ্যান্ডার্সের সরকার কর্তৃক স্থাপিত Taaelunie (Langnage Union), জেনারেল সিভিলাইজড ডাচের বানান পদ্ধতি এবং উচ্চারণের শুদ্ধতা রক্ষা করে।

জংখা (Dzongkha)

জংখা বা ভুটানিজ নামের এ ভাষাটি ভুটানের জাতীয় ভাষা। ১৩ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। নেপাল এবং ভারতেও ব্যবহৃত হয় এ ভাষা। এটি সিনো- তিবেতান (Sino-Tibetan) ভাষা, যার ঘনিষ্ঠ সম্পর্ক তিব্বতি এবং দূর সম্পর্ক রয়েছে চায়নিজ ভাষার সঙ্গে। জংখা লেখা হয় তিব্বতি বর্ণমালা দিয়ে যার প্রচলন করেছিলেন থানমি সামভোতা। অবশ্য ভুটানের প্রধান লিখিত ভাষা ক্লাসিক্যাল তিব্বতি যা জংখা থেকে ভিন্ন যেমন ফ্রেঞ্চ ভিন্ন ল্যাটিন থেকে। ল্যাটিন বর্ণমালা দিয়েও জংখা লেখার পদ্ধতি রয়েছে যার নাম রোমান জংখা।

এলফদালিয়ান (Elfdalian)

এ ভাষার অপর নাম ওভদালিয়ান (Ovdalian)। এটি একটি উত্তর জার্মান ভাষা। সুইডেনের নর্দার্ন দালারনার আলভদালেন মিউনিসিপ্যালিটির প্রায় তিন হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। কোনো কোনো ভাষাবিদ এটিকে স্বতন্ত্র পৃথক ভাষা মনে করলেও অনেকে মনে করেন এটি সুইডিশ ভাষার একটি উপভাষা।

ভাষাটি গড়ে উঠেছে বিচ্ছিন্ন অবস্থার মধ্যে বিশেষত মধ্যযুগে। ফলে অন্তর্ভুক্ত হয়েছে প্রাচীন নর্স বৈশিষ্ট্য যা অন্য কোনো উত্তর জার্মান ভাষায় পাওয়া যায় না। ফলে এ ভাষাটি সুইডিশ ভাষা থেকে বেশ ভিন্নতা নিয়ে গড়ে উঠেছে এবং সুইডিশরা এ ভাষা বুঝতে পারেন না। ২০০৫ সালে দ্য এলফদালিয়ান ল্যাঙ্গুয়েজ কাউন্সিল এ ভাষার একটি আদর্শ বানানরীতি প্রচলন করে এবং তা দ্য অর্গানাইজেশন ফর দ্য প্রিজারভেশন অব এলফদালিয়ান কর্তৃক গৃহীত হয়।

মিশরীয় হায়ারোগ্লিফিক (Egyptian Hieroglyphs)

প্রাচীন মিশরের মানুষেরা মনে করতেন, লেখা বা লিপির আবিষ্কারক হলেন দেবতা থথ (Thoth)। তাই এরা তাদের হায়ারোগ্লিফিক লিপিকে বলতেন “mdwt ntr” (দেবতার শব্দ) হায়ারোগ্লিফিক শব্দটি এসেছে গ্রীক Hieros (পবিত্র) এবং Glypho (লিখিত) শব্দ দুটি থেকে।

হায়ারোগ্লিফিক শব্দটি প্রথম ব্যবহার করেন ক্লমেন্ট অব আলেকজান্দ্রিয়া। মিশরে প্রাপ্ত সর্বপ্রথম লিখিত নিদর্শনের সময়কাল খৃষ্টপূর্ব ৩৪০০ অব্দ। আর হায়ারোগ্লিফিকের সর্বশেষ নিদর্শন ৩৯৬ খৃষ্টাব্দে ফিলে (Phine) মন্দিরের গেট পোস্টে লেখা চিত্রলিপি। হায়ারোগ্লিফিক প্রধানত ব্যবহৃত হত মন্দির, গম্বুজের দেয়ালে আনুষ্ঠানিক লিখনের কাজে। আর সাধারণ কাজে ব্যবহৃত হত হিয়েরাটিক (Hieratic) লিপি।

এনেটস (Enets)

এটি একটি সামোয়েদিক (Samoyedic) ভাষা। রাশিয়ার সাইবেরিয়ার ক্রাসনোয়ারসক ক্রাইয়ের ইয়েনিসেই নদী বরাবর বাস করেন এ ভাষার মানুষ। এ ভাষার আছে দুটি উপভাষা-ফরেস্ট এনেটস (madu) এবং তুন্দ্রা এনেটস (bai) । এ দুই উপভাষার সমন্বয়ে তৈরি হয়েছে কারাসতিন (Karastin) এনেটস। এ ভাষার রয়েছে মাত্র ৭০ জন বক্তা।

ইংরেজি (English)

ইংরেজি একটি পশ্চিম জার্মানিক ভাষা যা ডাচ, ফ্রিজিয়ান এবং জার্মান ভাষার সঙ্গে সম্পর্কযুক্ত। ফ্রেঞ্চ, ল্যাটিন, গ্রিক এবং আরও বিভিন্ন ভাষা থেকে ইংরেজিতে যুক্ত হয়েছে প্রচুর শব্দ। দুনিয়ার প্রায় ৩৫ কোটি মানুষ মাতৃভাষা হিসেবে ইংরেজি বলেন সঙ্গে আর ২৭ কোটি মানুষ এ ভাষা ব্যবহার করেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে।

অ্যাংগলস (Angles), স্যাক্সন (Saxons), জুটস (Jutes) এবং অন্যান্য জার্মান গোষ্ঠী ৫ম খ্রিস্টীয় শতকে জার্মানিক ভাষা নিয়ে আসে ব্রিটেনে। এ জার্মানিক থেকেই উদ্ভব হয় ইংরেজির যা অ্যাংলো-স্যাক্সন বা ওল্ড ইংলিশ নামে পরিচিত। এ ভাষা ৫ম শতকে লিখিত রূপ পায়।

ওন্ড নর্স থেকে ইংরেজিতে শব্দ অন্তর্ভুক্ত হতে শুরু করে ৯ম শতকে, যখন নর্সম্যানরা ব্রিটেনের উত্তর ও পূর্বাঞ্চলে আবাস গড়তে শুরু করে। বর্তমানে উত্তর ইংল্যান্ডের মানুষের ইংরেজিতে ওল্ড নর্স শব্দ পাওয়া যায় যা অন্য কোনো জায়গার ইংরেজিতে পাওয়া যায় না। এখানকার উচ্চারণভঙ্গিতেও প্রাচীন নার্সের প্রভাব রয়েছে।

১০৬৬ সালে নর্মান আক্রমনের সঙ্গে সঙ্গে নর্মান এবং ল্যাটিন শব্দ স্রোতের মতো ইংরেজিতে প্রবেশ করে। পরবর্তী তিন শতকে ইংরেজি সাধারণ মানুষের কথ্য ভাষায় পরিণত হয়।

এরজায়া (Erzya)

এটি একটি ফিনো-উজরিক (Finno-Ugric) ভাষা। রাশিয়ার রিপাবলিক অব মলডোভিয়া এবং আরও কিছু এলাকার প্রায় ৫ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। এছাড়া আর্মেনিয়া, এস্তোনিয়া, কাজাখস্তান এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশে এ ভাষা ব্যবহৃত হয়।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা

 

এসকায়ান (Eskayan)

ভাষাটি ব্যবহৃত হয় ফিলিপাইনের আইল্যান্ড অব বোহোলে। এ ভাষার প্রকৃত লোকসংখ্যা সঠিকভাবে নির্ণয় করা হয়নি এখনও। অন্য কোনো ভাষার সঙ্গে এ ভাষাটি সম্পর্কযুক্ত নয়। তবে আইল্যান্ড অব বোহোলের প্রধান ভাষা বোহোলানো- বিসায়ানের (Boholano-Visayan) সঙ্গে কিছু বাহ্যিক বৈশিষ্ট্যগত সাদৃশ্য আছে এ ভাষার। সাথে আছে স্প্যানিশ ভাষার প্রভাব। এ এলাকার মানুষ দৈনন্দিন কাজে ব্যবহার করেন সেবুয়ানো ভাষা আর প্রার্থনা, গান এবং আনুষ্ঠানিক ভাষণে ব্যবহার করেন এসকায়ান ভাষা।

এস্তোনিয়ান (Estonian)

এটি একটি ফিনো-উজরিক (Finno-Ugric) ভাষা, যা এস্তোনিয়ার ১১ লাখ মানুষ ব্যবহার করেন। ভাষাটি ফিনিশ (Finnish) ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। এস্তে ানিয়ান এবং ফিনিশের মধ্যে প্রধান পার্থক্য হলো ফিনিশে এসেছে বহু সুইডিশ শব্দ অন্যদিকে এস্তোনিয়ানে এসেছে জার্মান, রাশিয়ান, ল্যাটিন, গ্রিক এবং ইংরেজি থেকে। এ ভাষার সব থেকে প্রাচীন লেখা বা টেক্সট পাওয়া যায় ১৩ শতকের। ফার্দিনান্দ জোহান ওয়াইডম্যান ১৮৬৯ সালে কম্প্রিহেনসিভ এস্তোনিয়ান- জার্মান ডিকশনারি এবং ১৮৭৫ সালে এ ভাষার ব্যাকরণ প্রকাশ করেন।

এভেন (Even)

এভেন, মাঞ্চ-তুংগুস (Manchu-Tungus) ভাষাগোষ্ঠীর উত্তরাঞ্চলীয় শাখার সাইবেরিয়ান গ্রুপের সদস্য। এ ভাষার লোকসংখ্যা প্রায় ৭ হাজার। রাশিয়ার সাইবেরিয়া বিশেষত মাগাদান অঞ্চল, চুকোট ও কোরায়াক এলাকা, খাবারভসক অঞ্চলের কিছু জেলা এবং রিপাবলিক অব ইয়াকুটিয়ায় প্রচলিত আছে এ ভাষা।

এভেনকি (Evenki)

এটি অলটায়িক (Altaic) ভাষা পরিবারের মাঞ্চ-তুংগুস (Manchu-Tungus) সাব- গ্রুপের অংশ। এ ভাষায় রয়েছে প্রায় ২০ হাজার বক্তা। এ ভাষা ব্যবহার হয় রাশিয়ার স্বায়ত্তশাসিত এভেনকিয়া (Evenkia) জেলায় এবং চীন, মঙ্গোলিয়ার কিছু অংশে। এভেনকিয়ার ৪৫ শতাংশ মানুষ এ ভাষাকে তাদের মাতৃভাষা বলে মনে করেন। বর্তমানে এ ভাষায় দক্ষদের বেশিরভাগই প্রবীণ। তরুণদের মধ্যে এ ভাষার জ্ঞান কম। ভাষাটি এভেনক, তুংগুস নামেও পরিচিত। ভাষাটি ইয়াকুত, বুরইয়াত এবং রুশ ভাষা দিয়ে বেশ প্রভাবিত।

এভেনকিয়া রাশিয়ার সাইবেরিয়ার দুর্গম এলাকায় অবস্থিত। ১৯৩০ সাল পর্যন্ত এখানকার মানুষ ছিল প্রধানত যাযাবর শিকারি। বর্তমানে কৃষিকাজ এবং শিল্পায়ন ঘটার পরও অনেকে এখনও শিকারি। শ্যামান (Shaman) বা ওঝা, জাদুকর শব্দটির ইংরেজি Shaman এসেছে এ ভাষার একটি শব্দ থেকে যার অর্থ ‘পবিত্র পুরুষ’। এ ভাষা প্রথম লিখিত রূপ পায় ১৯২০ সালে সিরিলিক বর্ণমালা দিয়ে। চীনে ল্যাটিন এবং মঙ্গোলীয় বর্ণমালা দিয়ে এ ভাষা লেখা হয়।

ইভি (Ewe)

এটি একটি নাইজার-কঙ্গো (Niger-Congo) ভাষা। দক্ষিণ-পূর্ব ঘানার ভোল্টা রিজিয়ন, দক্ষিণ-পশ্চিম টোগো এবং বেনিনের কিছু অংশের প্রায় ৩০ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করেন। ঘানা এবং টোগোতে এটি জাতীয় ভাষা।

এ ভাষাকে কেন্দ্র করে তৈরি ইভি গোষ্ঠীর মানুষদের বিশ্বাস তাদের পূর্বপুরুষরা বেনিনের কেটু (Ketu) শহর থেকে ঘানা এবং টোগোতে ছড়িয়ে পড়ে। ডাইড্রিখ হারম্যান ওয়েস্টারম্যান (১৮৭৫-১৯৫৬) নামের একজন জার্মান মিশনারি ভাষাবিদ এ ভাষার ডিকশনারি এবং ব্যাকরণ প্রকাশ করেন।

এবোনডো (Ewondo)

এটি একটি বান্টু (Bantu) ভাষা। ক্যামেরুনের প্রায় ৫ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। ক্যামেরুনের রাজধানী ইয়ানদে (Yaunde) এবং এর আশপাশে এ ভাষার প্রায় এক লাখ স্থানীয় বক্তা আছেন। প্রায় পৌনে পাঁচ লাখ মানুষ এ ভাষাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করেন দক্ষিণ ক্যামেরুনে। সেখানে এটি লিংগুয়া ফ্রাংকা Lingua Fnanca হিসেবে ব্যবহৃত হয়।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ৪ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

ফারোয়েজ (Faroese)

এটি উত্তর জার্মান ভাষা। ফারো (Faroe) দ্বীপের প্রায় ৪৭ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। ভাষাটির ঘনিষ্ঠ সম্পর্ক আছে আইসল্যান্ডিক ভাষা এবং নরওয়ের উত্তরাংশের উপভাষাগুলোর। তথাপি বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থানের কারণে ফারোয়েজের আছে বৈশিষ্ট্যপূর্ণ পৃথক চরিত্র। ৮২৫ খ্রিস্টাব্দে ফারো দ্বীপটি আবিষ্কার করেন গ্রিম কামবান (Grim kamban)। এরপর নবম শতাব্দীতে এ দ্বীপে বসতি স্থাপন করে নরওয়ে ও ব্রিটিশ আইল (British Isles) থেকে আগত ভাইকিংরা।

বসতি স্থাপনকারীদের প্রধান ভাষা ছিল ওন্ড নর্স বা Donsk tunga (Danish tongue) । ৮০০ থেকে ১০৫০ খ্রিস্টাব্দ সময়কালে পূর্ব নর্স (East Norse) ও পশ্চিম নার্সের (West Norse) মধ্যে বিভাজন গড়ে ওঠে। পূর্ব নর্স থেকে তৈরি হয় সুইডিশ ও ড্যানিশ ভাষা আর পশ্চিম নর্স থেকে জন্ম নেয় নরওয়েজিয়ান, ফারোয়েজ এবং আইসল্যান্ডিক ভাষা।

ভাষাটি প্রথম লিখিত রূপ পায় লোককথা-উপকথার আকারে ১৪ শতকে যেগুলো আজও সেখানে জনপ্রিয়। ১৮৪৬ সালে Venceslaus Ulricus Hammershaimb (1819-1909) ফারোয়েজের একটি আদর্শ লিখিত রূপ তৈরি করেন। ১৯ শতকে আধুনিক ফারোয়েজ সাহিত্যের আবির্ভাব ঘটে। এ ভাষার প্রথম সংবাদপত্র Foringatioindi আত্মপ্রকাশ করে ১৮৯০ সালে।

ফিজিয়ান (Fijian)

এটি মালায়ো-পলিনেশিয়ান (Malayo-Polynesian) ভাষা পরিবারের একটি অস্ট্রোনেশিয়ান ভাষা। ফিজির প্রায় ৩২ লাখ এবং নিউজিল্যান্ডের কয়েক হাজার মানুষ এ ভাষায় কথা বলেন।
ডেভিড কারগিন (১৮০৯-১৮৪৩) নামক এক স্কটিশ মিশনারি এবং ফিজিয়ান ভাষা বিশেষজ্ঞ ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে এ ভাষা লেখার একটি পদ্ধতি তৈরি করেন।

ফিলিপিনো (Filipino)

ফিলিপিনো ভাষা প্রকৃতপক্ষে তাগালোগ (Tagalog) নামক ফিলিপাইনের স্থানীয় ভাষার আদর্শ রূপ। Tagalog শব্দটি এসেছে Tagailog থেকে। Tagailog এসেছে taga (স্থানীয়) এবং ilog (নদী) শব্দ দুটি থেকে; এর অর্থ ‘নদীর বাসিন্দা’। ১৯৫৭ থেকে ফিলিপিনো ফিলিপাইনের জাতীয় ভাষা।

ফিনিশ (Finnish)

ফিনিশ (Suomi) একটি ফিনো-উজরিক (Finno-Ugric) ভাষা। ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, এস্তোনিয়া, কানাডা এবং রাশিয়ার প্রায় ৫০ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষা লিখিত রূপ পায় ১৬ শতকে। ফিনিশ সাহিত্যের প্রথম কাজটি ছিল নিউ টেস্টামেন্টের অনুবাদ। এটি প্রকাশিত হয় ১৫৪৮ সালে আর অনুবাদটি করেছিলেন Michael Agricola.

 

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ৫

 ফক্স বা মেসকবাকি (Fox or Meskwaki):

এটি একটি অ্যালগনকুইয়ান (Algonquian) ভাষা। যুক্তরাষ্ট্রের তিনটি রেড ইন্ডিয়ান গোষ্ঠী মেসকবাকি (Meskwaki), সাউক (Sauk) এবং কিকাপুর (Kickapoo) প্রায় ১ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এই তিনটি রেড ইন্ডিয়ান গোষ্ঠীর বাস মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস ওকলাহোমায়, টেক্সাস,নেবরাস্কা, পাইওয়া এবং আরিজোনায়। এ ভাষাটি প্রকৃতপক্ষে তিনটি উপভাষায় বিভক্ত। তিনটি গোষ্ঠীর নামেই উপভাষা তিনটির নাম। অনেকে এ উপভাষা তিনটিকে পৃথক ভাষা হিসেবে গণ্য করেন।

ফেঞ্চ গায়ানিজ ক্রেয়ল (French Guianese creole)

এটি ফরাসি ভাষাভিত্তিক একটি ক্রেয়ল ভাষা। ভাষাটি প্রায় দেড় লাখ মানুষ কথা বলতে ব্যবহার করেন যার বেশিরভাগের বাস ফ্রেঞ্চ গায়ানায়। এছাড়া সুরিনাম এবং গায়ানার কিছু মানুষও এ ভাষায় কথা বলেন। ভাষাটির শব্দভাণ্ডার প্রধানত তৈরি হয়েছে ফরাসী, আমেরিন্ডিয়ান (American Indian) এবং আফ্রিকার ভাষাগুলো থেকে উদ্ভূত শব্দের মাধ্যমে। ভাষাটি লিখতে মূলত ফরাসি বর্ণমালা ব্যবহার করা হয়। ভাষাটি গায়ানে ক্রেয়ল, পাতোয়িজ এবং পাতবা নামেও পরিচিত।

ফরাসি (French)

এটি একটি রোমানস (Romance) ভাষা। পৃথিবীতে প্রায় ২৫ কোটি মানুষ এ ভাষায় কথা বলেন। ফ্রান্স, বেলজিয়াম, ফ্রেঞ্চ গায়ানা, কানাডা, ইতালি, লেবানন, ইউএসএ, মাদাগাস্কার, ভারত মহাসাগরের অনেক দ্বীপ, ইন্দোচীন, হাইতি ও ক্যারিবীয়গুলো আরও কিছু এলাকায় এ ভাষা ব্যবহৃত হয়।

ভাষাটি ল্যাটিনের বংশধর এবং ৮৪২ খ্রিস্টাব্দে স্ট্রাসবার্গ ওথে (Strasbourg Oaths) ব্যবহারের মাধ্যমে এ ভাষা প্রথম লিখিত রূপ পায়। এর আগে ইউরোপে সাহিত্য রচনায় প্রধানত ল্যাটিন ভাষা ব্যবহৃত হতো। ১০ম এবং একাদশ শতকে বিভিন্ন দলিল এবং ধর্মীয় রচনায় এ ভাষার ব্যবহার শুরু হয়। এ ভাষায় সাহিত্য চর্চা শুরু হয় ১২ শতকের শেষভাগে। ফরাসি ভাষায় সাহিত্য সাধনায় প্রথম বড় মাপের কাজটি হলো Chanson de Roland’ (Song of Roland)। এটি প্রকাশিত হয় ১২০০ খ্রিস্টাব্দে।

ফ্রিজিয়ান (Frisian)

ফ্রিজিয়ান মূলত পশ্চিম জার্মান (West Germanie) ভাষার একটি গ্রুপ। জার্মানি এবং নেদারল্যান্ডসে ব্যবহৃত হয় এ ভাষা। এ ভাষার রয়েছে তিনটি প্রকার: ১। পশ্চিম ফ্রিজিয়ান; নেদারল্যাস্টের প্রায় সাড়ে চার লাখ মানুষ এ ভাষায় কথা বলে। ২। উত্তর ফ্রিজিয়ান জার্মানির সেলজভিজ-হোলসটেইনের (Schleswig-Holstein) প্রায় আট হাজার মানুষ এ ভাষায় কথা বলে। ৩। স্যাটার ফ্রিজিয়ান (Sater Frisian): জার্মানির স্টেট অব লোয়ার স্যাপ্রোনির প্রায় ২ হাজার মানুষ এ ভাষা ব্যবহার করে।

ফ্রিজিয়ান ভাষা ইংরেজির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। আভিধানিকভাবে অনেক সময় ৮০ শতাংশ পর্যন্ত মিল দেখা যায়।

ফ্রিউলিয়ান (Friulian)

এটি একটি রোমানস (Romance) ভাষা। উত্তর-পূর্ব ইতালির Friuli-venezia Giulia অঞ্চলে প্রায় ৫ লাখ ২৬ হাজার মানুষ এ ভাষায় কথা বলে। এটি ইস্টার্ন লাদিন (Eastern ladin) নামেও পরিচিত। ভাষাটি লাদিন ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। ১১ শতকে এ ভাষা লিখিত রূপ পায়। ১৪ শতকের সময়কালে এ ভাষায় সাহিত্য এবং কবিতা লেখা হয়।

ফুলা (Fula)

ফুলা বা ফুলানি (Fulani) নাইজার-কঙ্গো (Niger-Congo) ভাষা পরিবারের সেনেগামবিয়ান (Senegambian) শাখার সদস্য। পশ্চিম আফ্রিকার বিভিন্ন অংশে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ এ ভাষায় কথা বলে। আরবরা আফ্রিকা জয় করার পর আরবি বর্ণমালায় এ ভাষা লেখা শুরু হয়। ইউরোপীয় শিক্ষকরা এবং ঔপনিবেশিক প্রশাসন চালু করে ল্যাটিন বর্ণমালা। ১৯৬৬ সালে আফ্রিকান ভাষাগুলোর বানান পদ্ধতি দিয়ে অনুষ্ঠিত এক কনফারেন্স এ ভাষা লেখার জন্য বর্তমানে প্রচলিত আদর্শ পদ্ধতিটি গৃহীত হয়। যদিও বিভিন্ন দেশের এ ভাষা উচ্চারণে এখনও ভিন্নতা আছে।

গা (Ga)

এটি নাইজার কঙ্গো ভাষা পরিবারের কাওয়া (Kwa) শাখার সদস্য। ঘানার প্রায় ৬ লাখ মানুষ এ ভাষায় কথা বলে। ১৭৬৪ সালে ক্রিস্টিয়ান জ্যাকবসেন প্রোটেন ল্যাটিন বর্ণমালা দিয়ে এ ভাষা লেখার পদ্ধতি চালু করেন। প্রোটেনের বাবা একজন ড্যানিশ এবং মা ছিলেন আফ্রিকান।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ৫ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

জেলিক বা আইরিশ (Gaelic or Irish)

ভাষাটি আইরিশ ভাষা নামেই বহুল প্রচলিত। এটি একটি সেলটিক (celtic) ভাষা যা আয়ারল্যান্ডে ব্যবহৃত হয়। ১৯৯৬ সালের আদমশুমারি অনুসারে আয়ারল্যান্ডের ১৪ লাখ ৩০ হাজার মানুষের এ ভাষায় প্রাথমিক জ্ঞান আছে। সাড়ে তিন লাখ নিয়মিতভাবে এ ভাষায় কথা বলেন। ভাষাটির আনুষ্ঠানিক আদর্শ নাম হলো জেইলিগ (Gaelige)-এ ভাষায় রয়েছে তিনটি প্রধান উপভাষা: Manster, Connacht এবং Uister। ১৯৫০ থেকে ১৯৬০ সময়কালে এ ভাষার একটি আদর্শ রূপ গ্রহণ করা হয়।

গাগাউজ (Gagauz)

এটি একটি তুর্কি ভাষা। তুরস্ক, বুলগেরিয়া, গ্রিস, কাজাখস্তান, ইউক্রেন, রোমানিয়া, মলদোভার প্রায় দেড় লাখ মানুষ এ ভাষায় কথা বলে। ভাষাটি মূলত লেখা হয় গ্রীক বর্ণমালা দিয়ে তবে অঞ্চলভেদে সিরিলিক ও ল্যাটিন বর্ণমালাও ব্যবহার হয়।

গ্যালিসিয়ান (Galician)

এটি একটি রোমানস (Romance) ভাষা। স্পেনের উত্তর পশ্চিম কোণে গ্যালিসিয়ার প্রায় ৩০ লাখ মানুষ এ ভাষায় কথা বলে। এটি পর্তুগিজ ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। ১৮৬৩ সালে কবি Rasalia de castro cantares Gallegos নামক কবিতাটি গ্যালিসিয়ান ভাষায় রচিত হয়। এটিকে এ ভাষার পুনর্জাগরণের শুরু ধরা হয়। ১৯৭৮ সালে এ ভাষা স্পেনের ৫টি অফিসিয়াল ভাষার একটি হিসেবে স্বীকৃতি পায়। এ ভাষায় রয়েছে দৈনিক পত্রিকা এবং টিভি ও রেডিও চ্যানেল।

গ্যালো (Gallo)

এটি একটি রোমানস (Romance) ভাষা। ব্রিটানি (Brittany) এবং ফ্রান্সের উত্তর- পশ্চিমের নরম্যান্ডিতে প্রায় ২৮ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। ব্রিটানি ১৫৩২ সালে ফ্রান্সের অংশে পরিণত হয়। এরপর ১৫৩৯ সালে অফিসিয়াল ভাষা হিসেবে সেখানে ফ্রেঞ্চ ভাষার ব্যবহার শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের আরও আঞ্চলিক ভাষাগুলোর সঙ্গে সঙ্গে গ্যালো নীরবে ক্ষয়প্রাপ্ত হতে থাকে।

১১৭৮ সালে Etienne de Fougeres লিখিত Le Livre des Manieres নামক একটি কাব্যিক রচনার মধ্য দিয়ে এ ভাষা লিখিত রূপ নেয়। ১৯ শতকে মৌখিক সাহিত্যগুলো সংগ্রহ করে এ ভাষায় লিখিত রূপ দেন গবেষকরা। ১৯৭৯ সালে Alan J. Raude এ ভাষার একটি বানান পদ্ধতি প্রকাশ করেন।

১৯৭৬ সালে গ্যালো ভাষা নিয়ে গবেষণা এবং একে জীবন্ত রাখার জন্য এ ভাষার লোকজন তৈরি করেন দ্য অ্যাসোসিয়েশন অব ফ্রেন্ডস অব স্পিকিং গ্যালো। এ সংগঠন ভাষাটির অফিসিয়াল স্বীকৃতির জন্যও চেষ্টা চালায়। ভাষাটি পূর্ব ব্রিটানির বিভিন্ন কলেজ এবং Unicasity of Rennes IIতে শিক্ষা দেয়া হয়। সাধারণত গ্রামাঞ্চলের বয়স্করা এ ভাষায় কথা বলেন। অনেক ফরাসি মানুষ এ ভাষাটিকে ফরাসি ভাষার ভুল উপভাষা হিসেবে বিবেচনা করেন।

গান (Gan)

গান বা জিয়াংজিহুয়া (Jiangihua) ভাষাটি চায়নিজ ভাষার একটি গুরুত্বপূর্ণ প্রকার। চীনের জিয়াংগি (Jiangni) প্রদেশের এবং পূর্ব হুনানের প্রায় ৬ কোটি মানুষ এ ভাষায় কথা বলেন। মান্দারিন এবং ‘যু’ (Wu) নামক চায়নিজ ভাষার অন্য দুটি প্রকারের সঙ্গে গানের পারস্পরিক বোধগম্যতা আছে।

গান্ডা (Ganda)

গান্ডা বা লুগান্ডা (Luganda) নাইজার-কঙ্গো ভাষা পরিবারের বান্টু শাখার সদস্য। উগান্ডার বুগান্ডা অঞ্চলে বসবাস করা বাগান্ডা (Baganda) গোষ্ঠীর মানুষ এ ভাষায় কথা বলেন। এদের সংখ্যা প্রায় ৩০ লাখ। উগান্ডার অনেক এলাকাতেও দ্বিতীয় ভাষা হিসেবে এ ভাষা ব্যবহৃত হয়। উগান্ডা নামটি বাগান্ডার সোয়াহিলি ভার্সন। ১৯ শতকের দ্বিতীয় ভাগে এ ভাষা লিখিত রূপ পায়। ১৮৮২ সালে এ ভাষার প্রথম ব্যাকরণ প্রকাশিত হয়। আল-বাগান্ডা কনফারেন্সে ১৯৪৭ সালে এ ভাষার একটি আদর্শ বানানরীতি গৃহীত হয়।

জার্মান (German)

এটি একটি জার্মানিক (Germanic) ভাষা। পৃথিবীতে প্রায় ১২ কোটি মানুষ এ ভাষায় কথা বলে। এ ভাষা ব্যবহৃত হয় জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, ডেনমার্ক, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, রাশিয়া, ইউক্রেন, চেক রিপাবলিক, স্লোভেনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়াসহ বিভিন্ন দেশে। জার্মান ভাষার লিখিত রূপের আবির্ভাব ৮ম শতকে।

সংক্ষিপ্ত ল্যাটিন-জার্মান ডিকশনারি The Abrogans লিখিত হয় ৭৬০ খৃস্টাব্দে। জার্মান ভাষায় সাহিত্য চর্চা শুরু হয় ১২ শতকে। এ সময়কার দুটি বিখ্যাত সাহিত্য কীর্তি হল-Nibelungenlied (The song of the Nibelungs) এবং গোটফ্রিড ভন স্ট্রাসবার্গ এর Tristan। এ সময়কার জার্মান ভাষা বর্তমানে Mittelhochdeutsche Dichtersprache বা মিডল হাই জার্মান পোয়েটিক ল্যাংগুয়েজ নামে পরিচিত। এ সময়কালে দাপ্তরিক কাজে ল্যাটিনের জায়গা দখল করতে থাকে জার্মান ভাষা।

জিয়রজিয়ান (Georgian)

এটি একটি দক্ষিণ ককেশীয় বা Kartvelian ভাষা। এ ভাষা প্রধানত ব্যবহার হয় জর্জিয়ায়। এর বাইরে রাশিয়া, ইউক্রেন, তুরস্ক, আজারবাইজান এবং ইরানে ব্যবহৃত হয় এ ভাষা। এ ভাষার মানুষের সংখ্যা প্রায় ৪১ লাখ। Svan, Laz-এর মতো দক্ষিণ ককেশীয় ভাষাগুলো জিয়রজিয়ান থেকে উৎপন্ন হয়েছে বলে ধারণা করা হয়। এ ভাষার প্রথম লিখিত নিদর্শন পাওয়া যায় ফিলিস্তিনের একটি চার্চে পাওয়া লিপি থেকে। ধারণা করা হয় ৪৩০ খ্রিস্টাব্দে Asomtavruli বর্ণমালা ব্যবহার করে এ ভাষা লেখা হয়। বর্তমানে এ ভাষা লিখতে ব্যবহৃত হয় Nushkhuni এবং Mkhedrudi বর্ণমালা।

জিলাকি (Gilaki)

এটি উত্তর-পশ্চিম ইরানীয় ভাষা। ইরানের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত জিলান প্রদেশের প্রায় ৩০ লাখ মানুষ এ ভাষায় কথা বলে। এ ভাষার আছে ৩টি উপভাষা: পশ্চিম জিলাকি, পূর্ব জিলাকি এবং গালেশি (Galeshi)।

গোদোবেরি (Godoberi)

গোদোবেরি বা ঘোদোবেরি (Ghodoberi) রাশিয়ার উত্তর-পশ্চিম দাগেস্তানের ভাষা। প্রায় তিন হাজার মানুষ এ ভাষায় কথা বলে। ভাষাটি উত্তর-পূর্ব ককেশীয় ভাষাগুলোর আভার-আনদিক সাবগ্রুপের সদস্য।

গুনিয়ানদি (Gooniyandi)

এটি অস্ট্রেলিয়ার আদিবাসীদের ভাষাগোষ্ঠী বুনবান (Bunban) ভাষা পরিবারের সদস্য। দক্ষিণ অস্ট্রেলিয়ার কিমবারলি অঞ্চলের ফিটজারি ক্রসিংয়ের প্রায় ১০০ মানুষ এ ভাষায় কথা বলে। এছাড়া এ অঞ্চলের নদীগুলো এবং হলস ক্রিকের মধ্যবর্তী অঞ্চলে বসবাসরত অনেক প্রায়বিচ্ছিন্ন গোষ্ঠীগুলো এ ভাষা ব্যবহার করে। ১৯৮৪ সালে ল্যাটিন বর্ণমালা দিয়ে এ ভাষা বানান করার পদ্ধতি চালু হয়। ১৯৮২ সালের পর থেকে বিভিন্ন স্কুলে শিশুদের এ ভাষা শিক্ষার ব্যবস্থা করা হয়েছে যাতে ভাষাটি বিলুপ্ত হয়ে না যায়।

গথ (Gothic) (বিলুপ্ত)

গথ একটি বিলুপ্ত পূর্ব জার্মান ভাষা। ১৭ শতক পর্যন্ত ক্রিমিয়ার কিছু অংশে এ ভাষা বলা হতো। গথ ছিল গথ জাতির ভাষা। গথ জাতি প্রধানত দুটি ভাগে বিভক্ত ছিল- Ostrogothi (মরু অঞ্চলে বাসকারী) এবং Visigothi (স্তেপ ভূমিতে বাসকারী)। এছাড়া বারগানডিয়ান এবং ভ্যানডালরা ছিল এদের নিকটাত্মীয়।

ধারণা করা হয় প্রকৃতপক্ষে গথ ভাষা লেখা হয় রুনিক বর্ণমালা (Runic alphabet) ব্যবহার করে। এ বর্ণমালার আবিষ্কারক গথরা-এ ধারণাটি অনেক গবেষকের। তবে এ নিয়ে মতভিন্নতা আছে। এরপর ৪র্থ শতকের মাঝামাঝি বিশপ উলফিলা (৩১১-৩৮৩ খ্রিস্টাব্দ) গথ বর্ণমালা আবিষ্কার করে তা দিয়ে ভাষাটি লেখা শুরু করেন। এ বর্ণমালা তৈরি হয়েছিল প্রধানত গ্রিক বর্ণমালার ওপর ভিত্তি করে।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা

 

গ্রিনল্যান্ডিক (Greenlandic)

এটি একটি এসকিমো আলেউট (Eskimo-Alcut) ভাষা পরিবারের সদস্য। এপ্রনল্যান্ড এবং ডেনমার্কের প্রায় ৫৭ হাজার মানুষ এ ভাষায় কথা বলে। এ ভাষার আছে তিনটি প্রধান উপভাষা ওয়েস্ট গ্রিনল্যান্ডিক (kalallisut), ইস্ট গ্রিনল্যান্ডিক (Tunumisut) এবং নর্থ গ্রিনল্যান্ডিক (Inuktun)। এ ভাষাটি গ্রিনল্যান্ডে আসে ১৩ শতকে, ১৭ শতকে ড্যানিশ মিশনারিরা। ডিকশনারি এবং ব্যাকরণ তৈরি করেন। এ ভাষার

গোয়াডেলুপিয়ান ক্রেয়ল (Guodeloupean creole)

ক্যারিবিয়ান আইল্যান্ড অব গোয়াডেলুপের প্রায় ৪ লাখ ৩০ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। ভাষাটি মূলত ফরাসি ভিত্তিক হলেও ইংরেজি, বান্টু এবং আমেরিকার আদিবাসী ইন্ডিয়ানদের অনেক শব্দ অন্তর্ভুক্ত হয়েছে এতে। ভাষাটি Patwa, Patosis নামেও পরিচিত। এ ভাষাটির সঙ্গে মার্টিনিক এবং হাইতি ক্রেয়লের ঘনিষ্ঠ সম্পর্ক আছে।

গুয়ামবিয়ানো (Guambiano)

ভাষাটি বারবাকোন (Berbacoan) ভাষা পরিবারের সদস্য। কলম্বিয়ার প্রায় ২৩ হাজার মানুষ এ ভাষায় কথা বলে। ভাষাটির অপর নাম মোগুয়েজ (Moguez)। ভাষাটি দুটি বিলুপ্ত ভাষা Coconuco এবং totoro-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত।

গুয়ারানি (Guarani)

এটি দক্ষিণ আমেরিকায় বসবাসরত রেড ইন্ডিয়ান গোষ্ঠীর ভাষা। ভাষাটি দক্ষিণ আমেরিকার তুপিয়ান (Tupian) ভাষা পরিবারের তুপি-গুয়ারানি উপ-পরিবারের সদস্য। প্যারাগুয়েতে এ ভাষায় প্রায় ৪৬ লাখ মানুষ কথা বলেন। এছাড়া বলিভিয়া, আর্জেন্টিনা এবং ব্রাজিলে এ ভাষার মানুষ রয়েছে। স্প্যানিশের পাশাপাশি এ ভাষা প্যারাগুয়ের একটি দাপ্তরিক ভাষা।

জিবইচ ইন (Gwich in)

এটি একটি আথাবাসকান (Athabaskan) ভাষা। কানাডার নর্থওয়েস্ট টেরিটোরি এবং ইউকোন টেরিটোরিতে এ ভাষার প্রায় ৪০০ বক্তা বাস করেন। নর্থওয়েস্ট টেরিটোরিতে এ ভাষার রয়েছে অফিসিয়াল মর্যাদা। আলাস্কাতে আছে এ ভাষার আরও ৩০০ অধিবাসী। এ ভাষা Loucheux, kutchin এবং Tukudh নামেও পরিচিত। এ ভাষাকে প্রথম লিখিত রূপ দেন চার্চ অব ইংল্যান্ডের মিশনারি রবার্ট ম্যাকডোনাল্ড ১৮৭০ সালে। বর্তমান প্রজন্ম ১৯৬০ সালে রিচার্ড মুয়েলার প্রণীত উচ্চারণ নীতি ব্যবহারে অভ্যস্ত।

হাইদা (Haida)

হাইদা আদিবাসী রেড ইন্ডিয়ানদের নাদেনে (Na-Dene) ভাষা পরিবারের সদস্য। অনেক ভাষাবিদ এ ভাষাকে বিচ্ছিন্ন ভাষা বলে মনে করেন। ধারণা করা হয় বর্তমানে ৩০-৩৫ জন হাইদা গোষ্ঠীর মানুষ এ ভাষায় কথা বলেন। এদের বাস কানাডার কুইন শারলট দ্বীপ এবং আলাস্কার প্রিন্স অব ওয়েলস দ্বীপে।

হাইতিয়ান ক্রেয়ল (Haitian creole)

হাইতির প্রায় পঁচাশি লাখ মানুষ এ ভাষায় কথা বলে। এর বাইরে কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ডমিনিকান রিপাবলিক, কিউবা, বাহামা এবং অন্যান্য ক্যারিবীয় দেশে আরও প্রায় ৩৫ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করে। এ ক্রেয়লের মূলভিত্তি ফরাসি ভাষা। এর বাইরে রয়েছে কয়েকটি পশ্চিম আফ্রিকান ভাষার প্রভাব যেমন Wolof, Fan এবং Ewe এটি হাইতির অফিসিয়াল ভাষা।

হাক্কা (Hakka)

এটি চায়নিজ ভাষার একটি প্রকার। প্রধানত দক্ষিণ-পূর্ব চীন, তাইওয়ান এবং হংকংয়ে ভাষা ব্যবহৃত হয়। প্রায় ৪ কোটি মানুষ এ ভাষায় কথা বলেন। হাক্কা নামটির অর্থ অতিথি ভাষা।

হান (Han)

এটি না দেনে (Na-Dene) ভাষা পরিবারের নর্দার্ন আথাবাসকান সাব-গ্রুপের সদস্য। ডমন সিটি, ইউকোন, ইলপ্যান্ড ফেয়ারব্যাংকস এবং আলাস্কায় এ ভাষার মাত্র ১৫ জন আদিবাসী ইন্ডিয়ান বাস করেন। হাভাষীরা নিজেদের বলেন “Han Hwech’ in বা ইউকোন নদীর তীরে বাসকারী”। ভাষাটি জিবইচ’ইন ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। ১৯৭০ সালে এ ভাষা লেখার পদ্ধতি প্রতিষ্ঠিত হয়।

হারারি (Harari)

এটি একটি দক্ষিণ সেমিটিক ভাষা। ইথিওপিয়ার পূর্বাঞ্চলের হারারি অঞ্চলের ২৫ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। প্রাথমিককালে এ ভাষা লিখতে আরবি বর্ণমালা ব্যবহৃত হত। এরপর প্রচলন হয় ইথিওপীয় বর্ণমালার ব্যবহার।

হাউসা (Hausa)

এটি আফ্রিকার চাদিক (Chadic) ভাষা পরিবারের সদস্য। প্রধানত উত্তর নাইজেরিয়া এবং নাইজারে প্রায় চার কোটি মানুষ এ ভাষায় কথা বলেন। এছাড়া বেনিন, বারকিনা ফাসো, ক্যামেরুন, কঙ্গো, ঘানা প্রভৃতি আফ্রিকান দেশে এ ভাষা ব্যবহার হয়। ১৭ শতক থেকে ‘আজামি’ নামে আরবি বর্ণমালার একটি ভার্সন দিয়ে এ ভাষা লেখা শুরু হয়। ১৯ শতকে বোকো নামে পরিচিতি ল্যাটিন বর্ণমালা দিয়ে এ ভাষা লেখা শুরু হয়। বর্তমানে বোকো দিয়েই প্রধানত এ ভাষা লেখার কাজ হয়।

হাওয়াই (Hawaiian)

এটি একটি অস্ট্রোনেশীয় ভাষা। হাওয়াই দ্বীপের প্রায় ৮ হাজার মানুষ এ ভাষা ব্যবহার করেন। ১৯ শতকের শুরুতে মিশনারিরা ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে এ ভাষা লেখা শুরু করেন। ১৮৯৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র হাওয়াই দ্বীপ অধিকার করে নেয় এবং স্কুলগুলো থেকে এ ভাষা নিষিদ্ধ করে। ফলে দ্রুত এ ভাষা ক্ষয়ে যেতে থাকে।

১৯৮০ সাল নাগাদ এ ভাষা লোকসংখ্যা দাঁড়ায় মাত্র ২ হাজার। ১৯৭৮ সালে ভাষাটি হাওয়াইয়ের অফিসিয়াল ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর পুনরায় হৃতগৌরব এবং শক্তি কিছুটা হলেও ফিরে পায় ভাষাটি। স্কুলগুলোতে এখন এ ভাষা ব্যবহৃত হয়।

হিব্রু (Hebrew)

ইহুদি জাতির ধর্ম, সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিব্রু ভাষা। এ ভাষাতেই ইহুদিদের ঈশ্বর বলেছেন ‘Let there be light’। ওল্ড টেস্টামেন্ট রচিত হয়েছে এ ভাষাতে। সেমেটিক ভাষার ক্যানান গ্রুপের সদস্য হিব্রু ভাষা। প্রথম যুগের ইহুদিদের ভাষা ছিল হিব্রু কিন্তু খ্রিস্টপূর্ব ৫৮৬ অব্দ থেকে অ্যারামাইক এ ভাষাকে প্রতিস্থাপিত করতে শুরু করে। ৭০ খ্রিস্টাব্দে এসে দৈনন্দিন কাজে হিব্রুর ব্যবহার প্রায় বন্ধ হয়ে যায়। কিন্তু ধর্মীয় এবং সাহিত্যচর্চার কাজে অব্যাহত থাকে এর ব্যবহার।

এছাড়া
বিভিন্ন দেশের ইহুদিদের মধ্যে ‘লিংগুয়া ফ্রাংকা’ হিসেবে ব্যবহৃত হয় হিব্রু। দৈনন্দিন কাজে পুনরায় হিব্রু ভাষার ব্যবহার করার প্রক্রিয়া শুরু হয় ১৯ শতকের মধ্যভাগে। এ পুনরুদ্ধার কাজে যে মানুষটি প্রধান ভূমিকা রাখেন তার নাম এলিজার বেন ইয়েহুদা (1858-1922)। নিজের গৃহে হিব্রু ব্যবহারের সঙ্গে সঙ্গে তিনি অন্যদেরও উদ্বুদ্ধ করেন হিব্রু ব্যবহারে।

বিদ্যালয়গুলোতেও হিব্রু ব্যবহারে প্রয়াস নেন তিনি। বর্তমানে ইসরায়েলের ৫০ লাখ মানুষ হিব্রুতে কথা বলেন এবং ভাষাটি দেশের অফিসিয়াল ভাষা। এছাড়া আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স,জার্মানি, ফিলিস্তিনের পশ্চিমতীর ও গাজা, পানামা, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের প্রায় ২০-৩০ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করেন।

প্রথম যে বর্ণমালা ব্যবহার করে হিব্রু ভাষা লেখা হতো তার আবির্ভাব ঘটেছিল খ্রিস্টপূর্ব ২য় সহস্রাব্দের শেষদিকে। এ বর্ণমালা ফোনেসীয় বর্ণমালার সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। আধুনিক হিব্রু বর্ণমালার উদ্ভব হয়েছে প্রাক হিব্রু বা প্রাথমিক অ্যারামায়িক বর্ণমালা থেকে।

 

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ৬

হেরেরো (Herero):

হেরেরো একটি বান্টু ভাষা। এ ভাষায় রয়েছে প্রায় এক লাখ তেত্রিশ হাজার বক্তা যারা ওভাহেরেরো নামে পরিচিত। বতসোয়ানা এবং নামিবিয়ার বিভিন্ন অংশে এ ভাষা ব্যবহৃত হয়।

হিলিগেনন (Hiligaynon)

এটি অস্ট্রোনেশীয় ভাষা পরিবারের ভিসায়ান (Visayan) গোষ্ঠীর সদস্য। ফিলিপাইনে এ ভাষার ১ কোটি ১০ লাখ বক্তা রয়েছেন যাদের মধ্যে ৭০ লাখের মাতৃভাষা এটি। লোইলো এবং নেগরোস অক্সিডেন্টাল নামে দুটি প্রদেশে এ বেশিরভাগ বাস করেন।

হিন্দি (Hindi)

হিন্দি একটি ইন্দো-আর্য ভাষা। প্রায় ৫০ কোটি মানুষ এ ভাষায় কথা বলেন। এটি ভারতের অফিসিয়াল ভাষা। ভারতের অনেক রাজ্যে এটি প্রধান ভাষা। এছাড়া সমগ্র ভারত এবং পার্শ্ববর্তী পাকিস্তান, বাংলাদেশ, নেপালের অনেক মানুষও এ ভাষা বুঝতে পারেন। হিন্দির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উর্দু ভাষার।

ভাষাবিদদের ধারণা, হিন্দি এবং উর্দু দুটি ভাষাই ভারতের ‘খারি বোলি’ নামক উপভাষা থেকে উৎপন্ন হয়েছে যা হিন্দুস্তানি নামে পরিচিত। খ্রিস্টীয় চতুর্থ শতকে হিন্দি ভাষা লিখিত রূপ পায়। প্রথমে হিন্দি ভাষা লেখা হতো ব্রাহ্মী লিপি ব্যবহার করে। ১১ শতকে শুরু হয় দেবনাগরি বর্ণমালার ব্যবহার। হিন্দিতে প্রকাশিত বা ছাপার আকারে প্রথম বইটি ছিল জন গিলক্রিস্টের গ্রামার অব দ্য হিন্দুস্তানি ল্যাঙ্গুয়েজ যা প্রকাশিত হয় ১৭৯৬ সালে।

হাইনুখ (Hinukh)

এটি একটি উত্তর-পূর্ব ককেশীয় ভাষা। রাশিয়ার দাগেস্তানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সুনতা জেলার ২০০-৫০০ মানুষ এ ভাষায় কথা বলেন। ভাষাটির কোনো আদর্শ লিখিত রূপ নেই। ১৯৩০ থেকে সিরিলিক বর্ণমালা ব্যবহার করে ভাষাটি লেখা হয়।

হিট্টাইট (Hittite)

বিলুপ্ত হিট্রাইট ছিল ইন্দো-ইউরোপীয় ভাষার আনাতোলিয় শাখার সদস্য। প্রাচীন উত্তর-মধ্য আনাতোলিয়ায় এ ভাষা ব্যবহৃত হতো যা বর্তমান তুরস্কে অবস্থিত ছিল। এ ভাষার লিখিত রূপ পাওয়া গেছে খ্রিস্টপূর্ব ১৩ থেকে ১৬ শতকের মধ্যে।

ইন্দো-ইউরোপীয় ভাষাগুলোর মধ্যে এ ভাষাই প্রথম লিখিত রূপ নিয়েছিল। এ ভাষা লেখা হতো সিরিয়ার উত্তরাঞ্চলে ব্যবহৃত আক্কাদিয়ান কুনিফর্মের একটি ভার্সন থেকে উৎসারিত কুনিফর্ম দিয়ে। বিশ শতকের শুরুর দিকে চেক ভাষাতত্ত্ববিদ বেডরিখ হরোজনি প্রথম হিট্টি ভাষার অর্থ উদ্ধারে সক্ষম হন।

হিক্সাকারায়ানা (Hixkaryana)

ভাষাটির একটি অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে, যা অত্যন্ত বিরল। এ ভাষায় বাক্য গঠনে ‘কর্ম-কর্তা-ক্রিয়া’ এ ধারাবাহিকতায় শব্দ ব্যবহার করা হয়। ভাষাটি ব্যবহার করেন মাত্র ৫০০ মানুষ। ব্রাজিলে আমাজান নদী থেকে উৎপন্ন নাহামুন্দা, মপুয়েরা এবং জাপাতু নদীর তীরবর্তী মানুষ এ ভাষা ব্যবহার করেন। ভাষাতত্ত্ববিদ ডেসমন্ড ডার্বিশায়ার ব্যাখ্যা করার আগে বাক্য গঠনের এমন রীতির অস্তিত্ব আছে এমন তথ্য ভাষাবিদদের কাছে ছিল না। ১৯৬৬ সালে এ ভাষায় বাইবেলের কিছু অংশ অনুবাদ করা হয়।

হোপি (Hopi)

এটি একটি উতো-আজটেকান ভাষা। যুক্তরাষ্ট্রের আরিজোনায় বসবাসকারী প্রায় ৫ হাজার হোপি রেড ইন্ডিয়ান এ ভাষা ব্যবহার করেন। এ ভাষার রয়েছে চারটি প্রকার- ফার্স্ট মেসা বা পোলাক্কা, মিশংনোভি, সিপাউলোভি এবং থার্ড মেসা।

এ ভাষাকে প্রথম বিশ্লেষণ করে এর প্রকারগুলো সম্পর্কে নিশ্চিত হন বেনজামিন হোর্ফ। সময় এবং স্থান বর্ণনার ক্ষেত্রে এ ভাষায় বেশ ভিন্নতর এক পদ্ধতির দেখা পাওয়া যায়। বক্তার কাছ থেকে অনেক দূরে ঘটা কোনো ঘটনাকে এমনভাবে বর্ণনা করা হয় যেন তা দূর অতীতে ঘটেছিল।

হুয়াসটেকো (Huasteco)

মায়াদের এ ভাষার প্রায় দেড় লাখ বক্তা আছে মেক্সিকোতে; বিশেষত ম্যান লুইস পোটোসি, ভেরাক্রুজ এবং তামাউলিপাস শহরে। ভাষাটির স্থানীয় নাম টিনেক। এ ভাষার তিনটি প্রধান প্রকার আছে-উত্তর-পশ্চিমাঞ্চলীয় হুয়াসটেকো, মধ্যাঞ্চলীয় হুয়াসটেকো এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হুয়াসটেকো। অনেক ভাষাবিদ এগুলোকে হুয়াসটেকোর উপভাষা মনে করলেও অনেকের ধারণা এগুলো পৃথক ভাষা।

হাঙ্গেরিয়ান (Hungarian)

এটি একটি উরাল (uralic) ভাষা। হাঙ্গেরি, রোমানিয়া, সার্বিয়া, ইউক্রেন এবং স্লোভাকিয়ায় এ ভাষায় প্রায় দেড় কোটি বক্তা বাস করেন। এ ভাষায় বিভক্তিযুক্ত শব্দের ব্যবহার খুব বেশি। এ ভাষায় বিশেষ্য পদ প্রায় ২৩৮ রকমের রূপ নিতে পারে। এ ভাষা অব-উজরিক ভাষাগোষ্ঠীর সদস্য মানসি ও অসটায়াক ভাষার সঙ্গে সম্বন্ধযুক্ত। মানসি ও অসটায়াক ভাষা দুটি রাশিয়া ও সাইবেরিয়ায় বয়ে চলা অব নদীর তীরবর্তী মানুষেরা ব্যবহার করেন।

প্রাথমিক হাঙ্গেরীয় ভাষার সাহিত্য রচিত হয়েছিল ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে ১২ শতকে। ১৩ শতকে ল্যাটিন বর্ণমালা থেকে উদ্ভব ঘটে নিজস্ব হাঙ্গেরিয়ান বর্ণমালার। এ বর্ণমালা ব্যবহার করে হাঙ্গেরিয়ান ভাষার প্রথম বই প্রকাশিত হয়েছিল ১৫২৭ সালে পোল্যান্ডের ক্রাকোতে। ১৮ ও ১৯ শতকে বিকশিত হয় এ ভাষার সাহিত্য।

হুনজিব (Hunzib)

এটি উত্তর-পূর্বাঞ্চলীয় ককেশীয় ভাষা। রাশিয়ার দাগেস্তানের প্রায় ১৮৪০ জন মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। শুধু স্কুলে প্রাথমিক পর্যায়ে শেখানো হয়। এরপর তাদের অ্যাভার এবং রুশ ভাষা শিখতে হয়।

আইসল্যান্ডিক (Icelandic)

এটি একটি উত্তরাঞ্চলীয় জার্মান (Northern Germanic) ভাষা। আইসল্যান্ড, কানাডা এবং যুক্তরাষ্ট্রের প্রায় তিন লাখ মানুষ এ ভাষা ব্যবহার করেন। এ ভাষা উত্তরাঞ্চলীয় জার্মান থেকে প্রাচীন নর্থ ভাষার সঙ্গে ঘনিষ্ঠ। আইসল্যান্ডিক ভাষীরা সহজেই মূল প্রাচীন ন কাব্য পড়তে পারেন।

যে ভাষাটি জানা না থাকলেও ১৯৪৪ সালে আইসল্যান্ড স্বাধীনতা লাভ করার পর আইসল্যান্ডিক ভাষার আনুষ্ঠানিক স্বীকৃতি মেলে এবং সাহিত্যের ভাষা হিসেবে ব্যবহার শুরু হয়। বর্তমানে আইসল্যান্ডের প্রকাশনা শিল্প অত্যন্ত সমৃদ্ধ এবং এখানকার পাঠকদের দুনিয়ার সব থেকে মনোযোগী এবং অনুসন্ধিৎসু পাঠক হিসেবে বিবেচনা করা হয়।

ইগবো (Igbo)

এটি নাইজেরিয়ার চারটি অফিসিয়াল ভাষার একটি। ভাষাটি নাইজার-কঙ্গো ভাষা পরিবারের ভোল্টা-নাইজার শাখার সদস্য। নাইজিরিয়া এবং নিরক্ষীয় গায়ানার প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। জি. সি. এ. ওলডেনডর্প নামক এক জার্মান মিশনারি ১৭৭৭ সালে ইগবো ভাষায় প্রথম বই রচনা করেন। অবশ্য এ বইয়ে ইগবো ভাষার সমৃদ্ধ ব্যবহার হয়নি।

ইগবো ভাষায় প্রথম পূর্ণাঙ্গ বই প্রকাশ করেন সাবেক দাস এবং শিক্ষক স্যামুয়েল আজায়ায়ি ক্রোথার ১৮৫৭ সালে। বইটির নাম ‘ইসোয়ামা-ইবো’। ক্রোথার একজন বিশিষ্ট ভাষাবিদও। এ ভাষার অনেক উপভাষা আছে। ১৯৬২ সালে ওয়েরি এবং উমুহায়িয়া উপভাষাকে ভিত্তি করে ইগবো ভাষার আদর্শ লিখিত রূপ গ্রহণ করা হয়।

ইয়োকো (lioko)

অস্ট্রোনেশীয় এ ভাষায় কথা বলেন ফিলিপাইনের প্রায় ১ কোটি মানুষ। বিশেষত উত্তর-পশ্চিমের লুজন দ্বীপ এবং মিন্দানায়ে। স্থানীয়রা এ ভাষাকে ডাকেন স্যামটোয় (Somtoy) নামে। স্যামটোয় নামটির উদ্ভব ঘটেছে ইয়োকো ভাষার একটি বাক্য ‘Sao mi ditoy’ থেকে যার অর্থ ‘এখানে আমাদের ভাষা’। এ ভাষা শুরুতে লেখা হতো বেবেয়িন (Baybayin) দলবর্ণমালা ব্যবহার করে। ১৬ শতকে স্প্যানিয়াডরা ফিলিপাইনে আসার পর বেবেয়িনের বদলে ল্যাটিন বর্ণমালা দিয়ে এ ভাষা লেখা শুরু হয়। এ ভাষায় প্রথম প্রকাশনা ‘Doctrina Cristiana’ প্রকাশিত হয় ১৬২১ সালে।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ৬ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

ইনগ্রিয়ান (Ingrian)

ভাষাটি একটি ফিনো-উজরিক ভাষা। রাশিয়ার পূর্ব বাল্টিক উপকূলের ইনগ্রিয়ার প্রায় ৫০০ মানুষ এ ভাষায় কথা বলেন। ভাষাটি বিলুপ্তির ঝুঁকিতে আছে। ১৯৩২ থেকে ‘৩৭ সালের মধ্যে ল্যাটিন বর্ণমালাকে ভিত্তি করে এ ভাষার উচ্চারণ পদ্ধতি তৈরি হয়।

ইনারি সামি (Inari Sami)

ফিনল্যান্ডের ইনারি পৌর অঞ্চলের মাত্র ৩০০ জন মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষার অধিকাংশ বক্তাই এখন বৃদ্ধ না হয মধ্যবয়সী। ভাষাটিকে তাই বেশ ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। ভাষাটিকে বাঁচিয়ে রাখতে ইনারি সামি ল্যাংগুয়েজ এসোসিয়েশন ১৯৮৬ সাল থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আসছে। ২০০৭ সালে এ ভাষার র‍্যাপ গানের সিডি প্রকাশিত হয়েছে।

ইনগুশ (Ingush)

উত্তর ককেশীয় ভাষা পরিবারের একটি সদস্য এ ভাষা। উজবেকিস্তান এবং ইনগুশেটিয়ার প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষার মানুষ তাদের ভাষাকে ডাকেন ‘ঘালঘাই মট’ (Ghalghaai Mott) নামে।

ইনর (Inor)

এটি একটি সেমেটিক ভাষা। ইথিওপিয়ার মধ্যাঞ্চলের প্রায় তিন কোটি মানুষ এ ভাষায় কথা বলেন।

ইনুপিয়াক (Inupiaq)

এটি একটি এসকিমো-আলেউট (Eskimo-Aleut) ভাষা। আলাস্কার প্রায় ১০ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন যারা ইন্মপিয়াট নামে পরিচিত। বিভিন্ন সময় এ ভাষা লেখার জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা হয়। বর্তমানে প্রচলিত পদ্ধতিটি তৈরি করেন ১৯৪৬ সালে সামার ইনস্টিটিউট অব লিঙ্গুয়িস্টিকসের একজন সদস্য।

আইরিশ (Irish)

এটি একটি সেলটিক ভাষা। ভাষাটি প্রধানত আয়ারল্যান্ডের ভাষা। দেশটির প্রায় সাড়ে তিন লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। ভাষাটি ইংরেজিতে আইরিশ নামে পরিচিত হলেও এর অফিসিয়াল আদর্শ নাম গেইলজ (Gaeilge) ভাষাটি সেলটিক ভাষার গোন্ডেলিক শাখার সদস্য। এ ভাষার তিনটি প্রধান উপভাষা রয়েছে Munster, Connacht, Dister। ১৭ থেকে ২০ শতকের শুরুর মধ্যবর্তী সময়ে আইরিশ ভাষা ইংরেজি দ্বারা প্রতিস্থাপিত হতে থাকে।

এরপর ১৯২২ সালে রিপাবলিক অব আয়ারল্যান্ড প্রতিষ্ঠিত হলে আইরিশ ভাষা ইংরেজির সঙ্গে অফিসিয়াল ভাষার মর্যাদা পায়। কিছু সরকারি প্রতিষ্ঠান এবং পদের নাম আইরিশ ভাষায় ডাকা শুরু হয়। যেমন-Garda (Police), Taoiseach (Prime Minister), Dali (Parliament)। বর্তমানে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে আইরিশ ভাষা পুনরুজ্জীবিত হয়েছে।

ইটেলমেন (Itelmen)

এ ভাষাটি Chukotko-kamchatkan ভাষা পরিবারের একমাত্র জীবিত সদস্য। সাইবেরিয়ার কামচাটকা উপদ্বীপের মাত্র ১০০ মানুষ এ ভাষায় কথা বলেন। ১৮ শতকে একজন রুশ অভিযাত্রী, প্রকৃতিবিদ স্টেপান পেত্রোভিচ সর্বপ্রথম এ ভাষাটির বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ করেন। ভাষাটিকে বাঁচিয়ে রাখতে বর্তমানে বিভিন্ন তৎপরতা চলছে।

ইতালিয়ান (Italian)

এটি একটি রোমানস (Romance) ভাষা। ইতালি, মাল্টা, স্যান মেরিনো, সুইজারল্যান্ড, এরিত্রিয়া, ভ্যাটিকান সিটির প্রায় ৬ কোটি মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষা প্রথম লিখিত রূপ পায় ১০ম শতকে। এরপর ১৩ শতকে দান্তে, পেত্রার্ক, বোকাচ্চিওর মতো বিখ্যাত লেখকদের হাত ধরে ইতালীয় ভাষার একটি উপভাষা ‘দ্য টুসকান অব ফ্লোরেন্স’ সাহিত্যের আদর্শ ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়।

১৪ শতক নাগাদ পুরো ইতালিই টুসকান রাজনৈতিক ও সব গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হতে শুরু করে। এ ভাষার প্রথম ব্যাকরণ ‘Regule lingue florentine’ প্রকাশ করেন বাত্তিস্তা আলবার্তি ১৪৯৫ সালে। বর্তমানে টুসকান উপভাষাটিই আদর্শ ইতালীয় ভাষা হিসেবে পরিচিত এবং এটি
ইতালির অফিসিয়াল ভাষা।

জাপানিজ (Japanese)

জাপানিজ ভাষার পরিচয় নিয়ে আছে নানা মত। কোন কোন ভাষাবিদের মতে, এটি অলটাইক (Altaic) ভাষা পরিবারের সদস্য। কারও মতে, জাপানিজের সাদৃশ্য আছে অস্ট্রোনেশীয় ভাষার সাথে। আরও একটি মত অনুযায়ী, এ ভাষা Japanese-Ryukyuan ভাষা পরিবারের সদস্য। এটি জাপানের জাতীয় ভাষা। এ ভাষা প্রধানত ব্যবহৃত হয় জাপানে। এ ভাষার মোট বক্তার সংখ্যা প্রায় সাড়ে ১২ কোটি।

৪র্থ শতক পর্যন্ত এ ভাষার কোন লিখন পদ্ধতি ছিল না। ৫ম শতকে আমদানি হয় চায়নিজ লিপি। শুরুতে চায়নিজ বা জাপানিজ-চায়নিজ হাইব্রিড পদ্ধতিতে লেখা হতো এ ভাষা। আধুনিক জাপানিজ লেখা হয় হিরাগানা ও কাতাকানা বর্ণমালার সাহায্যে। এ দুই বর্ণমালার উদ্ভব চায়নিজ বর্ণমালা থেকে।

জাভানিজ (Javanese)

এটি একটি অস্ট্রেনেশিয়ান ভাষা। ইন্দোনেশিয়া এবং সুরিনামের প্রায় ৮ কোটি মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষার লিখিত হবার প্রমাণ পাওয়া যায় ৪র্থ শতক সময়কাল থেকে। সেসময় এ ভাষা লিখতে ব্যবহৃত হত পল্লব (Pallava) বর্ণমালা। ১০ম শতকের মধ্যে শুরু হয় পল্লব বর্ণমালা থেকে উদ্ভুত কাবি (Kawi) বর্ণমালার ব্যবহার।

১৭ শতকে বর্তমানে ব্যবহৃত জাভানিজ বর্ণমালার উদ্ভব হয় যার নাম কারাকান (Carakan)। ১৯ শতকে ডাচরা ইন্দোনেশিয়ায় এ ভাষা লিখতে ল্যাটিন বর্ণমালার প্রবর্তন করে যা কারাকানকে স্থানচ্যুত করে। বর্তমানে শুধু গবেষকরাই জাভানিজ লিখতে কারাকান ব্যবহার করেন।

জ্যামাইকান (Jamaican)

জ্যামাইকান মূলত ইংরেজি ভাষাভিত্তিক একটি ক্রেয়ল। এতে আছে পশ্চিম ও মধ্য আফ্রিকার ভাষাগুলোর প্রভাব। ১৭ শতকে আবির্ভাব ঘটে এ ক্রেয়ল ভাষাটির। এ ভাষায় আছে ১০ লাখ মানুষ যার অধিকাংশ বাস করেন জ্যামাইকায়।
ভাষাটি মূলত কথা বলার কাজে ব্যবহৃত হলেও গত এক শতকে সাহিত্যচর্চাতেও অল্পবিস্তর ব্যবহার হয়েছে। ভাষাটির লিখিত রূপের কোনো আদর্শ না থাকলেও জ্যামাইকার স্কুলগুলোতে এর ক্রমবর্ধমান ব্যবহারের ফলে তৈরি হয়েছে একটি আংশিক আদর্শ রূপ।

জুল’হোয়ান (Jul’hoan)

উত্তর-পূর্ব নামিবিয়া এবং বতসোয়ানার উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ৩৫ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। ভাষাটির আছে চারটি আঞ্চলিক উপভাষা এপুকিরো, সামকে, রানডু এবং ওমাতাকো।
ভাষাটির আছে তিন ধরনের বানানপদ্ধতি। প্রথমটি তৈরি করেন জ্যান স্যাইমান। এটি সাউথ আফ্রিকান ডিপার্টমেন্ট অব এডুকেশন কর্তৃক ১৯৬৯ সালে গৃহীত হয়। বাকি দুটির একটি তৈরি করেছে দ্য বাইবেল সোসাইটি অব সাউথ আফ্রিকা এবং অন্যটি করেছে জুবা বুশম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

জুহুরি (Juhuri)

এটি দক্ষিণ-পশ্চিম ইরানীয় ভাষা। মূলত ইস্টার্ন ককেশাস পার্বত্যঞ্চলে বসবাসরত ইহুদি মানুষেরা এ ভাষায় কথা বলেন। বর্তমানে ভাষাটি প্রধানত ব্যবহার হয় ইসারায়েল, আজারবাইজান এবং দাগেস্তানে। ভাষাটির আছে প্রায় এক লাখ বক্তা। ভাষাটিতে প্রচুর শব্দ এসেছে হিব্রু, আরবি এবং আরামায়িক থেকে। ১৯০০ সালের দিকে হিব্রু বর্ণমালায় লেখা হতো এ ভাষা। এরপর ল্যাটিন, সিরিলিক বর্ণমালার পর বর্তমানে আবার জনপ্রিয় হয়ে উঠেছে হিব্রু বর্ণমালা।

কাবারদিয়ান (Kabardian)

এটি উত্তর-পশ্চিম ককেশীয় ভাষা। রাশিয়ার কাবারদিয়ান বলকার এবং কারাসায় সিরাকাসিয়ান এলাকার প্রায় সাড়ে ছয় লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। ১৯২৩ সালে ল্যাটিন বর্ণমালার একটি ভার্সন দিয়ে এ ভাষা লিখিত রূপ পায়। সিরিলিক বর্ণমালা দিয়ে লেখা শুরু হয় ১৯৩৬ সাল থেকে। অন্যান্য ককেশীয় ভাষার মতো এ ভাষাতে আছে অল্প কয়েকটি স্বরবর্ণ এবং বেশিসংখ্যক ব্যঞ্জনবর্ণ। অনেক ক্ষেত্রে একটি ব্যঞ্জনবর্ণ লেখা হয় চারটি অক্ষর ব্যবহার করে।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা

 

 

কাবায়লে (Kabyle)

এটি একটি বার্বার (Berber) ভাষা, প্রায় ৮০ লাখ মানুষ কথা বলেন এ ভাষায়। প্রধানত আলজিরিয়ার উত্তরাংশে বাস এ ভাষার মানুষদের। ভাষাটির কোনো অফিসিয়াল মর্যাদা নেই আলজিরিয়ায়। কিন্তু কিছু টিভি ও রেডিও অনুষ্ঠান হয় এ ভাষায়।

কাদাজানদুসান (Kadazandusan)

মালয়েশিয়ার বোর্নিওর উত্তরাংশের সাবাহ রাজ্যের প্রায় ৫ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। মালয়া-পলিনেশীয় ভাষা পরিবারের উত্তর বোর্নিও শাখার সদস্য এ ভাষা।
২০ শতকে এ অঞ্চলে কাদাজানদুসান ভাষার পরিবর্তে মালয় ভাষা ব্যবহারের প্রবণতা শুরু হয়। সাবাহর প্রশাসন এ পরিবর্তন থামাতে নানা পদক্ষেপ নেয়। স্কুলগুলোতে এ ভাষা শিক্ষার পাশাপাশি ভাষাটিকে অফিসিয়াল মর্যাদা দেয়ারও চেষ্টা চলছে।.

কালমাইক (Kalmyk)

এটি মঙ্গোলীয় ভাষার Kalmyk-oirat সাব গ্রুপের সদস্য। রাশিয়ার ভলগা ও ডন নদীর মধ্যবর্তী এলাকা, পশ্চিম চীন ও মঙ্গোলিয়ার পশ্চিমাঞ্চলের প্রায় ৫ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। ১১ শতকে উইঘুর লিপিতে প্রথম এ ভাষা লিখিত হয়। ১৬৪৮ সালে একজন বৌদ্ধ ধর্মগুরু Zaya Pandita Oktorguin Dalai কালমাইক বর্ণমালা বা Todo Bichig তৈরি করেন। চীনে এ ভাষা লিখতে এখনও এটি ব্যবহৃত হয় কিন্তু রাশিয়ায় সিরিলিক বর্ণমালা ব্যবহৃত হয়।

কাইনগ্যাং (Kaingang)

ব্রাজিলের সাও পাওলো, পারানা, সান্তা ক্যাটরিনা এবং রিও গ্রান্দে দো সুলিন রাজ্যে। এটি ম্যাক্রো-জি (Macro-Ge) ভাষা পরিবারের সদস্য। ১৮ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। কাইনংগ্যাং নৃ-গোষ্ঠীর মানুষেরাই এ ভাষা ব্যবহার করেন।

১৯৬৯ সালে নিজেদের ভাষা লিখতে এবং শিখতে পারার জন্য কাইনগ্যাং মানুষেরা একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এখান থেকে প্রশিক্ষণ পেয়ে নিজের গোষ্ঠীর মানুষদের মাতৃভাষা শেখান অনেকে। এভাবেই নিজেদের মাতৃভাষার গৌরব ধরে রেখেছে কাইনগ্যাং মানুষেরা। এ ভাষার একটি ডিকশনারি ও বেশ কিছু প্রকাশনা রয়েছে।

 

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ৭

কাম (Kam)

এটি একটি তাই-কাদাই (Tai-kadai) ভাষা। চীনের গুইঝোউ হুনান এবং গুয়াংশি প্রদেশের প্রায় ১৫ লাখ এ ভাষায় কথা বলেন। এ ভাষায় আছে দুটি পরস্পর বোধগম্য উপভাষা। অনেক ভাষাবিদ উপভাষা দুটিকে ভিন্ন ভাষা হিসেবে মনে করেন।

কানুরি (Kanuri)

নাইজিরিয়া, নাইজার, চাদ এবং ক্যামেরুনে এ ভাষার প্রায় ৪০ লাখ বক্তা আছেন। এটি আসলে একটি লিংগুয়া ফ্রাংকা। নিলো-সাহারান ভাষা পরিবারের বেশ কিছু উপভাষা থেকে সৃষ্টি হয়েছে কানুরি। বর্তমানে এটি ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে লেখা হয়।

কাপাম্পাঙ্গান (Kapampangan)

ফিলিপাইনের আইল্যান্ড অব লুজনের প্রায় ২৪ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। এটি অস্ট্রোনেশীয় ভাষা পরিবারের মালয়ো-পলিনেশীয় শাখার সদস্য। ভাষাটি বর্তমানে ল্যাটিন বর্ণমালা দিয়ে লেখা হয়।

কাকচিকেল (Kaqchikel)

এটি একটি মায়া ভাষা। গুয়েতেমালার উচ্চভূমির প্রায় ৫ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। এটি মায়া ভাষার কুইচিন-মামিয়ান (Quichean-Mamean) শাখার সদস্য। গুয়েতেমালা অ্যাকাডেমী অব মায়া ল্যাঙ্গুয়েজেস এ ভাষার একটি বানানরীতি তৈরি করেছে।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ৭ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

কোরিয়ান (Korean)

অন্যান্য ভাষার সাথে কোরিয়ান ভাষার সম্পর্ক নিয়ে এখনও নিশ্চিত নন ভাষাবিদরা। অনেকে ধারণা করেন, এটি অলটাইক (Altaic) ভাষা পরিবারের সদস্য হতে পারে। এ ভাষা প্রধানত ব্যবহৃত হয় উত্তর ও দক্ষিণ কোরিয়ায়। দুনিয়ায় এ ভাষার মোট বক্তার সংখ্যা প্রায় সাড়ে ৬ কোটি। ব্যাকরণের দিক থেকে এ ভাষা জাপানিজ ভাষার সাথে সাদৃশ্যপূর্ণ আর এ ভাষার শব্দভাণ্ডারের প্রায় ৭০ শতাংশ এসেছে চায়নিজ ভাষা থেকে।

১৪৪৪ সালে আবিষ্কার হয় কোরিয়ান বর্ণমালা। বর্তমানে এ বর্ণমালা হানগেউল (Hangeul) নামে পরিচিত। এ বর্ণমালা আবিষ্কারের পরও সমাজের বেশিরভাগ মানুষ বিশেষত উচ্চ শ্রেণীর জনগণ চায়নিজ বর্ণমালা ব্যবহার করতে থাকেন। ১৯৪৫-এরপর এ প্রবণতা হ্রাস পায়।

বর্তমানে সাহিত্য চর্চায় প্রধানত ব্যবহার হয় হানগেউল। যদিও বিভিন্ন দাপ্তরিক লেখার কাজে এখনও বেশি ব্যবহার হয় হানগেউল এবং হানজা (কোরিয়ান ভাষা লিখতে আমদানি করা চায়নিজ বর্ণমালা সমূহ) এর মিশ্রণে।

কারাকালপাক (Karakalpak)

তুর্কি ভাষাগুলোর ক্যাপচাক (Kypchak) শাখার সদস্য এটি। উজবেকিস্তানের কারাকালপাকস্তান এলাকার প্রায় চার লাখ ১২ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এ এলাকায় ভাষাটির অফিসিয়াল মর্যাদা রয়েছে। আফগানিস্তান, রাশিয়া এবং কাজাখস্তানেও এ ভাষার কিছু বক্তা আছেন। ভাষাটি কাজাখ এবং নোগাই ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। ১৯২৮ সাল পর্যন্ত আরবি বর্ণমালা দিয়ে এ ভাষা লেখা হতো। বর্তমানে সিরিলিক অথবা ল্যাটিন বর্ণমালা ব্যবহৃত হচ্ছে।

কারামোজোং (Karamojong)

নিলো-সাহারান ভাষা পরিবারের একটি নিলোটিক (Nilotic) ভাষা এটি। উগান্ডার প্রায় চার লাখ nikaramojon মানুষ এ ভাষায় কথা বলেন। এ গোষ্ঠীটির নামের অর্থ ‘দ্য ওল্ড মেন স্যাট ডাউন’।

প্রায় ৩০০ বছর আগে এ গোষ্ঠীটি মাইগ্রেশন শুরু করে এবং এক পর্যায়ে আর কোথাও যাওয়ার জন্য অসম্মতি জানায়। যে ঘটনা থেকেই এমন নামকরণ হয়। এরা ছিল মূলত পশুপালক জাতি। পরবর্তীতে তারা স্থায়ী চাষাবাদ শুরু করে। এ ভাষার বানান পদ্ধতি তৈরি করেন মিশনারিরা ১৯৬০ সালে। ভাষাটি লেখা হয় রোমান বর্ণমালা ব্যবহার করে।

কারেলিয়ান (Karelian)

এটি একটি ফিনিক ভাষা। রাশিয়ার রিপাবলিক অব কারেলিয়ার প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। অনেকে ভাষাটিকে ফিনিশ ভাষার উপভাষা হিসেবে বিবেচনা করেন। কারেলিয়ান তথা যে কোনো ফিনিক ভাষার প্রথম লিখিত নিদর্শন পাওয়া যায় ১৯৫৭ সালে নোভগোরোডে। এটি ছিল কারেলিয়ান ভাষায় লেখা ১৩ শতকের একটি বার্চ গাছের বাকলে লেখা পাণ্ডুলিপি। সিরিলিক বর্ণমালায় লেখা ছিল পাণ্ডুলিপিটি। বর্তমানে এ ভাষা লেখা হয় ফিনিশ বর্ণমালা দিয়ে, যা সর্বশেষ ২০০৭ সালে পরিমার্জিত হয়েছে।

কাশ্মীরি (Kashmiri)

এটি একটি ইন্দো-আর্য ভাষা। ভারত, পাকিস্তান এবং যুক্তরাজ্যে এ ভাষার প্রায় ৪৫ লাখ বক্তা আছেন। আরবি বর্ণমালার উর্দু ভার্সন থেকে কাশ্মীরি বর্ণমালা তৈরি হয়েছে। এ ভাষা প্রথম লিখিত রূপ পায় অষ্টম শতকে শারদা বর্ণমালা দিয়ে। ১৫ শতকে কাশ্মীরে ইসলামের আগমনের পর গৃহীত হয় আরবি বর্ণমালা। এছাড়া ল্যাটিন এবং দেবনাগরি বর্ণমালা দিয়েও এ ভাষা লেখা হয়েছে।

কাশুবিয়ান (Kashubian)

স্নাভ ভাষার পশ্চিম স্নাভ গ্রুপের সদস্য এ ভাষা। এ ভাষার আছে প্রায় ২ লাখ বক্তা। বাল্টিক সাগরের দক্ষিণ উপকূলের নর্থ সেন্ট্রাল পোল্যান্ডে প্রধানত এ ভাষার মানুষ বাস করেন। কানাডাতেও এ ভাষার কিছু মানুষ বাস করেন। বেশিরভাগ পোলিশ ভাষাবিদ ভাষাটিকে পোলিশ ভাষার একটি উপভাষা হিসেবে মনে করেন।

এ ভাষার প্রথম ছাপা নিদর্শন প্রকাশিত হয় ১৫৮৬ সালে। এটি ছিল এসজাইমন ক্রোফেজের Dra Marcina Lutherai inztich naboznich Mezow. বর্তমানে প্রায় ৯০টি স্কুলে শিশুদের এ ভাষা শিক্ষা দেয়া হয়। এ ভাষায় প্রচুর বই এবং ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে, আরও আছে টেলিভিশন এবং রেডিও অনুষ্ঠান।

কায়াহ লি (Kayah li)

এটি সিনো-তিবেতান ভাষা পরিবারের কারেন (Karen) শাখার সদস্য। মায়ানমারের কারেন এবং কায়াহ রাজ্যের প্রায় ৬ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। ১৯৫২ সালে হটায় বু ফে এ ভাষার বর্ণমালা তৈরি করেন। থাই এবং বর্মি লিপির সঙ্গে এ বর্ণমালার সাদৃশ্য রয়েছে।

কাজাখ (Kazakh)

এটি একটি তুর্কি ভাষা। কাজাখস্তান, রাশিয়া, চীনের প্রায় ৮০ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। ১৯২৭ সালের পর ল্যাটিন বর্ণমালা দিয়ে এ ভাষা লেখা শুরু হয়। ১৯৪০ সালে ল্যাটিনের বদলে আসে সিরিলিক বর্ণমালা। বর্তমানে পুনরায় ল্যাটিন বর্ণমালা প্রচলনের খরচ এবং অন্যান্য পরিণতি বিবেচনা করা হচ্ছে।

কেট (Ket)

ইয়েনিসেই (yenisei) ভাষা পরিবারের সর্বশেষ জীবিত সদস্য কেট। সাইবেরিয়ার ইয়েনিসেই নদীর তীরবর্তী পায় ৫৫০ জন মানুষ এ ভাষা ব্যবহার করেন। ভাষাটি ইযুগ (Yug) ভাষার সঙ্গে সম্বন্ধযুক্ত, যেটি ১৯৭০ সালে বিলুপ্ত হয়ে গেছে। ভাষাবিদদের ধারণা, এ ভাষাগুলো উত্তর ককেশীয় এবং সিনো তিবেতান ভাষাগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত।

 

থাকাস (Khakas)

রাশিয়ার থাকাসিয়ায় তুর্কি এ ভাষাটির প্রায় ৬০ হাজার বক্তা বাস করেন। এটি তুর্কি ভাষাগুলোর ইস্টার্ন হুন শাখার উইঘুর- ওগুঝ গ্রুপের সদস্য। খাকাস ভাষীরা নিজেদের ‘তাতার’ নামে ডাকেন। ১৯ দশকের মধ্যভাগে রুশ ভাষাবিদরা এ ভাষার বিভিন্ন উপাদান সংরক্ষণ শুরু করেন। ১৯৩৯ সালের পর থেকে সিরিলিক বর্ণমালা দিয়ে লেখা হচ্ছে এ ভাষা।

খোয়েখোয়ে (Khoekhoe)

এটি একটি খোইসান (Khoisan) ভাষা। বতসোয়ানা, নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অংশে প্রায় আড়াই লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। তিনটি নৃ- গোষ্ঠী এ ভাষায় কথা বলে-নামা, দামার এবং হাইলোম। এটি নামিবিয়ার জাতীয় ভাষা।
অতীতে এ ভাষাকে এবং ভাষার লোকদের বলা হতো হট এন উট (Hott-entot) – নামটির উদ্ভব ঘটেছিল এ অঞ্চলের ডাচ সেটেলারদের থেকে এবং কারণটি ছিল বর্ণবাদী দৃষ্টিভঙ্গি।

এ অঞ্চলের মানুষদের ভাষা শুনে ডাচরা ভাবত এখানকার মানুষ শুধু বলে ‘হট’ (Hot) এবং ‘টট’ (Tot)। বর্ণবাদী দৃষ্টিকোণ থেকে উদ্ভব হওয়ায় এ নামটি এখন আর ব্যবহার করা হয় না। প্রথম যে ইউরোপীয় নাগরিক এ ভাষা নিয়ে গবেষণা করেন তার নাম জর্জ ফেডরিখ রিডে। ১৬৬৯ সালে তিনি কেপটাউনে পৌঁছান।

খাবারশি (Khwarshi)

উত্তরপূর্ব ককেশীয় এ ভাষায় কথা বলেন দাগেস্তনের তিন হাজার মানুষ। এ ভাষার আছে ছয়টি উপভাষা।

কিলদিন সামি (Kildin sami)

এটি একটি পূর্বাঞ্চলীয় সামি ভাষা। রাশিয়ার কোলা উপদ্বীপের প্রায় ৬০০ মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষার আছে চারটি উপভাষা। এ ভাষায় প্রথম লিখিত বই ছিল ‘গসপেল অব ম্যাথিউ’-এর অনুবাদ। ১৮৭৮ সালে ফিনিশ লিটারেচার সোসাইটি বইটি প্রকাশ করে। ১৯৩০ সালের পর এ ভাষায় সাহিত্য চর্চা বন্ধ হয়ে যায়। ২য় বিশ্বযুদ্ধের পর এ ভাষা নিয়ে গবেষণা ও চর্চা আবার শুরু হয়।

কিনইয়ারবান্ডা (Kinyarwanda)

এটি একটি বান্টু ভাষা। এ ভাষার রয়েছে প্রায় ৭০ লাখ বক্তা যার বেশিরভাগ বাস করেন রুয়ান্ডায়। রুয়ান্ডায় এটি জাতীয় ভাষা। কঙ্গো এবং উগান্ডায়ও আছে এ ভাষার বক্তা। ১৯৪০ সালে এ ভাষার আদর্শ উচ্চারণ পদ্ধতি প্রচলিত হয়।

কিরগিজ (Kyrgyz)

এ তুর্কি ভাষাটির প্রায় ৪০ লাখ বক্তার অধিকাংশ বাস করেন কিরগিজস্তানে। এটি কাজাকিস্তানের দাপ্তরিক ভাষা। ১৯৪০ সাল পর্যন্ত এ ভাষা লিখতে ব্যবহৃত হতো ল্যাটিন বর্ণমালা। এরপর আসে সিরিলিক বর্ণমালা। ১৯৯১ সালে কিরগিজস্তান স্বাধীনতা পাওয়ার পর পুনরায় ল্যাটিন বর্ণমালা চালুর সিদ্ধান্ত হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। ভাষাটি কাজাখ ভাষার সঙ্গে খুবই ঘনিষ্ঠ এবং এ দুটি ভাষার পারস্পরিক বোধগম্যতা আছে।

কিরিবাতি (Kiribati)

এটি একটি মাইক্রোনেশিয়ান ভাষা। কিরিবাতি, ফিজি, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু এবং ভানাতুর প্রায় ৭০ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষা প্রথম লিখিত রূপ পায় ১৯ শতকের মাঝামাঝি। ১৯৭০ দশকের মাঝামাঝি কিরিবাতি ল্যাঙ্গুয়েজ বোর্ড প্রতিষ্ঠিত হয় এ ভাষার আদর্শ বানানরীতি, ব্যাকরণ, ডিকশনারী ইত্যাদি তৈরির জন্য।

কিরুনডি (Kirundi)

এই বান্টু ভাষায় কথা বলেন প্রায় ৪৫ লাখ মানুষ, যাদের বেশিরভাগ বাস করেন বুরুন্ডিতে। ১৯৪০ সালে এ ভাষার আদর্শ উচ্চারণ পদ্ধতি তৈরি হয়। এটি বুরুন্ডির দাপ্তরিক ভাষা। প্রধানত হুতু গোষ্ঠীর লোকেরা এ ভাষাটি ব্যবহার করেন। সঙ্গে তুতসি এবং তাওয়া গোষ্ঠীর মানুষও ব্যবহার করেন এ ভাষা।

কুমাইক (Kumyk)

তুর্কি ভাষার কিপচাক শাখার সদস্য এ ভাষা। রাশিয়ার দাগেস্তানের প্রায় ২ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। ১৯২৮ পর্যন্ত এ ভাষা লেখা হতো আরবি বর্ণমালায়, এরপর ১৯৩৮ পর্যন্ত ল্যাটিন বর্ণমালায় এবং তারপর থেকে বর্তমান পর্যন্ত ব্যবহার হচ্ছে সিরিলিক বর্ণমালা।

কুনা (Kuna)

এটি একটি সিবসান (Chibchan) ভাষা। পানামার উত্তর-পূর্বাঞ্চল এবং কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষার দুটি ভিন্ন প্রকার রয়েছে-একটি হলো আইল্যান্ড কুনা, অন্যটি মাউনটেইন কুনা। এ দুটিকে কুনার উপভাষা মনে করা হলেও অনেক ভাষাবিদ এদের দুটি ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ভিন্ন ভাষা বলে মনে করেন।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ৭ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

কুর্দিশ (Kurdish)

ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের পশ্চিম ইরানীয় শাখার সদস্য এ ভাষা। ইরাক, তুরস্ক, ইরান, সিরিয়া, লেবানন, আর্মেনিয়া, আজারবাইজান প্রভৃতি দেশের প্রায় আড়াই কোটি মানুষ এ ভাষায় কথা বলেন। ৭ম শতকে ফার্সি বর্ণমালার একটি ভার্সন দ্বারা এ ভাষা লিখিত রূপ পায়। প্রথম বিখ্যাত কুর্দি কবির নাম এল হারিরি (১৪২৫-১৪৯৫)। ১৬ শতকে কুর্দিশ সাহিত্য জনপ্রিয় হতে শুরু করে।

কুকাটজা (Kukatja)

এটি পামা-নিয়ুনগান (Pama-Nyungan) ভাষা। পশ্চিম অস্ট্রেলিয়ার বালগো, লেক গ্রেগরি, হলস ক্রিকের প্রায় ৩০০ মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষায় স্কুলের বই, ডিকশনারি ইত্যাদি থাকলেও এখনো কোনো আদর্শ উচ্চারণ পদ্ধতি গড়ে ওঠেনি।

কেভেন (Kven)

উরালিক (Uralic) ভাষা পরিবারের ফিনিক শাখার সদস্য এ ভাষার প্রায় ৮ হাজার বক্তা আছে নরওয়েব উত্তরাংশে। ২০০৫ সালে এ ভাষা ইউরোপিয়ান চার্টার ফর রিজিওনাল অর মাইনরিটি ল্যাঙ্গুয়েজের অধীন মাইনরিটি ভাষার মর্যাদা পায়। এ ভাষায় নরওয়েজিয়ান এবং ফিনিশ ভাষা থেকে অনেক শব্দ এসেছে। এ ভাষার উন্নয়নে ২০০৭ সালে প্রতিষ্ঠা হয়েছে কেভেন ইনস্টিটিউট।

লডিন (Ladin)

উত্তর ইতালির ট্রেনটিনোর ডলোমাইট পর্বত, দক্ষিণ টাইরল এবং বেলুনো প্রদেশের প্রায় ৩০ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এটি রোমানস ভাষার রেহটো-রোমানস (Rhaeto-Romance) শাখার সদস্য। ১৯৯০ সাল থেকে এ ভাষা এবং সংস্কৃতিকে রক্ষার জন্য অনেক আইন পাস হয়েছে। সংশ্লিষ্ট প্রদেশগুলোতে স্কুলে এ ভাষা শিক্ষা দেয়া হয় এবং রাস্তার সাইনে ব্যবহৃত হয়।

লাডিনো (Ladino)

লাডিনো বা জুডিও স্প্যানিশ ভাষাটি মধ্যযুগীয় ক্যাসটিলিয়ান স্প্যানিশ থেকে উদ্ভূত। ১৪৯২ সালে স্পেন থেকে বহিষ্কৃত ইহুদিরা এ ভাষায় কথা বলেন। বর্তমানে ইসরায়েলে এক লাখ, তুরস্কে ৮ হাজার এবং গ্রিসে ১ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষা লেখা হয় ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে।

লাক (Lak)

এটি উত্তর ককেশীয় ভাষার নাচঙ্কো-দাগেস্তান (Nachsko-Daghestan) শাখার সদস্য। দাগেস্তানের প্রায় ১ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। ১৯২৮ সাল পর্যন্ত এ ভাষা লিখতে ব্যবহৃত হতো আরবি বর্ণমালা। এরপর আসে ল্যাটিন। সবশেষ ১৯৩৮ সালের পর থেকে সিরিলিক বর্ণমালার একটি ভার্সন ব্যবহার করে লেখা হচ্ছে এ ভাষা।

লাও (Lao)

এটি লাওসের অফিসিয়াল ভাষা। এটি তাই-কাদাই (Tai-kadai) ভাষা পরিবারের সদস্য। থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলেও ব্যবহৃত হয় এ ভাষা। ভাষাটি মূলত একটি মৌখিক ভাষা। ১৪ শতকে ল্যান ঝ্যাং সাম্রাজ্যের সময়কালে সেখানকার পন্ডিতদের নির্দেশ দেয়া হয় এ ভাষার লিপি তৈরি করতে। তারা মন (Mon) লিপির ওপর ভিত্তি করে একটি লিপি তৈরি করেন।

ল্যাটিন (Latin)

খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে মধ্য ইতালির আরও অনেক ইতালীয় ভাষার একটি ছিল ল্যাটিন। যে এলাকায় ল্যাটিন ভাষা প্রচলিত ছিল তার নাম ছিল ল্যাটিয়াম (Latium) এবং রোম ছিল ল্যাটিয়ামের একটি শহর। ল্যাটিনের লিখিত লিপির সন্ধান পাওয়া যায় খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে, তখন এট্রসকান বর্ণমালা থেকে তৈরি করা ল্যাটিন বর্ণমালা দিয়ে লেখা হতো এ ভাষা।

ধীরে ধীরে রোম পুরো ইতালি এবং ইউরোপের বিভিন্ন অংশে তার প্রভাব বিস্তার করে। আর ক্রমবর্ধমান এ সাম্রাজ্যের আইন, প্রশাসন এবং দৈনন্দিন জীবনের ভাবা হয়ে ওঠে ল্যাটিন। রোমান সাম্রাজ্যে অনেক শিক্ষিত মানুষ ছিলেন, ফলে ল্যাটিনে লিখিত সাহিত্য ও অন্যান্য রচনা জনপ্রিয় হয়ে উঠে এ সময় পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রিক ভাষা ছিল লিংগুয়া ফ্রাংকা। এমনকি ল্যাটিন সাহিত্যের প্রথম দিককার নিদর্শনগুলো ছিল গ্রিক নাটকের ল্যাটিন অনুবাদ।

প্রাথমিক যুগের সাহিত্যে ব্যবহৃত ল্যাটিন ছিল ক্লাসিক্যাল যা, চলিত ল্যাটিনের চেয়ে কিছুটা ভিন্ন ছিল। এরপরও সিসেরো, পেট্রোনিয়াসের মতো লেখকরা তাদের কাজে চলিত ল্যাটিন ব্যবহার করেছেন। পরবর্তীতে সময়ের বয়ে চলার সঙ্গে সঙ্গে ক্লাসিক্যাল ও চলিত ল্যাটিনের পার্থক্য বাড়তে থাকে।

আর এই চলিত ল্যাটিন থেকেই উদ্ভব ঘটে বিভিন্ন আধুনিক ইতালীয় বা রোমানস ভাষার। যেমন- ইতালিক, ফ্রেঞ্চ, স্প্যানিশ, পর্তুগিজ, রোমানিয়ান, কাতালান ইত্যাদি। খ্রিস্টীয় ১৫ শতকে ইউরোপজুড়ে সাহিত্য এবং ধর্মীয় ভাষা হিসেবে প্রভাব কমতে থাকে ল্যাটিনের। ২০ শতকের মধ্যভাগ পর্যন্ত রোমান ক্যাথলিক গির্জাগুলো ল্যাটিন ব্যবহার অব্যাহত রাখে।

ভ্যাটিকান সিটিসহ কিছু ক্ষেত্রে এখনও ব্যবহৃত হয় ল্যাটিন। ভ্যাটিকান সিটিতে এটি দাপ্তরিক ভাষা। দুনিয়ার জীববিজ্ঞান, আইনসহ জ্ঞানের বিভিন্ন শাখার অগণিত সংজ্ঞা, বৈজ্ঞানিক নাম এখনো ল্যাটিন ভাষাতেই ব্যবহৃত হয়।

লাটভিয়ান (Latvian)

বাল্টিক এ ভাষায় কথা বলেন লাটভিয়ার ১৪ লাখ মানুষ। ভাষাটি লিথুয়ানিয়ান এবং প্রাচীন প্রুশীয় ভাষার সঙ্গে সম্পর্কযুক্ত। ১৫৮৫ সালে এ ভাষার প্রথম ছাপা প্রকাশনা প্রকাশিত হয়। ১৬৩৮ সালে গিয়র্গ ম্যানসেলিয়াস Lettus নামে এ ভাষার প্রথম ডিকশনারি রচনা করেন।

জার্মান ধর্মীয় সন্ন্যাসীরা ফ্রাকচার (Fractur) বর্ণমালার একটি ভার্সন দিয়ে এ ভাষা লেখা শুরু করেন কিন্তু এটি লাটভিয়ান ভাষার জন্য উপযুক্ত ছিল না। ১৯৩০ সালের মধ্য পর্যন্ত এ বর্ণমালা ব্যবহৃত হয়। এরপর ল্যাটিন বর্ণমালার একটি ভার্সন দিয়ে এ ভাষা লেখা শুরু হয়। নতুন এ বর্ণমালা তৈরি করেন ড. জে. এনডজেলিনস এবং কে.
মুহলেনবাক।

লাজ (Laz)

কৃষ্ণসাগরের তীরবর্তী প্রায় ৩৩ হাজার মানুষ কথা বলেন দক্ষিণ ককেশীয় এ ভাষায়। তুরস্কে এ ভাষা লেখা হয় ল্যাটিন বর্ণমালার একটি ভার্সন দিয়ে আর জর্জিয়ায় ব্যবহৃত হয় জর্জিয়ান বর্ণমালার একটি ভার্সন।

লেজগি (Lezgi)

এটি নখ-দাগেস্তানিয়ান ভাষা পরিবারের সদস্য। দাগেস্তান, আজারবাইজানের প্রায় চার লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষায় আছে অনেক উপভাষা যেমন-কিউরি, কুবা, গারকিন ইত্যাদি। ১৯৩০ সালের পর সিরিলিক বর্ণমালা দিয়ে লেখা হচ্ছে এ ভাষা।

লিগুরিয়ান (Ligurian)

উত্তর-পশ্চিম ইতালির বিশেষত লিগুরিয়ার প্রায় ২০ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। ১৩ শতক থেকে এ ভাষায় সাহিত্যচর্চা শুরু হয়। ২০০৮ সালে প্যাকডেমিয়া লিগাসটিকা দো ব্রেন্নো এ ভাষার অফিসিয়াল বানানরীতি প্রকাশ করে।

লিনগালা (Lingala)

এটি কঙ্গোর অন্যতম প্রধান ভাষা। এ ভাষার সৃষ্টি হয়েছে বোবানজি (Bobangi)  ভাষা থেকে। ১৯ শতকের শেষ দিকে ইউরোপিয়ানরা এ অঞ্চলে পৌছানোর আগ পর্যন্ত বোবানজি ছিল কঙ্গো নদীর তীরবর্তী অঞ্চলের প্রধান বাণিজ্যিক ভাষা। লিনগালা ভাষা চারটি ভিন্ন গঠনে বিভক্ত- আদর্শ লিনগালা, কথ্য লিনগালা, কিনশাসা লিনগালা এবং ব্রাজ্জাভিলে লিনগালা।

লিথুয়ানিয়ান (Lithuanian)

বাল্টিক এ ভাষায় কথা বলেন লিথুয়ানিয়ার প্রায় ৩২ লাখ মানুষ। ১৫৪৭ সালে এ ভাষার প্রথম বই প্রকাশিত হয়। প্রথম ডিকশনারি প্রকাশিত হয় ১৭ শতকে। ১৮৬৪ থেকে ১৯০৪ সাল সময়কালে এ ভাষায় প্রকাশনা ও ভাষা শিক্ষা নিষিদ্ধ ছিল। ১৯০৪ সালে নিষেধাজ্ঞা উঠে গেলে এ ভাষায় সাহিত্যচর্চার জোয়ার আসে। ১৯১৮ থেকে ১৯৪০ সাল সময়কালে এ ভাষায় ৭ হাজারের বেশি বই প্রকাশিত হয়। এটি লিথুয়ানিয়ার রাষ্ট্রীয় ভাষা এবং ইউরোপীয় ইউনিয়নের একটি
অফিসিয়াল ভাষা।

লিভোনিয়ান (Livonian)

ফিনিক ভাষার দক্ষিণ-পশ্চিম শাখার সদস্য এ ভাষা। ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি এ ভাষার শেষ বক্তা ভিক্টর বার্থোল্ড মৃত্যুবরণ করেন। কিন্তু কিছু মানুষ এ ভাষাকে পুনরুজ্জীবিত করতে দ্বিতীয় ভাষা হিসেবে এ ভাষা শিখছেন। এ ভাষার প্রথম বই প্রকাশিত হয় ১৮৬৩ সালে।

লুগান্ডা (Luganda)

নাইজার-কঙ্গো ভাষা পরিবারের বান্টু শাখার সদস্য এটি। উগান্ডার বুগান্ডা অঞ্চলে বসবাসরত বাগান্ডা নামক নৃ-গোষ্ঠীর প্রায় ৩০ লাখ মানুষ এ ভাষার কথা বলেন। উগান্ডা নামটি প্রকৃতপক্ষে বাগান্ডার সোয়াহিলি ভার্সন। এ ভাষার প্রথম বই প্রকাশিত হয় ১৮৮২ সালে এবং ১৯৪৭ সালে অল-বাগান্ডা কনফারেন্সে এ ভাষার আদর্শ বানানরীতি প্রকাশ করা হয়।

লুও (Luo)

নিলো-সাহারান ভাষা পরিবারের সদস্য এ ভাষায় কথা বলেন কেনিয়ার লেক ভিক্টোরিয়ার তীরবর্তী, সুদান এবং তাঞ্জানিয়ার প্রায় ৩০ লাখ মানুষ।

 

 

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ৮

 

লিনগালা (Lingala):

এটি কঙ্গোর অন্যতম প্রধান ভাষা। এ ভাষার সৃষ্টি হয়েছে বোবানজি (Bobangi) ভাষা থেকে। ১৯ শতকের শেষ দিকে ইউরোপিয়ানরা এ অঞ্চলে পৌছানোর আগ পর্যন্ত বোবানজি ছিল কঙ্গো নদীর তীরবর্তী অঞ্চলের প্রধান বাণিজ্যিক ভাষা। লিনগালা ভাষা চারটি ভিন্ন গঠনে বিভক্ত- আদর্শ লিনগালা, কথ্য লিনগালা, কিনশাসা লিনগালা এবং ব্রাজ্জাভিলে লিনগালা।

লিথুয়ানিয়ান (Lithuanian)

বাল্টিক এ ভাষায় কথা বলেন লিথুয়ানিয়ার প্রায় ৩২ লাখ মানুষ। ১৫৪৭ সালে এ ভাষার প্রথম বই প্রকাশিত হয়। প্রথম ডিকশনারি প্রকাশিত হয় ১৭ শতকে। ১৮৬৪ থেকে ১৯০৪ সাল সময়কালে এ ভাষায় প্রকাশনা ও ভাষা শিক্ষা নিষিদ্ধ ছিল। ১৯০৪ সালে নিষেধাজ্ঞা উঠে গেলে এ ভাষায় সাহিত্যচর্চার জোয়ার আসে। ১৯১৮ থেকে ১৯৪০ সাল সময়কালে এ ভাষায় ৭ হাজারের বেশি বই প্রকাশিত হয়। এটি লিথুয়ানিয়ার রাষ্ট্রীয় ভাষা এবং ইউরোপীয় ইউনিয়নের একটি অফিসিয়াল ভাষা।

লিভোনিয়ান (Livonian)

ফিনিক ভাষার দক্ষিণ-পশ্চিম শাখার সদস্য এ ভাষা। ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি এ ভাষার শেষ বক্তা ভিক্টর বার্থোন্ড মৃত্যুবরণ করেন। কিন্তু কিছু মানুষ এ ভাষাকে পুনরুজ্জীবিত করতে দ্বিতীয় ভাষা হিসেবে এ ভাষা শিখছেন। এ ভাষার প্রথম বই প্রকাশিত হয় ১৮৬৩ সালে।

লুগান্ডা (Luganda)

নাইজার-কঙ্গো ভাষা পরিবারের বান্টু শাখার সদস্য এটি। উগান্ডার বুগান্ডা অঞ্চলে বসবাসরত বাগান্ডা নামক নৃ-গোষ্ঠীর প্রায় ৩০ লাখ মানুষ এ ভাষার কথা বলেন। উগান্ডা নামটি প্রকৃতপক্ষে বাগান্ডার সোয়াহিলি ভার্সন। এ ভাষার প্রথম বই প্রকাশিত হয় ১৮৮২ সালে এবং ১৯৪৭ সালে অল-বাগান্ডা কনফারেন্সে এ ভাষার আদর্শ বানানরীতি প্রকাশ করা হয়।

লুও (Luo)

নিলো-সাহারান ভাষা পরিবারের সদস্য এ ভাষায় কথা বলেন কেনিয়ার লেক ভিক্টোরিয়ার তীরবর্তী, সুদান এবং তাঞ্জানিয়ার প্রায় ৩০ লাখ মানুষ।

লোনটারা (Lontara)

এ ভাষার বর্ণমালা এসেছে প্রাচীন ভারতের ব্রাহ্মী লিপি থেকে। লোনটারা নামটি এসেছে তালপাতার মালয় নাম লোনটার থেকে। এটি ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী পাণ্ডুলিপি তৈরির উপকরণ।

লুক্সেমবার্গিশ (Luxembourgish)

লুক্সেমবার্গ, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানের প্রায় চার লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষায় সাহিত্যচর্চা সমৃদ্ধ হয় ১৯ শতকে। প্রি-স্কুল শিক্ষা কার্যক্রমে এ ভাষা ব্যবহার হয় লুক্সেমবার্গে। লুক্সেমবার্গ পার্লামেন্টের কাজ প্রধানত চলে এ ভাষাতেই।

মাসাই (Maasai)

এটি নিলো-সাহারান ভাষা পরিবারের পূর্ব নিয়োলিটিক শাখার সদস্য। দক্ষিণ কেনিয়া ও উত্তর তানজানিয়ার প্রায় ৯ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। মাসাই শব্দের অর্থ-যিনি মা (Maa) ভাষায় কথা বলেন। মাসাই ভাষার আরেকটি নাম ‘মা’। লেখার কাজে এ ভাষা খুব বেশি ব্যবহৃত হয় না।

মেসিডোনিয়ান (Macedonian)

এটি দক্ষিণ স্লাভিক ভাষা। এ ভাষায় কথা বলেন প্রায় ৩০ লাখ মানুষ। এর মধ্যে ২০ লাখ আছেন সাবেক যুগোস্লাভ রিপাবলিক অব মেসিডোনিয়ায়। আলবেনিয়ায় এটি সংখ্যালঘু ভাষা হিসেবে স্বীকৃত। বুলগেরিয়ান ভাষার সঙ্গে এ ভাষার পারস্পরিক বোধগম্যতা আছে। এ ভাষার আদর্শ লিখিত ভার্সন চালু হয় ১৯৪৫ সালে।

মাদুরেজ (Madurese)

এটি অস্ট্রোনেশিয়ান ভাষা পরিবারের মালায়ো-সামবাওয়ান Malayo- Sumbawan) শাখার সদস্য। ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপ এবং পূর্ব জাভায় প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ এ ভাষায় কথা বলে। ঐতিহ্য অনুসারে এ ভাষা জাভানিজ বর্ণমালা দিয়ে লেখা হয় কিন্তু বর্তমানকালে এ ভাষা লিখতে ব্যবহৃত হচ্ছে ল্যাটিন বর্ণমালা।

মৈথিলি (Maithili)

এটি ভারতের বিহার রাজ্যের স্থানীয় ভাষা। বিহার এবং নেপালের তরাই অঞ্চলের প্রায় সাড়ে তিন কোটি মানুষ এ ভাষায় কথা বলেন। ভাষাটি ইন্দো-আর্য ভাষা পরিবারের সদস্য। এটি লেখা হয় মৈথিলি বর্ণমালা দিয়ে। এ বর্ণমালার সৃষ্টি হয় খ্রিস্টীয় প্রথম শতকে। ব্রাহ্মী লিপি থেকে তৈরি হয় এ বর্ণমালা। বর্তমানকালে এ ভাষা লেখা হয় দেবনাগরি বর্ণমালা দিয়ে।

মাখুবা (Makhuwa)

এ বান্টু ভাষায় কথা বলেন মোজাম্বিকের ২৫ লাখ মানুষ। এটি মোজাম্বিকের সব থেকে গুরুত্বপূর্ণ আদিবাসী ভাষা। এটি লোম্বে ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত।

মালাগাসি (Malagasy)

অস্ট্রোনেশীয় ভাষার মালায়ো-পলিনেশিয়ান শাখার সদস্য এ ভাষা। এ ভাষার প্রায় ১ কোটি ৭০ লাখ বক্তা আছেন। এর বেশিরভাগ বক্তা বাস করেন মাদাগাস্কারে। এটি মাদাগাস্কারের জাতীয় ভাষা। এ ভাষায় বান্টু ভাষা এবং আরবি থেকে অনেক শব্দ এসেছে। বর্তমানে এ ভাষা ল্যাটিন বর্ণমালা দিয়ে লেখা হয়।

মালয় (Malay)

অস্ট্রোনেশিয়ান এ ভাষাটিতে কথা বলেন প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই এবং থাইল্যান্ডে ব্যবহৃত হয় এ ভাষা। এ ভাষার প্রথম লিখিত নিদর্শন পাওয়া যায় সুমাত্রা এবং বাংকা দ্বীপে। লেখার সময়কাল ৬৮৩ থেকে ৬৮৬ খ্রিস্টাব্দ। ১৪ শতকে এ অঞ্চলে ইসলামের প্রভাব শুরু হওয়ার পর এ ভাষা লিখতে শুরু হয় আরবি বর্ণমালার ব্যবহার। এরপর ১৭ শতকে ডাচ এবং ব্রিটিশদের আগমনের পর চালু হয় ল্যাটিন বর্ণমালা।

মলয়ালম (Malayalam)

এটি একটি দ্রাবিড় ভাষা। ভারতের কেরালা রাজ্য এবং তার আশপাশের রাজ্যে প্রধানত ব্যবহৃত হয় এ ভাষা। প্রায় ৩ কোটি আশি লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। ১৩ শতকে সুসংবদ্ধ মলয়ালম বর্ণমালার আবির্ভাব ঘটে। ১৯ শতকের মধ্যভাগে এ বর্ণমালা বর্তমান রূপের চেহারা পায়। ছাপা কঠিন বিধায় ১৯৭০ থেকে ১৯৮০ সালের মধ্যে এ বর্ণমালাকে কিছুটা সরল রূপ দেয়া হয়। কেরালা এবং সিঙ্গাপুরের মুসলমানরা আরবি বর্ণমালা দিয়ে এ ভাষা লেখেন।

মালটেজ (Maltese)

এ সেমেটিক ভাষায় কথা বলেন আইল্যান্ড অব মাল্টা এবং গোজোর প্রায় সাড়ে তিন লাখ মানুষ। এ ভাষার উৎপত্তি ঘটেছে সিসিলিয়ান আরবি থেকে, আরবি ভাষার এই রূপ তৈরি হয় সিসিলি এবং মাল্টায় ৯ম থেকে চতুর্দশ শতক জাময়কালে। ১৩৬৪ সালে মালটেজ স্বতন্ত্র ভাষা হিসেবে আবির্ভূত হয়। আবার অনেকের ধারণা পিউনিক ভাষা থেকে এর উদ্ভব। এ ভাষার প্রথম সাহিত্য রচনা হয় ১৫ শতকে, যার নাম ‘II cantilena’। এটি মাল্টার জাতীয় ভাষা।

মাম (Mam)

গুয়েতেমালার প্রায় ৫ লাখ মানুষ কথা বলেন এ মায়া ভাষায়। এ ভাষার আছে অনেক উপভাষা। এমনকি পাশাপাশি গ্রামগুলোর মাঝেও রয়েছে এ ভাষার ভিন্নতা। তবে মামভাষীরা এসব পার্থক্য সত্ত্বেও পরস্পরের কথা বুঝতে পারেন।

মান্দারিন (Mandarin)

এটি চায়নিজ ভাষার একটি প্রকার। প্রধানত ব্যবহৃত হয় চীনে। এ ভাষায় কথা বলেন প্রায় ১৩০ কোটি মানুষ। এটি চীন এবং তাইওয়ানের সরকার, মিডিয়া এবং শিক্ষার প্রধান ভাষা। চায়নিজ ভাষার লিখিত রূপ মৌখিক মান্দারিনের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে। চায়নিজ লেখা এবং পড়ার জন্য সবাইকেই মান্দারিনের ব্যাকরণ এবং শব্দ জানতে হয়।

মানসি (Mansi)

এটি ফিনো-উজরিক (Finno- Ugric) ভাষা পরিবারের অব-উজরিক শাখার সদস্য। রাশিয়ার বিভিন্ন স্থানে এ ভাষার প্রায় ৩ হাজার একশ চুরাশি জন বক্তা বাস করেন। ১৯০৩ সালে বিশপ নিকোনর এ ভাষা লেখার প্রাথমিক নিয়ম প্রণালীবদ্ধ করেন। ১৯৩১ সালে লেনিনগ্রাদের ‘রিসার্চ অ্যাসোসিয়েশন অব দ্য ইনস্টিটিউট অব দ্য নর্ডিক পিপল’ এ ভাষার একটি আদর্শ বানানরীতি চালু করে। তখন ব্যবহার করা হয় ল্যাটিন বর্ণমালা। এরপর ১৯৩৭ সালে শুরু হয় সিরিলিক বর্ণমালার ব্যবহার।

মাওরি (Maori)

অস্ট্রোনেশিয়ান এ ভাষায় কথা বলেন নিউজিল্যান্ড এবং কুক আইল্যান্ডের প্রায় দেড় লাখ মানুষ। ৪০০ খ্রিস্টাব্দ বা তারও আগে পলিনেশীয় মানুষেরা তাহিতি থেকে এ অঞ্চলে মাওরি ভাষা নিয়ে আসে। ১৮৪০ সালের আগে মাওরি ছিল নিউজিল্যান্ডের অন্যতম প্রধান ভাষা। এ ভাষার প্রথম প্রকাশিত বই “E korao no NewZealand” (Talk from New Zealand)। এর লেখক থমাস কেনডাল বইটি প্রকাশিত হয় ১৮১৫ সালে।

১৮৪২ সালে এ ভাষার প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়। ১৮৬৭ সালে নেটিভ স্কুল অ্যাক্ট ডিক্রির মাধ্যমে মাওরি শিশুদের শিক্ষার মাধ্যম হিসেবে একমাত্র ইংরেজিকে চাপিয়ে দেয়া হয়। ১৯৭০ সালে নিজেদের ভাষা রক্ষায় নানা পদক্ষেপ নিতে শুরু করে মাণ্ডার জনগোষ্ঠী।

 

মাপুচে (Mapuche)

এটি একটি বিচ্ছিন্ন ভাষা কোনো ভাষা বা ভাষা পরিবারের সঙ্গে এর কোন সম্পর্ক নেই। চিলির দক্ষিণাঞ্চল এবং আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলের প্রায় সাত লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। স্থানীয় মাপুচেভাষীরা তাদের এ ভাষাকে ডাকেন Mapudungun নামে। এখানে Mapu অর্থ পৃথিবী বা মাটি আর dungun অর্থ কথা। ১৬০৬ সালে জেনুইট যাজক লুইম দে ভালদিভিয়া প্রকাশ করেন এ ভাষার ব্যাকরণ। ১৭৬৫ সালে বের হয় এ ভাষার ডিকশনারি।

মারাঠি (Marathi)

ইন্দো-আর্য এ ভাষায় কথা বলেন ভারতের প্রায় ৭ কোটি মানুষ। এদের বেশিরভাগের বাস মহারাষ্ট্র রাজ্যে। পাথর এবং তামার পাত্রের ওপর এ ভাষা প্রথম লিখিত রূপ পায় ১১ শতকে। ১৩ থেকে ২০ শতকের মাঝামাঝি পর্যন্ত এ ভাষা লেখা হতো মোদি বর্ণমালা দিয়ে। ১৯৫০ থেকে ব্যবহৃত হচ্ছে দেবনাগরি বর্ণমালা।

মারি (Mari)

উরালিক (Uralic) এ ভাষায় কথা বলেন রাশিয়ার মারি রিপাবলিকের প্রায় ৬ লাখ মানুষ। এ ভাষার রয়েছে দুটি প্রধান উপভাষা। হিল মারি এবং মিডও মারি।

মার্শালিজ (Marshallese)

এটি অস্ট্রোনেশিয়ান ভাষা পরিবারের মালায়ো-পলিনেশীয় শাখার মাইক্রোনেশিয়ান গ্রুপের সদস্য। মার্শাল আইল্যান্ডের ২৩ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এটি এখানকার দাপ্তরিক ভাষা। ল্যাটিন বর্ণমালা দিয়ে এ ভাষা লেখা হয়।

মারওয়ারি (Marwari)

ইন্দো-আর্য এ ভাষায় কথা বলেন প্রায় ১ কোটি ৩২ লাখ মানুষ। এটি প্রধানত ব্যবহৃত হয় ভারতের রাজস্থান রাজ্যে। এটি সাধারণত দেবনাগরি বর্ণমালা দিয়ে লেখা হয়।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ৮ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

মরিশিয়ান ক্রেয়ল। (Mauritian creole)

ফরাসিভিত্তিক এ ক্রেয়ল ভাষায় কথা বলেন মরিশাসের প্রায় ১২ লাখ মানুষ। ফরাসি ছাড়াও ইংরেজি এবং বিভিন্ন আফ্রিকান ও এশীয় ভাষার অনেক শব্দ যোগ হয়েছে এ ক্রেয়লে।

মাঝাহুয়া (Mazahua)

ওট-মানগুয়েয়ান (Oto-Manguean) এ ভাষায় কথা বলেন মেক্সিকোর প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ। মাঝাহুয়া শব্দটি এসেছে Nahuati থেকে যার অর্থ ‘হরিণের মালিক’।

মাঝানদারানি (Mazandarani)

ইরানের মাঝানদারান, জিলান এবং গুলেস্তান রাজ্যের প্রায় তেত্রিশ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষায় সাহিত্যের ভাণ্ডার বেশ সমৃদ্ধ যা সৃষ্টি হয় দশম থেকে পঞ্চদশ শতকের মধ্যকার সময়কালে। ১৭ শতক থেকে এ ভাষাকে সরিয়ে প্রভাব বিস্তার করে ফার্সি ভাষা।

মাঝাটেক (Mazatec)

এ ভাষাটি বলতে মূলত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কয়েকটি ওটমানগুয়েয়ান ভাষাকে বোঝানো হয়। মেক্সিকোতে প্রায় দুই লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। ভাষাটি মৌখিক ভাষা। এ ভাষাগুলোর মধ্যে পার্থক্য থাকলেও এগুলোকে একটি ভাষা হিসেবেই বিবেচনা করা হয়।

মেরিয়াম মির (Meriam Mir)

পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়ার প্রায় ২ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। ভাষাবিদরা একে স্থানীয় ট্রান্স-ফ্লাই ভাষা পরিবারের সদস্য বলে মনে করেন।

মিকাসুকি (Mikasuki)

এটি যুক্তরাষ্ট্রের রেড ইন্ডিয়ানদের ভাষা। মাসকোজিয়ান ভাষাগোষ্ঠীর এ ভাষায় কথা বলেন ফ্লোরিডার পাঁচশ ইন্ডিয়ান। এরা বেশিরভাগই মিকোসুকি গোত্রের সদস্য। আরো আছেন সেমিনোলে গোষ্ঠীর অনেক সদস্য।

মিকমাক (Mikmaq)

রেড ইন্ডিয়ানদের এ ভাষাটি একটি অ্যালগনকুইয়ান ভাষা। কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৮ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এটি হায়ারোগ্লিফিক পদ্ধতিতে লেখা হতো অতীতে। ১৮৯৪ সালে সাইলাস টি. র‍্যান্ড ল্যাটিন বর্ণমালা দিয়ে এ ভাষা লেখার পদ্ধতি চালু করেন। ১৯৭৪ সালে নতুন উচ্চারণ পদ্ধতি প্রণীত হয়।

মিনাংকাবাউ (Minangkabau)

সুমাত্রা, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার প্রায় ৮৫ লাখ মানুষ কথা বলেন এ মালয় ভাষায়। এ ভাষার বেশ কয়েকটি উপভাষা আছে যার মধ্যে প্রধান হলো আগাম-তানাহ দাতার। বর্তমানে ল্যাটিন বর্ণমালা দিয়ে এ ভাষা লেখা হয়।

মিরানদেজ (Mirandese)

রোমানস এ ভাষায় কথা বলেন পর্তুগালের প্রায় দশ হাজার মানুষ। ১৯ শতকের ২য় ভাগে এ ভাষায় সাহিত্যচর্চা শুরু হয়। এ ভাষায় সব থেকে বিখ্যাত লেখকের নাম Jose Leite de Vasconcelos.

মিসকিটো (Miskito)

নিকারাগুয়া এবং হন্ডুরাসের প্রায় দুই লাখ মানুষ কথা বলেন এ মিসুমালপান (Misumalpan) ভাষায়। ২০ শতকে এ মিসকিটোভাষীদের ওপর স্প্যানিশ ভাষা চাপিয়ে দেয়া হয়। এরপর বিভিন্নভাবে চেষ্টা চলছে এ ভাষার বিকাশকে রক্ষা করার।

মিক্সটেকান (Mixtecan)

ওট-মানগুয়েয়ান কয়েকটি ঘনিষ্ঠ ভাষার গ্রুপ মিক্সটেকান নামে পরিচিত। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রায় ৫ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। মেসোআমেরিকান ইতিহাসের পোস্ট-ক্লাসিক পর্যায়ে অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রায় ১ হাজার অব্দে এ ভাষা ব্যবহারকারীরা লোগোগ্রাফিক পদ্ধতিতে এ ভাষা লেখার পদ্ধতি আবিষ্কার করেছিলেন।

১৫২২ সাল পর্যন্ত এ অঞ্চলের ইতিহাস, পৌরাণিক কাহিনী চর্চা হয় এ ভাষায়। এরপর স্প্যানিশরা এ এলাকা দখল করে এবং অনেক মিক্সটেকান সদস্য ভাষা ধ্বংস হয়ে যায়। এরপর ল্যাটিন বর্ণমালা দিয়ে এ ভাষা লেখার পদ্ধতি চালু করে মিশনারিরা।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা

 

মোহক (Mohawk)

এটি যুক্তরাষ্ট্রের রেড ইন্ডিয়ানদের ভাষা। ইরোকুয়োইয়ান এ ভাষায় কথা বলেন প্রায় সাড়ে তিন হাজার রেড ইন্ডিয়ান। এ ভাষা ব্যবহারকারীরা মোট ছয়টি গোত্রে বিভক্ত। ১৮ শতকের শুরুতে একজন ফরাসি মিশনারি প্রথম এ ভাষাকে লিখিত রূপ দেন। ১৯৭০ সাল থেকে স্কুলে এ ভাষা শিক্ষা দেয়া হয়। ১৯৯৩ সালের আগস্ট মাসে অনুষ্ঠিত মোহক ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ডাইজেশন কনফারেন্সে এ ভাষার আদর্শ লিখিত রূপ গৃহীত হয়।

মোকশা (Moksha)

রিপাবলিক অব মলডোভিয়া এবং রাশিয়ার প্রায় ৫ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। মলডোভিয়ায় এ ভাষার অফিসিয়াল মর্যাদা আছে।

মঙ্গোলিয়ান (Mongolian)

অলটাটিক (Altatic) এ ভাষায় কথা বলেন মঙ্গোলিয়া, চীন, আফগানিস্তান এবং রাশিয়ার প্রায় ৫০ লাখ মানুষ। ১৯৪১ সালে মঙ্গোলিয়ান সরকার আইন পাস করে ক্লাসিক্যাল মঙ্গোল লিপি বিলুপ্ত করে। কিন্তু ১৯৯৪ সাল থেকে পুনরায় এ লিপি উদ্ধারের চেষ্টা চলছে। সাধারণ মানুষ ক্লাসিক্যাল লিপি প্রায় ভুলে গেছে। শুধু কবি, শিল্পী, ডিজাইনার, ক্যালিওগ্রাফাররা সাজসজ্জার জন্য এ লিপি ব্যবহার করেন। বর্তমানে সিরিলিক বর্ণমালা দিয়ে এ ভাষা লিখিত হয়।

মনট্যাগনাইস (Montagnais)

রেড ইন্ডিয়ানদের অ্যালগনকুইয়ান ভাষা এটি। কানাডার প্রায় ৯ হাজার আদিবাসী ইন্ডিয়ান এ ভাষায় কথা বলেন। মনট্যাগনাইস ভাষীরা নিজেদের ‘ইনু’ (Innu) বলে ডাকেন।

মন্টেনেগ্রিন (Montenegrin)

দক্ষিণ স্লাভিক এ ভাষাটি ব্যবহৃত হয় মন্টেনিগ্রোতে। ২০০৭ সাল থেকে এ ভাষা মন্টেনিগ্রোর দাপ্তরিক ভাষা। ২০০৯ সালে তৈরি হয় এ ভাষার বানান পদ্ধতি।

মসি (Mossi)

নাইজার-কঙ্গো ভাষা পরিবারের গার (Gar) শাখার সদস্য এটি। বারকিনা ফাসোর ৫০ লাখ এবং মালি ও টোগোর ৬০ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। বারকিনা ফাসোতে ল্যাটিন বর্ণমালার একটি ভার্সন দিয়ে লেখা হয় এ ভাষা।

মুরুই হুইতোতো (Murui Huitoto)

পেরু এবং কলম্বিয়ায় প্রায় ৩ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। পেরুতে এ ভাষার অফিসিয়াল মর্যাদা আছে এবং স্কুল ও চার্চে ব্যবহৃত হয়। ভাষাটি এক সময় ব্রাজিলে ব্যবহৃত হতো। এ ভাষার ব্যাকরণ এবং ডিকশনারি আছে।

মারিন-পাথা (Murrinh-Patha)

এটি অস্ট্রেলিয়ার আদিবাসী ভাষা। ওয়াদেয় অঞ্চল এবং ফিটজমাউরিক নদীর তীরবর্তী প্রায় ১৫০০ আদিবাসী এ ভাষায় কথা বলেন। এরা সবাই মারিন-পাথা আদিবাসী গোষ্ঠীর সদস্য। এ অঞ্চলে ভাষাটি লিংগুয়া ফ্রাংকা হিসেবেও ব্যবহৃত হয়। মারিন-পাথা নামটির অর্থ ‘Language good’

নাগামিজ ক্রেয়ল (Nagamese Creole)

এটি অসমিয়া, হিন্দি, ইংরেজি এবং নাগা ভাষার ওপর ভিত্তি করে গড়ে ওঠা ক্রেয়ল। ভারতের নাগাল্যান্ডের প্রায় ৩ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। নাগাল্যান্ডের প্রায় ২০টি ভাষা প্রচলিত যেসব ভাষা পরস্পর ভিন্ন ভাষাভাষীদের বোধগম্য নয়। তাই পারস্পরিক ভাব বিনিময়ে নাগাল্যান্ডে এ ক্রেয়ল ভাষা বহুল ব্যবহৃত। ১৯৩৬ সালে এ ক্রেয়ল ভাষাটি প্রতিষ্ঠিত হয়।

নাহুয়াটল (Nahuatl)

উতো-আজটেকান (Uto-Aztecan) এ ভাষায় কথা বলে মেক্সিকোর প্রায় ১৫ লাখ মানুষ। এ ভাষার অনেক উপভাষা রয়েছে। ক্লাসিক্যাল নাহুয়াটল ছিল আজটেক সাম্রাজ্যের ভাষা। ৭ম শতক থেকে ১৬ শতক পর্যন্ত এ ভাষা মেসোআমেরিকার লিংগুয়া ফ্রাংকা হিসেবে ব্যবহৃত হতো।

এ ভাষা মূলত চিত্রলিপি দিয়ে লেখা হতো। পাথরে খোদাই করা বা বইয়ে আঁকা চিত্রলিপি ব্যবহার করা হতো। ১৬ শতকে এ অঞ্চল স্প্যানিশরা দখল করে এবং এসব চিত্রলিপির বেশিরভাগই ধ্বংস করে দেয়। স্প্যানিশরা এ ভাষা লিখতে ল্যাটিন বর্ণমালার প্রচলন করে।

নানাই (Nanai)

এটি মাঞ্চু তুংগুস (Manchu-Tungus) ভাষার দক্ষিণাঞ্চলীয় শাখার সদস্য। সাইবেরিয়ার প্রায় ৫ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। ১৯৩০ সালে ল্যাটিন বর্ণমালা দিয়ে এ ভাষা প্রথম লিখিত হয়। এরপর ১৯৩৭ থেকে এ ভাষা লিখতে ব্যবহৃত হচ্ছে সিরিলিক বর্ণমালার একটি ভার্সন।

নাসকাপি (Naskapi)

এটি রেড ইন্ডিয়ানদের ভাষা। সেন্ট্রাল অ্যালগনকুইয়ান ভাষা পরিবারের সদস্য এটি। কানাডায় বসবাসরত ইনু (Innu) গোষ্ঠীর সদস্যরা এ ভাষায় কথা বলেন। এ ভাষা লেখা হয় ক্রি (Cree) দলবর্ণমালা বা ল্যাটিন বর্ণমালা দিয়ে।

নরুয়ান (Nauruan)

অস্ট্রোনেশিয়ান ভাষার মাইক্রোনেশিয়ান শাখার সদস্য। দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে সলোমন দ্বীপপুঞ্জের উত্তরে অবস্থিত নাউরু দ্বীপের প্রায় ৭ হাজার মানুষ কথা বলেন এ ভাষায়। এ ভাষা লেখা হয় ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে। এ ভাষায় ব্যবহৃত হয় ৫টি Vowel এবং ১২টি Consonant |

নাক্সি (Naxi)

এটি তিব্বতি-বর্মি ভাষা পরিবারের ‘ই’ (yi) শাখার সদস্য। চীনের লিজিয়াং অঞ্চলের ইউনান ও সিচয়ান প্রদেশের প্রায় ৩ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। এর বাইরে তিব্বত এবং মিয়ানমারে এ ভাষার মানুষ আছেন। তিন ধরনের বর্ণমালা ব্যবহার করে এ ভাষা লেখা হয়: * দংবা (Dongba) * জেবা (Geba)* ল্যাটিন (latin)

নাভাহো (Navaho)

এটি উত্তর আমেরিকার আদিবাসী রেড ইন্ডিয়ানদের ভাষা। Na-Dene ভাষা পরিবারের আহাবাসকান শাখার সদস্য এ ভাষা। নিউ মেক্সিকো এবং আরিজোনার প্রায় ১ লাখ ২০ হাজার আদিবাসী ইন্ডিয়ান এ ভাষা ব্যবহার করেন। এ ভাষা অ্যাপাচি ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হলেও অন্য কোনো রেড ইন্ডিয়ান ভাষার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

১৮৪৯ সালে এ ভাষা প্রথম লিখিত হয়। লেফটেন্যান্ট জেমস এইচ সিম্পসনের পরিদর্শনকালে তৈরি করা মিলিটারি জার্নালে প্রথমবার নাভাহো শব্দের একটি তালিকা প্রণয়ন করা হয়। এভাবেই প্রথম লিখিত হয়েছিল রেড ইন্ডিয়ানদের এ ভাষা। ২০ শতকের শুরুতে মিশনারিরা নিজেদের মতো করে নাভাহো ভাষায় ধর্মীয় লেখা, ডিকশনারি, ব্যাকরণ ইত্যাদি লেখা শুরু করেন। ফলে নাভাহো ভাষার ভিন্ন ভিন্ন উচ্চারণ এবং বানানরীতি গড়ে ওঠে।

এর প্রেক্ষিতে ১৯৩০ সালে ইন্ডিয়ান অ্যাফেয়ারে প্রধান এবং ইন্ডিয়ান এডুকেশনের প্রধান John Gollier ও ইন্ডিয়ান এডুকেশনের প্রধান Wilard Beatty আদর্শ নাভাহো বর্ণমালা তৈরির উদ্যোগ নেন। চারজন বিশেষজ্ঞকে তারা নাভাহো বর্ণমালা তৈরি এবং প্রকাশনার দায়িত্ব দেন। ১৯৩৯ সালে নতুন বর্ণমালা তৈরির কাজ শেষ হয়।

১৯৪০ সালে প্রথম দ্বিভাষিক পাঠ্যপুস্তক, নাভাহো ল্যাঙ্গুয়েজ চিলড্রেনস বুক, আধুনিক ডিকশনারি এবং মাসিক নিউজলেটার প্রকাশিত হয়। কিন্তু এ বর্ণমালা নাভাহোদের মধ্যে জনপ্রিয় হয়নি। কারণ ছিল শ্বেতাঙ্গদের প্রতি আদিবাসী ইন্ডিয়ানদের অবিশ্বাস এবং ক্রোধ। শ্বেতাঙ্গদের আগ্রাসন ধ্বংস করে উত্তর আমেরিকার আদিবাসী ইন্ডিয়ানদের ঐতিহ্য, জীবনধারা। এক্ষেত্রে স্থানীয় পর্যায়ে John Gollier নাভাহোদের পশুপালন নিয়ন্ত্রণ করেছিলেন। ফলে এর উদ্যোগকে তারা ভালোভাবে নিতে পারেননি।

সাম্প্রতিক সময়ে নাভাহো ভাষার কিছুটা পুনরুজ্জীবন ঘটেছে। এ ভাষার কম্পিউটার ফ্রন্ট তৈরি হয়েছে। এর ফলে সহজ হয়েছে এ ভাষা লেখা এবং এ ভাষার প্রকাশনা তৈরি।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা

 

নডেবেল (Ndebele)

দুটি ভিন্ন ভাষা নডেবেল নামে পরিচিত। সাউদার্ন নডেবেল এবং নর্দার্ন নডেবেল। ভাষা দুটি বান্টু ভাষায় নগুনি (Nguni) গ্রুপের সদস্য। সাউদার্ন নডেবেল (Southern Ndebel) ভাষায় কথা বলেন দক্ষিণ আফ্রিকার প্রায় ৬ লাখ মানুষ। এদেশে এ ভাষার অফিসিয়াল মর্যাদা আছে। এর আছে দুটি উপভাষা Northern Transvaal Nebele এবং Southern Transvall Nedebele. অন্যদিকে নর্দার্ন নডেবেলা (Sindebele) ভাষায় কথা বলেন জিম্বাবুয়ে এবং বতসোয়ানার প্রায় ১৫ লাখ মানুষ। এটি জুলু ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত।

নিয়াপলিটান (Neapolitan)

রোমানস (Romance) ভাষায় কথা বলেন দক্ষিণ ইতালির প্রায় ৮০ লাখ মানুষ। বিশেষত নেয়পলস (Naples), ক্যাম্পানিয়া এবং সাউদার্ন ল্যাজিওতে এ ভাষা বেশি ব্যবহার হয়।
ইতালির বেশিরভাগ ভাষার মতো নিয়াপলিটানেরও উৎপত্তি ঘটেছে কথ্য ল্যাটিন থেকে। ১৫ শতক থেকে সাহিত্যে ব্যবহৃত হলেও বর্তমানে এ ভাষা মূলত মৌখিক কাজেই ব্যবহৃত হয়। স্থানীয় জনপ্রিয় গান তৈরিতে এ ভাষা ব্যবহৃত হয়।

নেনেটস (Nenets)

এটি ফিনো-উজরিক (Finno-Ugric) ভাষার স্যাময়েডিক (Samoyedic) শাখার সদস্য। সাইবেরিয়া এবং তদসংলগ্ন এলাকার প্রায় ২৭ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষার দুটি উপভাষা রয়েছে-তুন্দ্রা নেনেটস এবং ফরেস্ট নেনেজ। ৯৫ শতাংশ নেনেজ ভাষী তুন্দ্রা নেনেটস ব্যবহার করেন। ১৮৩০ সালে এ ভাষা প্রথম লিখিত রূপ পায়। এর আগে চিত্রলিপি দিয়ে এ ভাষা লিখিত হতো। ১৯৩৭ সাল থেকে সিরিলিক বর্ণমালা দিয়ে এ ভাষা লেখা হচ্ছে।

নেপালি (Nepali)

এটি ইন্দো-আর্য ভাষা। নেপাল, ভুটান, মিয়ানমার এবং ভারতের প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। নেপালি ভাষা মূলত ‘খাস কুরা’ (Khas Kura) নামে পরিচিত। এ ভাষা ছিল খাসা (Khasa) রাজত্বের ভাষা। এ রাজত্ব নেপালে শাসন করেছে ১৩ ও ১৪ শতকে। ১২ শতকে এ ভাষা প্রথম লিখিত হয়। দেবনাগরি লিপি ব্যবহার করে এ ভাষা লেখা হয়।

এনজিয়ামবা (Ngiyambaa)

এটি পামা-নিয়ুনগান (Pama-Nyungan) পরিবারের Wiradhuric সাব-গ্রুপের সদস্য। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের অল্প কয়েকজন আদিবাসী এ ভাষায় কথা বলেন। ধারণা করা হয়, এনজিয়ামবা ভাষীর সংখ্যা এখন মাত্র ১০ জন। এ ভাষার দুটি প্রকার আছে- Wailwan, Wiraibon.

এনহিনগাটু (Nheengatu)

এটি তুপি-গুয়ারানি (Tupi-Guarani) ভাষা। ব্রাজিলে ৩ হাজার, কলম্বিয়ায় ৩ হাজার এবং ভেনিজুয়েলার ২ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এটি লাতিন আমেরিকাতে আদিবাসী ইন্ডিয়ানদের ভাষা। ব্রাজিলে রিও নিগ্রো নদীর তীরবর্তী ইন্ডিয়ানরা এ ভাষা ব্যবহার করে। এ ভাষা ‘Lingua geral da Amazonia or Amazonian general Language’ নামে পরিচিত।

১৭ শতকে এ ভাষা মিশনারি, সেটেলার, ইউরোপীয় এবং আদিবাসীদের মধ্যে লিংগুয়া ফ্রাংকা হিসেবে কাজ করে। ভাষাটির উদ্ভব ঘটেছে তুপি গোষ্ঠীর ভাষা Tupinamba থেকে।

নিউয়েন (Niuean)

পলিনেশীয় এ ভাষায় কথা বলেন প্রায় ৮ হাজার মানুষ। এর বেশিরভাগ বাস করেন নিউজিল্যান্ডের এ। নিউয়ে নামক দ্বীপরাষ্ট্রের প্রায় ২ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। টোংগান ভাষার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে নিউয়েনের। ১৯ শতকে এ ভাষাকে প্রথম লিখিত রূপ দেন মিশনারিরা।

নিভখ (Nivkh)

বিচ্ছিন্ন এ ভাষায় কথা বলেন মাঞ্চুরিয়ার প্রায় ১ হাজার মানুষ। বিশেষত Amgun ও Amur নদীর তীরবর্তী এবং শাখলিন দ্বীপের মানুষ এ ভাষা ব্যবহার করেন। এ ভাষার রয়েছে তিনটি উপভাষা Amur, East sakhlin এবং North sakhlin. এ ভাষাটিকে অন্য কোনো ভাষার সঙ্গে সম্পর্কযুক্ত করা যায়নি।

অনেক সময় সুবিধার জন্য একে Paleosiberian ভাষাগুলোর অন্তর্ভুক্ত করা হয়। ১৮৮০ সালে এ ভাষা প্রথম লিখিত রূপ পায়। ১৯৩১ থেকে ১৯৫৩ পর্যন্ত এ ভাষা লিখতে ল্যাটিন বর্ণমালা ব্যবহৃত হতো এবং ১৯৫৩ থেকে শুরু হয় সিরিলিক বর্ণমালার ব্যবহার।

নোগাই (Nogai)

তুর্কি এ ভাষায় কথা বলেন রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৯০ হাজার মানুষ। এটি কিপচাক তুর্কি ভাষার কিপচাক-নোগাই শাখার সদস্য। এ ভাষায় আছে তিনটি উপভাষা Qara-Nogay, Nogai Proper এবং Aqnogay.
নোগাই গোষ্ঠী মোঙ্গল সাম্রাজ্যের অংশ ছিল ১২৪০ থেকে ১৫০২ সাল পর্যন্ত। নোগাই নামটি এসেছে চেঙ্গিস খানের নাতি নোগাই খানের নাম থেকে। ১৯৩৮ সালের পর এ ভাষা লেখা হয় সিরিলিক বর্ণমালা দিয়ে।

নুনগার (Noongar)

অস্ট্রেলীয় এ ভাষা পামা-নিয়ুনগান ভাষা পরিবারের নিয়ানগার গ্রুপের সদস্য। এ ভাষায় অনর্গল কথা বলতে পারেন এমন মানুষ এখন খুবই অল্প। এ ভাষাটির অনেকগুলো উপভাষা রয়েছে। ভাষাটি পূর্বাঞ্চলীয় একটি উপভাষা থেকে উদ্ভূত একটি ক্রেয়ল রূপে, যা নিও নিয়ানগার (Neo-Nyungar) নামে পরিচিত। এ ভাষায় কথা বলেন প্রায় ৮ হাজার মানুষ। ১৮০১ সালে ম্যাথিউ ফ্লিন্ডার্স প্রথম এ ভাষা এ লিখিত রূপ দেন।

 

 

 

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ৯

নর্থ সামি (North Sami)

এটি পশ্চিম সামি (Western Sami) ভাষা। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডের প্রায় ২৫ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। ১৮ শতকের মধ্যভাগে Knud Leen এ ভাষার ব্যাকরণ এবং ডিকশনারি তৈরি করেন।

বর্তমানে প্রচলিত বানান পদ্ধতির মূল ১৮৩২ সালে তৈরি করেন Rasmus Rask। নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ডে ভিন্ন ভিন্ন বানান পদ্ধতি গড়ে ওঠে। তিন দেশে একই ধরনের বানান পদ্ধতি রাখার জন্য ১৯৭৯ সালে অফিসিয়ালভাবে একটি বানানপদ্ধতি গ্রহণ করা হয়। ১৯৮৫ সালে এটি সামান্য পরিবর্তন করা হয়।

নর্দার্ন সোথো (Northern Sotho)

বান্টু ভাষা পরিবারের এ সদস্য দক্ষিণ আফ্রিকার একটি দাপ্তরিক ভাষা। দেশটির প্রায় ৪২ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন।

নরওয়েজিয়ান (Norwegian)

উত্তর জার্মান এ ভাষায় কথা বলেন প্রায় ৫০ লাখ মানুষ, যার বেশিরভাগ বাস করেন নরওয়েতে। এ ভাষার প্রাথমিক সাহিত্য রচিত হয় ৯ম থেকে ১৪ শতকের মধ্যবর্তী সময়কালে। এরপর নরওয়ে ড্যানিশ শাসনের অধীন চলে যায় এবং তখন আধিপত্য বিস্তার করে ড্যানিশ ভাষা।

১৮১৪ সালে নরওয়ে, ডেনমার্ক থেকে পৃথক হয় কিন্তু অব্যাহত থাকে সুইডিশ ভাষার প্রভাব। ১৮৩০ সালে নিজেদের জাতীয় ভাষার জন্য আন্দোলন দানা বাঁধে। নরওয়েজিয়ান ভাষার আছে দুটি ধরন Mynorsk (New Norwegian) এবং Bokmal (Book Language) I এ দুটি ধরনকে একীভূত করে একটি আদর্শ নরওয়েজিয়ান ভাষা তৈরির বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও তা সফল হয়নি। ২০০২ সালের ১ জানুয়ারি এ উদ্যোগকে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ৯ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

নুয়ের (Nuer)

এটি নিলো-সাহারন ভাষা পরিবারের Western Nitotic গ্রুপের সদস্য। সুদান এবং ইথিওপিয়ার প্রায় ৮ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষা লেখা হয় ল্যাটিন বর্ণমালার একটি ভার্সন দিয়ে। এ ভাষার বানানরীতি গৃহীত হয় ১৯২৮ সালে Rejaf Language Conference-এ।

নু-চাহ-নালথ (Nuu-chah-Nulth)

ভাষাটি নুতকা (Nootka) নামেই অধিক পরিচিত। এটি কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় বসবাসরত রেড ইন্ডিয়ান আদিবাসীদের ভাষা। মাত্র ২০০ মানুষ এখন এ ভাষায় কথা বলেন। নু-চাহ-নালথ শব্দটির অর্থ ‘পর্বত বারবার’। এ ভাষাটি আধুনিক জগতের নজরে আসে ইউরোপীয় অভিযাত্রী এবং ব্যবসায়ীদের কল্যাণে। তারা এ অঞ্চলে ভ্রমণের সময় নুতকা ভাষার সঙ্গে পরিচিত হয়।

১৮১৫ সালে ইংরেজ কামার জন আর জিওইট এ অঞ্চল সম্পর্কে একটি স্মৃতিকথা লেখেন, যেখানে এ ভাষা সম্পর্কে অনেক তথ্য রয়েছে। এ স্মৃতিকথায় তিনি নুতকা ভাষায় একটি গ্লসারি (Glossary) যুক্ত করেন। জিওইট নু-চাহ-নালথ গোষ্ঠীর নেতা মাকুইন্নার হাতে তিন বছর বন্দি ছিলেন। তখন তিনি এ ভাষা শেখার চেষ্টা করেছিলেন।

এনএনজি (Nilng)

ভাষাটি নিউ (Nlu) নামেও পরিচিত। এটি খোইসান (Khoisan) ভাষা পরিবারের উই (Ui) শাখার একমাত্র জীবিত সদস্য। ১৯৭৩ সালে ভাষাটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু ১৯৯০ সালে সাউথ আফ্রিকান স্যান ইনস্টিটিউট ২৫ জন মানুষকে খুঁজে পায় যারা এ ভাষা বলতে এবং বুঝতে পারেন। বর্তমানে দক্ষিণ আফ্রিকা এবং বতসোয়ানায় এ ভাষার মাত্র ১০ জন মানুষ বেঁচে আছেন। জাতিবিদ্বেষের কারণে এনএনজি ভাষীরা তাদের ভাষা এবং অন্যান্য নিজস্ব পরিচয় লুকিয়ে রাখে। ফলে এ ভাষা প্রায় বিলুপ্তির পর্যায়ে এসে পৌছেছে।

ওজিবুয়ে (Ojibwe)

এটি উত্তর আমেরিকার রেড ইন্ডিয়ানদের একটি অ্যালাগনকুইয়ান ভাষা। কানাডায় ৫০ হাজার এবং যুক্তরাষ্ট্রে এ ভাষার ৩০ হাজার বক্তা আছেন। কানাডায় এ ভাষা লিখতে ওজিবুয়ে বর্ণমালা এবং যুক্তরাষ্ট্রে ল্যাটিন বর্ণমালা ব্যবহৃত হয়।

ওজি-ক্রি (Oji-cree)

ওজি-ক্রি বা সেভার্ন ওজিবুয়ে রেড ইন্ডিয়ানদের অ্যালগনকুইয়ান ভাষা। এটিওজিবুয়ে ভাষার সঙ্গে ঘনিষ্ঠ। কানাডার প্রায় ১৬ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষাকে রেড ইন্ডিয়ানরা ডাকে Anishininiimowin নামে। এর অর্থ Language of ordinary people. ক্রি ভাষার প্রভাবও রয়েছে এ ভাষায়।

ওকিনাওয়ান (Okinawan)

এটি Ryukuan ভাষা পরিবারের সদস্য। জাপানের Ryukyu দ্বীপমালার অনেক দ্বীপ এবং ওকিনাওয়া দ্বীপের মানুষ এভাষায় কথা বলেন। এভাষার স্থানীয় নাম Dchina । রাজা শো শিনের (১৪৭৭-১৫২৬) শাসনামলে এ ভাষার শুরি উপভাষাকে আদর্শ হিসেবে বিবেচনা করে একে দাপ্তরিক এবং অভিজাতদের ভাষা হিসেবে ব্যবহার করা হয়। ওই সময় গান এবং কবিতা রচনাতেও ব্যবহৃত হতো এ ভাষা।

১৩ শতকের শুরুতে হিরাগানা (Hiragana) বর্ণমালা দিয়ে এ ভাষা লেখা শুরু হয়। ১৬ শতকে শুরু হয় কাঞ্জি (Kanji) এবং হিরাগানা বর্ণমালার মিশ্রণ দিয়ে লেখা। Ryukyu ১৮৭৯ সালে জাপানের সঙ্গের যুক্ত হলে এ ভাষার ব্যবহার নিরুৎসাহিত করা হয়। কদর বাড়ে জাপানিজ ভাষার। উল্লেখ্য, Ryukyu দ্বীপমালায় আরও চারটি ভাষা ব্যবহৃত হয়-Amami, Miyako, Yaeyama, Yonaguni ।

ওরখোন/পুরানো তুর্কিক (Orkhon/old Turkic)

উনিশ শতকে তুর্কি ভাষা লেখার আদিতম নিদর্শনটি খুঁজে পাওয়া গেছে মঙ্গোলিয়ার ওরখোন নদীর উপত্যকায়। এগুলো ৮ম শতকের আগে লেখা এবং যে বর্ণমালা এখানে ব্যবহৃত হয় তা ওরখোন বর্ণমালা অথবা পুরানো তুর্কি লিপি অথবা ওরখোন-ইয়োনিসেই নামে পরিচিত।

অষ্টম শতকের শেষার্ধে রচিত পুঁথিগুলোয় ব্যবহৃত বর্ণমালা ওরখোন বর্ণমালা হতে সামান্য ভিন্ন। এগুলো ইয়োনিসেই অথবা সাইবেরীয় রুন (Rune: বিশেষ ধরনের প্রতীক যা প্রাচীন টিউটনিক বর্ণমালায় ব্যবহৃত হয়েছে) নামে পরিচিত, যা ইয়োনিসেই এবং সাইবেরিয়ার অন্যান্য অঞ্চলে পাওয়া যায়। রুনিক বর্ণমালার সঙ্গে কিছুটা সাদৃশ্য থাকায় এ বর্ণমালাকে ওরখোন অথবা তুর্কি রুনও বলা হয়। এই সাদৃশ্য সম্ভবত লেখার উপকরণের কারণে সৃষ্টি হয়েছে।

অধিকাংশ পুঁথি লেখা হয় শক্ত পৃষ্ঠে যেমন, পাথর অথবা কাঠপৃষ্ঠে আর এসব পৃষ্ঠে বাঁকানো প্রতীক লেখা একটি দূরূহ কাজ। ধারণা করা হয়, ওরখোন বর্ণমালা সোগদিয়ান লিপি হতে উদ্ভাবিত। নবম শতকের মাঝে ওরখোন ও ইয়েনিসেই বর্ণমালা দুটি উইঘুর বর্ণমালা দ্বারা প্রতিস্থাপিত হয়, যা সোগদিয়ান লিপিরই আরেকটি রূপ হতে উদ্ভাবিত।

ও’ডম (O’odham)

এটি আরিজোনা এবং মেক্সিকোতে ব্যবহৃত উতো-আজটেকান ভাষা। রেড ইন্ডিয়ান আদিবাসীদের সব থেকে বেশি ব্যবহৃত ভাষার একটি এ ভাষা। এ ভাষায় আছ প্রায় ৪৫ হাজার বক্তা। এ ভাষার আছে দুটি উপভাষা-Tohono O’odham এবং Akimel O’odham ।

ওক্কিতান (occitan)

এটি একটি রোমানস (Romance) ভাষা। প্রধানত দক্ষিণ ফ্রান্স এবং ইতালি ও স্পেনের কিছু জায়গায় এ ভাষায় কথা বলে মানুষ। ৫০ থেকে ৬০ লাখ মানুষ এ ভাষায় কথা বলতে পারেন। এদের মধ্যে ১৫ লাখ দৈনন্দিন কাজে এ ভাষা ব্যবহার করেন। এ ভাষার বেশিরভাগ বক্তাই প্রবীণ এবং গ্রামে বাস করেন। এ ভাসায় আছে ছয়টি উপভাষা Provencal, Gascon, Languedocien, Limousin, Alpine এবং Auvergne. ১০ম শতকে এ ভাষা লিখিত রূপ পায়। এ সময় প্রধানত ট্রবডোরদের (Troubdour) গীতি-কবিতা লিখতে এ ভাষা ব্যবহৃত হতো।

ট্রবডোর হলো মধ্যযুগে (১১০০-১৩৫০) সালে ওক্কিতান গীতি-কবিতার লেখক এবং আবৃত্তিকার। এরপর ১৫ শতকে ফ্রান্স একীভূত হলে ফরাসি প্রশাসন langue d’oil কে ওক্কিতান এবং অন্যান্য আঞ্চলিক ভাষা থেকে বেশি প্রাধান্য দেয়। ফলে এসব ভাষা ক্ষয়প্রাপ্ত হয়। langue d’oil থেকে বিকশিত হয় আধুনিক ফ্রেঞ্চভাষা। ১৯ শতকে এসে পুনরায় এ ভাষার উজ্জীবন ঘটে।

এর অন্যতম কৃতিত্ব নোবেলজয়ী (১৯০৪) কবি ফ্রেডরিক মিস্ত্রালের (১৮৩০-১৯১৪)। তিনি তার বিখ্যাত Mireio কবিতাটি এ ভাষায় লেখেন এবং এ ভাষার লিখন পদ্ধতি সুসংবদ্ধ করার কাজ সম্পন্ন করেন। বর্তমানে ফ্রান্সে এ ভাষার বেশ কয়েকটি পত্রিকা আছে। রেডিও, টিভিতে অনুষ্ঠানও হয় এ ভাষায়। স্পেনে আরান ভ্যালিতে এ ভাষার প্রচলন রয়েছে এবং সেখানে এ ভাষা স্প্যানিশের সঙ্গে কো-অফিসিয়াল মর্যাদাসম্পন্ন।

ওল্ড চার্চ স্লাভোনিক (Old Church Slavonic)

এটি খ্রিস্ট ধর্মযাজক পর্যায়ে ব্যবহৃত বই রচনার ভাষা। এ ভাষার উৎপত্তি হয় ৯ম শতকের বাইজানটিয়ামের মিশনারি সেন্ট সিরিল এবং সেন্ট মেথোডিয়াসের ব্যবহৃত ভাষা থেকে। বাইবেল এবং অন্যান্য ধর্মীয় রচনা অনুবাদের জন্য সৃষ্টি হয় এ ভাষা। Thessalonika অঞ্চলের একটি উপভাষাকে ভিত্তি করে সেন্ট সিরিল মেথোডিয়াস তাদের অনুবাদ এবং ওল্ড চার্চ স্লাভোনিক ভাষার আদর্শ রূপ তৈরি করেন। ভাষাটি লেখার জন্য এ দুজন সেন্ট তৈরি করেন Glagolitic বর্ণমালা।

১০ম শতকে এ ভাষা লেখার জন্য তৈরি হয় নতুন বর্ণমালা। সেন্ট সিরিলের নামানুসারে এ নতুন বর্ণমালার নাম দেয়া হয় সিরিলিক আলফাবেট। সিরিলিক বর্ণমালার আবিষ্কারক ওহরিডের সেন্ট ক্লিমেন্ট। দুনিয়ার অনেক ভাষা লিখতে বর্তমানে ব্যবহৃত হয় সিরিলিক বর্ণমালা। ১৪ শতকে এ ভাষার একটি আধুনিক রূপের আবির্ভাব ঘটে যার নাম চার্চ স্লাভোনিক। রাশিয়ার অর্থডক্স চার্চ এখনও এ ভাষা ব্যবহার করেন।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ৯ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

 

 

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ১০

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ১০ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

ওল্ড নর্স (Old Norse)

ভাইকিংদের এ ভাষা একটি উত্তর জার্মান ভাষা। একদা স্ক্যান্ডিনেভিয়া, দ্য ফারো আইল্যান্ড, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড এবং রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত হতো এ ভাষা। ওন্ড নর্স ভাষার উত্তরাধিকার এখন আইসল্যান্ডিক ভাষা।

ওল্ড নর্স ভাষায় আইসল্যান্ডে রচিত হয়েছে পৌরাণিক কাহিনী, দেবতাদের উদ্দেশে নিবেদিত কবিতা, এ অঞ্চলের বীরদের গাথা। ৮০০ থেকে ১০৫০ শতক সময়ের মধ্যে ওন্ড নর্স ইস্ট নর্স এবং ওয়েস্ট নর্স নামক দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। ইস্ট নর্স থেকে উদ্ভব ঘটে সুইডিশ ও ড্যানিশ ভাষার এবং ওয়েস্ট নর্স থেকে উদ্ভব হয় নরওয়েজিয়ান, ফারোয়েজ, আইসল্যান্ডিক এবং নর্ন নামের একটি ভাষার। নর্ন ভাষা এখন বিলুপ্ত।

 

ওনেইদা (Oneida)

এটি নর্দার্ন ইরোগুয়োইয়ান (Northern Iroguoian) ভাষা। যুক্তরাষ্ট্র এবং কানাডার রেড ইন্ডিয়ানদের ওনেইদা গোষ্ঠীর প্রায় ২০০ সদস্য এ ভাষায় কথা বলে। ভাষাটির নামের অর্থ ‘People of the standing Stone’|

ওরোমো (Oromo)

এটি একটি কুশিটিক (Cushitic) ভাষা। আফ্রিকার ৩য় বৃহত্তম ভাষা ওরোমো। ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া এবং মিসরের প্রায় ৩ কোটি মানুষ এ ভাষায় কথা বলেন। ওরোমো ইথিওপিয়ার সব থেকে বড় নৃ-গোষ্ঠী এবং দেশটির জনসংখ্যার মোট ৪০ শতাংশ ওরোমো জনগণ।

১৯৭০ সালে ওরোমো লিবারেশন ফ্রন্ট ল্যাটিন বর্ণমালাকে এ ভাষা লেখার আদর্শ বর্ণমালা হিসেবে গ্রহণ করে। ১৯৯১ সালের ৩ নভেম্বর ওরোমো লিবারেশন ফ্রন্ট প্রায় ২ হাজার ওরোমো বুদ্ধিজীবীকে নিয়ে একটি সভা করে এবং এই সভায় ওরোমো লেখায় ল্যাটিন বর্ণমালাকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

ওসাজ (Osage)

সিউয়ান (Siouan) এ ভাষায় কথা বলেন ওকলাহোমার ১৫ থেকে ২০ জন আদিবাসী রেড ইন্ডিয়ান। ২০ শতকে এ ভাষা ধ্বংস হতে থাকে। বর্তমানে ওসাজ নেশন এ ভাষাকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে, প্রায় ৩০০ জন এ ভাষা শেখার জন্য পড়াশোনা করছেন।

ওশিওয়ামবো (Oshiwambo)

এ বান্টু ভাষায় কথা বলেন নামিবিয়া এবং অ্যাঙ্গোলার প্রায় ৮ লাখ মানুষ। এ ভাষার পাছে তিনটি উপভাষা Kwanyama, Ndonga ও Kwambi। নামিবিয়ায় এ ভাষায় রেডিও অনুষ্ঠান হয়।

ওসেটিয়ান (Ossetian)

এটি ইন্দো-ইউরোপীয় ভাষার উত্তর-পূর্ব ইরানীয় শাখার সদস্য। রাশিয়া, জর্জিয়া এবং ওসেটিয়ার প্রায় ৫ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষার প্রধান দুটি উপভাষা হলো Iron এবং Jassic। এটি নর্থ ও সাউথ ওসেটিয়ার দাপ্তরিক ভাষা।

ওটোমি (Otomi)

Oto-Manguean এ ভাষায় কথা বলেন মেক্সিকোর প্রায় আড়াই লাখ মানুষ। Otomi নামের অর্থ Shooter of birds। ২০০৩ সালে আরও ৬১টি আদিবাসী ভাষার সঙ্গে ওটোমি মেক্সিকোর জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি পায়।

পামা (Paama)

অস্ট্রোনেশীয় এ ভাষায় কথা বলেন ভানুয়াতুর পামা আইল্যান্ড ও অন্যান্য অংশের প্রায় ৭ হাজার মানুষ। এটি মালয়া-পলিনেশীয় ভাষার ওসেনিক শাখার সদস্য।

পালাউয়ান (Palauan)

এটি অস্ট্রোনেশীয় ভাষার Sunda-Sulawesi শাখার সদস্য। পালাউ, নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডের প্রায় ১৪ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এটি পালাউয়ের দাপ্তরিক ভাষা। পালাউ অর্থোগ্রাফি কমিটি এবং ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের একদল ভাষাবিদ এ ভাষা লেখার জন্য ল্যাটিনভিত্তিক একটি বর্ণমালা তৈরি করেছেন।

পিপিল (Pipil)

উতো-আজটেকান (Uto-Aztecan) এ ভাষায় কথা বলেন এল সালভাদরে প্রায় তিন হাজার মানুষ। ১৯৯০ সাল থেকে এ ভাষাকে পুনরুজ্জীবিত করার স্থানীয় উদ্যোগ শুরু হয়। সরকারি সাহয্য ছাড়া মাঠ পর্যায়ে চলেছে এ উদ্যোগ। ফলে ১৯৮০ সালে ২০০ পিপিলভাষী থেকে ২০০৯ সালে তিন হাজারে পৌছায়।

এ ভাষা আজটেকদের নাহুয়াতল (Nahuatl) ভাষার বংশধর। নাহুয়াতল ভাষী আজটেকরা ৯০০ খ্রিস্টাব্দে ওলমেকদের নির্যাতন থেকে বাঁচতে মেক্সিকো থেকে এল সালভাদরে পালিয়ে আসে। সময় বয়ে চলার সঙ্গে সঙ্গে নাহুয়াতল ভাষা বদলাতে থাকে এ নতুন আবাসভূমিতে। এক সময় জন্ম হয় নতুন পিপিল ভাষার।

পালি (Pali)

ধারণা করা হয়। খৃষ্টপূর্ব ২০০০ অব্দে আর্য ভাষাভাষীরা উত্তর ভারতে বসবাস শুরু করে। এরপর উত্তর ভারতের পূর্বাঞ্চলে প্রচলন হয় মাগধি ভাষার। এই মাগধি ভাষা থেকে সাহিত্যের ভাষা হিসেবে পালি ভাষার উদ্ভব হয়। বলা হয়ে থাকে, পালি ভাষাতেই গৌতম বুদ্ধ ধর্মপ্রচার করেছিলেন। বৌদ্ধ ধর্মগ্রন্থ ‘ত্রিপিটক’ এ পালি ভাষায় লিখিত।

পালি ভাষার উদ্ভব নিয়ে পণ্ডিতমহলে আরও কিছু মতবাদ প্রচলিত আছে। T.W.Rhels Davids এবং Wilhelm Geieger এর মতে, পালি ভাষার উদ্ভব স্বয়ং গৌতম বুদ্ধের হাত ধরে। বিভিন্ন ভাষাভাষীর মানুষের মধ্যে একটি সাধারণ ভাষা বা লিংগুয়া ফ্রাংকা তৈরির জন্যই গৌতম বুদ্ধের সময়ে পালি ভাষা ব্যবহৃত হতো। অন্যদিকে, R.C. Childers এর মতে, পুরনো মাগধি ভাষাই হলো পালি ভাষা। সম্রাট অশোকের শিলালিপির অনেকগুলো পালি ভাষায় লিখিত। পালি ভাষার নিজস্ব লিপি নেই।

 

পাংগাজিনান (Pangasinan)

ফিলিপাইনের আইল্যান্ড অব লুজনের দক্ষিণে অবস্থিত পাংগাজিনান প্রদেশের প্রায় ১৫ লাখ মানুষ এ ভাষায় কাথা বলেন।। অস্ট্রোনেশীয় এ ভাষাটি মালয়া- পলিনেশীয় ভাষা পরিবারের ফিলিপাইন শাখার সদস্য। ১৫৭১ সালে এ অঞ্চলে স্প্যানিশ দখলদারিত্বের পর থেকে ল্যাটিন বর্ণমালায় লেখা শুরু হয় এ ভাষা।

ফার্সি (Persian)

ফার্সি ভাষা লেখা হয় অনেক বর্ণমালা ব্যবহার করে। এর মধ্যে আছে ওল্ড পার্সিয়ান কুনিফর্ম, পত্নবী, আরামায়িক, আবেস্তান, সিরিলিক এবং ল্যাটিন। ৬৪২ খ্রিস্টাব্দে পারস্যে ইসলামী রাজত্ব কায়েম হলে আরবি ভাষা হয় সরকার, সংস্কৃতি এবং ধর্মীয় ভাষা।

আধুনিক ফার্সি ভাষার উদ্ভব হয় ৯ম শতকে। আরবি বর্ণমালায় লিখিত এ ভাষায় স্থান পায় আরবি থেকে উদ্ভুত অসংখ্য শব্দ। মোঙ্গল এবং তুর্কি শাসকদের রাজত্বকালে ফার্সি সরকারি ভাষা হিসেবে চালু হয় তুরস্ক, মধ্য এশিয়া এবং ভারতে। ভারতে এ ভাষা ব্যবহার হয়েছে কয়েক শতাব্দী ধরে। কাশ্মীরে এ ভাষা ১৯০০ সালে এসেও চালু ছিল।

ফার্সি ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ইরানীয় শাখার সদস্য। বর্তমানে পৃথিবীতে প্রায় ১০ কোটি ৩০ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। ভাষাটি প্রধানত ব্যবহৃত হয় ইরান, আফগানিস্তান এবং তাজিকিস্তানে। এর বাইরে ব্যবহার হয় উজবেকিস্তান, বাহরাইন, ইরাক, তুরস্ক, কুয়েত, আজারবাইজান, ইসরায়েল, তুর্কমেনিস্তান, ওমান, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাতে। তাজিকিস্তানে ফার্সি ভাষার একটি রূপ ব্যবহৃত হয় যা তাজিকি (Tajiki) নামে পরিচিত। এ ভাষার নামের উচ্চারণ পারসি না ফার্সি এ নিয়ে মতভেদ আছে বিভিন্ন মহলে।

পাপিমেন্টো (Papiamento)

এটি একটি ক্রেয়ল ভাষা। স্প্যানিশ, পর্তুগিজ, ডাচ, ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষা থেকে বিভিন্ন উপাদান নিয়ে তৈরি হয়েছে এ ক্রেয়ল। আইসল্যান্ডস অব দ্য নেদারল্যান্ডস অ্যানটিলেজের প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এ দ্বীপগুলোতে এ ভাষার অফিসিয়াল মর্যাদা আছে। ভাষাটি মূলত মৌখিক। আদর্শ কোনো লিখন পদ্ধতি নেই। বিভিন্ন দ্বীপে লেখা ও বলার ধরনে পার্থক্য আছে। ১৯৩০ সাল থেকে এ ভাষায় সাহিত্যচর্চা শুরু হয়।

পশতু (Pashto)

এটি ইন্দো-ইরানীয় ভাষার দক্ষিণ পূর্ব ইরানীয় শাখার সদস্য। আফগানিস্তান, পাকিস্তান এবং ইরানে ব্যবহৃত হয় এ ভাষা। এ ভাষার তিনটি ধরন বা প্রকার রয়েছে-উত্তরাঞ্চলীয় পশতু, দক্ষিণাঞ্চলীয় পশতু এবং মধ্যাঞ্চলীয় পশতু। এ ভাষা ব্যবহার করেন প্রায় ৫ কোটি মানুষ।

১৯৩৬ সালে রাজকীয় আদেশে পশতু আফগানিস্তানের জাতীয় ভাষায় পরিণত হয়। ১৬ শতকে আরবি বর্ণমালার একটি ভার্সন দিয়ে এ ভাষা প্রথম লিখিত হয়। উত্তর আফগানিস্তানে পশতুভাষীদের বলা হয় ‘পাখতুন’, দক্ষিণ আফগানিস্তানে ‘পশতুন’ এবং পাকিস্তানে ‘পাঠান’ বা ‘আফগান’।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ১০ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

পিডমনটিজ (Piedmontese)

এ রোমানস (Romance) ভাষায় কথা বলেন ইতালির পিডমন্ট অঞ্চলের প্রায় ৩০ লাখ মানুষ। ভাষাটির আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকায় এর ব্যবহার বয়স্কদের মধ্যেই বেশি। তরুণরা এ ভাষা ব্যবহারে আগ্রহী না হওয়ায় ক্রমেই ক্ষয়প্রাপ্ত হচ্ছে এ ভাষা। এ ভাষা লিখিত রূপ পায় ১২ শতকে। প্রাথমিক লিখিত নিদর্শনের সব থেকে উল্লেখযোগ্য ‘Sermones Subalpini’ নামক ধর্মীয় রচনা। ১৮ শতকে এ ভাষার ব্যাকরণ প্রকাশিত হয়। ১৮৫০-১৯৬০ সময়কাল এ ভাষার থিয়েটার এবং গানের স্বর্ণযুগ।

পিরাহা (Piraha)

ধারণা করা হয় এটি Mura ভাষা পরিবারের সর্বশেষ জীবিত সদস্য। ব্রাজিলের মাইসি নদীর তীরবর্তী প্রায় ১৫০ জন মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষার সংখ্যা আছে মাত্র দুটি ‘এক’ এবং ‘দুই’। আলো এবং অন্ধকার ব্যতীত কোনো রঙের নাম নেই।

পিটজানজাজারা (Pitjantjatjara)

এটি Pama-Myungan ভাষার পশ্চিম মরু শাখার সদস্য। অস্ট্রেলিয়ার মধ্যাঞ্চলের প্রায় তিন হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। পিটজানজরো ভাষীরা নিজেদের পরিচয় দেন ‘Anangu’ (মানুষ) নামে। ১৯৪০ থেকে ল্যাটিন বর্ণমালা দিয়ে এ ভাষা লিখিত হচ্ছে।

পোনপেইন (Pohnpeian)

মাইক্রোনেশীয় এ ভাষায় কথা বলেন মাইক্রোনেশিয়ার Pohnpei Island এবং Caroline Island-এর প্রায় ২৯ হাজার মানুষ। এ ভাষা লেখা হয় ল্যাটিন বর্ণমালায়। এর বানান পদ্ধতি তৈরি করেন একজন জার্মান মিশনারি।

পোলিশ (Polish)

এটি পশ্চিম স্লাভ (Western Slavic) ভাষা। পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং বেলারুশের প্রায় ৪ কোটি মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষার প্রথম লিখিত নিদর্শন “Gneizno Papal bull” এটি লেখা হয় ১১৩৬ সালে। প্রথম লিখিত পোলিশ বাক্যটি ছিল ‘Day ut ia pobrusa a ti poziwai’ (I shall grind [the corn] in the quern and you’ll rest)।

পোলিশ ভাষার দুজন বিখ্যাত কবি হলেন Jan kochanowski (1530-84), Adam Mickiewicz (1798-1855)। এ ভাষার স্থানীয় নাম Polski (Polish), Jezyk Poliski (The Polish Language) বা Polszctyzna (Polish) এবং Polszczyzna (Polish)।

পর্তুগিজ (Portuguese)

রোমানস (Romance) এ ভাষায় কথা বলেন প্রায় ২৪ কোটি মানুষ, যার বেশিরভাগ বাস করেন ব্রাজিল এবং পর্তুগালে। পর্তুগিজ ভাষা ল্যাটিনের বংশধর। ইবেরিয়ান উপদ্বীপে ল্যাটিন ভাষার আগমন ঘটে ২১৮ খ্রিস্টপূর্বাব্দে রোমান সৈনিকদের মাধ্যমে। স্বতন্ত্র পর্তুগিজ ভাষার নিদর্শন প্রথম পাওয়া যায় খ্রিস্টীয় ৯ম শতকের বিভিন্ন প্রশাসনিক দলিল থেকে।

১২৯০ সালের আগ পর্যন্ত সাধারণভাবে এ ভাষা ভালগার ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত ছিল। ১২৯০ সালে রাজা ডেনিস এ ভাষাকে পর্তুগিজ হিসেবে নামকরণ এবং দাপ্তরিক কাজে ব্যবহার সংক্রান্ত ডিক্রি জারি করেন। ২০০৯ সালে পর্তুগিজ ভাষা ব্যবহার হয় এমন সব দেশে একই বানান পদ্ধতি প্রচলনের জন্য ব্রাজিলে একটি নতুন বানানরীতি গ্রহণ করা হয়।

 

 

 

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ১১

 

পাঞ্জাবি (Punjabi)

ইন্দো-আর্য এ ভাষায় কথা বলেন ভারত এবং পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের প্রায় সাড়ে ১০ কোটি মানুষ। মধ্যযুগের উত্তর ভারতে প্রচলিত Shauraseni ভাষার বংশধর। ১১ শতকে পাঞ্জাবি পৃথক ভাষা হিসেবে আত্মপ্রকাশ করে। ভারতে এ ভাষা লেখা হয় গুরুমুখী বর্ণমালা দিয়ে এবং পাকিস্তানে শাহমুখী নামক উর্দু বর্ণমালার একটি ভার্সন দিয়ে। ভারতে এটি অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত কিন্তু পাকিস্তানে এ ভাষা দ্বিতীয় বৃহত্তম ভাষা হলেও সেখানে এ ভাষার কোনো অফিসিয়াল মর্যাদা নেই।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ১১ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

পিউরেপচা (Purepecha)

এটি একটি Isolate বা বিচ্ছিন্ন ভাষা। মেক্সিকোর Michoacan রাজ্যের প্রায় পৌনে দুই লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। ভাষাটি tarascan নামেও পরিচিত। ১৮ শতকের শুরু থেকে পিউরেপচাসহ অন্যান্য আদিবাসীর স্প্যানিশ ভাষা গ্রহণ এবং নিজস্ব ভাষা ত্যাগে নানা পদক্ষেপ নেয়া হয়। এ ধারার পরিবর্তন ঘটে ২০০৩ সালে। ২০০৩ সালে ‘জেনারেল ল অব লিঙ্গুয়িস্টিক রাইটস অব ইনডিজেনাস পিপল’ গ্রহণের মাধ্যমে এ ভাষাসহ মেক্সিকোর অন্যান্য আদিবাসী ভাষা অফিসিয়াল মর্যাদা লাভ করে।

ফ্রাইজিয়ান (phrygian)

ফ্রাইজিয়ান ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের প্রাচীনতম একটি নিদর্শন। এ ভাষার অর্থ এখনও পুরোপুরি উদ্ধার করা যায়নি। এ ভাষার প্রাচীনতম লিখিত নিদর্শন পাওয়া যায় খ্রিস্টপূর্ব ৮ম শতকে। এই নিদর্শনের ফ্রাইজিয়ানকে বলা হয় প্যলিও ফ্রাইজিয়ান। এ রূপটি লেখা হয়েছিল ফোনিশিয় বর্ণমালা থেকে উদ্ভুত এক ধরনের অক্ষর দিয়ে।

পরবর্তীকালের লিখন পরিচিত নিও-ফ্রাইজিয়ান নামে, যা গ্রীক বর্ণমালার একটি ভার্সনে লেখা। এ ভাষা এশিয়া মাইনর এলাকায় ৫ম খ্রিস্টীয় শতক পর্যন্ত ব্যবহৃত হয়েছে বলে জানা যায়। মিসরের ফারাও সামেটিকাস এ ভাষাকেই পৃথিবীর প্রথম ভাষা বলে চিহ্নিত করেছিলেন।

কোয়েচুয়া (Quechua)

Amerind এ ভাষায় কথা বলেন বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া এবং আর্জেন্টিনার প্রায় ৮০ লাখ মানুষ। এটি ছিল ইনকা সাম্রাজ্যের ভাষা যা ১৬ শতকে স্প্যানিশ দখলদারিত্বের ফলে ধ্বংসের মুখে পড়ে। ইনকারা গিট দেয়া দড়ির (যা quipu নামে পরিচিত) মাধ্যমে তাদের সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে বার্তা পাঠাত। দড়ির গিটের আকার, সংখ্যা এবং দড়ির রং বার্তাবাহককে মূল বার্তা স্মরণ রাখতে সহায়তা করত।

সাম্প্রতিক সময়ে গবেষকরা ধারণা করছেন Quipu শুধু স্মৃতিসহায়ক নকশা ছিল না বরং এগুলো ছিল কোয়েচুয়া ভাষায় পাঠানো বার্তার উচ্চারণ অনুযায়ী রেকর্ড বা স্মারক। এ ভাষার প্রথম ছাপা যন্ত্রে প্রকাশিত নিদর্শন হলো Domingo de santo Tomas প্রণীত এ ভাষার ডিকশনারি। এটি প্রকাশিত হয় ১৫৬০ সালে।

কে’কচি’ (Q’eqchi’)

এ মায়া ভাষায় কথা বলে গুয়েতেমালা এবং বেলিজের পাঁচ লাখ মানুষ। এ ভাষার বেশ কয়েকটি বানান পদ্ধতি রয়েছে। এর মধ্যে অধিক ব্যবহৃত দুটি রীতির একটি তৈরি হয় ১৯৫০ থেকে ১৯৬০ সালের মধ্যে। ১৯৯০ সালে নতুন রীতি চালু হওয়ার আগে এ পদ্ধতিটি অধিক জনপ্রিয় ছিল। ১৯৯০ সালের রীতিটি বর্তমানে গুয়েতেমালায় এ ভাষার আদর্শ লিখিত রূপ। সরকারি ডকুমেন্ট থেকে লোকসাহিত্য, ধর্মীয় বক্তব্য সবই লেখা হয় এ ভাষায়।

রাগা (Raga)

ভানুয়াতুর (Vanuatu) Pentecost Island-এর ৬ হাজার ৫০০ মানুষ কথা বলেন এ ভাষায়। এটি মালয়া-পলিনেশীয় ভাষা। ভানুয়াতুর জাতীয় ভাষা Bislama থেকে অনেক শব্দ এসেছে এ ভাষায়। অবশ্য Turaga indigenous movement চেষ্টা করছে Bislama ভাষা থেকে আসা শব্দগুলোকে রাগা ভাষায় নিজস্ব শব্দ দিয়ে পুনঃস্থাপিত করতে। ১৯ শতকের শেষভাগে বেশ কয়েকজন মিশনারি এ ভাষার ব্যাকরণগত বর্ণনা এবং শব্দগুলোকে লিপিবদ্ধ করেছেন।

রোমানিয়ান (Romanian)

রোমানস (Romance) এ ভাষায় কথা বলেন রোমানিয়া, মলডোভা এবং ইউক্রেইনের প্রায় ২ কোটি ৪০ লাখ মানুষ। ১৬ শতকে এ ভাষা প্রথম লিখিত রূপ পায়। এ ভাষার প্রাথমিক যুগের লিখিত নিদর্শনগুলোর একটি ১৫২১ সালে Neacsu of Campulung কর্তৃক Brasov-এর মেয়রের নিকট লেখা একটি চিঠি।

রোমানশ (Romansh)

রোমানস (Romance) এ ভাষায় কথা বলেন সুইজারল্যান্ডের সুইস ক্যান্টন অব গ্যারিসনের প্রায় ৭০ হাজার মানুষ। এটি সুইজারল্যান্ডের চারটি জাতীয় ভাষার একটি। জুরিখের ভাষাবিদ Heinrich schmid ১৯৮২ সালে এ ভাষার আদর্শ লিখিত রূপ তৈরি করেন যা Rumantsch Grischun নামে পরিচিত। ১৫৫২ সালে এ ভাষায় প্রথম প্রকাশনা প্রকাশিত হয় ছাপার অক্ষরে। ১৫৬০ সালে এ ভাষায় ‘ওল্ড টেস্টামেন্ট’-এর অনুবাদ প্রকাশিত হয়। বর্তমানে স্কুল এবং গণমাধ্যমে এ ভাষা কিছু মাত্রায় ব্যবহৃত হয়।

রোমানি (Romany)

ইউরোপ এবং যক্তরাষ্ট্রের প্রায় ৬০ লাখ রোমা জনগোষ্ঠী এ ইন্দো-আর্য ভাষায় কথা বলেন। রোমারা ইংরেজিতে জিপসি নামে পরিচিত। এ ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ভারতের পাঞ্জাবি ভাষার সঙ্গে। অনেক ঐতিহাসিকের ধারণা, জিপসিরা প্রথম ভারত থেকেই দুনিয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল। পোল্যান্ডে অনুষ্ঠিত চতুর্থ ওয়ার্ল্ড রোমানি বংগ্রেসে ১৯৯০ সালে এ ভাষার বর্ণমালার আদর্শ রূপ গ্রহণ করা হয়।

রোটুমান (Rotuman)

এটি মালায়ো-পলিনেশীয় ভাষার প্রশান্ত মহাসাগরীয় শাখার সদস্য। রোটুমা দ্বীপে এ ভাষার ৯ হাজার লোক বাস করেন। ফরাসি এবং ইংরেজ মিশনারিরা সর্বপ্রথম এ ভাষাকে লিখিত রূপ দেন। মিশনারি রেভারেন্ড সি. এম. চার্চওয়ার্ড এ ভাষার ব্যাকরণ এবং ডিকশনারি তৈরি করেন।

রাশিয়ান বা রুশ (Russian)

এটি একটি পূর্বাঞ্চলীয় স্লাভোনিক (Eastern Slavonic) ভাষা। রাশিয়া এবং সংলগ্ন কয়েকটি দেশের প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষা লেখার প্রচলন হয় ১০ম শতকে। পিটার দ্য গ্রেটের (Peter I) আমলে (১৬৭২-১৭২৫) রুশ ভাষা নিয়মিতভাবে লিখিত হতে শুরু করে। মস্কো ডায়ালেক্টকে ভিত্তি করে এ ভাষার লিখিত রূপ তৈরি হয়েছে। ১৯ শতকে তলস্তয়, দস্তয়ভস্কি, গোগল, পুশকিনের মতো লেখকের হাত ধরে রুশ সাহিত্যের বিকাশ শুরু হয়।

সাকাও (Sakao)

ভানুয়াতুর আইল্যান্ড অব এসপিরিটু স্যান্টোর প্রায় চার হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এটি মালয়ো-পলিনেশীয় ভাষার প্রশান্ত মহাসাগরীয় শাখার স্যান্টো সাব গ্রুপের সদস্য। তোলোমাকো (Tolomako) ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও ভাষা দুটির মধ্যে পারস্পরিক বোধগম্যতা নেই। সাকাও ভাষীরা তাদের দ্বীপকে Laohi নামে ডাকে।

সাখা (Sakha)

তুর্কি এ ভাষায় কথা বলেন রাশিয়ার সাখা ও সংলগ্ন অঞ্চলের প্রায় সাড়ে তিন লাখ মানুষ। ১৯৬২ সালে এ ভাষা প্রথম লিখিত হয়। এটি ছিল ট্রাভেলার এন. উইটসেনের লেখা একটি বই এবং প্রকাশিত হয়েছিল আমস্টারডাম থেকে। ১৯৩৯ থেকে এ ভাষা লিখতে সিরিলিক বর্ণমালা ব্যবহৃত হচ্ছে।

সালার (Salar)

তুর্কি এ ভাষায় কথা বলেন চীনের প্রায় ষাট হাজার মানুষ। সালার জনগোষ্ঠী চীনে পৌছায় ১৪ শতকে। সালার কিংবদন্তী অনুসারে তারা সমরখন্দ থেকে চীনে এসেছিল। এ ভাষায় তিব্বতি এবং চায়নিজ ভাষার প্রভাব রয়েছে।

সামোয়া (Samoan)

অস্ট্রোনেশীয় এ ভাষায় কথা বলেন পশ্চিম সামোয়া এবং আমেরিকান সামোয়ার প্রায় ৪ লাখ ২০ হাজার মানুষ। এছাড়া ফিজি, টোঙ্গা, হাওয়াই ইত্যাদি এলাকাতেও সামোয়াভাষীরা বাস করেন। টোঙ্গান ভাষার সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

সাঙ্গো (Sango)

এ ভাষা প্রধানত ব্যবহৃত হয় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে। এছাড়া চাদ এবং কঙ্গোতেও এ ভাষাভাষী আছেন। এ ভাষায় কথা বলেন প্রায় চার লাখ মানুষ। আর ৫০ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে।

সারামাকান (Saramaccan)

এটি একটি পর্তুগিজভিত্তিক ক্রেয়ল ভাষা। সুরিনামে ২৪ হাজার এবং ফ্রেঞ্চ গায়ানায় প্রায় ২ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। ইংরেজি, ডাচ এবং আফ্রিকার অনেক ভাষা থেকে শব্দ এসেছে এ ক্রেয়ল ভাষায়।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ১১ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

সারডিনিয়ান (Sardinian)

রোমানস (Romance) এ ভাষায় কথা বলেন ইতালির সারডিনিয়ান দ্বীপের প্রায় ১২ লাখ মানুষ। এ ভাষায় আছে চারটি উপভাষা-Logudorese, Campidanese, Gallurese এবং Sassarese। এ ভাষাটি প্রাচীন ল্যাটিন ভাষার বংশধর। ২৩৮ খ্রিস্টপূর্বাব্দে রোমানরা সারডিনিয়ায় ল্যাটিন ভাষা নিয়ে আসে। এ ভাষা প্রথম লিখিত হয় ১০৮০ খ্রিস্টাব্দে।

স্কটস (Scots)

জার্মান এ ভাষাটির ঘনিষ্ঠ সম্পর্ক আছে ইংরেজির সঙ্গে স্কটল্যান্ডের প্রায় ১৫ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। ৫ম শতকে এ ভাষা পরিচিত ছিল Inglis নামে। ১৪ শতক নাগাদ এটি স্কটল্যান্ডের প্রধান ভাষা হয়ে ওঠে। এ সময় সরকারি কাজ, সাহিত্যচর্চা সব কাজেই এ ভাষা ব্যবহৃত হতো। ১৭০৭ সালে স্কটিশ এবং ইংরেজ পার্লামেন্ট একীভূত হয়ে যাওয়ার পর স্কটল্যান্ডে সরকারি কাজের ভাষা হয় ইংরেজি। ১৯৯০ সাল নাগাদ সব ক্ষেত্রে স্কটস ভাষার ব্যবহার সীমিত হয়ে আসে।

স্কটিশ গ্যালিক (Scottish Gaelic)

স্কটল্যান্ডের প্রায় ৬০ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক আছে Manx এবং Irish ভাষার সঙ্গে। ভাষাটি চতুর্থ শতকে আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ডে এসেছিল। ৯ম থেকে ১১ শতক সময়কালে স্কটল্যান্ডের দক্ষিণ- পূর্বাঞ্চলে এ ভাষা ব্যবহৃত হতো।

১১ শতকের পরে এ ভাষা সরে যায় উত্তর- পশ্চিমাঞ্চলে। সেলটিক ভাষা যেমন-Breton, Cornish, Welsh-এর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এ ভাষা লেখা হয় মাত্র ১৮টি বর্ণ দিয়ে। প্রত্যেকটি বর্ণের নামকরণ করা হয়েছে কোনো না কোনো গাছের নামে।

সার্বিয়ান (Servian)

সাউথ স্লাভিক এ ভাষায় কথা বলেন সার্বিয়া, বসনিয়া, অ্যান্ড হার্জেগোভিনা, মন্টেনিগ্রো, ক্রোয়েশিয়া এবং মেসিডোনিয়ার প্রায় ৯০ লাখ মানুষ। এটি সার্বিয়ার দাপ্তরিক ভাষা। সার্ব জাতিগোষ্ঠীর প্রধান ভাষা এটি।

শাবাকি (Shabaki)

ইরাকের শাবাক জনগণ কথা বলেন এ ভাষায়। এটি ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের ইন্দো-ইরানীয় শাখার সদস্য। ১৯৮৯ সালের হিসাব অনুসারে শাবাকি সংখ্যা ছিল প্রায় ২০ হাজার। যদিও শাবাকদের দাবি এ সংখ্যা আরও বেশি।

সুমেরিয়ান (Sumerian)

খৃস্টপূর্ব ৪র্থ সহস্রাব্দ থেকে খৃস্টপূর্ব ২য় সহস্রাব্দ পর্যন্ত মেসোপটেমিয়ার দক্ষিণাংশে (বর্তমানে আধুনিক ইরাক) ব্যবহৃত হত এ ভাষা। মৌখিক ভাষা হিসেবে আক্কাদিয়ান ভাষা সুমেরিয়ান ভাষাকে প্রতিস্থাপিত করে। তবে ধর্মীয়, শিল্প এবং জ্ঞান চর্চায় লিখিত রূপে এ ভাষা ব্যবহৃত হয়েছে খৃস্টীয় ১ম শতক পর্যন্ত। সুমেরিয়ান কুনিফর্ম (cuneiform) পৃথিবীর প্রথম লিখন পদ্ধতির অন্যতম।

শান (Shan)

এটি একটি তাই (Tai) ভাষা। মিয়ানমারের শান প্রদেশের প্রায় ৩৩ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। চীন ও থাইল্যান্ডেও ব্যবহৃত হয় এ ভাষা। মিয়ানমারে এ ভাষা লিখতে ব্যবহৃত হয় শান লিপি।

শাভানতে (Shavante)

ব্রাজিলের মাতো গ্রোসো রাজ্যের প্রায় ১০ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। এটি Macro-Ge ভাষা পরিবারের সদস্য।

শিলুক (Shilluk)

নিলো-সাহারান এ ভাষায় কথা বলেন দক্ষিণ সুদানের প্রায় পৌনে দুই লাখ মানুষ। মালাকাল শহরের চারপাশে নীলনদের পশ্চিম ও পূর্ব তীরজুড়ে বাস করেন শিলুক ভাষীরা।

শোনা (Shona)

নাইজার-কঙ্গো ভাষা পরিবারের বান্টু শাখার সদস্য এ ভাষায় জিম্বাবুয়ের প্রায় ৮০ শতাংশ মানুষ অর্থাৎ প্রায় ৯০ লাখ মানুষ কথা বলেন। ২০ শতকের শুরুর দিকে এ ভাষার আদর্শ লিখিত রূপ তৈরি হয়। এ ভাষায় লেখা প্রথম উপন্যাস ও লেখকের নাম Solomon Mutswair, Feso, প্রকাশিত হয় ১৯৫৭ সালে।

শোর (Shor)

তুর্কি এ ভাষায় কথা বলেন সাইবেরিয়ার কেমেরভো প্রদেশের প্রায় ১০ হাজার মানুষ। এ ভাষায় রয়েছে দুটি উপভাষা Mrasu এবং Kondoma । ১৯৩৮ থেকে সিরিলিক বর্ণমালার একটি ভার্সন দিয়ে এ ভাষা লেখা শুরু হয়। বর্তমানে Kemerovo State Universityর Novokuznetsk শাখায় এ ভাষা শিক্ষা দেয়া হয়।

সিসিলিয়ান (Sicilian)

ইতালির প্রায় ৫০ লাখ মানুষ কথা বলেন এ ভাষায়। এ ভাষায় বেশিরভাগ মানুষ বাস করেন সিসিলিতে। এটি ল্যাটিন ভাষার বংশধর। ২৬১ খ্রিস্টপূর্বাব্দে রোমানরা ল্যাটিন ভাষা এনেছিল সিসিলিতে। ১১৯৮ থেকে ১২৫০ সালের মধ্যে Frederick II-এর রাজত্বকালে এ ভাষা প্রথম লিখিত রূপ পায়।

সিক্কিমিজ (Sikkimese)

দক্ষিণ তিব্বতি এ ভাষার কথা বলেন সিকিমের ভুটিয়া জনগোষ্ঠীর মানুষ। সিক্কিমিজ ভাষায় আছে প্রায় ৭০ হাজার মানুষ। ভাষাটি জংখা ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। তিব্বতি বর্ণমালা ব্যবহার করে এ ভাষা লেখা হয়।

সিলেসিয়ান (Silesian)

পশ্চিম স্লাভোনিক এ ভাষায় কথা বলেন সিলেসিয়া অঞ্চলের প্রায় ১২ লাখ ৫০ হাজার মানুষ। সিলেসিয়ার কিছু অংশ পোল্যান্ড এবং কিছু অংশ চেক রিপাবলিকের মধ্যে পড়েছে। পোলিশ ভাষার সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০০৬ সালে এ ভাষার নতুন বর্ণমালা তৈরি হয়েছে। এ ভাষাটিকে সরকারি পর্যায়ে মর্যাদা দিতে চলছে বিভিন্ন প্রচেষ্টা।

সিল্ট’এ (Silt’e)

সেমেটিক এ ভাষায় কথা বলেন ইথিওপিয়ার আট লাখ ২৭ হাজার মানুষ। ১৯৮০ সাল থেকে ইথিওপীয় লিপি ব্যবহার করে লেখা হয় এ ভাষা।

সিন্ধি (Sindhi)

ইন্দো-আর্য এ ভাষায় কথা বলেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের ১ কোটি ৭০ লাখ মানুষ। ভারতে আছে এ ভাষার প্রায় ৩ কোটি মানুষ। এ ভাষা প্রথম লিখিত রূপ পায় ৮ শতকে। ১৫ শতকের শেষ দিকে এ ভাষায় সাহিত্যচর্চা শুরু হয়।

স্লোভাক (Slovak)

Western Slavonic এ ভাষায় কথা বলেন-প্রায় ৫৫ লাখ মানুষ, যার বেশিরভাগ বাস করেন স্লোভাকিয়ায়। ১৯১৮ থেকে ১৯৩৮ সালের মধ্যে স্লোভাক সাহিত্য তার স্বর্ণযুগ পার করে।

স্লোভেনিয়ান (Slovenian)

South Slavic এ ভাষায় কথা বলেন স্লোভেনিয়ার প্রায় ২৫ লাখ মানুষ। এ ভাষায় অনেক উপভাষা আছে। আদর্শ স্লোভেনিয়ান ভাষা তৈরি হয়েছে মধ্যাঞ্চলীয় উপভাষা থেকে। এ ভাষায় প্রথম লিখিত নিদর্শন হিসেবে পাওয়া গেছে Freising Manuscripts যা লেখার সময়কাল ১০০০ খ্রিস্টাব্দ। এটি স্লোভেনিয়ার দাপ্তরিক ভাষা।

 

 

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ১২

 

সোমালি (Somali)

এটি আফ্রো-এশিয়াটিক ভাষা পরিবারের পূর্ব কুশীয় (East Cushtic) শাখার সদস্য। ইথিওপিয়া, জিবুতি এবং কেনিয়ায় এ ভাষার প্রায় দেড় কোটি লোক আছেন। সোমালিতে এটি অফিসিয়াল ভাষা। এসব দেশে প্রায় ৫ লাখ মানুষ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে এ ভাষা ব্যবহার করেন।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ১২ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

সাউদার্ন সোথো (Southern Sotho)

এ বান্টু ভাষাটি দক্ষিণ আফ্রিকার একটি দাপ্তরিক ভাষা। বতসোয়ানা, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জাম্বিয়ার প্রায় ৫০ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষায় প্রথম ব্যাকরণ প্রকাশিত হয় ১৮৪১ সালে।

স্প্যানিশ (Spanish)

রোমানস (Romance) এ ভাষায় কথা বলেন প্রায় ৪২ কোটি মানুষ। স্পেন ছাড়া দক্ষিণ আমেরিকার প্রায় ২১টি দেশে ব্যবহৃত হয় এ ভাষা। ১২ শতকে ‘ল কোডস’ (Fueros) অনুবাদ হয় স্প্যানিশ ভাষায়। স্প্যানিশ গদ্য সাহিত্য বিকশিত হয় King Alfonso x the wise of Castile-এর (১২৫২-৮৪) শাসনামলে। King Alfonso নিজে একজন কবি ছিলেন এবং Las Partidas নামে একটি স্প্যানিশ এনসাইক্লোপিডিয়া রচনা করেছিলেন।

প্রথম স্প্যানিশ ব্যাকরণ এবং ডিকশনারি প্রকাশিত হয় যথাক্রমে ১৫ এবং ১৬ শতকে। স্পেনে এ ভাষাকে দুনিয়ার অন্যান্য ভাষার সঙ্গে তুলনার সময় ডাকা হয় espanol (Spanish) নামে কিন্তু যখন স্পেনে প্রচলিত অন্যান্য ভাষা যেমন- গ্যালিসিয়ান, কাটালিনের সঙ্গে তুলনা করা হয় তখন ডাকা হয় Castellano (Castilian, the language of the castile region) নামে।

সানদানিজ (Sundanese)

পলিনেশীয় এ ভাষায় কথা বলেন Greater Sunda Island এবং জাভা দ্বীপের প্রায় ২ কোটি ৭০ লাখ মানুষ। ল্যাটিন এবং সানদানিজ লিপি ব্যবহার করে এ ভাষা লেখা হয়।

সুসু (Susu)

এটি নাইজার কঙ্গো ভাষা পরিবারের Manle শাখার সদস্য। সুসুভাষীর সংখ্যা প্রায় ১১ লাখ যার বেশিরভাগ বাস করেন গিনিতে। এছাড়া সিয়েরালিয়ন ও সেনেগালেও ব্যবহৃত হয় এ ভাষা। এটি গিনির একটি জাতীয় ভাষা।

সোয়াহিলি (Swahili)

বান্টু এ ভাষায় কথা বলেন তাঞ্জানিয়া, বুরুন্ডি, কঙ্গো, কেনিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, উগান্ডার প্রায় সাড়ে তিন কোটি মানুষ। পূর্ব আফ্রিকাজুড়ে এ ভাষাটি লিংগুয়া ফ্রাংকা হিসেবে ব্যবহৃত হয়। সোয়াহিলি নামটি এসেছে আরবি শব্দ Sawahil (উপকূল) থেকে।
এ ভাষায় প্রথম লিখিত নিদর্শন ছিল ১৭২৮ সালের আরবি বর্ণমালায় লেখা একটি মহাকাব্য। ১৯ শতকে পূর্ব আফ্রিকার ইউরোপীয় ঔপনিবেশিক শাসকদের প্রধান প্রশাসনিক ভাষা ছিল এটি। এ ভাষায় প্রথম সংবাদপত্র Habari ya Mwezi প্রকাশিত হয় ১৮৯৫ সালে। বর্তমানে ল্যাটিন বর্ণমালা দিয়ে এ ভাষা লেখা হয়।

সোয়াতি (Swati)

বান্টু এ ভাষায় কথা বলেন সোয়াজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার প্রায় ১৫ লাখ মানুষ। এটি দক্ষিণ আফ্রিকার ১১টি অফিসিয়াল ভাষার একটি। এ ভাষায় আছে চারটি উপভাষা – Shiselweni, Hhoho, Nandzini এবং shiselweni.

তাবাস্স্সারান (Tabassaran)

তাবাস্সারান একটি নর্থ ইস্ট ককেশিয়ান (North East Caucasian) ভাষা। রাশিয়ান রিপাবলিক অব দাগেস্তানে প্রায় ১ লাখ মানুষ এ ভাষায় কথা বলে। দাগেস্তানের ১৪টি সরকারি ভাষার মাঝে তাবাস্স্সারান অন্যতম। আজারবাইজান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানেও এ ভাষার মানুষ খুঁজে পাওয়া যায়।

তাবাসসারানের দুটি প্রধান উপভাষা রয়েছে সাউদার্ন তাবাস্স্সারান (Southern Tabassaran) এবং নর্দার্ন তাবাস্স্সারান (Northern Tabassaran) I বিশ শতকের শুরু থেকে ১৯২৮ সাল পর্যন্ত তাবাস্স্সারান আরবি বর্ণমালায় লেখা হতো। এরপর ল্যাটিন বর্ণমালা ব্যবহার হয়েছিল অল্প সময়ের জন্য। ১৯৩৭ সাল থেকে তাবাস্স্সারান সিরিলিক বর্ণমালায় লেখা হয়।

টাগালোগ (Tagalog)

টাগালোগ একটি অস্ট্রোনেসিয়ান (Austronesian) ভাষা। এ ভাষা ফিলিফাইন- বিশেষ করে ম্যানিলা, লুজন, লুবাং দ্বীপ, ম্যারিনদুকু এবং মিনদোরোতে প্রায় ৫ কোটি ৭০ লাখ মানুষ ব্যবহার করে। কানাডা, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সৌদি আরবেও এ ভাষার মানুষ খুঁজে পাওয়া যায়। টাগালোগ এক সময় বেবেইন (Baybayin) বর্ণমালা ব্যবহার করে লেখা হতো। এ বর্ণমালা জাভা, বালি ও সুমাত্রার কাওয়ি (Kawi) লিপি হতে উদ্ভূত।

কাওয়ি (Kawi) লিপি আবার দক্ষিণ ভারতীয় ব্রাহ্মী লিপি হতে উদ্ভুত। বর্তমানে টাগালোগ ভাষা ল্যাটিন বর্ণমালায় লেখা হয়। ‘টাগালোগ’ শব্দটির ইংরেজি অর্থ ‘Resident beside river’। ১৬ শতকে স্পেনীয় ফিলিপিনোরা আসার পূর্বে এ ভাষা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। টাগালোগ ভাষার প্রথম বইটির নাম ‘Doctrina Cristana’। ১৫৯৩ সালে স্প্যানিশ এবং টাগালোগ দুটি ভাষা ব্যবহার করে এ বইটি লেখা হয়েছিল।

তাহিতিয়ান (Tahitian)

তাহিতিয়ান একটি পলিনেশিয়ান (Polynesian) ভাষা। ফ্রেঞ্চ পলিনেসিয়াতে প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ এ ভাষায় কথা বলে। তাহিতিয়ান ভাষী অধিকাংশ মানুষ সোসাইটি আইল্যান্ড এবং টুয়ামোটোসের কয়েকটি দ্বীপে বসবাস করে। নিউ ক্যালোডানিয়া, নিউজিল্যান্ড এবং ভানুয়াতেও এ ভাষার ব্যবহার শোনা যায়। উনিশ শতকের আগ পর্যন্ত তাহিতিয়ান সম্পূর্ণরূপে মৌখিক ভাষা ছিল। ১৮০৫ সালের ৮ মার্চ জন ডেভিস নামক একজন ভাষাবিদ ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে একটি তাহিতিয়ান বানান পদ্ধতি উদ্ভবন করেন।

তাইওয়ানিজ (Taiwanese)

তাইওয়ানিজ ভাষা তাইওয়ানে প্রচলিত। এ তাইওয়ানিজভাষীদের পূর্বপুরুষরা ফুজিয়ান প্রদেশের দক্ষিণ অংশ থেকে এসেছিলেন। এ কারণে এ ভাষার সাথে ঐ অঞ্চলের ভাষার গভীর মিল খুঁজে পাওয়া যায়।
১৯৮০ সালের আগ পর্যন্ত বিদ্যালয়ে তাইওয়ানিজ ভাষার ব্যবহার ও রেডিও টেলিভিশনে তাইওয়ানিজ অনুষ্ঠান সম্প্রচার নিষিদ্ধ ছিল।

তাই নিষেধাজ্ঞা পরে শিথিল করা হয়। বর্তমানে তাইওয়ানিজ বিদ্যালয়ে পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত। অনেক কোম্পানিতে এখন তাইওয়ানিজ অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহৃত হয়। তাইওয়ানে প্রায় ৭০ শতাংশ মানুষ তাইওয়ানিজ ভাষায় কথা বলে।

তাজিক (Tajik)

তাজিক, পারসি (Persian) বা ফারসি ভাষার একটি রূপ। উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, তুর্কমেনিস্তান, ইউক্রেন ও আফগানিস্তানে প্রায় ৪৪ লক্ষ মানুষ এ ভাষায় কথা বলে। ইরানের পারসি ভাষীদের থেকে মধ্য এশিয়ার পারসি ভাষীদের আলাদা করার জন্য ১৯৩২ সালে স্ট্যালিন এই অঞ্চলের পারসি ভাষার নামকরণ করেন ‘তাজিক’। ১৯২৮ সালের পূর্বে তাজিক ভাষা পার্সো-অ্যারাবিক (Perso-Arabic) বর্ণমালা ব্যবহার করে লেখা হতো। ১৯২৮-১৯৪০ সাল পর্যন্ত সিরিলিক বর্ণমালা ব্যবহার হতো। ১৯৮৯ সালে তাজিক সরকার তাজিক ভাষা লেখার জন্য আরবি বর্ণমালা ব্যবহারের অনুমোদন করে।

তালাইশ্ (Talysh)

উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইরানি (Nothwestern Iranian) ভাষা। ইরানের গিলান ও আরদাবিল প্রদেশ ও আজারবাইজানের দক্ষিণ অংশে প্রায় ৫-১০ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করে। এর তিনটি প্রধান উপভাষা আছে নর্দার্ন, সেন্ট্রাল ও সাউদার্ন তালাইশ্। আজারবাইজানে নর্দার্ন এবং ইরানে অন্যান্য উপভাষা দুটি ব্যবহার হয়। তালাইশের সঙ্গে পার্সির বেশ সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। সাম্প্রতিককালে ইরানে তালাইশ্ পার্সো অ্যারাবিক (Perso-Arabic) বর্ণমালা ব্যবহার করে লেখা হয় এবং আজারবাইজানে ব্যবহার হয় ল্যাটিন বর্ণমালা।

তামিল (Tamil)

দ্রাবিড়ীয় ভাষা। ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, কানাডা, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রায় ৫ কোটি ২০ লাখ মানুষ এ ভাষায় কথা বলে। ভারতীয় রাজ্য তামিলনাড়ুর প্রথম ভাষা (First Language) তামিল। খ্রিস্টপূর্ব ২০০ অব্দে তামিল ভাষায় প্রথম সাহিত্য রচনা হয়েছিল।

ধারণা করা হয়, তামিল বর্ণমালা ব্রাহ্মী লিপি হতে উদ্ভূত। এই বর্ণমালা শুধু তামিল ভাষা লেখার উপযোগী হলেও আঞ্চলিক তামিল ভাষা লেখার জন্য উপযুক্ত নয়। উনিশ শতকে আঞ্চলিক তামিলের জন্য একটি লিখিত রূপ উদ্ভব হয় যা বর্তমানে স্কুলে বই এবং নাটকে ব্যবহার হচ্ছে।

ট্যাট (Tat)

ট্যাট অথবা ট্যাটি দক্ষিণ-পশ্চিমী ইরানি (Southwest Iranian) ভাষা। আজারবাইজান, ইরান ও দাগেস্তানে প্রায় ২৮০০০ মানুষ এ ভাষা ব্যবহার করে। পার্সির সঙ্গে এ ভাষা পরস্পর সম্পর্কযুক্ত। তাতার (Tatar) তাতার একটি তুর্কি (Turkic) ভাষা। রাশিয়ান রিপাবলিক অব তাতারস্তানে প্রায় ৭০ লাখ মানুষ এ ভাষায় কথা বলে। তবে আফগানিস্তান, আজারবাইজান, বেলারুশ, ফিনল্যান্ড, জর্জিয়া, কাজাখস্তান, কিকিরগিজস্তান, তুরস্ক, তুর্কমেনিস্তান প্রভৃতি অঞ্চলেও তাতারভাষী মানুষ খুঁজে পাওয়া যায়।

নবম শতকের পূর্বে তাতার ভাষা লেখার জন্য ওরখোন বর্ণমালা ব্যবহার করা হতো। ১৯২০ সাল পর্যন্ত আরবি বর্ণমালাও ব্যবহার হয়েছে। ১৯২৭ সালের পর তাতার লেখার জন্য সিরিলিক এবং ল্যাটিন বর্ণমালার ব্যবহার শুরু হয়।

তেলুগু (Telugu)

দ্রাবিড়ী ভাষা। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে প্রায় ৭ কোটি ৫০ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করে। এখানে তেলুগু সরকারি ভাষা হিসেবে স্বীকৃত। এ ভাষার ব্যবহার ভারতের কর্ণাটক, তামিলনাড়ু, উড়িষ্যা, মহারাষ্ট্র ও ছত্তিশগড়েও খুঁজে পাওয়া যায়। এটি ভারতের ২২টি প্রধান ভাষার একটি।

তেলুগু বর্ণমালার উৎপত্তি প্রাচীন ভারতে ব্রাহ্মী লিপি হতে। খ্রিস্টপূর্ব ৪০০ অব্দে এ ভাষায় প্রথম লেখা হয়েছিল। ২০ শতকের পূর্ব পর্যন্ত তেলুগু একটি প্রাচীন পদ্ধতিতে লেখা হতো। পরবর্তীতে একটি নতুন আধুনিক লিখন পদ্ধতি তেলুগু লেখার জন্য উদ্ভূত হয়।

 

তেতুম (Tetum)

অস্ট্রোনেসিয়ান (Austronesian) ভাষা পরিবারের মালায়ো-পলিনেশিয়ান (Malayo-Polynesian) শাখার সদস্য। পূর্ব তিমুরে প্রায় ৮ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করে। এ ভাষা পূর্ব তিমুরের দাপ্তরিক ভাষা হিসেবে গৃহীত। পশ্চিম তিমুরেও এ ভাষার প্রচলন আছে। ২০০৪ সালে তিমুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব লিঙ্গুয়িস্টিকস তেতুম ভাষা লেখার জন্য একটি আদর্শ বানান পদ্ধতি অনুমোদন করে।

থাই (Thai)

একটি তাই-কাদাই (Tai-kadai) ভাষা। থাইল্যান্ডের প্রায় ৬ কোটি ৫০ লাখ মানুষের ভাষা। থাই ভাষা লাওয়ের (Lao) সঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত। থাই ভাষায় সংস্কৃত, পালি ও পুরানো খেমরের অনেক শব্দ খুঁজে পাওয়া যায়। থাই বর্ণমালা ব্যবহার করে সংস্কৃত, পালি এবং অন্য আরও কিছু পরস্পর সম্পর্কিত ভাষা লেখা যায়।

তিবেতান (Tibetan)

তিবেতান একটি সিনো-তিবেতান (Sino-Tibetan) ভাষা। চীন, ভারত, ভুটান, সিকিম, লাদাখ ও নেপালের প্রায় ৬০ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করে।মঙ্গোলিয়াতে এ ভাষাকে ‘Classical Language of Buddhism’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

টিগ্রে (Tigre)

সাউথ সেমিটিক (South Semitic) ভাষা পরিবারের ইথিওপিক (Ethiopic) শাখার অন্তর্গত। এরিত্রিয়াতে প্রায় ৮ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করে। এর পার্শ্ববর্তী দেশ সুদানেও এ ভাষার প্রচলন আছে। মুসলিম টিগ্রে জনগণ এ ভাষা আরবি বর্ণমালায় লেখে। অন্যদিকে খ্রিস্টান টিগ্রে জনগণ ইথিওপিক বর্ণমালা (Ethiopic) ব্যবহার করে।

তিগ্রিন্যা (Tigrinya)

সেমিটিক (Semitic) ভাষা পরিবারের ইথিওপিক (Ethiopic) শাখার অন্তর্গত। ইথিওপিয়া ও মধ্য এরিত্রিয়ার প্রায় ৬০ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করে। তিগ্রিন্যা ভাষা গি’জ লিপি (Ge’ez Script) ব্যবহার করে লেখা হয়।

টোকেলাউয়ান (Tokelauan)

পলিনেসিয়ান ভাষা। টোকেলাউ ও টুভালুতে প্রায় ৩০০০ মানুষ এ ভাষা ব্যবহার করে। টোকেলাউয়ান প্রধানত একটি মৌখিক ভাষা। এ ভাষায় খুব সামান্যই লিখিত উপকরণ পাওয়া গেছে। যদিও নিউ টেস্টামেন্টের একটি টোকেলাউ অনুবাদ আছে।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ১২ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

টোংগান (Tongan)

অস্ট্রোনেসিয়ান (Austronesian) ভাষা পরিবারের পলিনেশিয়ান (Polynesian) শাখার অন্তর্গত। টোঙ্গাতে প্রায় ৯৫০০০ মানুষ এ ভাষায় কথা বলে। আমেরিকান সামোয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ফিজি, নিউজিল্যান্ডেও এ ভাষার প্রচলন আছে। উনিশ শতকে টোঙ্গান ভাষা প্রথম লেখা হয় মিশনারীদের দ্বারা। ১৯৪৩ সালে প্রাইডি কাউন্সিল অব টোঙ্গা এ ভাষার জন্য একটি আদর্শ বানান পদ্ধতি অনুমোদন করে।

টিশিলুবা (Tshiluba)

বান্টু (Bantu) ভাষা গোত্রের সদস্য। ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে প্রায় ৬০ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করে। কঙ্গোর জাতীয় ভাষাসমূহের মাঝে এটি অন্যতম। ‘টিশিলুবা’ শব্দটির অনুবাদ করা বেশ জটিল। তবে ইংরেজিতে মোটামুটি এর অর্থ এ রকম, “A person who is ready to forgive any abuse for the first time, to tolerate it a second time but a never a third time.”

সঙ্গা (Tsonga)

নাইজার-কঙ্গো (Niger-congo) ভাষা গোত্রের বান্টু (Bantu) শাখার অন্তর্গত। প্রায় ৩৬ লক্ষ মানুষ এ ভাষায় কথা বলে। তাদেরকে ‘শানগান’ নামে অভিহিত করা হয়। অধিকাংশ শানগান দক্ষিণ আফ্রিকার লিমপোপো, গৌটেঙ্গ ও এমপুমালাঙ্গা প্রদেশে বসবাস করে। সেখানে সঙ্গা অন্যতম সরকারি ভাষা।

সটসিল (Tsotsil)

মায়া (Mayan) ভাষা গোত্রের সদস্য। মেক্সিকোর চিয়াপাস প্রদেশে ৩ লাখ ৩০ হাজার মানুষ এ ভাষা ব্যবহার করে। এ ভাষার ৬টি উপভাষা রয়েছে। মধ্য চিয়াপাসে এ ভাষা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার হয়।

সোয়ানা (Tswana)

বান্টু (Bantu) ভাষাগোত্রের সদস্য। বতসোয়ানা, নামিবিয়া, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাতে প্রায় ৪৪ লক্ষ মানুষ এ ভাষায় কথা বলে। এ ভাষা বতসোয়ানার জাতীয় ভাষা। সোয়ানভাষী অধিকাংশ মানুষ (৩৬ লাখ) বাস করে দক্ষিণ আফ্রিকাতে এবং সেখানে এ ভাষা সরকারি ভাষা হিসেবে গৃহীত। সোয়ানা সাউদার্ন ও নর্দার্ন সোথো (Soartho) ভাষার সঙ্গে সম্পর্কযুক্ত।

টুকানো (Tucano)

ইস্টার্ন টুকানোন (Eastern Tucanon) ভাষাগোত্রের অংশ। ব্রাজিলের আমাজনে অঞ্চল ও কলম্বিয়ার প্রায় ৫০০০ মানুষ এ ভাষা ব্যবহার করে। টুকানো ভাষী মানুষ পাপুরি নদী এবং এর শাখা-প্রশাখার তীরে বসবাস করে। আমাজন প্রদেশে এ ভাষা সরকারি ভাষা হিসেবে গৃহীত। এ ভাষা টুকানা, দাসেয়া, জুরুটি, তারিয়ানা ইত্যাদি নামেও পরিচিত।

তামবুকা (Tumbuka)

বান্টু (Bantu) ভাষাগোত্রীয়। উত্তর ও মধ্য মালাবি এবং জাম্বিয়ার লুন্দাজি জেলায় ২০ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করে। শহরাঞ্চলের তামবুকা ভাষা হতে গ্রামাঞ্চলের তামবুকা ভাষায় বেশ পার্থক্য দেখা যায়। অনেকে গ্রামাঞ্চলের তামবুকা ভাষাকে আসল তামবুকা বলেন। মালাবি কিংবা জাম্বিয়া কোথাও তামবুকার সরকারি স্বীকৃতি নেই। জাম্বিয়াতে সাহিত্য রচনা ও মালাবিতে ধর্মীয় আলোচনা লেখায় তামবুকা ব্যবহৃত হয়।

তুর্কিশ (Turkish)

তুর্কিক (Turkik) ভাষাগোত্রের সদস্য। তুরস্কে প্রায় ৭ কোটি মানুষ এ ভাষা ব্যবহার করে। এছাড়া আরও ৩৫টি দেশে তুর্কিশ ভাষী আছে। ১৯২৮ সালের আগ পর্যন্ত পার্সো-অ্যারাবিক (Perso-Arabic) লিপি ব্যবহার করে এ ভাষা লেখা হতো। ১৯২৮ সাল থেকে মুস্তফা কামাল আতাতুর্কের আইন অনুযায়ী আরবি ও ল্যাটিন বর্ণমালা এ ভাষা লেখার ক্ষেত্রে ব্যবহার হয়।

তুর্কমেন (Turkmen)

তুর্কিক (Turkik) ভাষা। তুর্কমেনিস্তান, আফগানিস্তান, জার্মানি, ইরান, ইরাক, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, তুর্কি, উজবেকিস্তান ও যুক্তরাষ্ট্রে প্রায় ৬০ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করে। ২০ শতকের শুরুর দিকে তুর্কমেন ভাষা আরবি বর্ণমালা ব্যবহার করে লেখা হতো। ১৯২৮-১৯৪০ পর্যন্ত ল্যাটিন বর্ণমালা ব্যবহৃত হতো। ১৯৪০ সাল থেকে সিরিলিক বর্ণমালার ব্যবহার শুরু হয়। ১৯৯১ সালে পৃথক রাষ্ট্র হবার তুর্কমেনিস্তান পর তুর্কমেন লিখতে তুর্কিশ ভিত্তিক ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে লেখা হয়।

টুভান (Tuvan)

তুর্কিক (Turkik) ভাষা। রিপাবলিক অব টুভাতে প্রায় ২ লাখ মানুষ এ ভাষায় কথা বলে। চীন ও মঙ্গোলিয়াতেও টুভানভাষী মানুষ খুঁজে পাওয়া যায়। টুভান ভাষা খাকাস (Khakas) এবং অলটায় (Altai) ভাষার সঙ্গে সম্পর্কযুক্ত। এ ভাষার ওপর মঙ্গোলীয় ও রুশ ভাষার প্রভাব রয়েছে।

এ ভাষার চারটি প্রধান উপভাষা আছে: ওয়েস্টার্ন, সেন্ট্রাল, নর্থইস্টার্ন ও সাউথ ইস্টার্ন। ১৯৩০ সালে একজন বৌদ্ধ ভিক্ষু, মনগুস লোপসাং চিন্নিত সর্বপ্রথম ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে এ ভাষার লিখিত রূপ উদ্ভাবন করেন। ১৯৪৩ সালের সেপ্টেম্বর মাস থেকে টুভান সিরিলিক বর্ণমালা ব্যবহার করে লেখা হয়।

টই (Twi)

আকান (Akan) ভাষার একটি উপভাষা এবং নাইজার-কঙ্গো (Niger-Congo) ভাষা পরিবারের কওয়া (Kwa) উপগোষ্ঠীর সদস্য। ঘানাতে প্রায় ৭০ লাখ টই ভাষী মানুষ আছে। টই ভাষার উপভাষাগুলি হলো: আকুপি টই, কন্টে টই এবং অশান্টি টই। এগুলো পরস্পর বোধগম্য। বাইবেল অনুবাদের জন্য আকুপি টই উপভাষা ব্যবহার করা হয়। ঘানার ভাষা সম্পর্কিত অধিদপ্তর টই উপভাষাগুলো লেখার জন্য একটি পদ্ধতি উদ্ভবন করেছে।

 

 

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ১৩

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ১৩ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

 

টিজেলটাল (Tzeltal):

মায়া (Mayan) ভাষা। মেক্সিকোর চিয়াপাস প্রদেশে প্রায় ৩ লাখ ৭২ হাজার মানুষ এ ভাষায় কথা বলে। এ ভাষার সঙ্গে টিজটজিল (Tzotzil) ভাষার গভীর সম্পর্ক রয়েছে। চিয়াপাসের লাস মার্গারেইটে এ ভাষার ওপর রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হয়।

 

উজবেক (Uzbek)

এটি একটি তুর্কিক (Turkic) ভাষা। এ ভাষার আছে প্রায় ১ কোটি ৭০ লাখ বক্তা, তাদের বাস প্রধানত উজবেকিস্তানে। এ ভাষার প্রাথমিক রূপ চাগাতাই (Chagatai) নামে পরিচিত ছিল। (চাগতাই ছিল চেঙ্গিস খানের এক পুত্রের নাম)। এ চাগতাই লেখা হতো আরবি বর্ণমালায়। ১৯২৭ সালে আরবির পরিবর্তে ল্যাটিন বর্ণমালার ব্যবহার শুরু হয়। ১৯৪০ এ আসে সিরিলিক বর্ণমালার ব্যবহার।

উডি (Udi)

এটি উত্তর পূর্ব ককেশীয় ভাষার লেঝিয়ান (Lezgian) শাখার সদস্য। এ ভাষার ৮ হাজার বক্তার বেশিরভাগের বাস আজরবাইজানের নিজ ও কাবালা জেলায়। এর বাইরে আর্মেনিয়া, জর্জিয়া এবং রাশিয়াতেও এ ভাষার অল্প সংখ্যক বক্তা আছেন। ১৮৬৩ সালে Anton Antonovich প্রথম এ ভাষার ব্যাকরণ প্রকাশ করেন। ল্যাটিন বা সিরিলিক বর্ণমালা দিয়ে এ ভাষা লেখা হয়।

উইঘুর (Uyghur)

একটি তুর্কিক (Turkik) ভাষা। চিনের জিনজিয়াং উইঘুর অঞ্চলে প্রায় এক কোটি মানুষ এ ভাষায় কথা বলে। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, তুরস্ক প্রভৃতি অঞ্চলেও উইঘুরভাষী মানুষ আছে। উইঘুর ভাষাটি ব্যুৎপত্তিগতভাবে ওরখোন (Orkhon) লিপি দ্বারা লেখা হয়েছিল যা সোগদিয়ান (Sogdian) লিপি হতে উদ্ভুত।

৮-১৬ শতক পর্যন্ত উইঘুর ভাষা সোগদিয়ান লিপি হতে উদ্ভুত বর্ণমালা ব্যবহার করে লেখা হত। একে বলা হয় ওল্ড উইঘুর। সোগদিয়ান লিপিতে ডান থেকে বামে লেখার নিয়ম থাকলেও ওল্ড উইঘুর লেখা হতো বাম হতে ডান দিক বরাবর। ১৬-২০ শতক পর্যন্ত উইঘুর আরবির একটি পরিমার্জিত বর্ণমালা ব্যবহার করে লেখা হতো।

২০ শতক থেকে উইঘুর লেখার জন্য ল্যাটিন-সিরিলিক বর্ণমালা ব্যবহারের প্রচলন হয়। তবে তা জনপ্রিয় হয়নি। এ কারণে ১৯৮৭ সালে চীনে উইঘুর লেখার জন্য পুনরায় আরবি বর্ণমালা ব্যবহারের প্রচলন হয়।

ইউক্রেনিয়ান (Ukrainian)

ইউক্রেনিয়ান একটি ইস্টার্ন স্ল্যাভোনিক (Eastern Slavonic) ভাষা। এ ভাষা রুশ ও বেলারুশীয় ভাষার সঙ্গে সম্পর্কযুক্ত। ইউক্রেন এবং অন্যান্য কিছু দেশ যেমন, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, কাজাখস্তান প্রভৃতি অঞ্চলে প্রায় ৫ কোটি ১০ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করে।

৯৮৮ খ্রিস্টাব্দে ইউক্রেনিয়ান ভাষা ধর্মীয় কাজে ব্যবহৃত হতো। বাইবেলের ইউক্রেনিয়ান অনুবাদ লেখা হয়েছিল ‘ওল্ড স্ল্যাভোনিক’ (Old Slavionic) লিপিতে। ইউক্রেন বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের অধীনে ছিল। এ কারণে ইউক্রেনিয়ান ভাষা অনেক সময় নিষিদ্ধ ছিল।

উর্দু (Urdu)

উর্দু একটি ইন্দো-আর্য (Indo-Aryan) ভাষা। এ ভাষা প্রায় ১০ কোটি ৪০ লাখ মানুষ ব্যবহার করে। উর্দু পাকিস্তানের জাতীয় ভাষা এবং হিন্দির সঙ্গে এ ভাষার প্রচুর মিল খুঁজে পাওয়া যায়। যদিও উর্দুর অনেক শব্দ ফারসি ও আরবি থেকে এসেছে কিন্তু হিন্দির বেশিরভাগ শব্দই সংস্কৃত থেকে উদ্ভূত।

ভাষাবিদগণ মনে করেন, উর্দু ও হিন্দি উভয়ই খারি বোলি (Khari Boli) উপভাষা হতে উদ্ভুত। উর্দু পাকিস্তান ছাড়াও আফগানিস্তান, বাহরাইন, ফিজি, জার্মানি, ভারত, মালায়, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, জাম্বিয়া প্রভৃতি অঞ্চলে ব্যবহার হয়। ১২ শতক থেকে উর্দু পার্সো-অ্যারাবিক (Perso-Arabic) লিপিতে লেখা হয়।

উগারিটিক (Ugaritic)

এটি একটি সেমেটিক ভাষা। খৃষ্টের জন্মের বহুকাল আগে সিরিয়ার উত্তরাঞ্চলে প্রচলিত ছিল এ ভাষা। এ অঞ্চলের একটি শহর উগারিট (Ugarit) এ ব্যবহৃত হত এ ভাষা। খৃষ্টপূর্ব ১৪ শতকে এ ভাষা বিকশিত হয়েছিল এবং খৃষ্টপূর্ব ১৮০/৭০ অব্দে এ ভাষা বিলুপ্ত হয়ে যায়।

ভোটিক (Votic)

এটি একটি ফিনিক (Finnic) ভাষা। রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের কিংগিসেপ জেলার ক্রাকোলেয় ও লুকিংসি গ্রামের মাত্র ২০ জন মানুষ এ ভাষায় কথা বলেন। ভাষাটিকে পুনরুজ্জীবিত করার জন্য একটি স্কুলে তরুণদের এ ভাষা শিক্ষা দেয়া হচ্ছে। এ ভাষা এস্তোনিয়ান ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। ল্যাটিন এবং সিরিলিক বর্ণমালা ব্যবহার করে এ ভাষা লেখা হয়।

ভেনডা (Venda)

ভেনডা (Venda) দক্ষিণ আফ্রিকার অন্যতম সরকারি ভাষা। এ ভাষা বান্টু (Bantu) ভাষাগোত্রের সদস্য। দক্ষিণ আফ্রিকার লিমপোপো প্রদেশে প্রায় ১০ লাখ মানুষ এবং জিম্বাবুয়েতে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ এ ভাষা ব্যবহার করে।

ভেনেসিয়ান (Venetian):

এটি রোমানস (Romance) ভাষা। ভেনিস ও আশপাশের অঞ্চল যেমন, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, মেক্সিকো ও ব্রাজিলে প্রায় ২০ লাখ মানুষ এ ভাষায় কথা বলে। ইতালিয়ান ভাষার চেয়ে ফরাসি ও স্প্যানিশ ভাষার সঙ্গে এ ভাষার সাদৃশ্য বেশি। ৯-১৮ শতক পর্যন্ত যখন ভেনিস একটি স্বাধীন প্রজাতন্ত্র ছিল তখন ভেনেসিয়ান ভাষা ছিল সরকারি ভাষা।

ইতালির জাতীয় ভাষা তুসকান (Tuskan) উপভাষার কারণে ভেনেসিয়ান তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা হারায়। তবে ব্রাজিলের কিছু অঞ্চলে এখনও পর্তুগিজের সঙ্গে সঙ্গে ভেনেসিয়ান ভাষার তালিয়ান (Talian) উপভাষা সহ-সরকারি ভাষা হিসেবে স্বীকৃত।

ভেপস (Veps)

ভেপস একটি ফিনিক (Finnic) ভাষা। রাশিয়া, রিপাবলিক অব কারেলিয়া ও ভোলোগদা ওবলাস্টে প্রায় ৬০০০ মানুষ এ ভাষা ব্যবহার করে। এর তিনটি উপভাষা আছে: নর্দার্ন ভেপস যা লেক ওনেগায় ব্যবহৃত হয়; সেন্ট্রাল ভেপস যা সেন্ট পিটার্সবার্গ ও ভোলোগদা ওবলাস্টে ব্যবহৃত হয় এবং সাউদার্ন ভেপস যা সেন্ট পিটার্সবার্গ অঞ্চলে ব্যবহৃত হয়। ২০ শতকের প্রথম দিকে ভেপস ভাষার স্কুল প্রতিষ্ঠা করা হয়। সেন্ট্রাল ভেপসের ওপর ভিত্তি করে ভেপসের লিখন পদ্ধতি প্রচলিত।

ভিয়েতনামিজ (Vietnamese)

অস্ট্রো-এশিয়াটিক (Austro-asiatic) ভাষা। ভিয়েতনামে প্রায় ৮ কোটি ২০ লাখ মানুষ এ ভাষায় কথা বলে। যুক্তরাষ্ট্র, চীন, কম্বোডিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা প্রভৃতি অঞ্চলেও ভিয়েতনামিজ মানুষ আছে। ১৯৫৪ সালে স্বাধীনতার পর হতে ভিয়েতনামিজ ভিয়েতনামের সরকারি ভাষা হিসেবে গৃহীত হয়। ভিয়েতনামিজ ভাষা ব্যুৎপত্তিগতভাবে সিনিফর্ম (Siniform) বর্ণমালায় লেখা হয়। এ ভাষার বহু শব্দ চাইনিজ ভাষা হতে উদ্ভূত।

এ ভাষার বৃহত্তম সাহিত্য সৃষ্টির নাম “Kim van kieu (the tale of kieu)”। বিশ শতকের পূর্ব পর্যন্ত ভিয়েতনামিজ ভাষা লেখার জন্য সিনিফর্ম লিপি ব্যবহার হতো। ১৯৯৩ সাল পর্যন্ত হো চি মিন বিশ্ববিদ্যালয়ে এ লিপি পাঠ্য ছিল। ১৭ শতকে রোমান ক্যাথলিকগণ ভিয়েতনামিজের জন্য একটি ল্যাটিনভিত্তিক বানান পদ্ধতি প্রবর্তন করেন। বর্তমানে এই বানান পদ্ধতি ভিয়েতনামিজ লেখার জন্য ব্যবহৃত হয়।

ভোরো (Voro)

ভোরো ভাষা ফিনো-উজরিক (Finno-Ugric) ভাষাগোত্রের ফিনিক (Finnic) শাখার অন্তর্গত। এস্তোনিয়াতে প্রায় ৭০,০০০ মানুষ এ ভাষা ব্যবহার করে। সরকারিভাবে এ ভাষাকে এস্তোনিয়ান ভাষার উপভাষা হিসেবে বিবেচনা করা হয়, তবে এ ভাষার নিজস্ব সাহিত্যকর্মও অপ্রতুল নয়।

উনিশ শতকে ডোরো ভাষা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু ১৯৮০ সালের দিকে এ ভাষার পুনর্জাগরণ ঘটে। বর্তমানে বিভিন্ন স্কুলে ভোরো ভাষা পাঠ্যঅন্তর্ভুক্ত। এস্তোনিয়াতে মাসে দুবার ভোরো সংবাদপত্র প্রকাশিত হয়। এ ভাষায় নাটক, কবিতা ও গল্পও রচনা হয়। ১৬৮৬ সালে নতুন টেস্টামেন্টের অনুবাদের জন্য সর্বপ্রথম ভোরো ভাষার লিখন পদ্ধতির প্রবর্তন হয়।

 

ওয়াখি (Wakhi)

ওয়াখি ইরানিয়ান (Iranian) ভাষাগুলোর সাউদার্ন পামির (Sonthern pamir) ভাষাগোত্রের সদস্য। আফগানিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান এবং চীনে প্রায় ৩১০০ মানুষ এ ভাষায় কথা বলে। ওয়াখিভাষীদের ওয়াখি বা পামিরি বলা হয়। পাকিস্তানে রেডিও-টেলিভিশনে ওয়াখি ভাষার ব্যবহার আছে। পূর্বে এ ভাষা আরবি ও সিরিলিক বর্ণমালা ব্যবহার করে লেখা হতো। বর্তমানে ওয়াখি ভাষা লেখার জন্য ল্যাটিন বর্ণমালা ব্যবহৃত হয়।

ওয়ালুন (Walloon)

একটি রোমানস (Romance) ভাষা। ওয়ালুনিয়া (দক্ষিণ বেলজিয়াম) ও ব্রাসেলসে প্রায় ১০ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করে। অষ্টম ও দ্বাদশ শতকের মাঝামাঝি সময়ে পৃথক ভাষা হিসেবে ওয়ালুনের পরিচিতি ঘটে এবং ১৫ শতকে এ ভাষার লিখন পদ্ধতির প্রবর্তন হয়। বেলজিয়ামে এ ভাষার কোনো স্বীকৃতি নেই। ওয়ালুনিয়াতে অধিকাংশ মানুষ এ ভাষা বুঝতে পারলেও খুব অল্প কয়েকজনই এ ভাষা লিখতে ও বলতে পারে।

ওয়ার্লপিরি (Warlpiri)

ওয়ার্লপিরি (Warlpiri) পামা-নাইয়ুনগান (Pama-Nyungan) ভাষাপরিবারের ইয়াপা (Yapa) গোত্রের সদস্য। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরিতে প্রায় ৩০০০ মানুষ এ ভাষায় কথা বলে। ওয়ার্লপিরি ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে লেখা হয়।

ওয়ারেই-ওয়ারেই (Waray-Waray)

মালায়ো পলিনেসিয়ান (Malayo-Polynesian) ভাষাগোত্রের ভিসায়ান (Visayan) শাখার অন্তর্গত। ফিলিপাইনের সামার, নর্দার্ন সামার, ইস্টার্ন সামার, লেইটে ও বিলিরান প্রদেশে প্রায় ৩০ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করে।

ওয়েইয়ু (Wayuu)

মায়পুরিয়ান (Maipurean) ভাষাগোত্রের সদস্য। ভেনিজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চল এবং কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৩ লাখ ৫ হাজার মানুষ এ ভাষা ব্যবহার করে। বিভিন্ন স্কুলে ওয়েইয়ু স্প্যানিশ ভাষার সাথে পড়ানো হয়। তবে ১ শতাংশেরও কম সংখ্যক মানুষ এ ভাষা লিখতে-পড়তে জানে।

উইরাদজুরি (wiradjuri)

পামা-নিয়ুনগান (Pama-Nyungan) ভাষাপরিবারের উইরাদজুরি (wiradjuri) গোষ্ঠীর সদস্য। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ অঞ্চলে প্রায় ১০০০ মানুষ এ ভাষা ব্যবহার করে। ১৯৮১ সালে এ উইরাদজুরিভাষী লোকসংখ্যা ছিল তিনজন। ২০০৯ সালে উইরাদজুরি ভাষী কোনো মানুষ খুঁজে পাওয়া যায়নি।

১৯৮৮ সালে উইরাদজুরি কাউন্সিল অব এল্ডার্স কর্তৃক এ ভাষা লেখার জন্য একটি আদর্শ বানান পদ্ধতি প্রণীত হয়। বর্তমানে নিউ সাউথ ওয়েলসে পার্কস ফর্ব শহরে এ ভাষা শেখানো হয়। এখানে প্রায় ১০ শতাংশ মানুষ এখন এ ভাষায় কথা বলতে পারে।

ওলোফ (Wolof)

নাইজার কঙ্গো (Niger-Congo) ভাষাগোত্রের সেনেগামবিয়ান (Senegambian) শাখার অন্তর্গত। সেনেগাল, ফ্রান্স, গাম্বিয়া, গিনি, গিনি বিসাউ, মালি এবং মৌরিতানিয়াতে প্রায় ৭০ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করে। সেনেগালের ৬টি জাতীয় ভাষার মধ্যে ওলোফ অন্যতম। সর্বপ্রথম ওলোফ ভাষা আরবি বর্ণমালা ব্যবহার করে লেখা হতো। সেনেগালের কিছু বৃদ্ধ মানুষ এখনো এই পদ্ধতি ব্যবহার করেন। ১৯৭৪ সাল থেকে গুলোফ ভাষা লেখার জন্য ল্যাটিন বর্ণমালা প্রণীত হয়।

ওয়াইয়ানডট (Wyandot)

ওয়াইয়ানডট (Wyandot) একটি ইরোকুয়োইয়ান (Iroquoian) ভাষা। প্রধানত যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ও কানাডার কিউবেকে ওয়াইনডট জনগোষ্ঠী এ ভাষা ব্যবহার করে। ঐতিহ্যগতভাবে ওয়েনডাটের (Wendat) একটি উপভাষা হলো ওয়াইয়নডট। বিশ শতকের প্রথমার্ধে এ ভাষা বিলুপ্ত হয়ে গিয়েছিল, তবে বর্তমানে এ ভাষার পুনর্জাগরণের জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ১৩ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

ঝোসা (Xhosa)

বান্টু (Bantu) ভাষাগোত্রের সদস্য। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশ, অরেঞ্জ ফ্রি প্রদেশ, চিসবোই ও ট্রান্সবোইতে প্রায় ৭৯ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করে। ঝোসা দক্ষিণ আফ্রিকার সরকারি ভাষাগুলোর মাঝে অন্যতম। এ ভাষা জুলু, সোয়াতি ও এনডিবেলে ভাষার সঙ্গে সম্পর্কযুক্ত। উনিশ শতকের প্রথমভাগে খ্রিস্টান মিশনারিগণ ঝোসা ভাষা লেখার জন্য ল্যাটিন বর্ণমালা প্রণয়ন করেন। ১৮৩৪ সালে এ ভাষার প্রথম ব্যাকরণ বই প্রকাশিত হয়।

জ্যামট্যাংগা (Xamtanga)

এটি একটি সেন্ট্রাল কুশিটিক (Central Cushitic) ভাষা। প্রধানত ইথিওপিয়াতে ২ লাখ ১৩ হাজার মানুষ এ ভাষায় কথা বলে। এ ভাষা চামতা, খামতাঙ্গা, জামতা, খামির ইত্যাদি নামে পরিচিত। ইথিওপিক (Ethiopic) বর্ণমালা ব্যবহার করে এ ভাষা লেখা হয়।

জু (Xoo)

এটি একটি খোইসান ভাষান (Khoisan)। ভাষাটি সাসি (Tsasi) বা টা (Taa) নামেও পরিচিত। বতসোয়ানার প্রায় সাড়ে চার হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। নামিবিয়ায় আছেন আরও কয়েকশ বক্তা। বলা হয়ে থাকে এ ভাষায় রয়েছে সবথেকে বেশি মূলধ্বনি (Phonemes)। এ ভাষায় আছে কমপক্ষে ৮৭টি ব্যাঞ্জনবর্ণ এবং, ২০টি স্বরবর্ণ এবং ২টি স্বর। ধারণা করা হয়, এত বেশি বর্ণ আর কোন ভাষার নেই। এ ভাষার অনেকগুলো উপভাষা আছে।

জেরেনতে (Xernte)

এটি ব্রাজিলের একটি Macro-Ge, Ge-kaingang ভাষা। রিও দো সোনো এবং রিও টোকানটিনস এর মধ্যবর্তী টোকানটিনস অঞ্চলের প্রায় ১৮১০ জন মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষা লেখা হয় ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে। জিবে (Xibe) এটি চীনে প্রচলিত, অলটায়িক (Altaic) ভাষা পরিবারের একটি সদস্য।

এ ভাষা সিবো, সিবিন, সিবে নামেও পরিচিত। চীনের জিনজিয়াং উইঘুর, হুয়োশেং, গোংলিউ প্রভৃতি অঞ্চলে ব্যবহৃত হয় এ ভাষা। প্রায় ৩০ হাজার মানুষ এ ভাষায় কথা বলেন। মঙ্গোলিয় লিপির একটি ভার্সন দিয়ে এ ভাষা লেখা হয়। এ ভাষার নিজস্ব ব্যাকরণ এবং অভিধান আছে।

ইউরোক (Yurok)

ইউরোক একটি আদিবাসী রেড ইন্ডিয়ান ভাষা। উত্তর ক্যালিফোর্নিয়াতে সর্বোচ্চ এক ডজন বুড়ো মানুষ এ ভাষায় কথা বলে। ক্যালিফোর্নিয়ার উপকূলের ডেল নর্টে হামবোল্ডট কাউন্টিতে ইউরোবা আদিবাসী গোত্রের মানুষ এ ভাষায় কথা বলত। বর্তমানে এ গোত্রের জনগণ ইংরেজি ভাষা ব্যবহার করে। যা হোক, এ ভাষা পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।

ইউরোক নামটি এসেছে কারুক’ শব্দ হতে। ইংরেজিতে এর অর্থ ডাউন রিভার (Down river), ইউরোকরা নিজেদের বলে ‘পুলিকলাহ’। এর তার্থ ডাউনরিভার পিপল (Downriver people)। ইউরোক ভাষার অপর নাম উইটসপেকান। এটি উইয়ট ভাষার সঙ্গে সম্পর্কিত।

ইউপিক (Yupik)

ইউপিক ভাষা এসকিমো ভাষাগোত্রের ইউপিক শাখার সদস্য। আলাস্কা ও সাইবেরিয়ায় ১১,৮০০ জন মানুষ এ ভাষায় কথা বলে। ইউপিক ভাষা আলাস্কায় ল্যাটিন বর্ণমালা ও সাইবেরিয়ায় সিরিলিক বর্ণমালা ব্যবহার করে লেখা হয়। উনিশ শতকের প্রথম দিকে খ্রিস্টান মিশনারি এবং তাদের ইউপিক ভাষী সহযোগীরা মিলে ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে ইউপিক ভাষা লেখার পদ্ধতি উদ্ভাবন করেন। এই বর্ণমালা মিশনারিদের একজন, রেভারেন্ড জন হিলঞ্জের নামানুসারে পরিচিত হয় এবং বাইবেল এবং অন্যান্য ধর্মীয় শিক্ষার ইউপিক অনুবাদ প্রকাশিত হয়।

সাইবেরিয়াতে ভাষাবিজ্ঞানীরা সিরিলিক বর্ণমালা ব্যবহার করে ইউপিক ভাষার লিখন পদ্ধতি উদ্ভাবন করেন। তবে যেসব ইউপিক মানুষ লিখতে জানে, তারা রুশ ভাষায় লিখতে পছন্দ করে। ১৯৬০ সালে একদল ভাষাবিজ্ঞানী এবং কিছু স্থানীয় ইউপিক ভাষী মানুষ ইউনিভার্সিটি অব আলাস্কাতে একত্রে মিলে ইউপিক ভাষার জন্য একটি নতুন বর্ণমালা তৈরি করেন। তাদের অনেক লক্ষ্যের একটি ছিল, এমন একটি বর্ণমালার উদ্ভাবন করা যা কোন ‘কার’ চিহ্ন ছাড়াই ইংরেজি কিবোর্ডে বসানো যায়। নির্দিষ্ট শব্দগুলো পৃথক পৃথক বর্ণ দ্বারা প্রকাশ করাও তাদের লক্ষ্যের অন্তর্গত ছিল।

 

 

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ১৪ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ১৪

 

 

ইয়ুকাঘির (Yukaghir)

ইয়ুকাঘির ভাষাগোত্র মাত্র দুটি ভাষা নিয়ে গঠিত উত্তরাঞ্চলীয় অথবা তুন্দ্রা ইয়ুকাঘির এবং দক্ষিণাঞ্চলীয় অথবা ফরেস্ট ইয়ুকাঘির। দুটি ভাষাই উত্তর-পূর্ব সাইবেরিয়ার কোলিইমা নদীর তীরবর্তী এলাকায় প্রচলিত। এদের পরস্পরের মাঝে কোনো ভাষাগত মিলই খুঁজে পাওয়া যায় না। উত্তরাঞ্চলীয় ইয়ুকাঘির ওডুল, তুন্দ্রা অথবা তুন্দ্রে নামেও পরিচিত।

প্রায় ১৫০ জন মানুষ এ ভাষায় কথা বলেন। অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় ইয়ুকাঘির কালিইম কোলিইমা অথবা ওডুল নামে পরিচিত। ৫০ জনেরও কম মানুষ এ ভাষা ব্যবহার করেন। ১৯৭০ সালে সিরিলিক বর্ণমালা ব্যবহার করে ইয়ুকাঘির ভাষার লিখিত রূপ তৈরি হয়। একজন স্থানীয় তুন্দ্রা ইয়ুকাঘির ভাষী মানুষ, গ্যাভ্রিল কুরিলোড এই পদ্ধতি উদ্ভাবন করেন।

পরে ১৯৮৭ সালে ইয়াকুত শিক্ষা মন্ত্রণালয় থেকে এই পদ্ধতি সরকারি ইয়ুকাঘির বানান পদ্ধতি হিসেবে গৃহীত হয়। কিছু কবিতা, ছোটগল্প, অভিধান এবং কিছু রুশ ভাষা থেকে অনুবাদ ইয়ুকাঘির ভাষায় প্রকাশিত হয়েছে। ১৯৮০ থেকে কিছু স্কুলে উভয় ইয়কাঘির ভাষার পাঠদান শুরু হয়।

 

ইয়ুকাটেক মায়া (Yucatec Maya)

ইয়ুকাটেক মায়া একটি মায়া ভাষা। মেক্সিকো এবং বেলিজের ৮-১২ লাখ মানুষ এ ভাষায় কথা বলে। প্রধানত মেক্সিকোর ইয়ুকাটেক ভাষাটি প্রচলিত। তবে মেক্সিকোর ক্যামপোচ, ট্যাবাস্কো, চিয়াপাস এবং কুইনটানারু রাজ্যগুলো এবং উত্তর বেলিজ ও গুয়াতেমালাতেও এ ভাষার কমবেশি ব্যবহার দেখা যায়। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মায়া লিপি ব্যবহার করে ইয়ুকাটেক মায়া ভাষার লিখিত রূপ তৈরি করা হয় এবং ষোল শতক পর্যন্ত এই লিপির ব্যবহার টিকে থাকে।

সম্প্রতি ইয়ুকাটেক মায়া ভাষী কিছু মানুষ পুনরায় এই লিপি শেখার ও ব্যবহারের চেষ্টা করছেন। ১৬ শতকে স্পেনীয়দের ইউকেটান বিজয়ের পর স্পেনীয় বানান পদ্ধতির ওপর ভিত্তি করে ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে ইউকেটান মায়ার আরেকটি লিখন পদ্ধতি উদ্ভাবিত হয়।

১৯৮৪ সালে আকাদেমিয়া ডি লিঙ্গুয়াস মায়াস ডি গুয়াতেমালার (এএলএমজি) ভাষাবিদগণ কর্তৃক একটি নতুন বানান পদ্ধতি প্রণীত হয়, যা পাঠ্যবই ও সরকারি দলিল দস্তাবেজে ব্যবহৃত হয়ে আসছে। ১৮৯৮ সাল হতে কয়েকটি অভিধান এ ভাষায় প্রকাশিত হয়েছে। মেক্সিকোতে রেডিওর কিছু অনুষ্ঠানও এ ভাষায় অনুষ্ঠিত হয়।

ইয়োরুবা (Yoruba)

নাইজিরিয়ার চারটি সরকারি ভাষার মাঝে অন্যতম এবং এটি নাইজার-কঙ্গো ভাষাগোত্রের সদস্য। দক্ষিণ-পশ্চিম নাইজিরিয়া, বেনিন, টোগো, ব্রিটেন, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের প্রায় ২ কোটি ২০ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। উনিশ শতকে প্রথম এ ভাষার লিখিতরূপ পাওয়া যায়। ১৮৩০-৩২ সালে জন রাবান সর্বপ্রথম শিক্ষাদান প্রসঙ্গে লেখা কিছু পুস্তিকা প্রকাশ করেন। তবে ইয়োরুবা সাহিত্যে যার অবদান সবচেয়ে উল্লেখযোগ্য তিনি হলেন বিশপ আযায়ি ক্রাউথার (১৮০৬-১৮৯১)।

তিনি ইয়োরুবাসহ নাইজেরিয়ার অনেক ভাষা নিয়ে জ্ঞান আহরণ করেন। এ ভাষায় তিনি কিছু মৌলিক রচনা লেখেন এবং অনুবাদ করেন। ১৮৫০ সালে ইয়োরুবা বানান পদ্ধতি উদ্ভাবিত হয়। যদিও এই বানান পদ্ধতিতে বহুবার পরিবর্তন সাধন করা হয়েছে।

ইয়িদ্দিশ (Yiddish)

ইয়িদ্দিশ একটি জার্মান ভাষা যা প্রায় ৩০ লাখ মানুষ ব্যবহার করে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেইন ও অন্যান্য দেশের অ্যাশকেনাজিক ইহুদিগণ। ইয়িদ্দিশ (Yiddish) শব্দটি yidish-taytsh-এর সংক্ষিপ্ত রূপ। এর অর্থ ইহুদি-জার্মান। রোমান সাম্রাজ্যকাল থেকেই জার্মানিতে ইহুদিদের বসতি ছিল। দশম শতকে একটি বিশেষ ইহুদি সংস্কৃতির সূচনা হয় যা অ্যাশকেনাজি অথবা জার্মান ইহুদি সম্প্রদায় নামে পরিচিত হয়ে ওঠে।

জার্মানির মধ্যযুগীয় হিব্রু প্রতিশব্দ ছিল অ্যাশকেনাজ। যদিও অ্যাশকেনাজ অঞ্চলের মাঝে ফ্রান্সের উত্তরাঞ্চল এবং ইউরোপের পূর্বাঞ্চলও অন্তর্ভুক্ত। অ্যাশকেনাজিক ইহুদিদের দৈনন্দিন ভাষা কমবেশি জার্মানই ছিল। তারা হিব্রু এবং জার্মান মিশ্রিত হিব্রু বাক্যাংশও ব্যবহার করত। ১৩ শতক থেকে তারা তাদের ভাষা লেখার জন্য হিব্রু লিপির ব্যবহার শুরু করে।

ভাষাবিদগণ একে জুডো-জার্মান বা কখনো কখনো প্রোটো-ইয়িদ্দিশ নামে অভিহিত করে থাকেন। জুডো-জার্মানের সবচেয়ে পুরানো নিদর্শন খুঁজে পাওয়া গেছে ১২৭২ অথবা ১২৭৩ সালে রচিত হিব্রু প্রার্থনা বইয়ে একটি শ্লোক হিসেবে। কয়েক শতকের বিবর্তনে, জুডো জার্মান, দুটি উপভাষাসহ একটি পৃথক সম্পূর্ণ ভাষা ইয়িদ্দিশ গঠন করে।

পশ্চিমা ইয়িদ্দিশ ১৮ শতক পর্যন্ত সেন্ট্রাল ইউরোপে ব্যাপকভাবে ব্যবহৃত হয় আর পূর্বীয় ইয়িদ্দিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত পূর্ব ইউরোপ ও রাশিয়ায় ব্যবহৃত হয়। ব্যাপক হত্যাকাণ্ডের কারণে ইউরোপে ইহুদি সম্প্রদায়গুলো ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে। বর্তমানে ইয়িদ্দিশ ভাষার ব্যবহার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

ইয়ি লিপি ও ভাষা (Yi)

ইয়ি লিপির উৎপত্তি সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তবে ধারণা করা হয় তাং সাম্রাজ্যকালে (৬১৮-৯০৭ খ্রিস্টাব্দ) এটি উদ্ভাবিত হয়। ইয়ি লেখার আদিতম নিদর্শনটি ১৪৮৫ সালের। তবে এগুলোর মাঝে কিছু পুঁথি ও শিলালিপি তার চেয়েও পুরানো।
বহু শতক ধরে পুরোহিতগণ সিলাবল (syllable) যুক্ত বর্ণমালা ধর্মীয়, জাদুবিদ্যা ও চিকিৎসা শাস্ত্র লেখার কাজে ব্যবহার করতেন।

১৯৭৫ সালের পূর্ব পর্যন্ত ইয়ি ভাষা লেখার জন্য কোনো আদর্শ বর্ণমালা ছিল না এবং বিভিন্ন অঞ্চলের ইয়ি বর্ণমালার মাঝে পার্থক্য লক্ষ্য করা যেত। আদর্শ ইয়ি লিপিতে সর্বমোট ১১৬৫ টি বর্ণ ব্যবহার হয়। এগুলোর সঙ্গে ৮২০টি বর্ণ সম্ভাব্য সব সিলেবল লেখার জন্য ব্যবহৃত হয়। অবশিষ্ট ৩৪৫টি বর্ণ অন্যান্য উচ্চ স্বরযুক্ত সিলেবল লেখার জন্য ব্যবহৃত হয়।

ইয়ি ভাষা তিবেতো বার্মান ভাষাগোত্রের লোলোয়িল শাখার সদস্য। চিনের ইয়ুম্মান, গুইবৌ, গুয়াংজি ও সিচুয়ানের প্রদেশগুলোয় ৪০-৫০ লাখ মানুষ এ ভাষা ব্যবহার করে। ইংরেজি ভাষায় ইয়িকে লোলো নামে অভিহিত করা হয়। এর ৬টি প্রধান উপভাষা রয়েছে। নর্দার্ন ইয়ি, ওয়েস্টার্ণ ইয়ি, সেন্ট্রাল ইয়ি, সাউদার্ন ইয়ি, সাউথ ইস্টার্ন ইয়ি ও ইস্টার্ণ ইয়ি। এগুলোর মাঝে ভাষাগত মিল সামান্য। প্রায় ২০ লাখ মানুষ নর্দার্ন ইয়ি ভাষায় কথা বলেন। এই উপভাষাটিই অন্য ৫টি উপভাষার চেয়ে বেশি ব্যবহৃত হয়।

ইয়েরুকুলা (Yerukula)

ইয়েরুকুলা একটি দ্রাবিড় ভাষা। ভারতের অন্ধ্রপ্রদেশের প্রায় ৭০,০০০ মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষাকে কুরু বাশা বা কুলাবাথ নামেও ডাকা হয়। ইয়েরুকুলা ভাষার সঙ্গে রডুলা ও ইরুলা ভাষার গভীর সাদৃশ্য রয়েছে। তামিল ভাষার সঙ্গে এ ভাষার খুব সামান্য মিল খুঁজে পাওয়া যায়। ইয়েরুকুলা ভাষী জনগোষ্ঠী কুরু নামে পরিচিত। ‘ইয়ুরুকুলা’ শব্দটি এসেছে এ জনগোষ্ঠীর নারীদের ঐতিহ্যবাহী সৌভাগ্যের ভবিষ্যদ্বাণী করা পেশা থেকে।

লিপি: অধ্যাপক প্রসন্ন শ্রী ইয়েরুকুলা ভাষা লেখার জন্য একটি লিপি বর্ণমালা উদ্ভাবন করেছেন। এ ভাষার আরেকটি বর্ণমালা উদ্ভাবন করেছেন অন্ধ্রপ্রদেশের নেলোরি শহরের গুন্না কোটেশ্বর রাও। এতে তেলেগু, দেবনাগরি ও ল্যাটিন বর্ণমালা ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিটিই কিন্তু স্কুল পাঠ্যবইয়ে ব্যবহৃত হয়েছে।

ইয়াকুই (Yaqui)

ইয়াকুই অথবা ইয়োয়িমি একটি উতো-অ্যাজটেকান ভাষা।
মেক্সিকোর সোনোরা ও সিনালোয়াতে এবং যুক্তরাষ্ট্রের আরিজোনা রাজ্যের তাসকোন ও গুয়াদালুপেতে প্রায় ১৬,০০০ মানুষ এ ভাষায় কথা বলেন। ইয়াকুই ভাষী জনগোষ্ঠীর অধিকাংশ মেক্সিকোর অধিবাসী।

ইয়াপেসে (Yapese)

ইয়াপেসে অস্ট্রোনেসিয়ান ভাষাসমূহের মালায়ো-পলিনেশিয়ান গোত্রের একটি সদস্য। পাপুয়া নিউগিনির উত্তর-পূর্বে অবস্থিত প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ মাইক্রোনেসিয়ার ইয়াজ রাজ্যে প্রায় ৬৬০০ মানুষ এ ভাষায় কথা বলেন। একজন স্পেনীয় মিশনারি, ফাদার অ্যামব্রোসিও ভ্যালেনসিনা ইয়াপেসে ব্যাকরণ নিয়ে কাজ করার সময় সর্বপ্রথম এ ভাষার লিখিত রূপ উদ্ভাবন করেন।

ইয়াপেসে ব্যাকরণ ১৮৮৮ সালে ম্যানিলা প্রকাশিত হয়। ১৯৭২ সাল পর্যন্ত ফাদার ভ্যালেনসিনা কর্তৃক উদ্ভাবিত ইয়াপেসের জন্য স্পেনীয় বানান পদ্ধতি প্রচলিত ছিল। এরপর ইয়াপেসে ভাষা লেখার জন্য একটি নতুন বানান পদ্ধতির প্রচলন হয়। ঔপনিবেশিক শাসনের কারণে ইয়াপেসে ভাষায় স্পেনীয় জার্মান, জাপানিজ, ইংরেজি ভাষার ব্যাপক প্রভাব আছে।

জুনি (Zuni)

যুক্তরাষ্ট্রের প্রায় ৯৫০০ জন মানুষ জুনি ভাষায় কথা বলেন। এ ভাষার মানুষ বিচ্ছিন্নভাবে জুনি পুয়েবলো, নিউ মেক্সিকো এবং আরিজোনার কিছু অংশে বাস করেন। এসব অঞ্চলের অন্য ভাষা দ্বারা জুনি ভাষা কিছুটা প্রভাবিত হয়েছে; বিশেষ করে হোপি, কেরেসান, টোনোয়ান এবং নাভাহো ভাষা ব্যবহার হয় এমন অঞ্চলে এই প্রভাব উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যায়। জুনির স্থানীয় নাম ‘শিওয়ি’। এর অর্থ ‘জুনির পথ’। আর, এ ভাষায় যারা কথা বলে তারা নিজেদের এ:শিওয়ি (A:Shiwi) নামে পরিচয় দেয়।

জুনি পুয়ে বলোতে যোগাযোগের প্রধান ভাষা জুনি। কিন্তু অন্যান্য অঞ্চলে জুনি ভাষা শুধু গৃহে ব্যবহার করা হয়। কয়েকজন ভাষাবিদ এবং নৃতত্ত্ববিদ ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে জুনি ভাষার লিখন পদ্ধতি উদ্ভাবন করেছেন। তাদের মাঝে স্ট্যানলি নিউম্যান ও ডেনিস টেডলক উল্লেখযোগ্য। সম্প্রতি কার্টিস কুক একটি বানান পদ্ধতি উদ্ভাবন করেছেন। তিনি জুনি ভাষার শত শত লৌকিক ইতিহাস, লোককথা, ধর্মীয় শিক্ষা লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছেন এবং ভাষা শেখার পাঠ্যবই তৈরি করেছেন।

জুলু (zulu)

জুলু দক্ষিণ আফ্রিকার দাপ্তরিক ভাষাগুলোর মাঝে অন্যতম এবং এটি বান্টু ভাষাগোষ্ঠীর সদস্য। প্রায় ৯০ লাখ মানুষ এ ভাষায় কথা বলে। প্রধানত জুলুল্যান্ড এবং সাউথ আফ্রিকার নাটালের উত্তরাংশে জুলু ভাষার প্রয়োগ দেখা যায়। তবে বতসোয়ানা, লিসোথো, মোজাম্বিক এবং সোয়াজিল্যান্ডেও অল্পসংখ্যক জুলু ভাষী জনগোষ্ঠী বিদ্যমান।

উনিশ শতকের প্রথম দিকে খ্রিস্টান মিশনারিগণ কর্তৃক জুলু ভাষার লিখন পদ্ধতি উদ্ভাবিত হয়। ১৮৩৭-৩৮ সালে নিউটন অ্যাডামস, জর্জ নিউটন এবং আলডিন গ্রাউট কর্তৃক জুলু ভাষায় প্রথম খ্রিস্টান ধর্মীয় পুস্তিকা লিখিত হয় এবং এ পুস্তিকায় জুলু শব্দের বানান পদ্ধতি ও ওল্ড টেস্টামেন্টের ইতিহাস ব্যাখ্যা করা হয়। ১৮৪৫-১৮৮৩ সালে বাইবেলের জুলু ভাষার সংস্করণ লেখা হয়। ১৮৫৯ সালে এল. গ্রাউট জুলু ব্যাকরণ বই প্রকাশ করেন।

ঝুউয়িন ফুহাও (Zhuyin Fuhao)

‘ঝুউয়িন ফুহাও’ হলো চাইনিজ ভাষা শেখার জন্য একটি ধ্বনির উচ্চারণ সংক্রান্ত লিখন পদ্ধতি যা ডিকশনারি, শিশুদের বই, পাঠ্যপুস্তক এবং কিছু সংবাদপত্র ও ম্যাগাজিনে বর্ণের উচ্চারণ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এটি তাইওয়ানিজ বর্ণমালার উচ্চারণ বোঝানোর জন্য এবং তাইওয়ানিজ ভাষার যেসব বর্ণের অস্তিত্ব নেই সেগুলো দিয়ে গঠিত তাইওয়ানিজ শব্দের উচ্চারণ বোঝানোর জন্যও ব্যবহৃত হয়।

১৯১২-১৯১৩ সালের মাঝামাঝি চীনের উচ্চারণ একত্রীকরণের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ এই লিখন পদ্ধতি উদ্ভাবন করে। পরবর্তীতে ১৯৪৯ সালের পর হানযু জিনয়িন কর্তৃক এটি আরও সমৃদ্ধ হয়। তখন থেকে তাইওয়ানেও এটির ব্যবহার শুরু হয়।
ঝুউয়িন প্রতীকগুলো চাইনিজ ভাষা থেকে নেয়া হয়েছে এবং বর্ণমালার কিছু অংশের মান্দারিন ভাষার অনুষাঙ্গিক উচ্চারণের সঙ্গে মিল রয়েছে।

ঝুয়াং (Zhuang)

ঝুয়াং একটি নর্দার্ন তাই (Northern Tai) ভাষা। প্রায় ১ কোটি লোকের মুখের ভাষা ঝুয়াং প্রধানত গুয়াংজি, চীনের দক্ষিণে ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ইয়ূন্নান, গুয়াংডং, গুইঝৌ ও হুনান প্রদেশের বিভিন্ন এলাকাজুড়ে বিস্তৃত। ঝুয়াং ভাষা লেখার উৎপত্তি হয়েছিল বর্তমান চীনা বর্ণমালা, চীনা বর্ণমালার মতো কাছাকাছি কিছু প্রতীক এবং অন্যান্য প্রতীকের মিশ্রণ থেকে।

এই লিখন পদ্ধতি পুরানো ঝুয়াং লিপি নামে পরিচিত ছিল, যা ব্যবহার করে বহু রূপকথা, উপকথা, গান, নাটক, চিকিৎসা পদ্ধতি, পারিবারিক বংশ তালিকা, সর্বহারা বিপ্লবী প্রপাগান্ডা ইত্যাদি লেখা হয়েছিল। ঝুয়াং ভাষার প্রধান ১৬টি উপভাষা রয়েছে। এগুলোর কয়েকটির মাঝে এতই অমিল যে, এগুলো পরস্পর থেকে একেবারেই দুর্বোধ্য।

এ কারণে কিছু ভাষাবিদের ধারণা ঝুয়াং কয়েকটি উপভাষাসহ কোন একক ভাষা নয়, বরং এটি নিবিড়ভাবে সম্পর্কিত অনেক ভাষার সমষ্টি। ঝুয়াং ভাষার প্রমিত রূপটি ইয়ংকেই ঝুয়াং নামে পরিচিত, যা গুয়াংজির উমিং কাউন্টির উপভাষার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এ ভাষার লিখন পদ্ধতি উমিং উপভাষার ওপর নির্ভরশীল। ১৯৫৫ সালে এ ভাষায় ল্যাটিন ও সিরিলিক বর্ণমালার ব্যবহার উদ্ভাবিত হয়।

 

বর্ণনানুক্রমে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণনা পর্ব ১৪ | ভাষাকোষ | শানজিদ অর্ণব

 

জারমা (Zarma)

জারমা ভাষা নিলো-সাহারান ভাষাগোষ্ঠীর সোনঘাই শাখার সদস্য। প্রায় ২২ লাখ মানুষ এ ভাষায় কথা বলে। নাইজারে জারমা ভাষার বিস্তৃতি সবচেয়ে বেশি। এছাড়া মালি, বেনিন, নাইজিরিয়া, ঘানা ও বারকিনা ফাসোতেও এ ভাষার জনগোষ্ঠী খুঁজে পাওয়া যায়। এই ভাষা ডি জারমা, ডায়াবারমা, ডায়ারমা, ডায়েরমা, অ্যাডজারমা, জাবারমা, জারবারমা, জারমা, ক্যারমাসি এবং জেরমা নামেও পরিচিত।

জাজাকি (Zazaki)

মধ্য ও পূর্বাঞ্চলীয় তুরস্কের প্রায় ৩০-৬০ লাখ লোক জাজাকি ভাষা ব্যবহার করে। ইন্দো-ইরানীয় ভাষাগোষ্ঠীর ইরানীয় শাখা থেকে এ ভাষার উৎপত্তি এবং ইরানীয় শাখা হতে উৎপন্ন অন্যান্য ভাষা যেমন, গিলাকি ও তালিশির সঙ্গে এ ভাষার প্রচুর মিল খুঁজে পাওয়া যায়। জাজাকি ভাষার লিখিত রূপ সর্বপ্রথম উদ্ভাবিত হয় ১৮৫০ সালে আরবি বর্ণমালা ব্যবহার করে।

পরবর্তীতে ১৯৮০ সাল থেকে জাজাকি ভাষা লিখতে ল্যাটিন বর্ণমালার ব্যবহার সুইডেন, ফ্রান্স ও জার্মানির জাজাকি জাতিসত্তার মাঝে জনপ্রিয়তা লাভ করে। তখন থেকে জাজাকি ভাষায় বেশ কিছুসংখ্যক বই, পত্রিকা ছাপা হয়েছে। এছাড়া রেডিও-টেলিভিশনের কিছু অনুষ্ঠানও জাজাকি ভাষায় সম্প্রচারিত হয়েছে।

জ্যাপোটেক (Zapotec)

মেক্সিকোতে প্রায় ৬০টি জ্যাপোটেকান ভাষা প্রচলিত। এগুলো ওটো-ম্যানগুয়েন ভাষা গোত্রের সদস্য এবং এদের অনেক সদস্যের মাঝে বিদ্যমান ভাষাগত মিলগুলো ব্যবহার করে মানুষ এ ভাষাগুলো ব্যবহার করে; বিশেষ করে ওজ্যাকা, জু এবলা, গুয়েররিও রাজ্যে জ্যাপোটেকান ভাষাগুলোর ব্যবহার লক্ষণীয়।

এগুলোকে চারটি গোত্রে ভাগ করা হয়েছে নর্দার্ন জ্যাপোটেক, জালি জ্যাপোটেক, সাউদার্ন জ্যাপোটেক এবং ইসথমাস জ্যাপোটেক। ৫০০ খ্রিস্টপূর্ব এবং ১০০০ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে ধ্বনি নির্দেশক প্রতীক ব্যবহার করে প্রাচীন জ্যাপোটেক ভাষা লেখা হয়েছিল।

জাপারো (Zaparo)

জাপারো, জাপারোয়ান ভাষাগোত্রের সদস্য। পূর্বাঞ্চলীয় পেরুর কাসতাজা প্রদেশের কুরারেই ও বোবোনাজা নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে এ ভাষার প্রচলন ছিল। সর্বোচ্চ এক লাখ মানুষ জাপারো ভাষা ব্যবহার করত। কিন্তু ইউরোপীয়দের আনা দুরারোগ্য রোগ এবং রাবার ব্যবসার প্রসারের কারণে জাপারো ভাষী জনগোষ্ঠীর সংখ্যা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে।

২০০০ সালের একটি পরিসংখ্যানে দেখা গেছে প্রতি ১৫০ জন জাপারো লোকের মাঝে মাত্র একজন জাপারো ভাষায় কথা বলে এবং অতি অল্প কয়েকজন বুড়ো মানুষের জাপাকো ভাষা সম্পর্কে জ্ঞান আছে। অন্যান্য জাপারো জনগোষ্ঠী বর্তমানে কুয়েচুয়া ভাষায় কথা বলে। তবে জাপারো ভাষা পুনরুদ্ধারের জন্য বর্তমানে প্রচেষ্টা চালানো হচ্ছে এবং দুটি স্কুলে এ ভাষার ওপর পাঠদান করা হয়। জাপারো ভাষা জাপারা ভাষা নামেও পরিচিত। আনজেয়া, এরাবেলা ও কোনামবো ভাষার সঙ্গে এ ভাষার মিল খুঁজে পাওয়া যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha