বাংলা গুরুকুল, GOLN

কবি নির্মলেন্দু গুণের কবিতা নিয়ে আজকের আয়োজন। নির্মলেন্দু গুণ বা নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী একজন বাংলা ভাষার প্রথিতযশা কবি। কবির জন্ম ৭ আষাঢ় ১৩৫২ বঙ্গাব্দ, খৃষ্টীয় সাল হিসেবে ২১ জুন ১৯৪৫। কবি মূলত “নির্মলেন্দু গুণ” নামেই পরিচিত। কবিতার পাশাপাশি নির্মলেন্দু গুণ লিখেছেন গদ্য এবং ভ্রমণকাহিনী। তিনি ছবিও এঁকেছেন। কবিতায় মূলত বক্তব্য নারী-প্রেম, শ্রেণি-সংগ্রাম, রাজনীতি এবং মানব মুক্তি।

কবি জন্ম নিয়েছিলেন ভারত-পাকিস্তান বিভক্ত হবার মুখে। তিনি পাকিস্তান আমল দেখেছেন। খুব কাছে থেকে দেখেছেন পাকিস্তান থেকে বাংলাদেশের অভ্যুদয়। তার কবিতায় খুব স্পষ্ট ভাবে উঠে এসেছে সেইসব ইতিহাসের ছবি, তার অনন্য দৃষ্টিভঙ্গিতে।

১৯৭০ সালে কবির প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই প্রকাশিত হয়। এর আগেই তিনি কবি হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তবে প্রকাশিত ওই গ্রন্থের অন্তর্ভূত ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হুলিয়া কবিতাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং পরবর্তীতে এর উপর ভিত্তি করে তানভীর মোকাম্মেল একটি পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এছাড়াও তার স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতাটি বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে পাঠ্য।

তাকে ১৯৮২ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়।

 

কবি নির্মলেন্দু গুণের কবিতা:

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha